Balli M.M.R High School - বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Satkhira
  • Balli M.M.R High School - বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়

Balli M.M.R High School - বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় সাতক্ষীরা জেলার একটি সুনাম ধন্য স্কুল।

আপনারা সবাই এই পেইজের উদ্দেশ্যকে সামনে রেখে লাইক/শেয়ার এবং প্রত্যেকে নতুন নতুন বন্ধুকে ইনভাইট করবেন

https://www.facebook.com/pg/BMMRHS/posts/?ref=page_internal

26/07/2025

একজন ফ্রেশার (নতুন গ্র্যাজুয়েট) যদি সরকারি চাকরি পেতে চান, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করলে সফলতা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে:

✅ ১. *লক্ষ্য নির্ধারণ করুন*
– আপনি কোন ক্যাডার/পদে চাকরি করতে চান? (বিসিএস, ব্যাংক, শিক্ষা, প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য ইত্যাদি)

✅ ২. *যোগ্যতা তৈরি করুন*
– স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করুন
– CGPA/মার্কস ভালো রাখুন
– ইংরেজি ও গণিতের দক্ষতা বাড়ান

✅ ৩. *প্রস্তুতির শুরু*
– বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি ইত্যাদি বিষয়ে প্রস্তুতি নিন
– দৈনিক পত্রিকা ও কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন
– বিগত বছরের প্রশ্নপত্র চর্চা করুন

✅ ৪. *বিসিএস/সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ*
– PSC, ব্যাংক, স্ব স্ব মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়মিত চেক করুন
– সময়মতো আবেদন করুন
– প্রিলি, লিখিত ও ভাইভা পরীক্ষার প্রস্তুতি নিন

✅ ৫. *অনুশীলন করুন*
– প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ার অভ্যাস করুন
– মডেল টেস্ট দিন
– আত্মবিশ্বাস বাড়াতে গ্রুপ স্টাডি করতে পারেন

✅ ৬. *আচরণ ও মনোভাব*
– আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা বজায় রাখুন
– কোনো সময় হতাশ হবেন না, প্রয়োজনে একাধিকবার চেষ্টা করুন

✅ ৭. *অনলাইন ও অফলাইনে কোচিং বা গাইডেন্স*
– প্রয়োজন হলে ভালো মানের কোচিং বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে গাইডলাইন নিন

প্রতিযোগিতা কঠিন হলেও নিয়মিত চর্চা ও অধ্যবসায়ে আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ।

*ছাত্রছাত্রীদের নৈতিকতা* হলো তাদের আচরণ, চারিত্রিক গুণাবলি ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা, যা একজন আদর্শ নাগরিক হিস...
27/05/2025

*ছাত্রছাত্রীদের নৈতিকতা* হলো তাদের আচরণ, চারিত্রিক গুণাবলি ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা, যা একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

✅ ছাত্রছাত্রীদের নৈতিক গুণাবলি:

1. *সততা* – পড়ালেখা, পরীক্ষা ও প্রতিদিনের জীবনে মিথ্যা থেকে দূরে থাকা।
2. *শৃঙ্খলা* – নিয়ম মেনে চলা, সময় মেনে ক্লাসে যাওয়া, শিক্ষক ও বড়দের শ্রদ্ধা করা।
3. *সম্মান* – শিক্ষক, সহপাঠী, পরিবার ও সমাজের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
4. *পরিশ্রম* – নিজ দায়িত্বে অধ্যয়ন ও ভবিষ্যৎ গঠনে প্রচেষ্টা চালানো।
5. *সহানুভূতি ও সহনশীলতা* – অন্যের কষ্ট বুঝে সাহায্য করা এবং বিরুদ্ধ মতেও ধৈর্য রাখা।
6. *সামাজিক দায়িত্ববোধ* – সমাজের ভালোর জন্য কাজ করা, মন্দ থেকে বিরত থাকা।
7. *পরিচ্ছন্নতা* – শরীর, মন ও আশপাশ পরিষ্কার রাখা।
8. *নেতৃত্ব ও দলগত কাজ* – একসঙ্গে কাজ করা ও নেতৃত্বের গুণাবলি গড়া।

নৈতিকতা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা অর্জন করলে তার প্রভাব ব্যক্তি, পরিবার ও সমাজে পড়ে।

27/05/2025

শিক্ষকদের নৈতিকতা বলতে বোঝায় এমন আচরণ ও চারিত্রিক গুণাবলি, যা একজন শিক্ষককে সমাজে মর্যাদাসম্পন্ন, আদর্শ ও দায়িত্বশীল করে তোলে।

✅ শিক্ষকের মূল নৈতিক গুণাবলি:
1. *সততা ও ন্যায়নিষ্ঠা* – ছাত্রদের সঙ্গে সত্য ও ন্যায়ের আচরণ।
2. *আচরণে শালীনতা* – ভাষা, পোশাক ও ব্যবহার মার্জিত হওয়া।
3. *সহনশীলতা* – শিক্ষার্থীদের ভুল বা দুর্বলতায় ধৈর্য ধারণ করা।
4. *ন্যায়বিচার* – সব ছাত্রের সঙ্গে সমান আচরণ।
5. *গোপনীয়তা রক্ষা* – ছাত্র-ছাত্রীর ব্যক্তিগত বিষয় প্রকাশ না করা।
6. *আদর্শ ব্যক্তিত্ব* – নিজে যা শেখান, তা নিজের জীবনেও চর্চা করা।
7. *দায়িত্বশীলতা* – সময়মতো ক্লাস নেওয়া ও শিক্ষাদানে আন্তরিকতা।
8. *ভালোবাসা ও মমতা* – ছাত্রদের প্রতি আন্তরিক ও উৎসাহ প্রদানকারী মনোভাব।

একজন আদর্শ শিক্ষক কেবল জ্ঞান বিতরণ করেন না, বরং নিজেই নৈতিকতার জীবন্ত উদাহরণ হন। কারণ শিক্ষকই জাতি গঠনের মূল কারিগর।

26/05/2025

স্কুলে আবার পড়াশুনার সুন্দর পরিবেশ তৈরি হোক!

