21/05/2021
#লেনদেন_চেনার_সহজ_উপায়
১. নিজকে সব সময় প্রতিষ্ঠান মনে করতে হবে।
এর পর নিচের প্রশ্নগুলি করতে হবে।
**** প্রতিষ্ঠানে কি আসলো?
**** প্রতিষ্ঠান হতে কি গেলো?
এই দুইটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর পেলে অথবা দুইটি প্রশ্নের উত্তর পাওয়া গেলে ঘটনাটি লেনদেন হবে।
যেমনঃ আসবাবপত্র ক্রয় করা হলো ৫০০০ টাকা
এবার প্রশ্ন করি
প্রতিষ্ঠানে কি আসলো?
উত্তরঃ আসবাবপত্র
প্রতিষ্ঠান হতে কি গেলো?
উত্তরঃ নগদ টাকা গেলো।
যেহেতু দুইটি প্রশ্নেরই উত্তর পাওয়া গেছে তাই উক্ত ঘটনা টি লেনদেন।
আর একটি ঘটনা দেখি
আসবাবপত্র ক্রয়ের জন্য ফরমায়েস করা হলো ১০০০০০
এখন আবার প্রশ্ন করি
প্রতিষ্ঠানে কি আসলো?
উত্তরঃ কিছুই না। কারণ ফরমায়েস করা হয়েছে কেনা হয় নি।
প্রতিষ্ঠান হতে কি গেলো?
উত্তরঃ কিছুই না। (কোনো কিছু ক্রয় না হলে টাকা দিবো কেন😀😀😀😀)
এই ঘটনাটি লেনদেন না। কারণ, প্রতিষ্ঠানে কিছু আসেও নি আবার প্রতিষ্ঠান থেকে কিছু যায়ও নি।
ধন্যবাদ