Jamia arabia darul huda-dhaka-Bangladesh

Jamia arabia darul huda-dhaka-Bangladesh

Share

দারুল উলুম দেওবন্দের অনুসারী

05/08/2024

আলহামদুলিল্লাহ
আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো আজ তারিখ ৫ আগস্ট ২০২৪ ইং
সময় ১টা ৩০ মিনিট

31/12/2023

👉থার্টি ফাস্ট নাইট বর্জন করুন

নব বর্ষের নামে যে সকল অপসংস্কৃতি ও কুসভ্যতার অবতারণা করা হয় এর সবই মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম।

এ প্রসঙ্গে রাসূল ﷺ বলেছেন,

কোন জাতি যখন বিজাতির সাদৃশ্য (কৃষ্টি কালচারকে) অনুসরণ করবে, সে ঐ জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে।
(আবূ দাঊদ হা/৪০৩১)। তা ছাড়াও,

আপনি যদি বিবেকবান হয়ে থাকেন তাহলে নিজেকে অন্তত এটা থেকে বিরত রাখবেন বলে আশা করি।

থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে না বলুন। যারা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তাদের কাছে দাওয়াহ্ নিয়তে বার্তাটা পৌঁছে দিন।
🎙️- শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ

10/12/2023

আমি হাফেজ নই আমি ক্বারী নই, আমি মুফতি নই। আমার পরিচয় শুধু একটা।
আমি মুহাম্মদ (সাঃ) এর উম্মত ।

07/12/2023

#সতর্ক হোন সতর্ক হোন #

মেডিকেল নিয়ে কিছু কথাঃ

প্রিয় বিদেশগামী ভাইয়েরা,আসসালামু আলাইকুম।
আপনারা যারা বিভিন্ন দেশে কাজের ভিসায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য বলছি।আপনারা জানেন যে কাজের ভিসায় বিদেশ যেতে হলে অবশ্যই অনুমোদিত মেডিকেল সেন্টার গুলো থেকে আপনাকে মেডিকেল চেক আপ করাতে হবে।আরব দেশ গুলোর জন্য গামকা কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টার,মালায়েশীয়ার জন্য এফডব্লিউসিএমএস কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টার,ইত্যাদি।
বর্তমানে বৈরী আবহাওয়া বা শীতের আগমনের কারনে অধিকাংশ লোকের ঠান্ডাজনিত অসুস্থতা পরিলক্ষিত হচ্ছে।যার ফলে যে সকল বিদেশ গামী ভাইয়েরা মেডিকেল করতেছেন তাদের অনেককেই মেডিকেল সেন্টার গুলো আনফিট দিয়ে দিচ্ছে।এতে তাদের বিদেশ যাওয়া অনিশ্চিত হয়ে যাচ্ছে।মালায়েশীয়ার ক্ষেত্রে আনফিটের ৩ মাসের পরে আবারও মেডিকেল করার সুযোগ থাকলেও সৌদি আরবের ক্ষেত্রে কেউ একবার আনফিট হলে সৌদি আরবে যাওয়া তার জন্য একেবারে অনিশ্চিত হয়ে যায়।
তাই সকল বিদেশ গামী ভাইদের বলবো যে কোন দেশের ফাইনাল মেডিকেল করার আগে কিছু প্রস্তুতি নিয়ে নিলে ভালো হয়।

যেমনঃ
১/ফাইনাল মেডিকেলের পূর্বে যে কোন মেডিকেল সেন্টার থেকে কম খরচে একটা টেষ্ট মেডিকেল করাতে পারেন।যেখানে রিপোর্ট বের হলে বুঝতে পারবেন আপনার কোন সমস্যা আছে কি না।থাকলে চিকিৎসা নিয়ে ফাইনাল মেডিকেল করতে পারবেন।

২/মেডিকেলে আসার এক সপ্তাহ আগে থেকে কোন প্রকার ঠান্ডা কোমল পানীয় পান করা যাবে না।যেমন-আরসি,সেভেন আপ,কোকা-কোলা,
আইসক্রিম,ইত্যাদি।

৩/ঠান্ডা পানি দিয়ে গোসল করা যাবে না।

৪/ফ্রিজে রাখা কোন খাবার খাওয়া যাবে না,ফ্রিজে রাখা ঠান্ডা পানি পান করা যাবে না।

৫/পান,জর্দা,সেগারেট ছাড়াও অন্য যে কোন নেশা দ্রব্য হোক সব পরিহার করতে হবে।

৬/বেশী বেশী হালকা রং চা খেতে পারেন।

৭/যখনই পানি পান করবেন,কুসুম কুসুম গরম পানি পান করতে পারেন।

৮/রাস্তাঘাটে বের হলে মাস্ক ব্যবহার করতে পারেন,বুক এবং গলায় অতিরিক্ত কোন কাপর দিয়ে ঘিরে রাখতে পারেন।

৯/রাতে ঘুমানোর আগে কুসুম কুসুম গরম দূধ খেতে পারেন।

১০/অনেকেই মেডিকেলের দিন পেট ভরে ডাবের পানি পান করে আসে, দয়া করে এই কাজ টি কেউ করবেন না।ডাবের পানি পান করা ভালো তবে মেডিকেলের দিন একদমই ডাবের পানি পান করা যাবে না।ডাবের পানিতে ঠান্ডা বাড়তে পারে।

১১/মেডিকেল সেন্টারে প্রবেশের আগ মুহুর্তে অবশ্যই এক গ্লাস কুসুম কুসম গরম দূধ পান করে নিতে হবে এমনকি সাথে সাথে পানি পান করা যাবে না।

