09/08/2022
প্রতিবন্ধিদের কিছু কথাঃ
প্রতিবছর ই বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে প্রচুর চাকরীর বিজ্ঞপ্তি আসে যেখানে প্রতিবন্ধীদের জন্যেও বিভিন্ন সুযোগ রাখা হয়ে থাকে। কিন্ত অধিকাংশ ক্ষেত্রেই প্রতিবন্ধীরা এসকল সুযোগ থেকে বঞ্চিত হয়। এর পেছনে অন্যতম একটি কারণ চাকরীর ধরণ এবং যোগ্যতা সম্পর্কে নূন্যতম জ্ঞানের অভাব প্রতিবন্ধিদের । বেশিরভাগ প্রতিবন্ধী মানুষ আসলে জানেই না তাদের জন্যে ঠিক কি কি চাকরীর সুযোগ আছে এবং সেসকল চাকরীতে সুযোগ পেতে হলে তাদের কি কি দক্ষতা অর্জন করতে হবে। এ কথা ভুলে গেলে চলবে না যে নূন্যতম দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। অদক্ষ প্রতিবন্ধীদের ক্ষেত্রে আসলেই চাকরীর বাজার খুবই সীমিত। কাজেই যার যে শারীরিক সামর্থ্য আছে সে অনুযায়ী নূন্যতম দক্ষতা অর্জন খুব জরুরী। তাদের জন্য প্রয়োজন বিশেষ শিক্ষা ব্যবস্থা। তাই প্রতিবন্ধি স্কুল গুলোর প্রতি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামণা করছি।