BCS Written & Viva Aid

BCS Written & Viva Aid

Share

This page will help job seeker.

27/09/2025

ভাইভা অভিজ্ঞতা
পররাষ্ট্র ক্যাডার হলে দেশের জন্য কী করবেন?
* বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছেন খন্দকার গৌরব মুস্তাফা। তিনি ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ভাইভা হয়েছিল চলতি বছরের মার্চে। তাঁর ভাইভা অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ

অনুমতি নিয়ে ভাইভা রুমে প্রবেশের পর সবাইকে সালাম দিলাম।
চেয়ারম্যান : আপনি নিজেকে কেন পররাষ্ট্র ক্যাডারের যোগ্য মনে করছেন? ইংরেজিতে বলুন।
—Sir, I believe my analytical thinking, cultural awareness, and adaptability make me a good fit for the BCS Foreign Affairs Cadre. My engineering background gives me confidence in tackling complex issues related to technological diplomacy and I am strongly motivated to represent Bangladesh on global platforms with dignity.
বিসিএস পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলে দেশের জন্য কী করবেন?
—স্যার, আমি পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলে দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে তুলে ধরব। বৈদেশিক বিনিয়োগে বিদেশিদের আকৃষ্ট করার পাশাপাশি কূটনৈতিকভাবে জাতীয় স্বার্থ রক্ষা ও প্রবাসীদের সেবা নিশ্চিতসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারব।

আপনি জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক সেমিনারে কিভাবে দেশের প্রতিনিধিত্ব করবেন?
—স্যার, আমি জাতীয় স্বার্থ ও আমাদের পররাষ্ট্রনীতির আলোকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব। দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও অর্জনগুলো দৃঢ়ভাবে তুলে ধরব। কূটনৈতিক দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের স্বার্থ রক্ষা করব।
এক্সটার্নাল-১ : বিদেশি বিনিয়োগকারীরা যদি আমাদের দেশে এসে আইন-শৃঙ্খলার অবনতি দেখে মুখ ফিরিয়ে নেয়, তখন কী করবেন?
—স্যার, আমি তাদের আশ্বস্ত করব, আমাদের দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাঁদের নিরাপত্তাকে আমি সর্বাধিক গুরুত্ব দেব এবং তাঁদের প্রয়োজনীয় তথ্য-দিকনির্দেশনা দিয়ে সহায়তা করব। পাশাপাশি আমি দেশের ইতিবাচক দিকগুলোও তুলে ধরব।

কখন থেকে পররাষ্ট্র ক্যাডারে আগ্রহী হলেন?
—স্যার, বিশ্ববিদ্যালয়ে উঠে কিছু সিনিয়র ভাইকে দেখলাম পররাষ্ট্র ক্যাডার হতে। চোখের সামনে তাঁদের এই অর্জন আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শেষদিকে আমি একবার ভিসাসংক্রান্ত জটিলতায় সম্মুখীন হয়েছিলাম। তখন মনে হয়েছিল, আমি পররাষ্ট্র ক্যাডার হওয়ার সুযোগ পেলে এমন ভুক্তভোগীদের কিছুটা হলেও উপকারের সুযোগ পাব।

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতির কারণ কী কী?
—ভারতের চেয়ে অনেক বেশি পণ্য আমদানি করে বাংলাদেশ। কিন্তু ভারতের বাজারে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি তুলনামূলকভাবে কম হওয়ায় বাণিজ্যে ঘাটতি তৈরি হয়। আমার মতে, রপ্তানি পণ্যের বৈচিত্রে‍্যর অভাব, ক্রমবর্ধমান উৎপাদন খরচ, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সীমিত ব্যবহার, পরিবহন ও সীমান্ত পারাপারে জটিলতা এই ঘাটতির অন্যতম কারণ।
আপনার মতে এই সমস্যার সমাধান কী?
—স্যার, প্রথমেই রপ্তানি করা পণ্যের গুণগত মান আরো উন্নত করতে হবে। উৎপাদনের খরচ কমাতে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। সীমান্ত-বাণিজ্যের অবকাঠামোগত উন্নত করে পণ্যের সহজ ও দ্রুত পরিবহন নিশ্চিত করতে হবে। সব শেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরো বাড়ানো দরকার।
এক্সটার্নাল-২ : বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য কী?
—স্যার, সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক রাজনীতিতে নিরপেক্ষতার নীতি বজায় রাখা।
এই নিরপেক্ষতা নীতির ইতিহাস জানেন?
—স্যার, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সময় বিশ্বব্যাপী স্নায়ুযুদ্ধ চলমান ছিল। সমগ্র বিশ্ব মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী ব্লক এবং সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত ছিল। নতুন রাষ্ট্র হিসেবে আমরা এই দ্বন্দ্বে জড়াতে চাইনি। এই সময় বাংলাদেশ জোটনিরপেক্ষ আন্দোলনে যোগ দেয়। যাতে আমরা কোনো একটি পরাশক্তির সঙ্গে জোটবদ্ধ না হয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারি।
আচ্ছা কখনো কী ইউএন চার্টার পড়ে দেখেছেন? কী আছে এতে, বলুন তো।
—স্যার, আমি বেশ কিছুদিন আগে এটা পড়েছিলাম। এটা জাতিসংঘের প্রতিষ্ঠার দলিল, যা ১৯৪৫ সালের ২৬ জুন সান ফ্রান্সিসকোতে স্বাক্ষরিত হয়। এতে জাতিসংঘের উদ্দেশ্য, মূলনীতি এবং কাঠামো সম্পর্কে ধারণা দেওয়া আছে। স্যার এতে ১৯টি অধ্যায়ে সর্বমোট ১১১টি নিবন্ধ আছে।
(এরপর আরো বেশ কিছু প্রশ্ন করা হয়। এর মধ্যে একটি প্রশ্ন ছিল—When and why will you consider your life a lie?)
চেয়ারম্যান : আপনার ভাইভা শেষ। ধন্যবাদ। (আমি স্যারদের পুনরায় সালাম দিয়ে রুম থেকে বের হয়ে এলাম।)

কালের কণ্ঠ

Photos from BCS Written & Viva Aid's post 18/07/2025

৪৮ তম বিসিএস( স্পেশাল) পরীক্ষা -২০২৫

Photos from BCS Written & Viva Aid's post 05/07/2025

৪৪তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ পাওয়া একজনের মডেল টেস্ট খাতা❤️
নিজের লেখাকে কত সুন্দর করে উপস্থাপন করা যায় তা এই খাতাটাই প্রমাণ🎋

04/07/2025

আমার ৪৪তম বিসিএস ভাইবা অভিজ্ঞতা➤➤

[বুঝতে পারিনি বোথের ভাইভা আগে হবে। ৫ জানুয়ারি ফার্স্ট ডেতেই আউট অফ দ্যা ব্লু আমার ভাইবা ডেইট পড়ায় মহাসমুদ্রে পড়ে যাই।প্রিপারেশন তেমন ভালো না থাকায় প্রচুর ভয়ে ছিলাম। তবে দ্রুত ভয় বাদ দিয়ে আমি মাইন্ড সেট করি, প্রস্তুতি যেমনই হোক স্ট্র‍্যাটেজিক্যালি আগাতে হবে (A procastinator's lifelong weapon)].

