মারকাযুল হিদায়া মাদরাসা সাভার

  • Home
  • Bangladesh
  • Savar
  • মারকাযুল হিদায়া মাদরাসা সাভার

মারকাযুল হিদায়া মাদরাসা সাভার একটি স্বল্পমেয়াদি বয়স্ক দ্বীনি শিক্ষা কেন্দ্র

আজকে ছাত্রদের নিয়ে ঘোরাঘুরির কিছু দৃশ্য
18/12/2025

আজকে ছাত্রদের নিয়ে ঘোরাঘুরির কিছু দৃশ্য

আগামীকাল আপনাদের প্রিয় প্রতিষ্ঠান   এর অভিভাবক সম্মেলন । আপনারা সকলেই আমন্ত্রিত।
15/12/2025

আগামীকাল আপনাদের প্রিয় প্রতিষ্ঠান এর অভিভাবক সম্মেলন । আপনারা সকলেই আমন্ত্রিত।

আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাদ্রাসায় নূরানী বিভাগে বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়েছে।
11/12/2025

আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাদ্রাসায় নূরানী বিভাগে বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়েছে।

15/08/2025
15/08/2025
18/06/2025

মাদরাসার পক্ষ থেকে হিফজ বিভাগের ছাত্রদের হিমসাগর এবং ল্যাংড়া আম দেওয়া হলো আলহামদুলিল্লাহ।

01/06/2025

হজ্জে মাবরুর বা কবুল হজ্জের প্রতিদান একমাত্র জান্নাত। আমার আপনার হজ্জ কবুল হচ্ছে কি না কি ভাবে বুঝবো???

27/05/2025

আজ থেকে মারকাযুল হিদায়া মাদরাসা সাভার এর নুরানী বিভাগের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।
মাদরাসার জন্য সবাই দুয়া করবেন।
এখন যেসকল বিভাগ চালু আছে:
হিফজ
নুরানী
নাজেরা
নৈশ বিভাগ ( ফরজে আইন থেকে ৩য় বর্ষ হেদায়াতুন নাহু পর্যন্ত)

 ের_করুন_সেই_সত্বার_জন্য_যিনি_সময়কে_সৃষ্টি_করেছেন। স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী ব...
10/04/2025

ের_করুন_সেই_সত্বার_জন্য_যিনি_সময়কে_সৃষ্টি_করেছেন।

স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী ব্যবসায়ী কর্মব্যস্ত ও অবঃপ্রাপ্ত ভাইদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করার এক অনন্য আয়োজন নিয়ে এলো-
মারকাযুল হিদায়া মাদরাসা সাভার
(একটি স্বল্পমেয়াদি রাত্রিকালীন দ্বীনি শিক্ষা কেন্দ্র)

▶️নৈশ মাদ্রাসা কি ও কেন?

অধিকাংশ মানুষ সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও তারা দ্বীন শেখার কোনো সুযোগ পায়নি। কর্মব্যস্ততার কারণে তারা নিয়মিত মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পায়না। দাওয়াত-তাবলীগ বা আলেম-ওলামাদের সংস্পর্শে ঈমান ও ইয়াকীন কিছুটা মজবুত এবং আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হলেও উলামায়ে একরামের কাছে ইলম শেখার নিয়মতান্ত্রিক কোন ব্যবস্থা না থাকায় তারা ঈমান- ইয়াকীনের স্বচ্ছতা অর্জন ও সহীহ ভাবে আমল করতে পারে না। অথচ এই ইলম তো সবার জন্য ফরজ। তাই প্রত্যেক মুসলমানকে দ্বীন শেখার সে সুযোগ করে দিতেই নৈশ মাদরাসা ও বয়স্ক শিক্ষার আয়োজন।

▶️বয়স্ক দ্বীনি শিক্ষা ও নৈশ মাদ্রাসাঃ নববী যুগে এর নমুনা

দ্বীনি শিক্ষা কোন বয়সের সাথে সীমাবদ্ধ থাকতে পারে না। শিশুদের যেমন শিক্ষা জরুরী, তেমনি যারা শৈশবে দ্বীনি শিক্ষা অর্জন করতে পারেনি তারা বয়স্ক হলেও তাদের দ্বীনি শিক্ষা অর্জন করা জরুরি।

