Tazkiatul Ummah Islami Academy-তাযকিয়াতুল উম্মাহ ইসলামী একাডেমি

Tazkiatul Ummah Islami Academy-তাযকিয়াতুল উম্মাহ ইসলামী একাডেমি

Share

দ্বীনি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি ব্যতিক্রমধর্মী মাদরাসা

25/05/2026

🌿 প্রিয় অভিভাবক 🌿
প্রতিদিন নিচের ৫টি কাজ নিয়মিত করার চেষ্টা করুন—
১️⃣ সকালেই সন্তানকে জানিয়ে দিন— “দিন শেষে তোমার উস্তাদজিকে তোমার সারাদিনের আমল, আখলাক ও আচরণ সম্পর্কে ভয়েস/মেসেজে দেওয়া হবে।”
২️⃣ দিন শেষে সন্তানের সামনেই উস্তাদজিকে ভয়েস বা মেসেজ দিন।
৩️⃣ প্রতিদিন আমলের কাগজটি সন্তানের সামনে পূরণ করুন।
সন্তান নিজে পূরণ করতে পারলে তাকে দিয়ে করান, নতুবা তার সামনে আপনি পূরণ করুন।
৪️⃣ আমল ভালো হলে মাদ্রাসা থেকে পুরস্কার পাওয়ার উৎসাহ দিন।
পাশাপাশি আপনিও ছোটখাটো পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিন।
৫️⃣ সন্তানকে পরকালীন পুরস্কার ও আল্লাহর সন্তুষ্টির কথা স্মরণ করান।
🌿 গুরুত্বপূর্ণ নির্দেশনা 🌿
আপনার সন্তান যেখানে থাকবে, আমলের কাগজটিও সেখানেই রাখুন—যাতে দিন শেষে সহজেই হাতের নাগালে পাওয়া যায়।
মাদ্রাসা খোলার পর কাগজটি উস্তাদজির নিকট বুঝিয়ে দিন।
উপরোক্ত কাজগুলো নিয়মিত করুন ।
দেখবেন, ধীরে ধীরে সন্তানের আমল-আখলাকের উন্নতির পাশাপাশি পরিবারেও প্রশান্তি অনুভব করতে থাকবেন ইনশাআল্লাহ। 🌸

Photos from Tazkiatul Ummah Islami Academy-তাযকিয়াতুল উম্মাহ ইসলামী একাডেমি's post 21/05/2026

🌿 আলহামদুলিল্লাহ 🌿

অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দময় পরিবেশে চলতি শিক্ষাবর্ষের প্রথম মাসিক পরীক্ষা শেষের পথে।
প্রিয় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শিক্ষকবৃন্দের আন্তরিক তদারকি এবং সম্মানিত অভিভাবকদের দোয়া ও সহযোগিতা আমাদের চলার পাথেয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— মাসিক পরীক্ষার প্রতিটি বিষয়ে প্রাপ্ত ২০ নম্বর পার্বিক পরীক্ষার ৮০ নম্বরের সাথে যুক্ত হয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। তাই পার্বিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে মাসিক পরীক্ষাতেও ভালো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই শিক্ষার্থীরা পার্বিক পরীক্ষার ন্যায় পূর্ণ প্রস্তুতি ও গুরুত্বের সাথে চলতি পরীক্ষায় অংশগ্রহণ করছে, আলহামদুলিল্লাহ।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি—
তিনি যেন সকল শিক্ষার্থীকে উত্তম ফলাফল, ইলমে বরকত এবং দ্বীনি ও নৈতিক যোগ্যতায় সমৃদ্ধ করে কবুল করেন।

19/05/2026

আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন।

18/05/2026

*যিলহজ্বের প্রথম দশকের আমল।*

যিলহজ্ব মাস অতি সন্নিকটে । এ মাসের প্রথম ১০ দিন অত্যন্ত ফযীলতপূর্ণ। রমযান মাসকে ইবাদাতের বসন্তকাল হিসেবে আমরা সবাই জানি। কিন্তু রমযানের বাইরে আরও একটি ইবাদাতের বসন্তকাল আছে, সেটা আমরা খুব কম মানুষই জানি। সেই বসন্তকাল হলো যিলহজ্বের প্রথম ১০ দিন। এই দিনগুলো আল্লাহর কাছে এত প্রিয় যে এই সময়ের আমলের মাধ্যমে একজন বান্দা সহজেই আল্লাহর প্রিয়পাত্র হয়ে উঠতে পারে।