#বোর্ড: এ এস এম গোলাম হাফিজ কেনেডি স্যার
সিরিয়াল: ১৩
সময়:৩২ মিনিট
সাবজেক্ট: রাষ্ট্রবিজ্ঞান (ঢাকা বিশ্ববিদ্যালয়)
পছন্দক্রম: এডমিন, পুলিশ, আনসার, অডিট, ট্যাক্স, শিক্ষা.........

বেল বাজার শব্দ শুনে দরজা হালকা ফাঁকা করে বলি, 'May I come in sir?' (আমার আগের ১৩ জন সদস্যই বাংলায় বলেছিল, স্যার আসতে পারি! যাদের চয়েজ লিস্টে ফরেইন ছিল না তাদের সম্পূর্ণ ভাইবা 'আসতে পারি' বলায় বাংলায় হয়েছিল। তখন আমার মাথায় এটা কাজ করেছিল যে অন্যদের চেয়ে আমার এখানেই ভিন্নভাবে যেতে হবে কারণ মনে প্রানে চাচ্ছিলাম আমার ভাইবা ইংরেজিতে হোক)
-yes come in, take your seat.

-
➤✪ what is your subject and university? (Answered)
➤✪ isn't it government & politics?
-no sir, it's political science.

➤✪ but I think its GP
-(তর্ক যাতে না হয়ে যায় এই ভয়ে নরম স্বরে উত্তর করি) sir in JU it's called Government and politics but In DU it is political science, sir.
➤✪ okay i got it Sayma, tell me your cadre choice list (ans)
➤✪ what are you doing now (উত্তরে ফোর্টি থার্ড বিসিএস বলাতে, এক্স১ স্যার বললেন, ফোর্টি থ্রি বলো, আমি বিনয়ের সাথে সরি বলে আবার ফোর্টি থ্রি বললাম)।

➤✪ so you are in education cadre, then why do you want to be an Admin cadre? (আন্সার রেডি ছিলো, উত্তর দিয়েছি)
➤✪ education cadre or admin cadre which one is better according to you? (এখানে আমি ট্র‍্যাডিশনাল উত্তর না দিয়ে একটু ঘুরিয়ে এডুকেশনকে আমার জব সিকিউরিটির বেসিসে এবং এডমিনকে আমার 'আই হ্যাভ এ ড্রিম' POV থেকে আলাদা করে দেখিয়েছি)

➤✪ tell me just one quality you have to be an Admin cadre? ( এখানে সাহস করে অন্যসব বাদ দিয়ে বলেছি, Sir I think being a woman is my best quality to be an Admin cadre)
➤✪ How (perplexed)? (এখানে আমি নারীর রেসিলিয়েন্স, টলারেন্স ও সমাজের অন্য নারীর ইস্যুতে যেমন-বাল্যবিবাহ এগুলোতে নারীর সেনসিটিভ ওয়েতে দক্ষতার সাথে পদক্ষেপ নেওয়ার বিষয়গুলো ইনক্লুড করে উত্তর দিয়েছি, এখানে স্যার Very good বলেছেন)
➤✪ তোমার এলাকার বিখ্যাত কয়েকজনের নাম বল?
(নামিদামি সাহিত্যিকদের নাম বলার পর স্যার উত্তর নিচ্ছিলেন না। বললেন রাষ্ট্রপতি কে কে ছিলেন। আমি তখনও পারিনি, স্যার বললেন দুজন ছিলেন, আমি একজনের নাম মনে করতে পেরেছিলাম অন্যজনেরটা সরি বলেছি)
➤✪ what do you do in your leisure time?
- spend time with my family, watch movies-series & read books(আমি চাচ্ছিলাম বই/মুভি থেকে প্রশ্ন হোক)

➤✪ what is the last book you have read?
- Sir 'Man's search for meaning' by Victor Frankel
➤✪ what is the speciality of this book?
- sir may I take 2 seconds to process this please (এটা রিস্কি ছিলো, তারা পজিটিভলি নাও নিতে পারতো তবে আমি সাহস করেছিলাম। UPSC মক ভাইবা দেখে এটা শিখেছিলাম এরকম মতামত চাওয়া টাইপ প্রশ্নে এক/ দুই সেকেন্ড সময় অনুমতি চেয়ে নেওয়াটা একটা স্ট্রাটেজিক স্মার্টনেস)
- Thank you sir. This book was written by Victor Frankel who was in Hitler’s concentration camp during Second World War. His own Holocaust memories and experiences has made this book special. It includes so many motivational lines & my favourite one is “Those who have a 'why' to live, can bear with almost any 'how’.” in this book he first introduced the term logotherapy which was a break through for Psychotherapy sector.
➤✪ what is logotherapy? (Ans)

[অতঃপর চেয়ারম্যান স্যার নামাজের জন্য চলে যান]

#এক্স 1:
Why didn't you do politics as a student of political science (ans)
➤✪ তোমার নিজের পরিবারে আর কোনো বিসিএস ক্যাডার আছেন?
➤✪ তোমার বোন কি শিক্ষা ক্যাডারে হ্যাপি না?
➤✪ তাহলে তুমি কেন হ্যাপি না?
➤✪ what is local government? (Ans)
➤✪ tell me the sections of L G?
- sir I think if I could answer this in Bangla I might have done better, may I sir?
➤✪ yes, yes তোমার জন্যই তো ইংলিশে কোয়েশ্চেন করেছি।
-sir I am really Ok with English but if I could answer 'this' in Bangla it would be more perfect sir (then answered) (স্যার এতে অফেন্ডেড ফিল করেছেন কিনা আমি জানিনা বাট ভয়ে ছিলাম) -এটাও UPSC mock থেকে শেখা ট্রিক ছিলো।

#এক্স ২:
➤✪ সায়মা তোমার রিটেন কেমন হয়েছে?
-আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার।
➤✪ আচ্ছা যদি তুমি এডমিন ক্যাডার হও, ধরো তোমার এলাকায় দুই পক্ষের মারামারি লেগেছে, তুমি তখন কি করবে? (ans)
➤✪ তুমি তো এটা রুলস অনুযায়ী বললে আমি তোমাকে বাস্তব অভিজ্ঞতা বলি। স্যার তখন ডিসি থাকাকালীন একটি অভিজ্ঞতা বললেন। (স্যারকে ধন্যবাদ দিলাম এবং পরবর্তীতে কাজে লাগানোর চেষ্টা করব বললাম)।

