Public Relations Office, JU

Public Relations Office, JU

Share

The official page of Public Relations Office, Jahangirnagar University.

06/08/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান..

06/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৬ আগস্ট ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বস্তা রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জুলাই বিপ্লবের ঐতিহাসিক অর্জন এবং শহিদদের আত্মত্যাগকে সমুন্নত রাখতে আমাদের জাতীয় ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো একক রাজনৈতিক দল বা সংগঠন এই গণআন্দোলনের একক কৃতিত্ব দাবি করতে পারে না, এ দেশের সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্মই সম্মিলিতভাবে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তাই মাঠপর্যায়ে কোনো ধরনের বিতর্ক, বিভেদ বা বিভাজন তৈরি করা থেকে আমাদের সরে আসতে হবে। মন্ত্রী আরো বলেন, পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ও সস্তা রাজনীতি পরিহার করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় পরাজিত ফ্যাসিস্ট মাফিয়া চক্র আবারও সেই সুযোগ লুফে নেবে। তিনি আরও বলেন, আমরা লড়াই ও সংগ্রাম করেছি এ দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং মেধার মূল্যায়নের জন্য। সেই লক্ষ্য অর্জনে জুলাইয়ের মূল চেতনা ও ঐক্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জুলাই বিপ্লবের শহীদের রক্তের ঋণ পরিশোধের সংকল্প নিয়ে আমাদের এমন এক বাংলাদেশ গড়তে হবে যেখানে বৈচিত্রের নামে কোনো কৃত্রিম বিভাজন থাকবে না। প্রতিহিংসা ও সস্তা রাজনীতির ঊর্ধ্বে উঠে শিষ্টাচার এবং সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। উপাচার্য আরও বলেন, তারুণ্যের অদম্য শক্তির মাধ্যমেই আগামীর বাংলাদেশের সকল বড় ফয়সালা হবে এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম, ছাত্রদলের জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জাকসু জিএস ও ছাত্রশিবির জাবি শাখার সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জাকসু সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম, জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি জিয়া উদ্দিন আয়ান, ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া, জাবি ছাত্রদলে সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন, জাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহ্ আলম, জাবি প্রেস ক্লাবের সভাপতি এস এম তাওহীদ, জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শহিদ পরিবারের হাতে সম্মাননা, ডকুমেন্টারি প্রদর্শন, স্মৃতিচারণ করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)

06/08/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি..

06/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করায় প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪-তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিককে সাময়িকভাবে বহিষ্কার, মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৬ আগস্ট ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ৫৪-তম ব্যাচ ও শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক হলের শিক্ষার্থী শারাফাত শারিককে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই'২৪ গণ-অভ্যুত্থান নিয়ে বিরূপ ও অনভিপ্রেত মন্তব্য করাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে এ বহিস্কার করা হয় এবং তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। একইসাথে এই অভিযোগের সাথে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের চিহ্নিতকরণসহ অভিযোগের বিষয়ে পূর্বাপর সকল তথ্য উদ্‌ঘাটনপূর্বক সার্বিক বিষয় তদন্ত করে সুস্পষ্ট সুপারিশসহ প্রতিবেদন দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপকর ড. আবদুছ ছাত্তার ও সদস্য-সচিব আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট মো. রেজাউল আলম। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।

ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)

Photos from Public Relations Office, JU's post 05/08/2026
05/08/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কর্তৃক জুলাইয়ে জাহাঙ্গীরনগরের অবদান শীর্ষক ‘জাগরণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন অনুষ্ঠান

Photos from Public Relations Office, JU's post 05/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ।।
র‌্যালি, সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও জাকসু উদ্যোগে ম্যারাথন ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৫ আগস্ট ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট হাসিনার পলায়ন ও পতন দিবস উদযাপন উপলক্ষে সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশ শেষে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিতে নির্মিত অদম্য-২৪ পাদদেশে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভবনে জুলাইয়ে জাহাঙ্গীরনগরের অবদান শীর্ষক ‘জাগরণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন উপাচার্য।

র‌্যালি উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতার চেতনা যেমন আজও আমাদের শিহরিত করে, ঠিক তেমনি ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং শহীদদের রক্তের ঋণ আমাদের চিরকাল মনে রাখতে হবে। আমরা আজ যে ভয়হীন পরিবেশে দাঁড়িয়ে আনন্দের সাথে বিচরণ করছি, তার পেছনে রয়েছে এক বিশাল আত্মত্যাগ; যা মাত্র দুই বছরের ব্যবধানে ভুলে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। উপাচার্য আরও বলেন, একটি আন্দোলনকে জীবিত রাখতে হলে শিল্পী, সাহিত্যিক এবং গবেষকদের কলমের মাধ্যমে সেই স্মৃতিকে ধরে রাখতে হয়। সংগীত, কবিতা এবং নাটকের মধ্য দিয়ে শহীদদের এই মহিমান্বিত স্মৃতিকে নতুন প্রজন্মের হৃদয়ে জাগরূক রাখতে হবে। উপাচার্য বলেন, পরস্পরের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ছিল ফ্যাসিস্ট ও পরাজিত শক্তির কৌশল, আজকের এই নতুন সময়ে আমাদের উচিত শিষ্টাচার বজায় রাখা এবং জুলাইয়ের সেই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, অফিসার সমিতির সভাপতি মো. আজমল আমীন, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ছাত্র শক্তির জাবি সংসদের সভাপতি জিয়াউদ্দিন আয়ানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মচারী সমিতি ও ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ছয়টায় জাকসু’র আয়োজনে ‘৩৬ জুলাই জাকসু রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ম্যারাথনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জাকসু’র জিএস মো. মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মাহামুদুল হাসান কিরণসহ জাকসু নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)

04/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
`টাইগার রান’ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত ।। রাসেল মাহমুদ ও শ্যামলী দাস চ্যাম্পিয়ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৪ আগস্ট ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ভলান্টিয়ার এ্যাসোসিয়েশনের আয়োজনে `টাইগার রান’ শীর্ষক ম্যারাথন প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার পাদদেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, প্রত্যাশী'র নির্বাহী পরিচালক মনোয়ার বেগম ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ প্রমুখ।

ম্যারাথনে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন রাসেল মাহমুদ, ফাস্ট রানার আপ কেইংপ্রে ম্রো ও সেকেন্ড রানার আপ মনসুর আহমেদ। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন শ্যামলী দাস, প্রথম রানার আপ পূজা রানী ও সেকেন্ড রানার আপ সাবিকুন নাহার। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ুথ ভলান্টিয়ার এলায়ান্সের সংগঠক শেখ লোকমান গালিব ও মো. সজীব।

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)

04/08/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ বিকাল ৫টা- ৬টা পর্যন্ত ১ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক লোডশেডিংয়ের অসুবিধার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

বিদ্যুৎ শাখা
প্রকৌশল অফিস, জাবি।

Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Public Relations Office, Jahangirnagar University
Savar
1342

Opening Hours

Monday 08:30 - 16:30
Tuesday 08:30 - 16:30
Wednesday 08:30 - 16:30
Thursday 08:30 - 16:30
Sunday 08:30 - 16:30