মুসলমান হওয়ার পরও ১৭ শ্রেণীর মানুষ  জান্নাতে যাবে না কিছু গোনাহের কারণে। এগুলো হলো১. হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে...
22/09/2024

মুসলমান হওয়ার পরও ১৭ শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কিছু গোনাহের কারণে। এগুলো হলো

১. হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না। সুনানে বায়হাকি : ৫৫২০

২. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সহিহ্ বোখারি : ৫৫২৫

৩. প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না। সহিহ্ মুসলিম : ৬৬

৪. মাতা-পিতার অবাধ্য সন্তান ও দাইয়ুস জান্নাতে যাবে না। হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তিন শ্রেণির লোক জান্নাতে যাবে না। মাতা-পিতার অবাধ্য, দাইয়ুস (যে তার স্ত্রী-বোন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেয় না) এবং পুরুষের বেশ ধারণকারী নারী।’ মুসতাদরাকে হাকেম : ২২৬

৫. অশ্লীলভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না। সুনানে আবু দাউদ : ৪১৬৮

৬. প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না। সহিহ্ বোখারি : ৬৬১৮

৭. অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না। যদিও (আত্মসাৎকৃত সম্পদ) পিপুলগাছের একটি ছোট ডাল হোক না কেন। সহিহ্ মুসলিম : ১৯৬

৮. খোঁটা দানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপানকারী জান্নাতে যাবে না। সুনানে নাসায়ি : ৫৫৭৭

৯. চোগলখোর জান্নাতে যাবে না। সহিহ্ মুসলিম : ১৫১

১০. অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী জান্নাতে যাবে না। অর্থাৎ নিজেকে যে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম। সহিহ্ বোখারি : ৬২৬৯

১১. গর্ব-অহংকারকারী জান্নাতে যাবে না। যার অন্তরে অণু পরিমাণ অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ্ মুসলিম : ১৩১

১২. হজরত রাসুলুল্লাহ (সা.)-এর নাফরমান জান্নাতে যাবে না। হাদিসে ইরশাদ হয়েছে, ‘যে আমার আনুগত্য করে, সে জান্নাতে যাবে। আর যে আমার নাফরমানি করে, সে (জান্নাতে যেতে) অস্বীকার করেছে।’ সহিহ্ বোখারি : ৬৭৩৭

১৩. দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই ইলম যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ-সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না।’ সুনানে আবু দাউদ : ৩১৭৯

১৪. অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যাবে না। সুনানে তিরমিজি : ১১০৮

১৫. কালো কলপ ব্যবহারকারী জান্নাতে যাবে না। হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার মতো কালো কলপ ব্যবহার করবে। তারা জান্নাতের ঘ্রাণও পাবে না।’ সুনানে নাসায়ি : ৪৯৮৮

১৬. লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যাবে না। হজরত আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে। অতঃপর একজন কারিকে। তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারি সাহেবকে বড় কারির উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কিরাত শেখার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান-সদকা করার অপরাধে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ সহিহ্ মুসলিম : ৩৫২৭

১৭. ওয়ারিশকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না। হাদিসে আছে, ‘যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করল, আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন।’ সুনানে ইবনে মাজাহ : ২৬৯৪

22/09/2024

আলহামদুলিল্লাহ বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় এর আইনগত ভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ, কে, এম আজাহারুজ্জামান মুকুল স্যার। ইনশাআল্লাহ স্কুলের পড়াশুনার পরিবেশ ফিরে আসবে।

11/09/2024
16/08/2024

বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থীর বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৮/০৮/২৪ তারিখ রবিবার হতে শ্রেণি কার্যক্রম পরিপূর্ণ ভাবে চলবে।

বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এস, এস, সি পরীক্ষার ফলাফল (জেনারেল) পাসের হার ৯৮.৮৮%. পরীক্ষার্থী...
12/05/2024

বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এস, এস, সি পরীক্ষার ফলাফল (জেনারেল) পাসের হার ৯৮.৮৮%. পরীক্ষার্থী - ৮৯, কৃতকার্য - ৮৮,অকৃতকার্য - ০১ জন।

14/02/2024

আলহামদুলিল্লাহ, আগামীকাল এসএসসি ও দাখিল/২০২৪ খ্রিঃ এর পরীক্ষা শুরু। মহান আল্লাহ সম্মানিত পরীক্ষার্থীদের ভালো ভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুক আমিন।

বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদের নমুনা ব্যালট পেপার। নির্বাচন অ...
14/02/2024

বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদের নমুনা ব্যালট পেপার। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮/০২/২০২৪ খ্রি. সম্মানিত অভিভাবকগন প্রার্থীদের মধ্য হতে ৪ জনকে নির্বাচিত করতে পারবেন।

14/01/2024

আপনি জন্ম থেকে মেধাবি না হতে পারেন, কিন্তু যেকোন সময় তা অর্জন তরতে পারবেন। So restart...💯🤔

Address

Akhrakhula
Satkhira
9400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Balli M.M.R High School - বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category