ইমাম বুখারী রহ. বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বয়স্ক অবস্থায় ইলম অর্জন করেছেন। (বুখারী,১/১৭)

হযরত আনাস (রা) বলেন, কিছু লোক নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, তারা বলল আমাদের সঙ্গে কিছু লোককে কোরআন-সুন্নাহ শিক্ষাদানের জন্য পাঠান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন আনসারিকে তাদের কাছে পাঠালেন। যাদেরকে কুররা বলা হত। তাদের মধ্যে আমার মামা 'হারাম' ও ছিলেন। তারা রাত্রে কোরআনে কারীম পড়তেন এবং শিক্ষা গ্রহণ করতেন। দিনের বেলায় তারা পানি এনে মসজিদে রাখতেন এবং কাঠ সংগ্রহ করে বিক্রি করতেন, তা দ্বারা আহলে সুফফা ও দরিদ্রদের জন্য খাদ্য ক্রয় করতেন।
(সহীহ মুসলিম, ২/১৪৯)
এতে বুঝা যায় বহু সাহাবায়ে কেরাম দিনের বেলা কাজ কর্মে ব্যস্ত থেকেও রাতের বেলা দ্বীন শিখতেন।

▶️ মারকাযুল হিদায়া মাদরাসার নৈশ বিভাগের বৈশিষ্ট্যঃ
★মাত্র পাঁচ বছরে দাওরায়ে হাদিস ক্লাসে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন।
★বিজ্ঞ আলেমদের দ্বারা, নৈশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত।
★সন্ধ্যাকালীন ক্লাস হওয়ার ফলে কলেজ ভার্সিটির ছাত্র-শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকুরীজীবী, পেশাজীবী ও কর্মব্যস্ত ভাইদের ক্লাসে অংশগ্রহণ এর সুবিধা।
★সন্ধ্যাকালীন ব্যাস্ত লোকদের জন্য ফজরের পর ক্লাসের সুবিধা।
★সপ্তাহে পাঁচ দিন ক্লাস।
★সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান।
★দ্বীনী ভাষা হিসেবে আরবী ভাষার ওপর বিশেষ গুরুত্ব প্রদান ও তা আয়ত্ত করার নিমিত্তে আরবী কথোপকথনের উপর জোর প্রদান।
★বিশুদ্ধ ইসলামী চিন্তা ধারায় প্রশিক্ষণের পাশাপাশি বাতিল-ফিরকা সম্পর্কে সচেতন করে তোলার জন্য সাপ্তাহিক/ পাক্ষিক/ মাসিক আলোচনা।

▶️বিভাগসমূহঃ
★ ফরজে আইন কোর্স। ( কুরআন মাজীদ শুদ্ধ করণ, মৌলিক আক্বিদা, মাসায়েল, দোয়া-দুরুদ ও জীবন ঘনিষ্ঠ বিষয়াবলী শিক্ষাদান।
★কিতাব বিভাগ ১ম, ২য়, ৩য় বর্ষ (মিজান, নাহবেমীর ও হেদায়াতুন নাহু)

▶️ভর্তির জন্য শর্ত ও নিয়মাবলীঃ
# কিতাব বিভাগের জন্য ন্যূনতম এসএসসি পাশ হতে হবে।
# ফরজে আইন কোর্স সবার জন্য উন্মুক্ত।
# প্রতিটি ক্লাসে উপস্থিত হওয়ার সদিচ্ছা থাকা।
# নির্ধারিত ফরম পূরণ করে ভর্তির কার্য সমাধা করতে হবে।

▶️সার্বিক যোগাযোগঃ
আবু সালেহ মুহা: আব্দুল বাসেত
পরিচালক, মারকাযুল হিদায়া মাদরাসা সাভার।
ইমাম ও খতীব, জালেশ্বর জামে মসজিদ, সাভার, ঢাকা।
মোবাইল: 01317-842636