[ইতোমধ্যে চেয়ারম্যান স্যার নামাজ থেকে ফিরে এসেছেন]

#চেয়ারম্যান:
➤✪ তুমি ছোটবেলায় কখনো বাজারে গিয়েছো? (জি স্যার)
➤✪ কার সাথে ( স্যার আমার বাবার কাজে হেল্প করতে তার সাথে)
➤✪ বাবাকে কখনো চাল কিনতে দেখেছো, চাল কেনার সময় বিক্রেতা কি করে চালের দোকানে?
-( স্যার তিনি ত্রিকোনাকার একটু লোহার চোখা যন্ত্র, সরি আমি নাম জানিনাহ, অইটা দিয়ে চালের বস্তায় হাল্কা খোঁচা দিয়ে প্রত্যেক বস্তা থেকে একটু একটু করে চাল হাতের তালুতে নিয়ে দেখায়)
➤✪ এই কাজটাকে রিসার্চের কোন ধাপের সাথে তুমি মিল পাও? -(স্যার চাল দেখানোটা স্যাম্পলিং এর সাথে মিল পাই কারন তিনি স্যাম্পল হিসেবে চাল তালুতে নিয়ে দেখান) এটা শুনে স্যার উত্তর নিয়েছেন কিনা বুঝিনি।
➤✪ বাংলাদেশে একটা বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এর ঘটনা ঘটেছিল, এটা কার আমলে ঘটেছিল?
-(দুঃখিত স্যার আমি মনে করতে পারছি না)
➤✪ এরশাদের আমলে ঘটেছিল তুমি কি বলতে পারো কি ঘটেছিল (এটা বলার পরেই আমার মনে পড়ে যায়- স্যার উনি থানা কে উপজেলায় উন্নীত করেছিলেন)
➤✪ কত সালে করা হয়েছিল? (স্যার আমি মনে করতে পারছিনা, সরি স্যার)
➤✪ তার আর কোন উদ্যোগ জানো?(আমি অত্যন্ত দুঃখিত স্যার আমার জানা নেই)

ওকে সায়মা এবার তুমি আসতে পারো, তোমার কাগজগুলো মনে করে নিয়ে যাও।

||||☞বোর্ড মোটামুটি ফ্রেন্ডলি ছিলো। ফার্স্ট ডে ভাইভা হওয়াতে স্টুডেন্টদের প্রেশারটা স্যাররা আমলে নিয়েছিলেন||||

ধন্যবাদ ধৈর্য নিয়ে পুরোটা পড়ার জন্য।

সায়মা শারমিন (প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, ৪৪তম বিসিএস)
মেধাক্রম : ২৪
শিক্ষা ক্যাডার হিসেবে কর্মরত (৪৩ তম বিসিএস)

02/07/2025

পূর্ণতায় ৪৫ তম বিসিএস ভাইভা : ৪৫টি পরামর্শ

মহান সৃষ্টিকর্তার স্মরণে ভাইভার পড়াশুনা শুরু করবেন। মনে রাখবেন, ৪৫ বিসিএস প্রিলিমিনারি ক্যান্ডিডেট ২ লাখ ৬৮ হাজার১১৯ জনের মধ্যে ১০ হাজার ৬৩৮ জন লিখিত পরীক্ষা দেবার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে তাদের মধ্যে মাত্র ৬৫৫৮ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । এই ৬৫৫৮ জন ক্যান্ডিডেট থেকেই জেনারেল ক্যাডার/ প্রত্যাশিত ক্যাডার পাবে,মোট ক্যাডার পদ: ২,৩০৯টি।
। তাই আপনার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে নিজেকে শাণিত করুন।আপনার সফলতার পথে আমার পরামর্শ কিছুটা হলেও সহায়তা করবে- এই বিশ্বাস থেকেই এই লেখাটি আপনাদেরকে উৎসর্গ করলাম।

১. আউটফিট ও মানসম্মত পোশাক(Proper Dress Code) - এবারের ভাইভা যেহেতু গ্রীষ্মকালে শুরু হতে যাচ্ছে তাই Gents দের জন্য Formal পোশাকেই (স্যুট+ টাই+ টাই ক্লিপসহ)রেডি হয়ে যেতে হবে এটা বাধ্যতামূলক নয়, তবে সুন্দর আউটলুকসহ উপস্থাপনা খুবই গুরুত্ববহ। Ladies দের জন্য শাড়ী প্রেফারেবল বলেই মনে করেন সবাই,হালকা মেপআপ নেয়া যেতে পারে। তবে ভাইভা শীতকাল পর্যন্ত চলতে থাকলে কমপ্লিট ড্রেসকোড ফলো করতে হবে।
যেদিন/যে মাসে ভাইভা দেবেন সেই দিনের বাংলা মাস ও তারিখ, আরবি মাস ও তারিখ, ইতিহাসের আয়নায় সেই মাসে সংঘটিত উল্লেখযোগ্য ঘটনাসমূহ জেনে যাবেন অতি যত্নসহকারে।

২. বোর্ডে প্রবেশ- আপনাকে বিশ্লেষণ করা শুরু হবে প্রবেশপর্ব থেকেই । Greetings বিনিময় করে ধন্যবাদ দিয়ে আপনি নিজেই কৌশলে ভাইভা পরিবেশকে হালকা করে তুলতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে মনোযোগ দিয়ে প্রশ্ন শুনে ও বুঝে ধীরে ধীরে কথোপকথনের গভীরে প্রবেশ করুন।

৩. কথোপকথন ( বাংলায় প্রশ্ন করলে বাংলাতেই উত্তর, ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতেই উত্তর দেবেন, টেকনিক্যাল ও বিষয়ভিত্তিক টার্ম ইংরেজিতেই বলা যাবে। যারা নিচুস্বরে কথা বলেন তারা একটু Voice Pitch ঠিক করে নেবেন, যারা স্বভাবতই জোরালো আওয়াজে কথা বলেন, তারা নরমাল হবার চেষ্টা করবেন।
আঞ্চলিকতা অবশ্যই পরিহার করতে হবে, বাংলা উচ্চারণ ঠিকভাবে করতে হবে , ইংরেজির ক্ষেত্রে Natural English বলবেন, আপনি যা - সেই সেরকম ভাবেই নিজেকে উপস্থাপন করবেন,মেকি ভাবে 'লেফাফা' ধারণ করবেন না। সাবলীলভাবে স্থিতধী হয়ে উত্তর করতে হবে।

৪. প্রশ্ন বৈচিত্র্য -
* Icebreaking Questions - Introduce yourself, Tell about your District, Tell about your Upazilla,
* Relate your cadre choice with academic subject etc.
* Cadrewise Questions
* Subjective Questions
* GK questions- BA, IA, Geography, Good Governance
** Critical Questions/ Understanding--- বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে আপনি কি করবেন? Judicial Killing সমর্থন করেন কি না? ঘুষ খাবেন কি না? বিদেশি Delegates দের সামনে কীভাবে বাংলাদেশ সম্পর্কে তুলে ধরবেন? বাংলাদেশের দর্শন কী? করোনা পরিস্থিতি পরবর্তী বাংলাদেশের উন্নয়ন ভাবনা কেমন হওয়া উচিত? ইত্যাদি প্রশ্ন।
* Final greetings - সুন্দরভাবে নিজের কাগজপত্র নিয়ে, সম্মান জানিয়ে, পৃষ্ঠ প্রদর্শন না করে, সবিনয়ে, নিঃশব্দে প্রস্থান করা।

৫. প্রশ্ন বুঝে একটু সময় নিয়ে স্পষ্টভাবে উত্তর দেয়া, প্রশ্ন পুরোপুরি না শুনে উত্তর দিতে শুরু করবেন না। মাথা ঠাণ্ডা রেখে উত্তর দেবেন- মনে রাখবেন ভাইভাতে আপনাকে যে সময় রাখা হবে তার সর্বোত্তম ব্যবহার আপনাকেই করতে হবে। আপনাকে Impromptu and Extempore হতে হবে।

৬. নিজের সাবজেক্টের সাথে ---প্রশাসন /ফরেন/পুলিশ/কাস্টমস/ ট্যাক্স/ অডিট ক্যাডারের সম্পর্ক, এই কমন প্রশ্নের উত্তর ভালোভাবে রেডি করতে হবে। পঠিত বিষয়ের সাথে পছন্দের ক্যাডারের সরাসরি সম্পর্ক না থাকলেও অনেকে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলে দেন যা না বলাই ভালো- বরং বলবেন এমন কথা যা বোর্ডের নিকট বিশ্বাসযোগ্য হওয়ার আগে আপনার নিজের কাছেই যেন প্রশস্তিদায়ক হয়।

৭. উত্তর প্রদানের ক্ষেত্রে স্মর্তব্য- নিজেকে নিয়ন্ত্রণে রাখা, জানতে হবে কোথায় থামতে হবে , প্রশ্নের উত্তরে কতটুকু বলবেন এটা সম্পর্কে খেয়াল রাখা,
পরিমিতিবোধ থাকা( Cut your answer according to your question)
*মুদ্রাদোষ --- হাত নাড়ানো, চোখের পাতা বার বার ফেলা, পা কাঁপতে থাকা, মাথা চুলকানো,
মুখে জড়তা কাজ করা/ তোতলানো/ আমতা আমতা করা, মেঝের দিকে তাকিয়ে/ ছাদের দিকে তাকিয়ে উত্তর দেয়া - এরকম বিষয়গুলো অবচেতনভাবে চলে আসলেও সর্বোচ্চ সতর্কভাবে ম্যানেজ করতে হবে, gesture & posture ঠিক রাখতে হবে। বোর্ডের বিজ্ঞ সদস্যদের সাথে Eye Contact ঠিক রাখতে হবে।
*** পরপর কয়েকটি প্রশ্নের না পারলেও সমস্যা নেই, এমন ক্ষেত্রে স্যাররা যদি প্রশ্ন করেন- আপনি কি নার্ভাস? এক্ষেত্রে উত্তর দিবেন জ্বি স্যার। এ সময় আপনাকে রুমের মধ্যে একটু হাঁটাহাঁটি করতে বলতে পারে আপনি সেই সুযোগটা নিবেন।
৮. উত্তর না পারা- এটা কীভাবে উপস্থাপন করবেন তা আগে থেকেই ঠিক করা- যেমন সরি স্যার, এটা আমার জানা নেই স্যার, এই মূহুর্তে মনে পড়ছে না- এভাবে বিনয়ের সাথে নিজেকে সাবমিসিভ হিসেবে তুলে ধরা, কখনোই মিথ্যা কথা বা আন্দাজে উত্তর দেবেন না। পরপর কয়েকটি প্রশ্ন না পারলেও ভড়কে যাবেন না, নিজেকে বলবেন' All is well'.
অবশ্যই একজন প্রার্থী সকল প্রশ্নের উত্তর পারবেন না, এটা কারো পক্ষে সম্ভবও না,তাই না পারা প্রশ্নেও আপনি কিভাবে পরিস্থিতি মোকাবেলা করেন সেটাই আর্ট।

৯. আপনার নিজের সম্পর্কে, নিজ নামের অর্থ, শখ, বিশেষ গুণ, সম্পর্কে কী বলবেন তা আগে থেকেই রেডি করুন।
* নিজের সম্পর্কে বলতে বলা হলে অনেকেই প্রাগৈতিহাসিক কাহিনি শুরু করেন। এত বিষয় না বলে আপনি নিজের নাম, বাবা- মায়ের নাম, নিজ জেলা, সর্বোচ্চ একাডেমিক ডিগ্রি, এখন কি করছেন, কোন বিশেষ গুণ, Extra Currilcular Activities, Hobby ইত্যাদি থাকলে- এগুলো ২-৩ মিনিট সময়ের মধ্যে যাতে বলা সম্ভব হয়, তেমন ভাবে রেডি করুন।
* বাবার নামে সম্মান সূচক শব্দ 'জনাব' ব্যবহার করবেন।

১০. পঠিত বিষয়- নিজস্ব বিষয় সম্পর্কে কমন প্রশ্ন, টপিকস ভিত্তিক আইডিয়া নতুনভাবে ঝালিয়ে নিয়ে জেনে যেতে হবে, নিজের পঠিত বিষয় নিয়ে প্রশ্ন করা হলে আপনাকে পারতে হবে - এটাই প্রত্যাশিত।

১১. নিজ বিভাগ, জেলা, জেলা ব্রান্ডিং, উপজেলা, ইউনিয়ন, গ্রাম,
নিজ অঞ্চলের- প্রাকৃতিক সম্পদ, ফসল, নামকরা স্থান, নদ- নদী, বিখ্যাত খাবার, বিখ্যাত ব্যক্তিত্ব, নিজ এলাকার বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য, কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, কয়েকজন রাজাকারের নাম, মহান মুক্তিযুদ্ধের সময় আপনার জেলা কোন সেক্টরে ছিলো ইত্যাদি, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ আপনার এলাকায় কোন শহীদ আছে কিনা এটা জেনে নেবেন।