১২/বেশী বেশী ফলমুল খেতে পারেন,এবং শাক -সবজি খেতে পারেন।

#এছাড়া ঠান্ডা ভাব মনে হলে ডক্টরের পরামর্শ নিতে পারেন।

#আশা করি, আপনারা যদি আমার এই পরামর্শ গুলো গ্রহন করে মেডিকেল চেক আপে আসেন,ইনশাহ আল্লাহ আনফিট হওয়ার সুযোগ খুবই কম থাকবে।

#একজন লোক আনফিট হলে আমাদের পরিশ্রমের থেকে প্রার্থীর পরিশ্রম এবং টাকা লোকসান হয় এমনকি বিদেশ যাওয়ার স্বপ্ন টা ভেঙ্গে চুরমার হয়ে যায়।

#সকলের জন্য শুভ কামনা।সবাই ভালো থাকবেন,নিজের শরীররে প্রতি যত্ন নিবেন।
ধন্যবাদান্তে -
মুহাঃ আবু ত্বালহা তুষার

সৌদি গামী প্রবাসী,

02/12/2023

ইন্না-লিল্লাহ, ভুমিকম্প অনুভব করলাম।
আল্লাহ তায়ালা আমাদেরনকে সকল বিপদ থেকে রক্ষা করুক।🥺
সময়☞সকাল ৯:৩৮ মিনিট

03/04/2022
02/08/2021

#বিকাশ, নগদ ও রকেট একাউন্ট থেকে অর্জিত ইন্টারেস্ট ও ক্যাশব্যাক এর শরয়ী বিধান।

প্রশ্নঃ-

কয়েক দিন আগে আমার মোবাইলে বিকাশ একাউন্টে ১০টাকা ইন্টারেস্ট আসে। এবং অনেক সময় দেখা যায় বিকাশের পক্ষ থেকে অফার দেওয়া হয় যে, নির্ধারিত পরিমাণ টাকা অ্যাপ থেকে রিচার্জ করলে ১০০% বা ৫০% টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। আবার অনেক সময় দেখা যায় বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করলে কিছু টাকা ফেরত দেওয়া হয়।
জানার বিষয় হলো, এই অফার, ক্যাশব্যাক,ও ইন্টারেস্টের টাকার হুকুম কী? এসব টাকা গ্রাহকদের জন্য বৈধ হবে কি না? মাঝে মাঝে একাউন্টে এসে যে টাকা যোগ হয় সেটা কি সুদের অন্তর্ভুক্ত হবে কি? এর বৈধতা কতটুকু?

উত্তর:-

ইসলামি শরিয়া মতে মুয়ামালার ক্ষেত্রে পরস্পর শর্ত/চুক্তি ব্যতিরেকে এক পক্ষ অপর পক্ষকে উক্ত মুয়ামালায় উদ্বুদ্ধ করতে অতিরিক্ত কিছু দেয়া হাদিয়া বা উপঢৌকনের অন্তর্ভুক্ত। তবে আমানত কিংবা ঋণ হিসেবে জমাকৃত অর্থের উপর অতিরিক্ত গ্রহণ সুদের অন্তর্ভুক্ত।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে বিকাশ কোম্পানি কর্তৃক যত প্রকার ক্যাশব্যাক দেওয়া হয় তা যেহেতু তাদের অ্যাপ ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কোনরূপ চুক্তি ছাড়া স্বেচ্ছায় প্রদান করে থাকে, তাই তা হাদিয়া বা উপঢৌকনের অন্তর্ভুক্ত হবে এবং গ্রাহকদের জন্য তা গ্রহণ বৈধ হবে। অপরদিকে প্রশ্নের প্রথমাংশে উল্লেখিত বিকাশ কোম্পানি কর্তৃক তার গ্রাহকদেরকে মাঝেমধ্যে একাউন্টে জমানো অর্থের ওপর যে ইন্টারেস্ট দেওয়া হয়, তা সুদের অন্তর্ভুক্ত হবে এবং গ্রাহকদের জন্য তা গ্রহণ করা হারাম হবে।

الادلۃ الشرعیہ

فتح القدیر: 9/19 (رشيديه)

ثم إن الهبة في اللغة أصلها من الوهب…. ومعناها : إيصال الشيء إلى الغير بما ينفعه سواء كان مالا أو غير مال … وأما في الشريعة فهي تمليك المال بلا عوض كذا في عامة الشروح بل المتون .

فقہ البیوع: 2/810 (معارف القران)

ماجری بہ عمل بعض التجار انھم یعطون جوائز لعملائھم الذین اشتروا منھم کمیۃ مخصوصۃ … ولیس ھذا من قبیل الزیادۃ فی المبیع…. فھی ھبۃ مبتداۃ موعودۃ من البائع لتشجیع الناس علی ان یشتروا ھذہ البضائع منہ.

بحوث فی قضایا فقھیۃ معاصرۃ: 1/342 (وزارۃ الاوقاف)

اما الودیعۃ الثابتۃ وودا‏ئع التوفیق فان البنک یدفع فائدۃ مضمونۃ لاصحابھا وبما ان ھذہ الودائع قروض بلا خلاف. فما تدفعہ البنوک زیادۃ علی راس المال، فانہ ربا صراح لا سبیل الی جوازہ. وقد اجمع مجمع الفقہ الاسلامی فی ذلک قرارا فی دورتہ الثانیۃ. فمن یتقدم الی البنک لایداع اموالہ فی ھذین النوعین فانہ یعقد معہ عقد قرض ربوی، وذلک حرام. فلا یجوز لمسلم ان یودع مالہ فی احد من ھذین النوعین۔

والله اعلم بالصواب

Want your school to be the top-listed School/college in Savar?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Shamlashi Baherchor. Dudu Market. Shamlapur. Savar. Dhaka
Savar
1313