যিলহজ্বের প্রথম দশকের গুরুত্ব ও ফযীলত মহান আল্লাহ সুরা ফাজরের ২ নম্বর আয়াতে ১০ রাতের শপথ করেছেন। অধিকাংশ মুফাসসিরের মতে, এখানে ১০ রাত বলতে যিলহজ্বের প্রথম ১০ রাতকেই বোঝানো হয়েছে। আর স্বয়ং আল্লাহ যখন কোনো ব্যাপারে শপথ করেন, সেটার গুরুত্ব যে কতখানি, তার ব্যাখ্যা নিষ্প্রয়োজন। এ ছাড়া সুরা হজ্বের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, তারা যেন আল্লাহর নাম স্মরণ করে নির্দিষ্ট দিনসমূহে। ইবনে আব্বাস রাযি. এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, নির্দিষ্ট দিন বলে এখানে যিলহজ্বের প্রথম দশককে বোঝানো হয়েছে। [তাফসিরে ইবনে কাসির]

রাসূলুল্লাহ সা. এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে বলেছেন, ‘যিলহজ্ব মাসের প্রথম ১০ দিনের নেক আমল আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো দিনের আমল তত প্রিয় নয়। সাহাবিগণ আল্লাহর পথে জিহাদের সঙ্গে এর তুলনা জানতে চাইলে তিনি বলেন, ‘জিহাদও এর সমতুল্য নয়; তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে গেল এবং কোনো কিছুই আর নিয়ে ফিরে এলো না।’ [সহীহ বুখারি]

হাফেজ ইবনে হাজার আসকালানী রহ. বলেন, এই দশকের বিশেষত্বের কারণ হলো এখানে ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের (ইমান, নামায-সালাত, জাকাত, সিয়াম ও হজ্ব) এক অনন্য সমন্বয় ঘটে, যা বছরের অন্য কোনো সময়ে সম্ভব হয় না।

যিলহজ্বের প্রথম দশকের বিশেষ আমলসমূূহ :

১. অধিক পরিমাণে আল্লাহর জিকির করা [সুরা হজ্ব : ২৮]।

২. নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া। কেননা, মহান আল্লাহর কাছে অন্যান্য সময়ের আমলের চেয়ে যিলহজ্ব মাসের প্রথম ১০ দিনের আমল অধিক প্রিয় [সহীহ বুখারি : ৯৬৯]।

৩. অন্য সময়ের তুলনায় এই দিনগুলোতে পাপকাজ পরিহারে অধিক সচেষ্ট থাকা [সুরা তাওবা : ৩৬]।

৪. সামর্থ্যবান হলে হজ্ব করা। হজ্ব ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি। যাদের সামর্থ্য আছে তাদের ওপর হজ্ব ফরজ। আবার কবুল হজ্বের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছ্ নয় মর্মে নবীজি সা.-এর সুসংবাদ রয়েছে [আলে ইমরান : ৯৭; তিরমিজি : ৮১০]।

৫. সামর্থ্য থাকলে কোরবানি করা। মহান আল্লাহ বলেন, তুমি নিজ প্রতিপালকের জন্য সালাত আদায় করো ও কোরবানি করো [সুরা কাউসার : ২]।

৬. কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তির কোরবানি করার আগপর্যন্ত নখ, চুল, ও অবাঞ্ছিত লোম পরিষ্কার করা থেকে বিরত থাকা [সহীহ মুসলিম : ১৯৭৭]।

এ হাদিসে যদিও কোরবানিদাতাকে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে, তবে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে যাদের কোরবানি করার সামর্থ্য নেই, তারাও ফযীলতপূর্ণ এ আমলটি করতে পারেন। এমনকি শিশুদেরও চুল-নখ কাটা থেকে বিরত রাখা উত্তম। [আবু দাউদ : ২৭৮৯; আল-মুস্তাদরাক আলাস সহিহাইন : ৭৫২০]

৭. অধিক পরিমাণে তাকবির, তাহমিদ ও তাহলিল পাঠ করা। অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পড়া। আবদুল্লাহ ইবনে উমর রায. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেন, আল্লাহর কাছে যিলহজ্বের ১০ দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল নেই। অতএব এ দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবির, তাহমিদ ও তাহলিল পাঠ করো ([আল-মুজামুল কাবির : ১১১১৬]।

