Satkhira Govt High School

Satkhira Govt High School A leading Secondary High School in Bangladesh. শিক্ষা কোন পণ্য নয়, এটি অধিকার। মান সম্মত শিক্ষা দান আমাদের অঙ্গিকার।
(1)

27/05/2026
🎉🏆 আরেকটি গৌরবময় অর্জন! 🏆🎉৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়েরছাত্র মোঃ সাইমুন ইসলাম ও ...
25/05/2026

🎉🏆 আরেকটি গৌরবময় অর্জন! 🏆🎉

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায়
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের
ছাত্র মোঃ সাইমুন ইসলাম ও তার টিম মেম্বারগণ
বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করায় বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন!!!

✨ বিভাগীয় পর্যায়ে 🥈 ২য় স্থান 🔥
✨ জেলা পর্যায়ে 🥈 দ্বিতীয় স্থান
✨ উপজেলা পর্যায়ে 🥇 প্রথম স্থান

👥 বিদ্যালয় টিমের সদস্য ও তাদের দায়িত্বঃ

1️⃣ Md. Saimun Islam —Team President 👑
2️⃣ Md. Mahir Ashhab — AI Assistant Developer 🤖
3️⃣ Md. Abrar Ashik — Graphics Designer 🎨
4️⃣ Firoz Ahmed — Event Co-Ordinator 📋
5️⃣ Mursalin Nerob — Programmer 💻
6️⃣ Furkan Mahmud — Project Designer 📐

এই অর্জন আমাদের কঠোর পরিশ্রম, টিমওয়ার্ক এবং উদ্ভাবনী চিন্তার ফল 💡💪
সকল শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের জানাই আন্তরিক ধন্যবাদ ❤️

🤲 সবাই দোয়া করবেন যেন জাতীয় পর্যায়েও Smart Robotics BD সাফল্যের ধারা বজায় রাখতে পারে।

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং কম্পিটিশনে অংশগ্রহণের জন্য আজ‌ই নিবন্ধন করে ফেলুন দেশব্যাাপী আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রত...
02/05/2026

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং কম্পিটিশনে অংশগ্রহণের জন্য আজ‌ই নিবন্ধন করে ফেলুন
দেশব্যাাপী আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা আগামী ১৬ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য নির্ধারিত ওয়েবসাইট: https://nhspc.bcc.gov.bd/ এবং রেজিস্ট্রেশনের সর্বশেষ সময় ০২ মে ২০২৬ তারিখ রাত ১২.০০টা।

নতুন কুড়ি স্পোর্টস, সাতক্ষীরা অঞ্চলের ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচী ২০২৬
28/04/2026

নতুন কুড়ি স্পোর্টস, সাতক্ষীরা অঞ্চলের ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচী ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশন তথ্য ======================তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন।নতুন কুঁড়ি স্পোর্...
26/04/2026

নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশন তথ্য
======================

তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন।
নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ করছি এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অনন্য বিকাশের জন্য এক টেকসই প্ল্যাটফর্ম তৈরি করছি।

নতুন কুঁড়ি স্পোর্টস
ফুটবলক্রিকেটকাবাডিঅ্যাথলেটিক্সব্যাডমিন্টনদাবামার্শাল আর্টসাঁতার

৪টি স্তর
উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিভা অন্বেষণ
তৃণমূলের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে রাষ্ট্রীয় স্বীকৃতির সুযোগ।

৮টি ইভেন্ট
ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতার—এই জনপ্রিয় ৮টি খেলায় অংশগ্রহণের সুযোগ।

বয়সসীমা
২ মে ২০১২ – ২ মে ২০১৪ এর মধ্যে জন্মগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত।

পরিচিতি
নতুন কুঁড়ি স্পোর্টস সম্পর্কে বিস্তারিত জানুন

দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার অঙ্গীকার
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার এক অনন্য উদ্যোগ।

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি করাই 'নতুন কুঁড়ি স্পোর্টস' এর মূল উদ্দেশ্য।

ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে এটি তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়তা করে।


টি ক্রীড়া ইভেন্ট
১০
টি অঞ্চল (Region)
১২-14
বছর বয়সসীমা
ইভেন্টগুলো দেখুন

নতুন কুঁড়ি স্পোর্টস
প্রতিভা অন্বেষণ
তৃণমূল থেকে জাতীয় পর্যায়

মূল উদ্দেশ্য
তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি করা।

বয়স ও যোগ্যতা
জন্ম তারিখ ২ মে ২০১২ – ২ মে ২০১৪ এর মধ্যে হতে হবে। অনলাইন জন্মনিবন্ধন সনদ ও ছবি জমা দিয়ে অংশ নিতে পারবে।

প্রতিযোগিতার ধাপ
উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সুযোগ-সুবিধা
বিজয়ী খেলোয়াড়দের জন্য থাকছে সনদপত্র, মেডেল, ট্রফি এবং বিকেএসপিতে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার।

প্রতিযোগিতার ইভেন্টসমূহ
মোট ৮টি ইভেন্টে ছেলে ও মেয়েরা পৃথকভাবে অংশগ্রহণের সুযোগ পাবে

ফুটবল
মাঠের মাপ: ৮৩মি. x ৫১মি.
১৮ জন খেলোয়াড়, ১ জন কোচ ও ১ জন ম্যানেজার নিয়ে গঠিত দল ৭০ মিনিটের ম্যাচে অংশগ্রহণ করবে।

ক্রিকেট (T-10)
১০ ওভারের ম্যাচ
সাদা পোশাকে লাল বলের খেলা। একজন বোলার সর্বোচ্চ ২ ওভার বল করতে পারবেন।

কাবাডি
মাঠ: ১১মি. x ৮মি.
৩০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই। দলীয় সমন্বয়ের মাধ্যমে পয়েন্ট অর্জনের চ্যালেঞ্জ।

অ্যাথলেটিক্স
ব্যক্তিগত নৈপুণ্য
১০০ মিটার ও ২০০ মিটার দৌড় এবং লং জাম্প প্রতিযোগিতার মাধ্যমে দ্রুততম কিশোর-কিশোরী নির্বাচন।

ব্যাডমিন্টন
একক ও দ্বৈত
২১ পয়েন্টের ৩টি সেটে খেলা অনুষ্ঠিত হবে। গতি ও কