13/06/2024
🌼🌼🌼Parts of Speech
Part -1
ইংরেজী গ্রামার শিখতে হলে প্রথমেই নিম্নোক্ত বিষয় গুলো জেনে রাখা ভালো।
Sound (ধ্বণি) কি?
Letter (বর্ণ) কি?
Word (শব্দ) কি?
Sentence (বাক্য) কি?
Sound (ধ্বণি): বাকযন্ত্র থেকে উচ্চারিত আওয়াজই হল Sound।
Letter (বর্ণ): Sound এর লিখিত রূপকে Letter (বর্ণ) বলে।
Word: কিছু letter পাশাপাশি বসে যখন কোন অর্থ প্রকাশ করে, তখন তাকে word বলে।
Sentence (বাক্য): অনেকগুলো word পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে Sentence বলে।
Parts of Speech
Parts of Speech বাংলাই যাকে পদ বলে।
Parts of Speech হল বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই।
Parts of Speech প্রধানত ৮ প্রকার।
1. Noun
2. pronoun
3. Adjective
4. Verb
5. Adverb
6. Preposition
7. Conjunction
8. Interjection
1. NOUN:
কোন কিছুর নামকেই noun বলে।
Noun প্রধানত ২ প্রকার
1.Concrete Noun (বস্তুগত নাম)
2.Abstract Noun (গুণগত নাম)
Concrete Noun মূলত ৪ ধরনের হয়ে থাকে।
1.Peooer Noun: কোন ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নামকেই Proper Noun বলে।
যেমন: Harun, Robi, Meghna, Jamuna
2. Common Noun: কোন কিছুর জাতিবাচক নামেই Common noun বলে।
এই noun বলতে অনেক কিছুকে একসাথে বুঝাই।
যেমন: Men, River
3. Collective Noun: কোন একটি দলকে নির্দেশ করে।
যেমন: Army ,Police, BGB, Group, Cattle
4. Material Noun: কোন বস্তুকে বোঝায় যা ওজন করা যায় এবং যার আকার আছে।
যেমন: Gold, Iron, Silver
Abstract Noun: কোন কিছুর গুণবাচক নামকে Abstract Noun বলে। যেমন: Kindness,Honesty
গণনার উপর ভিত্তি করে আবার Noun ২ প্রকারের হয়ে থাকে।
1.Countable Noun
2.Uncountable Noun
Countable Noun: যে Noun গণনা করা যায় তাকে countable Noun বলে।
যেমন: Rat, fruts, pen e.t.c
এই Noun plural করার সময় s বা es যোগ করতে হয় এবং এই noun এর পূর্বে determiner হিসাবে few, many, article বসে।
Uncountable Noun: যে Noun গণনা করা যায় না তাকে uncountable Noun বলে।
যেমন: Water, Milk, Money, Furniture e.t.c
এই Noun কখনো বাক্যে plural হিসাবে বসে না।
এই noun এর পূর্বে determiner হিসাবে much, some e.t.c বসে।