হিফজ, নাজেরা ও নুরাণী,  মাদানী নেসাব ১ম বর্ষ ও নৈশ বিভাগে ভর্তি চলছে...আজই যোগাযোগ করুন মারকাযুল হিদায়া মাদরাসা সাভার  0...
09/04/2025

হিফজ, নাজেরা ও নুরাণী, মাদানী নেসাব ১ম বর্ষ ও নৈশ বিভাগে ভর্তি চলছে...
আজই যোগাযোগ করুন
মারকাযুল হিদায়া মাদরাসা সাভার
01317-842636

এবছর নুরাণী, নাজেরা, হিফজ ও বয়স্কদের নৈশ বিভাগের পাশাপাশি কিতাব বিভাগ ( মাদানী নেসাব ও ক্বদীম নেসাবের সমন্বয়ে) খোলার ঘোষ...
04/04/2025

এবছর নুরাণী, নাজেরা, হিফজ ও বয়স্কদের নৈশ বিভাগের পাশাপাশি কিতাব বিভাগ ( মাদানী নেসাব ও ক্বদীম নেসাবের সমন্বয়ে) খোলার ঘোষণা দিয়েছিলাম।
আগামী ৭ এপ্রিল সোমবার থেকে আসন পূরণ সাপেক্ষে ভর্তি চলবে।

যে বিষয়গুলির প্রতি বিশেষ দৃষ্টি রাখা হবে :-

১. প্রথম বর্ষেই আরবি ভাষায় বলতে, লিখতে ও বুঝতে পারার যোগ্যতা অর্জন।
২. জেনারেল টিচারের মাধ্যমে বাংলা, ইংরেজি ও গণিতের পূর্ণাঙ্গ সিলেবাস পাঠদান।
৩. হাফেজ ছাত্রদের কুরআনে কারীমের ইয়াদ ধরে রাখার যুগোপযোগী উদ্যোগ।
৪. সাপ্তাহিক আরবী, বাংলা ও ইংরেজি বক্তৃতা প্রশিক্ষণ।
৫. যোগ্য, প্রতিভাবান, পরিশ্রমী, অভিজ্ঞ ও আরবী সাহিত্যে পারদর্শী শিক্ষকমণ্ডলি দ্বারা পাঠদান।
৬. দৈনিক রোজনামচার মাধ্যমে বাংলা ও আরবি ভাষায় লেখালেখিতে পারদর্শী করে তোলা।
৭. শিক্ষার পাশাপাশি ছাত্রদের আমলি জিন্দেগি গঠনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
৮. আরবদের লাহজায় আরবী কথপোকথনের অনুশীলন।
৯. ক্রমান্বয়ে মাদরাসার তত্ত্বাবধানে মেধাবী ছাত্রদের এইচএসসি / আলিম পর্যন্ত পরীক্ষা দেওয়ানো।
১০ আরবী বহুল প্রচলিত খত্তু রুক্বআ প্রশিক্ষণ।
১১. বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যোগ্য করে তোলা ও সার্বিক সহযোগিতা করণ।
১২. মাদানী নেসাব ও ক্বদীম নেসাবের সমন্বয়ে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান।
১৩. সেমিস্টার পদ্ধতিতে পাঠদান।

ভর্তি যোগ্যতা-
মেধাবী ও হাফেজদের অগ্রাধিকার। তাইসির ও মিজান জামাত পড়েও ভর্তি হওয়া যাবে। ভর্তি হতে পারবেন স্কুল ও আলিয়া মাদরাসার ছাত্ররাও।

ভর্তি কার্যক্রম-
সরাসরি মাদরাসায় এসে ভর্তি হওয়া যাবে।
মোবাইলঃ
01317842636
01978122636

Address

Savar

Telephone

+8801317842636

Website

Alerts

Be the first to know and let us send you an email when মারকাযুল হিদায়া মাদরাসা সাভার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মারকাযুল হিদায়া মাদরাসা সাভার:

Shortcuts

Share