৮. তাশরিকের দিনগুলোতে প্রত্যেক সালাতের শেষে বিশেষভাবে তাকাবিরে তাশরিক পাঠ করা। অর্থাৎ ৯ যিলহজ্ব ফজর থেকে ১৩ যিলহজ্ব আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ’ পাঠ করা [মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৫৬৩১]।

৯. প্রথম ৯ দিন সিয়াম পালন করা। কোনো কোনো বর্ণনায় যিলহজ্বের প্রথম ৯ দিনই সিয়াম পালনের নির্দেশনা পাওয়া যায়।

১০. আরাফার দিন বিশেষভাবে রোযা রাখা। কেননা, আরাফার দিনের রোযা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তার পেছনের এবং সামনের এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেবেন [সহীহ মুসলিম : ১১৬২]।

১১. ঈদের দিনের সুন্নাহসমূূহ পালন করা।

Photos from Tazkiatul Ummah Islami Academy-তাযকিয়াতুল উম্মাহ ইসলামী একাডেমি's post 18/05/2026

🌿 আলহামদুলিল্লাহ 🌿
প্রিয় ছাত্র উস্তাদদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে গ্যাসজনিত সমস্যা মোকাবেলায় তাযকিয়ার ব্যবস্থাপনায় সংযুক্ত করা হলো অত্যন্ত মূল্যবান আধুনিক মানের ইনকিউবেটর ও ইলেক্ট্রিক লাকড়ির চুলা।
এখন থেকে ২৪ ঘণ্টা গ্যাস না থাকলেও রান্নাবান্নাসহ প্রয়োজনীয় কার্যক্রম চলবে নির্বিঘ্নে — ইনশাআল্লাহ।
ছাত্রদের আরাম, নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে তাযকিয়ার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে — ইনশাআল্লাহ।
সকলের নিকট দোয়া প্রার্থনা। 🤲

Photos from Tazkiatul Ummah Islami Academy-তাযকিয়াতুল উম্মাহ ইসলামী একাডেমি's post 17/05/2026

আসসালামু আলাইকুম।
আপনাদের প্রিয় প্রতিষ্ঠান তাযকিয়াতুল উম্মাহ ইসলামী একাডেমির চলতি শিক্ষাবর্ষের মাসিক পরীক্ষা আর মাত্র এক দিন পরেই শুরু হতে যাচ্ছে। সকলের নিকট সফলতা ও কল্যাণের জন্য দোয়া কামনা করছি।

📍 ব্যাংক টাউন, সাভার, ঢাকা।
📱 01404-006923

17/05/2026

🌸 আমাদের নার্সারীর ছাত্র ছোট্ট সোনামণি আব্দুল্লাহ আল আরশ-এর কণ্ঠে চমৎকার হাদিস পাঠ।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করুন এবং উত্তম আদব ও ইলমে সমৃদ্ধ করুন। 🤍

Photos from Tazkiatul Ummah Islami Academy-তাযকিয়াতুল উম্মাহ ইসলামী একাডেমি's post 14/05/2026

তাযকিয়ার ছাত্রদের পড়াশোনার মানোন্নয়ন ও সার্বিক তদারকির লক্ষ্যে শশরীরে উপস্থিত হয়ে দিকনির্দেশনা প্রদান করছেন তেজগাঁও নূরানী মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হাফিযাহুল্লাহ।

Photos from Tazkiatul Ummah Islami Academy-তাযকিয়াতুল উম্মাহ ইসলামী একাডেমি's post 10/05/2026

তাযকিয়ার সাপ্তাহিক নিয়মিত মজলিসে পড়াশোনার গুরুত্ব, সময়ের সঠিক ব্যবহার ও শিক্ষার্থীদের দায়িত্ব-কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন তাযকিয়ার সম্মানিত শিক্ষা সচিব মাওলানা মুফতি এনামুল হাসান Anamulhassan Asif হাফিযাহুল্লাহ ।
এছাড়াও আমল, আখলাক ও আত্মশুদ্ধির গুরুত্ব সম্পর্কে মূল্যবান নসিহত পেশ করেন তাযকিয়ার সিনিয়র উস্তাদ মাওলানা বেলাল হুসাইন রাজবাড়ী হাফিযাহুল্লাহ।

03/05/2026
Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


09/07, Bank Town Savar, Dhaka
Savar
1347