Rakib's Math Channel

Rakib's Math Channel মজার গণিত নিয়েই এখানে আলোচনা৷

22/08/2026

কখনো কখনো মনে হয়, আমাদের শাসনব্যবস্থার ইতিহাসটা যেন এক দীর্ঘ Identity Matrix। গণিতে যেমন যেকোনো Matrix-এর সঙ্গে Identity Matrix-এর গুণ করলে মূল Matrix-এর কোনো পরিবর্তন হয় না,

AI = IA = A

তেমনি সরকার বদলায়, নাম বদলায়, স্লোগান বদলায়—কিন্তু সাধারণ মানুষের অনেক আশা, প্রশ্ন আর দৈনন্দিন বাস্তবতা যেন একই সমীকরণে থেকে যায়।
সময়ের খাতায় শুধু নতুন নতুন Matrix যোগ হয়, অথচ মানুষের প্রত্যাশার Vector অনেক সময় একই জায়গায় দাঁড়িয়ে থাকে। হয়তো এ কারণেই গণিত কখনো কখনো শুধু সংখ্যা নয়; সমাজের নীরব প্রতিচ্ছবিও হয়ে ওঠে।

22/08/2026

ত্রিকোণমিতি শব্দের শুরুতেই আছে “ত্রি”—মানে তিন! 😐
আর যেখানে তিনজন থাকে, সেখানে সম্পর্কই যদি টেকে না, তাহলে ভাবুন তো—এই ম্যাথটা টিকবে কীভাবে! 😂 তাই Trigonometry-কে দোষ দেবেন না—নামেই তো আগে থেকে warning দেওয়া ছিল! 🤣

18/08/2026

স্বাভাবিক ভাষাঃ
অভিনন্দন! তোমার এই অর্জন সত্যিই অনেক আনন্দের এবং গর্বের। তোমার পরিশ্রম, মেধা ও ধৈর্যের এই সুন্দর ফল যেন ভবিষ্যতের আরও বড় সাফল্যের পথ খুলে দেয়। তোমার জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। 🌸

গণিতের ভাষায়ঃ
অভিনন্দন! আজ তোমার পরিশ্রমের সমীকরণে Success = Solution। জীবনের প্রতিটি নতুন ধাপে তোমার Graph যেন আরও ঊর্ধ্বমুখী হয়, আর প্রতিটি Limit পেরিয়ে তুমি পৌঁছে যাও তোমার কাঙ্ক্ষিত Maximum Point-এ।

17/08/2026

তাদের দুজনেরই Cardinality ছিল অসীম; তবু ভাগ্যের অদ্ভুত Set Theory—তাদের Intersection-এর Cardinality শূন্য হওয়ায়,তারা এখন সমান্তরালে চলছে।

17/08/2026

আমি তোমাকে ভালোবাসি—এটা Tabular Method;
কারণ এখানে কোনো লুকোচুরি নেই, সবকিছু স্পষ্ট করে বলা থাকে।
আর—আমি কি তোমার সাথে অতল সমুদ্র পাড়ি দিতে পারি?—এটা Set-Builder Method;
কারণ এখানে ভালোবাসা সরাসরি বলা নেই, শুধু কিছু hints রেখে দেওয়া আছে—
বাকিটা বুঝে নেওয়ার দায়িত্ব তোমার। ❤️

15/08/2026

Why is anything divided by zero undefined? 🤔➗0 !!!


#গণিত #গণিতশিখি #গণিতভীতি #গণিতেরমজারকথা #শিখিমজায়

14/08/2026

Well-defined কথাটা শুধু বইয়ের সংজ্ঞা নয়; এর পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে।
কেন Set-কে well-defined হতে হয়?

ধরুন আমি বললাম—
A = বাংলাদেশের সুন্দর মানুষদের সেট।
এখন প্রশ্ন হলো, কে A-এর সদস্য? আপনি বলবেন, “যে সুন্দর।” কিন্তু সুন্দর বলতে কতটা সুন্দর? আমি যাকে সুন্দর বলব, আপনি হয়তো তাকে বলবেন না। অর্থাৎ একই মানুষকে নিয়ে দুজনের সিদ্ধান্ত আলাদা হতে পারে। তখন এর একটি নির্দিষ্ট উত্তর থাকে না। এটাই সমস্যা।

অন্যদিকে যদি বলি—
A = বাংলাদেশের ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের সেট। এখানে কোনো দ্বিধা নেই। একজন নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে তথ্য জানা থাকলে আমরা স্পষ্টভাবে বলতে পারব তিনি A-এর সদস্য কি না।

তাই well-defined মানে হলো:
কোনো বস্তুকে সেটের সদস্য হিসেবে গ্রহণ করব কি না—এই প্রশ্নের উত্তর যেন নির্দিষ্ট ও দ্ব্যর্থহীন হয়।এবং সবার রেজাল্ট একই আসবে৷

13/08/2026

Derivative আসলে ভবিষ্যৎ নয়, বর্তমানের গোপন গতি পড়ে ফেলে। একটি গাছ কত বড়— এটা ইতিহাস। এই মুহূর্তে কত দ্রুত বাড়ছে— এটাই Derivative। উচ্চতা নয়, পরিবর্তনের চরিত্রই Derivative-এর ভাষা।

13/08/2026

মানুষ একদিনে বড় হয় না। Integral সেই গল্পের নাম, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র দিনগুলো যোগ হয়ে একদিন 'জীবন' হয়ে যায়। এক ফোঁটা বৃষ্টি নদী নয়। কিন্তু কোটি ফোঁটা একসঙ্গে হলে— মানচিত্র বদলে যায়৷ Integral ঠিক সেই অপেক্ষার গণিত।

13/08/2026

শক্তিশালী হওয়া কোনো অর্জন নয়; ভুল দিকে শক্তিশালী হওয়াই সবচেয়ে বড় বিপদ৷
Magnitude আপনার ক্ষমতা। Direction আপনার বিবেক। Vector শেখায়— দিকহীন শক্তি, শক্তি নয়।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakib's Math Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category