22/10/2024
Post- 564
"From: Someone from BBA-14
To: Samin Raihan Mashrafi (BBA-12)
আমি কিভাবে শুরু করবো বুঝছি নাহ, আমি আপনাকে প্রথমবারের মতো আন্দোলনের সময় এনেক্স এর সামনে সামনে দেখি। সবায় যখন আন্দোলনে নিমগ্ন কিছু চাওয়া-পাওয়া নিয়ে, তখন আপনি ভিজি স্যারের সামনে গিয়ে স্যারকে প্রশ্ন করেছিলেন। এই জিনিসটা ভালো লাগসিলো, আবার কিছুটা কেমন জানিও লাগসিলো।
এরপর দিন আসে দিন যায়, আপনাকে প্রায় ক্যাম্পাসের অনেক স্থানেই দেখতে পায়।অন্যদের চেয়ে আপনার একটা জিনিসই আলাদা, সেইটা অবশ্য আপনাকে সবার চেয়ে আলাদা করে।আপনি একজন হাস্যোজ্জ্বল একজন মানুষ, সব সময় হাসিখুশি থাকেন। সবার সাথে মজা করেন। আপনি ক্যান্টিনে থাকলে দেখি কোন জুনিয়র,ব্যাচামেট নইলে সিনিয়রের সাথে মজা করছেন। এমন নাহ যে, আপনি জুনিয়রদের ঝাড়ি দিচ্ছেন, তাই তারা আপনাকে ভয়ে সম্মান করে, কিন্তু তারা আপনাকে মন থেকেই অনেক সম্মান করে । এমনকি সিনিয়ররাও আপনাকে অনেক ভালোবাসে।এভাবেই একসময় বুঝলাম আপনি আর যায় হোন নাহ কেন, মানুষ হিসেবে ভালো।
সবই ঠিক যাচ্ছিলো, এমন সময় একদিন পরীক্ষার মাঝে জানতে পারি, আপনার পা ভাংসে।জিনিসটা অনেক খারাপ লাগসিলো আমার।এরপরে আপনার কথা ভাবতেছিলাম। হুট করে আপনার আইডি সামনে আসলো আমার, পরে আইডি স্টক করতে গিয়ে খেয়াল করি আপনি কবিতাও লিখেন। পরে বুঝলাম আপনি অনেক কষ্ট থেকেই লিখেন অনেক কিছু, কিন্তু বাইরে নিজেকে হাসি-খুশি দেখাতে চান।আপনার কষ্ট গুলা ভাগ করে নিতে পারলে ভালো লাগতো। ধন্যবাদ এই পেজকে, আমাকে আমার মনের কথা গুলো আপনার কাছে পাঠাতে সাহায্য করার জন্য।
একটা হিন্ট দিয়ে রাখি,শেষ পরীক্ষার দিন আপনি একটা গ্রুপের সাথে কথা বলছিলেন, ওই গ্রুপে আমিও ছিলাম!আর সেই দিন আপনার মোটিভেশনাল কথা গুলো আমার সেই ভালো লাগসে।জানি নাহ এটা ভালোবাসা, না ভালোলাগা। কিন্তু আমি আপনাকে মন থেকে বের করতে পারছিনা।"