MIU Law Club

MIU Law Club মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ল" ক্লাব।

🏛️ PARLIAMENT VISIT 2026 ⚖️An Educational Visit to the Bangladesh ParliamentLaw is not limited to textbooks—it comes ali...
18/08/2026

🏛️ PARLIAMENT VISIT 2026 ⚖️

An Educational Visit to the Bangladesh Parliament

Law is not limited to textbooks—it comes alive through practical experience, observation, and understanding. The Parliament Visit 2026 aims to provide the students of the Department of Law with an opportunity to explore the parliamentary system, democratic practices, and the practical aspects of lawmaking.

Through this educational visit, students will gain valuable insights, real-world experience, and a deeper understanding of the relationship between Law, Democracy, and Governance.

📚 Learn • Explore • Experience

👨‍⚖️ For the Students of the Department of Law

Organized by: MIU LAW CLUB ⚖️





📢 OFFICIAL NOTICE⚖️ TRIAL ADVOCACY WORKSHOP 2026The MIU LAW CLUB, Manarat International University, is pleased to announ...
16/08/2026

📢 OFFICIAL NOTICE

⚖️ TRIAL ADVOCACY WORKSHOP 2026

The MIU LAW CLUB, Manarat International University, is pleased to announce that a special and educational “Trial Advocacy Workshop 2026” will be organized exclusively for the students of the Department of Law.

This workshop is designed to provide participants with practical, hands-on knowledge of Trial Advocacy, Courtroom Skills, Case Presentation, Argumentation, and Advocacy Techniques, directly from experienced prosecutors.

🎙️ Chief Guest & Trainers

Day 1 — 22 August 2026

- Mizanul Islam — Prosecutor International Crimes Tribunal

- S. M. Tasmirul Islam — Prosecutor International Crimes Tribunal

Day 2 — 29 August 2026

- Md. Aminul Islam — Chief Prosecutor, International Crimes Tribunal

📅 Workshop Details

- Dates: 22 & 29 August 2026 (Saturday)
- Registration Fee: BDT 300 only
- Available Seats: 60 only
- Eligibility: Students of the 41st to 46th Batches of the Department of Law

🎁 Participants Will Receive

- Certificate for every participant
- Notebook
- Lunch on both workshop days
- Snacks
- Required case materials

⚖️ Why Participate?

«“The courtroom is not just a place to argue; it is a place to master the art of advocacy.”»

The workshop will provide a valuable opportunity for students to develop their courtroom confidence, advocacy skills, case presentation techniques, argumentation abilities, and practical understanding of trial proceedings.

🚨 Important Notice

Seats are strictly limited to 60 participants. Interested students are therefore requested to complete their registration as soon as possible.

📌 Registration: Registration must be completed directly through the Law Department’s Office Assistant, Safi Bhai.

Organized By

MIU LAW CLUB
Manarat International University
Department of Law

জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৬-এ🥇 প্রথম স্থান অর্জনকারী আইন বিভাগের আল সাদ,🥈 দ্বিতীয় স্থান অর্জনকারী আইন বিভাগের বা...
05/08/2026

জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৬-এ

🥇 প্রথম স্থান অর্জনকারী আইন বিভাগের আল সাদ,

🥈 দ্বিতীয় স্থান অর্জনকারী আইন বিভাগের বাইজিদ মোবারক মইন, এবং

🥉 তৃতীয় স্থান অর্জনকারী ফার্মেসি বিভাগের আমেনা আক্তার ওহী-কে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

আপনাদের লেখনী শুধু একটি প্রতিযোগিতার জন্য লেখা ছিল না; বরং তা ছিল ইতিহাস, আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক জীবন্ত দলিল। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর সংগ্রাম, ত্যাগ ও আত্মদানকে আপনারা এমন আবেগ, গভীরতা ও আন্তরিকতার সঙ্গে তুলে ধরেছেন যে প্রতিটি শব্দ পাঠকের হৃদয় ছুঁয়ে যায়।

বিশেষ করে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী সাহসী মানুষদের অবদান, তাঁদের আত্মত্যাগ, দায়িত্ববোধ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনায় তাঁদের দৃঢ় ও সাহসী ভূমিকা আপনারা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। লেখাগুলো পড়লে শুধু ইতিহাস জানা যায় না; বরং সেই সময়ের অনুভূতি, সংগ্রামের স্পন্দন এবং বিজয়ের আকাঙ্ক্ষা যেন জীবন্ত হয়ে ওঠে।

আপনাদের এই অসাধারণ লেখনী নতুন প্রজন্মকে ইতিহাস জানতে, দেশকে ভালোবাসতে এবং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে অনুপ্রাণিত করবে—এই প্রত্যাশাই রইল।

