মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন

  • Home
  • Bangladesh
  • Savar
  • মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন

মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাআল্লাহ
☎০১৯৭০২০৩৩৮৬

17/05/2026

মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন
ফজরের পর বৃষ্টিভেজা সকাল,
মাঠজুড়ে ছাত্রদের দৌড়ঝাঁপ—
পড়াশোনার পাশাপাশি শরীরচর্চার সুন্দর এক প্রশিক্ষণ।
আলহামদুলিল্লাহ, রবের কী অপূর্ব নিয়ামত!

মাগরিবের পরের স্নিগ্ধ পরিবেশেমাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন চলছে হিফজ বিভাগের শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত ও সবক পড়া...
16/05/2026

মাগরিবের পরের স্নিগ্ধ পরিবেশে
মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন চলছে হিফজ বিভাগের শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত ও সবক পড়া।

ছোট ছোট হাফেজে কুরআনেরা
গভীর মনোযোগে নিজেদের সবক নিয়ে ব্যস্ত।
কারো চোখ কুরআনের পাতায়,
কারো কণ্ঠে ভেসে আসছে তিলাওয়াতের মধুর সুর—
যা পুরো পরিবেশকে করে তুলেছে প্রশান্তিময়।

দিনের ব্যস্ততার শেষে
এভাবেই কুরআনের আলোয় আলোকিত হয় তাদের সন্ধ্যা।
এই দৃশ্য শুধু পড়াশোনার নয়,
বরং কুরআনের সাথে এক আত্মিক সম্পর্ক গড়ে ওঠার সুন্দর মুহূর্ত।

আল্লাহ তা'আলা এই ছোট্ট হাফেজদের কুরআনের খেদমতের জন্য কবুল করুন এবং তাদের জীবনকে ইলম ও আমলের আলোয় ভরে দিন। আমীন।

এক পাশে কুরআনের তিলাওয়াত,অন্য পাশে বাংলা লেখা-পড়ার চর্চা—এভাবেই গড়ে উঠছে আগামী দিনের আলোকিত প্রজন্ম।মাদরাসাতুল মানার লি ...
13/05/2026

এক পাশে কুরআনের তিলাওয়াত,
অন্য পাশে বাংলা লেখা-পড়ার চর্চা—
এভাবেই গড়ে উঠছে আগামী দিনের আলোকিত প্রজন্ম।

মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন এর ছোট্ট শিক্ষার্থীরা আজ মনোযোগ দিয়ে বাংলা ক্লাসে ব্যস্ত।
কেউ লিখছে, কেউ পড়ছে, আবার কেউ নতুন কিছু শেখার আনন্দে মগ্ন।

দ্বীনি শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষার এই সুন্দর সমন্বয় শিশুদের জ্ঞান, আদব ও সুন্দর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই ছোট ছোট স্বপ্নবাজ শিশুরাই একদিন সমাজ ও দেশের জন্য কল্যাণের কারণ হবে ইনশাআল্লাহ।

“শিক্ষাই আলো, আর সেই আলো যখন দ্বীনের সাথে মিলিত হয়, তখন গড়ে উঠে সত্যিকারের মানুষ।”

আলহামদুলিল্লাহ!মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন এর প্রিয় ছাত্রদের জন্য আইডি কার্ড প্রস্তুত করা হয়েছে। শৃঙ্খলা, পরিচয় ও...
24/04/2026

আলহামদুলিল্লাহ!
মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন এর প্রিয় ছাত্রদের জন্য আইডি কার্ড প্রস্তুত করা হয়েছে। শৃঙ্খলা, পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করার এই ছোট্ট উদ্যোগ মাদরাসার কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে,
কিছুদিন পর বাচ্চাদের শরীরচর্চা ও খেলা দুলার জন্য ভিন্ন পোশাক তৈরি করা হবে, ইনশাআল্লাহ।
প্রতিটি ভালো কাজই ভবিষ্যতের সুন্দর ভিত্তি গড়ে তোলে। আল্লাহ তা'আলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, মাদরাসার শিক্ষার্থী ও কার্যক্রমে বরাকাহ দান করুন। আমিন।

14/04/2026

মনে রেখো! হারামের সবচেয়ে কঠিন দিক হলো তার শুরুটা, 'এরপর তা মধুর লাগে, 'তারপর তা অভ্যাসে পরিণত হয়, 'তারপর তা হৃদয়ে গেঁথে যায়, 'তারপর হৃদয় আরেকটি হারামের খোঁজ করতে থাকে। ইয়া রব🤲