১২. ক্যাডার চয়েস লিস্ট, Hierarchy- ১ম চয়েস ও ২য় চয়েস সম্পর্কে 'আদি থেকে উপান্ত' জেনে যাবেন, ৩য় চয়েস ও অন্যান্য চয়েস থেকেও পুঙ্খানুভাবে জানতে হবে। অন্য ক্যাডারগুলো থেকেও মৌলিক বিষয়গুলো জেনে যেতে হবে।
* জেনারেল ক্যাডারের ক্ষেত্রে শুধু ক্যাডারভিত্তিক নয়, পাশাপাশি আপনার পঠিত একাডেমিক বিষয় থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। তাই কোন ভাবেই 'Achilles Heel' রাখা যাবে না।

১৩. বর্তমানে কোনো চাকুরিতে থাকলে সেই চাকুরি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে- প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন উইংয়ের কাজ ইত্যাদি। যদি কোন চাকুরিতে না থাকেন তাহলে এতদিন কী করেছেন- এমন প্রশ্নের উত্তরে কী বলা যায় তা আগে থেকেই রেডি রাখতে হবে। অবসর সময় কিভাবে কাটান? এমন প্রশ্নের উত্তরও সাজিয়ে রাখা উচিত।

১৪. নিজ বিশ্ববিদ্যালয়/ কলেজ, প্রতিষ্ঠাকাল, হল/ হলের নামকরণ সম্পর্কে, অনুষদ/বিভাগ সম্পর্কে, বিখ্যাত শিক্ষকগণ সম্পর্কে জানতে হবে বিস্তারিতভাবে, বিশ্ববিদ্যালয়ের আশে পাশে বিখ্যাত স্থান, বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থাপিত ভাস্কর্য সম্পর্কেও ধারণা রাখুন।

১৫. প্রতিনিয়ত পত্রিকা থেকে চলমান বিষয়গুলোর উপর চোখ রাখুন, বিশ্লেষণধর্মী আর্টিকেল ও সম্পাদকীয় মনোযোগ সহকারে পড়ুন। অর্থনীতি পাতা, আন্তর্জাতিক পাতা, এমনকি খেলাধুলাসহ শিল্প সংস্কৃতির বিষয়গুলোতে নজর রাখুন।

১৬. সাধারণ জ্ঞান পর্বঃ
ভূগোল - প্রিলিতে যা পড়েছেন তা আবার পড়ুন- ম্যাপ সম্পর্কে, দেশের অবস্থান, প্রণালী, সাগর, উপসাগর, দ্বীপ, চ্যানেল, ক্যানেল, Bay and Gulf, ভূরাজনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতেই হবে।

১৭. বাংলাদেশ বিষয়াবলি- প্রিলিতে যা পড়েছেন তা আবার পড়ুন।
* ইতিহাস- আলেকজান্ডার দ্য গ্রেট থেকে--- ১৯৪৭ পর্যন্ত, মোঘল আমল, নবাবি আমল, ছোট ছোট ঘটনা( মাৎস্যন্যায়, কপালের নাম গোপাল বলা হয় কেন? তুঘলকি কাণ্ড বলা হয় কেনো, মগের মুল্লুক কি? নবরত্ন কারা...), গুরুত্বপূর্ণ সাল ও সংশ্লিষ্ট ঘটনা।
বিশেষ গুরুত্ব দিয়ে ১৯৪৭-১৯৭১ পর্যন্ত বিভিন্ন ঘটনা ও প্রেক্ষাপট।

১৮.১৯৫২ সাল, ১৯৬৬ সালের 6 points, ১৯৬৯ সাল, ১৯৭০ সালের নির্বাচনী ফলাফল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, তারিখসহ ১৯৭১
(মার্চ- ডিসেম্বর) সালের ঘটনা প্রবাহ।
*** মুজিবনগর সরকারের গঠন তথা বেসামরিক প্রশাসনের ভূমিকা।
*** মুজিবনগর সরকারে সিভিল সার্ভিস সদস্যগণের ভূমিকা।
*** সেক্টর ও অন্তর্ভুক্ত অঞ্চল, সেক্টর কমান্ডারদের নাম।
*** বীরশ্রেষ্ঠদের সম্পর্কে বিস্তারিত।
* ১৯৭৫, ১৯৮১, ১৯৯০, ১৯৯৬, ২০০৮, ২০২৪ সালের ঘটনাবলি
১৯. সংবিধান- বিশেষ কিছু অনুচ্ছেদ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ, পিএসসি, নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনী, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে।
*** বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের কত নং অনুচ্ছেদে ছিলো??? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে সাম্প্রতিক বিবেচনা সমূহ কি কি? এ ধরণের প্রশ্নও করা হতে পারে।
* প্রজাতন্ত্রী বা গণপ্রজাতন্ত্রী নামের পরিবর্তে জনগণতন্ত্রী বা গণতন্ত্রী বাংলাদেশ নামসমূহ কেন প্রস্তাব করা হচ্ছে?
২০. সরকার ব্যবস্থা, সচিবালয়, মন্ত্রণালয় - কমপক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় -অর্থ মন্ত্রণালয়- স্বরাষ্ট্র মন্ত্রণালয়- পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো জানতেই হবে, অধিদপ্তর, পরিদপ্তর, স্থানীয় সরকার ব্যবস্থা ইত্যাদি জানতে হবে।
* সচিবালয় নির্দেশমালা ২০২৪ একটু দেখে রাখতে পারেন। এখান থেকে মন্ত্রণালয়, বিভাগ, উইং, ব্রাঞ্চ সেকশন ইত্যাদি ভালো ভাবে জানা যাবে।
* Warrent of Precedence সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।
*** Rules of Business, Allocation of Business ইত্যাদি।

২১. অর্থনীতির কিছু সূচক, GDP, Per Capita Income, Inflation, NEC & ECNEC, Tax Revenue and Non-Tax Revenue, Land Development Tax, ADP, LDC graduation, Social Safety Nets এগুলো নিখুঁতভাবে জেনে নিতে হবে। Macroeconomics Indicators ,At a glance Budget 2025-26.

২২.
*** কয়েকজন বিখ্যাত নেতার অবদান ও বাংলাদেশের অভ্যুদয় নিয়ে বিস্তর জানতে হবে। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ, প্রধান উপদেষ্টার কার্যালয় Website এ খুঁজে পাবেন-মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ, এগুলোতে সুন্দরভাবে ব্যাখ্যাসহ জানতে হবে।

২৩. equality, equity,
কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়/ ক্যাডার যার মন্ত্রণালয় তার বিষটির বাস্তবভিত্তিক ব্যাখ্যা ,
উপসচিব পদে ৭৫/২৫ নাকি ৫০/৫০ কেনো?