আবারও আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনাদের কলম সত্য, ন্যায় এবং দেশপ্রেমের পক্ষে চিরকাল বলিষ্ঠ থাকুক।

আয়োজনে: MIU LAW CLUB

জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৬-এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সকল বিজয়ীকে MIU LAW CLUB-এর পক্ষ থেকে আন্...
03/08/2026

জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৬-এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী সকল বিজয়ীকে MIU LAW CLUB-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

আগামীকাল "জুলাই বিপ্লব ২০২৪ উপলক্ষে পক্ষব্যাপী উদযাপন কর্মসূচির সমাপনী অনুষ্ঠান"-এ বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

সকল বিজয়ীকে নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো।

আয়োজনে: MIU LAW CLUB

✍️ জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৬🔥 কলম ধরো প্রতিবাদের পক্ষে, স্মৃতিকে করো শক্তির ভাষা!"জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্...
31/07/2026

✍️ জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৬
🔥 কলম ধরো প্রতিবাদের পক্ষে, স্মৃতিকে করো শক্তির ভাষা!

"জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ "—এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে
ল ক্লাব আয়োজন করছে
একটি ব্যতিক্রমধর্মী লিখন প্রতিযোগিতা, যেখানে উঠে আসবে আপনার মনে গেঁথে থাকা জুলাইয়ের সেই দিনগুলো,
রক্তঝরা ইতিহাস, আন্দোলনের সাহসী পদধ্বনি ও অনুপ্রেরণার স্মৃতি।

🎯 লেখার বিষয় (যেকোনো একটি):
🔸 জুলাই বিপ্লবের স্মৃতিচারণ
🔸 আন্দোলনে অংশগ্রহণের অভিজ্ঞতা
🔸 প্রবন্ধ ইত্যাদি

📅 লেখা পাঠানোর শেষ সময়:
🕔 ৩ আগট ২০২৬

📝 অংশগ্রহণে যোগ্যতা ও শর্তাবলি:
✅ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থী
✅ লেখাটি অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত হতে হবে।
✅ লেখার শব্দসীমা: সর্বনিম্ন ৮০০-৩০০০ শব্দ
✅ লেখাটি তথ্যগত নির্ভুল ও Microsoft Word File-এ টাইপ করে পাঠাতে হবে
✅ লেখকের নাম, ব্যাচ ও যোগাযোগের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে

🎁 পুরস্কার সমূহ:

বিজয়ী প্রথম ৫ জনের জন্য রয়েছে ক্রেস্ট,সার্টিফিকেট সহ আকর্ষণীয় পুরস্কার।

🔥বিশেষ পুরষ্কার : যারাই লিখবেন তারাই পাবেন সার্টিফিকেট এবং আকর্ষণীয় পুরস্কার

📬 লেখা পাঠানোর ঠিকানা:

📱 WhatsApp: 01580354664

🔥 আপনার লেখাই হতে পারে ইতিহাসের সাক্ষ্য!
আপনার কলমই জাগিয়ে তুলতে পারে ভবিষ্যতের চেতনা!

26/07/2026

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।











আলহামদুলিল্লাহ। 🌸মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমাদের ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং Freshers' Reception 202...
25/07/2026

আলহামদুলিল্লাহ। 🌸

মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমাদের ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং Freshers' Reception 2026 অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য Dr. Chowdhury Mahmood Hasan স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Advocate Mohammad Shishir Monir, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য Professor Dr. Mohammad Abdur Rob স্যার।

এছাড়াও আইন বিভাগের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ হিল গনি স্যার, বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন, যা তাদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

MIU LAW CLUB-এর সম্মানিত মডারেটর ব্যারিস্টার তাসনিম ফেরদৌস এবং ল'ক্লাবের সভাপতি মো. আজমির হোসেন নবিনদের উদ্দেশ্য উপদেশ মুলক বক্তব্য রাখেন এবং লক্লাবের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল, শুভেচ্ছা উপহার এবং আইডি কার্ড প্রদান করে আন্তরিকভাবে বরণ করে নেন।

এই সফল আয়োজন বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকল শিক্ষক, সম্মানিত অতিথি, সিনিয়র-জুনিয়র শিক্ষার্থী এবং MIU LAW CLUB-এর সকল সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।








⚽ সেমিফাইনাল ম্যাচ | Law Department 🆚 Pharmacy Department ⚽🔥 বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল ম্যাচে আগামী রবিবার মুখোমুখি হবে...
23/07/2026