05/04/2026

আলহামদুলিল্লাহ।
"হিফজ শাখা"
আপনার নেক দোয়ায় শামিল রাখবেন
মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন

26/03/2026

বিশেষ নোটিশ!
সম্মানিত শিক্ষকবৃন্দ, স্নেহের শিক্ষার্থী ও শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ছুটি শেষে আগামী ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার মাগরিব থেকে
মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন এর সকল দাফতরিক ও শিক্ষা কার্যক্রম যথারীতি শুরু হবে, ইনশা'আল্লাহ।
অতএব, সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে মাদরাসায় উপস্থিত হয়ে নিয়মিত পাঠে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।
আল্লাহ তাআ'লা আমাদের সবাইকে সুস্থতা দান করুন, হেফাজতে রাখুন এবং কুরআনের খেদমতে কবুল করুন। আমীন।

কর্তৃপক্ষ
মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন

25/03/2026

“তিনিই তোমাদেরকে বজ্র বিদ্যুৎ দেখান—ভয় ও আশার সঞ্চার করে, এবং তিনি ভারী মেঘমালা সৃষ্টি করেন।
সুরা র'দ:১২

20/03/2026

মুসলিমদের জন্য ঈদের দিন একটি পবিত্র ও ইবাদতের দিন। এদিন শুধু উৎসবের নয়। আনন্দের পাশাপাশি ইবাদতটাই মূখ্য এ দিনে। ঈদের দিনের আমলসমূহ :

১। ঈদের রাতে তাকবীর দেওয়া মুস্তাহাব। ঈদের চাঁদ উঠার পর থেকে শুরু করে ঈদের নামাজের ইমাম ঈদগাহে হাজির হওয়া পর্যন্ত এই তাকবির পড়া -
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
(আল্লাহু আকবার আল্লাহু আকবার; লা-ইলাহা ইল্লাল্লাহু; ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার; ওয়ালিল্লাহিল হামদ্)

অনুবাদ : আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই; আল্লাহ মহান, আল্লাহ মহান এবং আল্লাহর জন্যই সকল প্রশংসা।

২। ভোরে উঠে নিজ এলাকার মসজিদে ফজর নামাজ জামাআতে আদায় করে দৈহিক ও মানসিকভাবে ঈদের নামাজ আদায় করার প্রস্তুতি গ্রহণ করা।

৩। মিসওয়াক করাসহ ভালোভাবে গোসল করা। সুগন্ধি (আতর) ব্যবহার করা।

৪। শরীয়তসম্মত সাজসজ্জা করা। সাধ্যানুযায়ী সুন্দর, পবিত্র ও উত্তম পোশাক পরিধান করা।

৫। সাদাকাতুল ফিতর, যার ওপর ওয়াজিব, তা ঈদের নামাজের পূর্বেই আদায় করা।

৬। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয়, যেমন : খেজুর ইত্যাদি খাওয়া। তিন, পাঁচ বা বিজোড় সংখ্যক খেজুর বা খুরমা খাওয়া।

৭। ঈদগাহে দ্রুত আগে যাওয়া। ঈদগাহে এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায় আসা।

৮। হেঁটে ঈদগাহে যাওয়া। ধীর স্থিরভাবে ঈদগাহে যাওয়া।

৯। ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়া। সম্ভব না হলে মহল্লার (এলাকার) মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়া।

১০। সামর্থ্য অনুযায়ী দান-সাদাকাহ করা।

১১। চলতে ফিরতে এই বাক্যটি বলে অপর মুসলমানকে শুভেচ্ছা জানানো -
تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
অর্থ : আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন।

১২। আল্লাহ প্রদত্ত এ খুশির দিনকে বৈধ বিনোদনের মাধ্যমে উদযাপন করা এবং হারাম বিনোদন থেকে বিরত থাকা।

আল্লাহ তা'আলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তাওফিক দান করুন।

আলহামদুলিল্লাহ মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন ২০২৬সালের আঞ্চলিক ও জাতীয় বার্ষিক বোর্ড পরিক্ষার রেজাল্ট।
11/03/2026

আলহামদুলিল্লাহ
মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন
২০২৬সালের আঞ্চলিক ও জাতীয় বার্ষিক বোর্ড পরিক্ষার রেজাল্ট।

Address

Savar

Telephone

+8801966902724

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মাদরাসাতুল মানার লি তাহফিজিল কুরআন:

Shortcuts

Share