*** জাতিসংঘের মহাসচিব এর বাংলাদেশেআগমন, আলোচনার বিষয়বস্তু

** রোহিঙ্গা সমস্যার সাম্প্রতিক সমাধানের পথসমূহ
** বাংলাদেশ - মায়ানমার ভূগোল ও রাজনীতি।
* ইরানের পূর্ণাঙ্গ ভৌগোলিক রাজনৈতিক অর্থনৈতিক হালচাল।

২৪. বাংলাদেশ বিষয়ে সাম্প্রতিক বিষয়াবলি- অর্থনীতি, পুরস্কার, খেলাধূলা, চলমান সমস্যা- জ্বালানি সমস্যা, রোহিঙ্গা সমস্যা, সীমান্ত সমস্যা, বাণিজ্য ঘাটতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের তুলনামূলক চিত্র।

২৫. SDG, e-Governance, National Integrity Strategy( NIS), Fourth Industrial Revolution, Vision 2041, 8th Five Years Plan, COVID-19, Budget, Everything including Income and Expenditue, Economic Review, Economic Diplomacy, Demographic Dividend এগুলোসহ যে কোন চলমান বিষয় সম্পর্কে বিশদভাবে জানতে হবে।

২৬. আন্তর্জাতিক বিষয় -
প্রিলিতে যা পড়েছেন আবার পড়তে হবে, উল্লেখযোগ্য সাল ও ঘটনা পড়তেই হবে,
* সাম্প্রতিক সম্মেলন
* বিশ্বব্যাপী বিরাজমান সমস্যা --- ইউক্রেন- রাশিয়া যুদ্ধ, দক্ষিণ চীন সংকট, মধ্যপ্রাচ্য সংকট, ইরান ইজরায়েল, ইজরায়েল প্যালেস্টাইন, ইত্যাদি।
* P-5, G-7, G-20
* SARRC, BIMSTEC, ASEAN, OIC, NAM etc
* UN charter- selected sections
*Vienna Convention on Diplomatic Relations-1961
* Latest G-7 Summit and Russia Context

২৭. জেলা প্রশাসকের দায়িত্ব ও কার্যাবলি, ২০১১; পিআরবি - কিছু সিলেক্টেড ধারা; সিআরপিসি- কিছু সিলেক্টেড ধারা, সাক্ষ্য আইন, মোবাইল কোর্ট আইন ২০০৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ , সড়ক পরিবহন আইন ২০১৮ ইত্যাদি।

২৮. জাতীয় তথ্য বাতায়ন- থেকে নিয়মিতভাবে তথ্যাবলি জেনে নেয়া বিশেষ করে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, সিটি কর্পোরেশন, পৌরসভা, গ্রাম।
*** সিটি কর্পোরেশনের প্রশাসক, পৌরসভার প্রশাসক উপজেলা পরিষদের প্রশাসক ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে কেনো?

২৯.
*** অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য ও চ্যালেঞ্জেসমূহ ইত্যাদি।
*** নবগঠিত রাজনৈতিক দল
** রাজনৈতিক দলের দায়িত্ব ও কার্যাবলি কি কি
* ঐক্যমত কমিশনের কাজ ,কোন কোন বিষয়ে এখন বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত হতে
পারছে না এবং কেনো?

৩০. কিছু সংজ্ঞা- সরাসরি উত্তর---Leadership, Administration, Management, লুথারগুলিকের POSDCORB, শাসন ও প্রশাসন, Manager and Administrator এর পার্থক্য, সুশাসন, সরকার, সংস্কৃতি, সুশীল সমাজ, শুদ্ধাচার, ডিপ্লোম্যাসি,আমলাতন্ত্র, উন্নয়ন প্রশাসন, দুর্নীতি, মানি লন্ডারিং, ট্যাক্স,কাস্টমস, ভ্যাট- ইত্যাদি ট্যু দ্য পয়েন্ট উত্তর দিতে হবে।
* NBR and Recent Decisions
* সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ নিয়ে আপনার মতামত

৩১. সাহিত্য বিষয়ক প্রশ্ন, মুক্তিযুদ্ধ/উনসত্তরের গণঅভ্যুন্থান/ভাষা আন্দোলন/ দেশভাগ/ তেতাল্লিশের দুর্ভিক্ষ / তেভাগা আন্দোলনের সাহিত্য,
*** কবিতা, উপন্যাস, সাহিত্যিক উক্তি, সংস্কৃতিমনা
মানসিকতা,
চলচ্চিত্র ইত্যাদি।
*** স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান, জাতীয় চেতনা ধারণকারী এগুলো না জানলে বিপদ হলেও হতে পারে। তাই পড়ার তালিকায় এগুলো রাখতে ভুলবেন না।
*** জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর বিভিন্ন পর্যায়ে, স্লোগান সমূহ, সরকারের পক্ষ থেকে আহত ও নিহতদের জন্য যা যা করা হচ্ছে তার বিবরণ জানা।

৩২. বিপিএসসি’র আশে পাশের অফিস সমূহ সম্পর্কে অবস্থান জানবেন- যেমন NILG প্রতিষ্ঠানটি বিপিএসসি এর পাশেই অবস্থিত ,এটা সম্পর্কে অনেক বইতেই আলোচনা নেই ,তাই আসল কথা হলো আপনার দৃষ্টি প্রসন্ন রাখুন, আশেপাশে নজর রাখুন।

৩৩. কিছু শব্দগত দিক খেয়াল রাখবেন- এখন থেকে প্রাকটিস করবেন; যেমন- মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাগণ, সচিব মহোদয়, আইজিপি মহোদয়, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে কথা বললে মাধুর্য বাড়বে বৈ কমবে না।

৩৪. প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাগণ, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানগণ সম্পর্কে বিস্তারিত জানতে হবে,

** ১১ টি বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট গুগল থেকে সামারি দেখে নেবেন - জনপ্রশাসন সংস্কার কমিশনের সারমর্ম, পুলিশ সংস্কার কমিশনের সারমর্ম, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সারমর্ম,নির্বাচন সংস্কার কমিশনের সারমর্ম , স্থানীয় সংস্কার ব্যবস্থা সংস্কার কমিশন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে।
*** সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ, থ্রি জিরো তত্ত্ব,

ডঃ মুহাম্মদ ইউনূস সম্পর্কে গুগলে প্রোফাইল থেকে বিস্তারিত, তাঁর লেখা বইসমূহ

৩৫. In Aid to Civil Power - সামরিক বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সমূহ

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সেনাবাহিনীর কমিশন অফিসারদের যেসব ধারায় ম্যাজিস্ট্রেটিয়াল পাওয়ার দেওয়া হয় সেগুলোর প্রতি দৃষ্টি দেয়া

বিপ্লব , গণঅভ্যুত্থান, প্রতি বিপ্লব
মব জাস্টিস,
অন্তর্বর্তীকালীন সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের পার্থক্য ,
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার
ইতিহাস ও সাম্প্রতিক