⚽ সেমিফাইনাল ম্যাচ |

Law Department 🆚 Pharmacy Department ⚽

🔥 বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল ম্যাচে আগামী রবিবার মুখোমুখি হবে ল ডিপার্টমেন্ট এবং ফার্মাসি ডিপার্টমেন্ট।

📅 তারিখ: আগামী রবিবার
🕛 সময়: দুপুর ১২:০০টা
🏟️ ভেন্যু: বিশ্ববিদ্যালয় মাঠ

আসুন, আমরা সবাই মাঠে উপস্থিত থেকে আমাদের প্রিয় ল ডিপার্টমেন্টকে প্রাণভরে উৎসাহ দিই এবং উপভোগ করি একটি রোমাঞ্চকর সেমিফাইনাল ম্যাচ।

💙 আপনাদের উপস্থিতিই আমাদের দলের সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা।

📢 সকল শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঠে এসে খেলা উপভোগ করার আন্তরিক আমন্ত্রণ রইল।

See You on the Field! ⚖️💙⚽

22/07/2026

⚖️ MIU LAW CLUB

গত ৬ মাসের কার্যক্রম ও আগামী ৬ মাসের পরিকল্পনা

📌 গত ৬ মাসে আমাদের উল্লেখযোগ্য কার্যক্রম

১️⃣ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

২️⃣ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

৩️⃣ আইনবিষয়ক সেমিনার সফলভাবে আয়োজন।

৪️⃣ ৪৮তম ব্যাচের নবীন বরণ (Orientation Program) আয়োজন।

৫️⃣ ৪০তম ব্যাচের বিদায় সংবর্ধনা (Farewell Program) আয়োজন।

৬️⃣ মরহুম আবু সাইদ ও আবু জুবায়ের-এর স্মরণে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট আয়োজন।

৭️⃣ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন।

৮️⃣ মরহুম আবু সাইদ ও আবু জুবায়ের-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ।

📅 আগামী ৬ মাসের পরিকল্পনা

✅ জুলাই লেখন প্রতিযোগিতা আয়োজন।

✅ ৪৯তম ব্যাচের নবীন বরণ (Orientation Program)।

✅ Trial Advocacy Workshop আয়োজন।

✅ Alumni Get Together অনুষ্ঠান।

✅ Court Visit (আদালত পরিদর্শন)।

✅ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

💡 আপনাদের মূল্যবান পরামর্শ চাই

আমরা আরও কী কী কার্যক্রম গ্রহণ করতে পারি? আপনাদের গঠনমূলক মতামত ও পরামর্শ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করবে। অনুগ্রহ করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান।

🎯 আমাদের লক্ষ্য

শুধু বিভিন্ন কার্যক্রম আয়োজন নয়, বরং আইন শিক্ষার্থীদের আইনি জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে একটি আদর্শ, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব Law Club গড়ে তোলা।

⚖️ MIU LAW CLUB
"Learning Law, Leading with Humanity."

আলহামদুলিল্লাহ।MIU LAW CLUB-এর উদ্যোগে মরহুম আবু সাইদ ও আবু জুবায়ের-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং এতিম শিশুদ...
22/07/2026

আলহামদুলিল্লাহ।

MIU LAW CLUB-এর উদ্যোগে মরহুম আবু সাইদ ও আবু জুবায়ের-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে MIU LAW CLUB-এর সম্মানিত সভাপতি মো. আজমির হোসেন উপস্থিত সকলের কাছে মরহুম আবু সাইদ ও আবু জুবায়েরের রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন MIU Moral & Ethics Club-এর সভাপতি ওয়ালিদ বিন এম. জামান এবং MIU LAW CLUB-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাফি। তাঁরা সকলেই মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

এছাড়াও, এতিম শিশুদের মাঝে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে খাবার বিতরণ করা হয়। এই মানবিক আয়োজনের মাধ্যমে আমরা প্রয়াত দুই ভাইয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি এবং মহান আল্লাহর দরবারে তাঁদের জন্য রহমত ও ক্ষমা প্রার্থনা করেছি।

এই মহৎ আয়োজনে যারা শ্রম, সময়, অর্থ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে কর্মসূচিকে সফল করেছেন, MIU LAW CLUB-এর পক্ষ থেকে তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।

আমরা মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি, তিনি যেন মরহুম আবু সাইদ ও আবু জুবায়ের-এর সকল গুনাহ ক্ষমা করে তাঁদের জান্নাতুল ফিরদাউস নসীব করেন এবং এই মানবিক উদ্যোগে অংশগ্রহণকারী সকলকে উত্তম প্রতিদান দান করেন। আমীন।

"মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।"

আয়োজনে:
⚖️ MIU LAW CLUB

Address

Khagan, Ashulia
Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when MIU Law Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category