07/08/2024
আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এর সাধারণ শিক্ষার্থীরা এই মর্মে ঘোষণা করছি যে, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলভিত্তিক ছাত্ররাজনীতির সম্পূর্ণ বিরুদ্ধে আমরা অভিমত জ্ঞাপন করছি।
"বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন" এর ৯ দফা দাবির মধ্যে অন্যতম দাবি - "বিশ্ববিদ্যালয়ে দলভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা।" এই দাবির সাথে সংহতি রেখে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানের ও পরিবেশের অগ্রসর কামনা করে আমরা চাই বিশ্ববিদ্যালয়ে দলভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হোক, এবং অনতিবিলম্বে জাকসু গঠন করা হোক।
ছাত্রত্ব থাকাকালীন আইবিএ-জেইউ এর কেউ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি কার্যক্রমে যুক্ত হলে বা যুক্ত হওয়ার প্রমাণ পেলে তাকে উক্ত ব্যাচ ও ইন্সটিটিউট থেকে অবাঞ্চিত ঘোষণা করা হবে এবং ইন্সটিটিউট এর কোনো শিক্ষা বা সহ-শিক্ষা কার্যক্রমে সে অংশগ্রহণ করতে পারবে না, এবং তার সাথে কোনো শিক্ষার্থী ক্লাস-পরীক্ষায় বসবে না।
সাধারণ শিক্ষার্থীবৃন্দ,
বিবিএ-২৯, ৩০, ৩১, ৩২ (জাবি ৪৯-৫২তম ব্যাচ)
ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (আইবিএ-জেইউ)
We, the students of the Institute of Business Administration, Jahangirnagar University (IBA-JU), Session 2019-20, have collectively decided and hereby declare that we stand against political party-based student politics on the university campus.
One of the 9-point demands of the "Student Against Discrimination" movement was "Banning party-based student politics in universities." In solidarity with this demand, we want party-based student politics to be banned in universities, and JUCSU to be formed immediately.
If any student of IBA-JU gets involved in student political activities within the university or is found to be involved in student politics, they will be declared boycotted from the batch and the institute, restricted from participation in any curricular or co-curricular activities of the institute, and we will not attend classes or sit for exams with that person.
General Students,
Batch: BBA 29th, 30th, 31st, 32nd (JU 49-52)
Institute of Business Administration, Jahangirnagar University (IBA-JU)
Savar, Dhaka - 1342