৩৬. বাংলাদেশের বিভিন্ন ঘটনা- Art of Triumph, ৩৬ জুলাই/৫ আগষ্ট, ১০ জানুয়ারি, ১৭ মার্চ, ১৭ এপ্রিল, ১৭ মে, জেল হত্যা, ৩ নভেম্বর, ৭ নভেম্বর, ২১ আগস্ট ইত্যাদি বিষয়ে জানবেন।
৩৭.
বাংলাদেশ চীন সম্পর্ক প্রধান উপদেষ্টার চীন সফর,
BIMSTEC এ বাংলাদেশের উপস্থিতি, নরেন্দ্র মোদী ও প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূসের বৈঠক,
অপরাধী প্রত্যর্পণ চুক্তি,

বাংলাদেশের যেসব আন্তর্জাতিক সংস্থার HQ রয়েছে সেগুলোর বিস্তারিত,
RRRC সম্পর্কে,
ট্রাম্পের ইসরাইল নীতি, অভিবাসন নীতি, শুল্কনীতি,চীনের সাথে বাণিজ্য যুদ্ধ,

*** বাংলাদেশের ভূকৌশল গত দিক- সেন্টমার্টিন, ফেনী, পার্বত্য চট্টগ্রাম

***বাংলাদেশে এনজিও সমূহের ভূমিকা
*** এলডিসি গ্রাজুয়েশনের ফলে সমস্যা সমূহ ও সম্ভাবনা সমূহ।
***সীমান্ত হত্যা, গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন, তিস্তা চুক্তি ইত্যাদি

৩৮. কোচিং করতে পারলে ভালো হয়, মডেল ভাইভা থেকে নিজেকে আরো ঝালিয়ে নেয়া যেতে পারে, বাসায় প্রাকটিস করবেন, নিজেকে সময় দেবেন, প্রতিনিয়ত Self- development করতে হবে। কর্মকর্তাসুলভ বৈশিষ্টাবলি নিজের ভিতরে, কথায়-চলনে-বলনে ফুটিয়ে তুলতে হবে।

৩৯. গ্রুপ করে পড়তে পারলে ভালো হয়, প্রাকটিস সেশনে কমপক্ষে ভাইভা আলোচনা - একজন বলবেন আরেকজন শুনবেন, আবার ভুলত্রুটিগুলো ধরিয়ে দিতে হবে এমন হলে নিজেকে শোধরানোর সুযোগ থাকে যা আপনার ভাইভার দিনে অনেক কাজে আসবে।

৪০. যখন ভাইভা চলবে তখন আগে যাদের ভাইভা হয়েছে- পিএসসি গেট থেকে তাদের ভাইভা প্রশ্ন/ ' ভাইভা বোর্ড-প্রশ্ন' সংগ্রহ করা ও আলোচনা করে সমাধান করবেন এবং মনে রাখবেন- কিছু প্রশ্ন নতুন হলেও বেশিরভাগ প্রশ্নই আগে জিজ্ঞাসিত হয়েছে, Classical।
পিএসসি গেট থেকে প্রাপ্ত প্রশ্নগুলোর সবগুলোর সমাধান নিজে না পারলে বন্ধুদের সহায়তা নিন।

৪১. আপডেট থাকা, দৈনিক পত্রিকা পড়া, সাম্প্রতিক ঘটনাবলির উপর সূক্ষ্ম ধারণা রাখা( কিশোর গ্যাং, দ্রব্যমূল্য, অর্থনীতির চ্যালেঞ্জ- মুদ্রাস্ফীতি, জিডিপি, বাজেটের আকার এবার ছোটো হলো কেনো?)
* Israel - Iran- USA Activities in recent context

৪২. কিছু বই পড়া থাকবেই হবে- মহামান্য রাষ্ট্রপতির কোন বই থাকলে, মাননীয় প্রধান উপদেষ্টার রচিত বই,
* ভাষা আন্দোলনের বই
* একাত্তরের দিনগুলি
* নাগরিকদের জানা ভালো
* আরেক ফাল্গুন
* যখন পুলিশ ছিলাম
* সংবিধান (সরকারিভাবে ছাপানো), ব্যাখ্যাসহ
* ভারত স্বাধীন হলো
* তিনটি সেনা অভ্যুন্থান ও কিছু না বলা কথা
* 'মা' উপন্যাস- আনিসুল হক
* আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি হালিম স্যার
* রাজনীতিকোষ
* ডঃ রেহমান সোবহান স্যারের দু একটি বই/ বইয়ের নাম জানা থাকা ভালো।
ইত্যাদিসহ আপনি ইতোমধ্যে পড়ে ফেলেছেন এমন বইগুলো থেকে আরেকবার চুম্বক অংশ গুলো চোখ বুলিয়ে নেবেন। আপনার পছন্দের পঠিত বইগুলোর উপর দখল রাখুন।

৪৩. তাৎক্ষণিক প্রশ্ন!!!
*** 'ভাষণ দেয়া'---কোন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে ৫ মিনিট মনোমুগ্ধকর বক্তৃতা করার প্রাকটিস করা।
*** কোন স্থানে Mob Control এর জন্য/ ঈদগাহে/ বৈশাখী মেলা পরিদর্শনে গিয়ে/ পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে উপস্থিত বক্তৃতা ইত্যাদি।

৪৪. ভাইভা সহায়িকা হিসেবে প্রচলিত কিছু বই -
কনফিডেন্স ভাইভা বই,( সব ক্যাডারের জন্য এই একটা বইতে চুম্বক আলোচনা আছে), মিলন'স বিসিএস ভাইভা হ্যান্ডবুক, নীলক্ষেত থেকে অনেক বই দেখে আপনার পছন্দমতো কিনতে পারেন।
* ক্যাডারভিত্তিক বই---অ্যাসিউরেন্স/ ওরাকল/ জামিল'স ভাইভা গাইড
* সময় থাকলে আপনার নিজ এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা পরিষদ কমপ্লেক্স ঘুরে দেখা, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ঘুরে আসা, জেলা পুলিশ সুপারের কার্যালয়, থানা, বিট ইত্যাদি ঘুরে আসা- বাস্তব অভিজ্ঞতা পাওয়া যাবে।
**জয়কলি ভাইভা বইটাতে বিগত বিসিএস ভাইভার অনেক প্রশ্নের সমাধান রয়েছে। অন্ধভাবে উত্তর মুখস্থ না করে যাচাই বাছাই করে উত্তর মনে রাখার চেষ্টা করবেন।

৪৫. শরীর- স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। কারণ সারা জীবনের পরিশ্রমকে মূল্যায়নের ক্ষেত্রে ভাইভার ১৫-২০ মিনিট নিশ্চায়ক হিসেবে কাজ করুবে, এটাই মূল বিষয়। তাই সুস্থ থাকুন, আপনার সময়কে বরকতময় করে তুলুন, মা- বাবার থেকে প্রতিনিয়ত দোয়া নিন, আপনি নিজে- একান্তে মহান আল্লাহর নিকট উত্তম রিজিকের প্রার্থনা করুন।মেধাবীরা ব্যর্থ হতে পারে পরিশ্রমীরা কখনো ব্যর্থ হয় না, ইনশাআল্লাহ আপনিও ব্যর্থ হবেন না।

[ সামগ্রিক প্রস্তুতি নিতে আপনাকে অনেক বিষয় টাচ করে লেখাপড়া এগিয়ে নিতে হবে।এই পোস্টটিতে ক্যাডার ভিত্তিক আলোচনা না করে সম্যক ধারণা দেবার নিমিত্ত আলোচনা করেছি। আমিও বিভিন্ন গ্রুপে সংযুক্ত ছিলাম, নোটপত্র পেয়েছি, পিডিএফ পেয়েছি, উপকৃত হয়েছি- সেই দায়বদ্ধতা থেকেই এই লেখাটির প্রয়াস। আপনারা নিজস্ব পরিকল্পনা মাফিক আগাবেন, আমাদের পরামর্শ আপনাদের 'ফাইন টিউনিং' করতে সহায়ক হবে]
Written By - Md Sazzad Pervez.

17/06/2025

💥💥💥 প্রাইমারির নতুন আপডেট!!!

🔥 সহকারী শিক্ষক পদ বিলুপ্ত, সরাসরি শিক্ষক হিসেবে ১২তম গ্রেডে নিয়োগ, ৪ বছর পরেই ১১তম গ্রেডে পদোন্নতি পেয়ে হবেন সিনিয়র শিক্ষক, শিক্ষক থেকেই হবেন প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক ১০ম গ্রেড, প্রধান শিক্ষক পদ ৩২০০০+, সহকারী প্রধান শিক্ষকে নতুন সৃষ্ট পদ ৯৫০০ টি, থাকছে না নারী কোট!

✍️ সহকারী শিক্ষকগণ এখন থেকে ১২তম গ্রেডে জয়েন করবেন শিক্ষক হিসেবে(পূর্বে ছিল ১৩তম গ্রেড)!
✍️ সহকারী শিক্ষকগণ যোগদানের ৪ বছর পর পদোন্নতি পেয়ে ১১তম গ্রেডে যাবেন!
✍️ শূন্য পদের সংখ্যা ১৮০০০+ (সাধারণ শিক্ষক ৮০৪৩+( বেড়ে ১০-১২ হাজার হতে পারে), সঙ্গীত, চারুকলা ও শারীরিক শিক্ষায় ৫১৬৬ (আরও বাড়তে পারে)!
✍️ প্রধান শিক্ষক পদ ফাঁকা ৩২০০০+ টি!
✍️ সহকারী শিক্ষকগণের মধ্যে যোগ্য প্রার্থীরা সরাসরি প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি পাবেন!
✍️ প্রধান শিক্ষক নিয়োগ হবে ১০তম গ্রেডে!
✍️ সহকারী প্রধান শিক্ষক পদে নতুন পদ সৃষ্টি করা হয়েছে ৯৫০০+ টি!
✍️ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে বিলুপ্ত হচ্ছে নারী, পোষ্য ও পুরুষ কোটা!
✍️ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ হবে ৯৩% মেধায় (নারী ও পুরুষ উভয়ই)!
✍️ কোটায় নিয়োগ হবে ৭%( মুক্তিযোদ্ধা ৫%, প্রতিবন্ধী ১% ও আদিবাসী ১%)!
✍️ প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদের অধিজাচন চলমান।
✍️ শূন্য পদের তথ্য সংগ্রহ শেষ হয়ে গেলেই নতুন সার্কুলার প্রকাশিত হবে, আশা করা যায়।
✍️ ভাগ্য ভালো হলে জুন/জুলাই মাসেই প্রাইমারির নতুন সার্কুলার পেয়ে যাবেন।
✍️ পূর্বের ন্যায় বিভাগ ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা ও নিয়োগ হবে!
✍️ পরীক্ষা পদ্ধতি অপরিবর্তিত থাকবে অর্থাৎ প্রিলি ও ভাইভা!
প্রিলি- ৭৫
ভাইভা- ২৫
✍️ যোগ্যতা-
৩ বছর মেয়াদী স্নাতক/ ফাজিল অথবা
৪ বছর মেয়াদী স্নাতক ( সম্মান) / ফাজিল (অনার্স)।
✍️ গ্রেড পয়েন্ট: ৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ২.৮ সিজিপিএ থাকতে হবে।
✍️ মোটকথা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়া যাদের স্বপ্ন তারা প্রস্তুতির জন্য সার্কুলারের অপেক্ষা না করে এখন থেকে অল্প অল্প করে প্রস্তুতি নিন।
✅ যাতে সার্কুলারের আগেই প্রস্তুতি সম্পন্ন হয়। আর সার্কুলার হলে তখন শুধু বারবার রিভিশন এবং পরীক্ষা দিতে থাকবেন।
✅ তাই সঠিক সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। সময় এলে নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করুন।

সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Collected

30/05/2025

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয়, বরিশাল। নিয়োগ পরীক্ষা'২০২৫
পদের নাম: স্বাস্থ্য সহকারী

Photos from BCS Written & Viva Aid's post 29/05/2025

বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীর খাতার উপস্থাপনায় গুণগত পরিবর্তন নিয়ে আসে প্রাসঙ্গিক ম্যাপ , কোটেশন এবং ডাটার ব্যবহার। অনেকে বুঝতে পারেন না কোন প্রশ্নে কিভাবে ম্যাপ দেবেন। এখানে বাংলাদেশ বিষয়াবলীর লিখিত পরীক্ষার সিলেবাসের সাথে প্রাসঙ্গিক কিছু ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপগুলো ইন্টারনেট ঘেঁটে লিখিত পরীক্ষা সিলেবাস এর সাথে মিলিয়ে নেয়া হয়েছে। লিখিত পরীক্ষার উত্তরে প্রাসঙ্গিক ম্যাপ আপনার উত্তরপত্রকে সাধারণ থেকে নিশ্চিতভাবে আলাদা করবে।
ম্যাপ অংকনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ম্যাপ বক্স করে আঁকতে পারলে উত্তম এবং যত দ্রুত সম্ভব অঙ্কন করতে হবে।
লক্ষ্য করুন বাংলাদেশের ম্যাপ শিখে আপনি কতগুলো প্রাসঙ্গিক প্রশ্নের উত্তরে ব্যবহার করতে পারেন ।

সকল স্বপ্নবাজদের জন্য শুভকামনা 🙂

Saiful Islam
BCS POLICE 🚓 (43rd BCS)
BCS TAXATION (41st BCS)
BCS EDUCATION ((38th BCS)

Want your school to be the top-listed School/college in Satkhira?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Satkhira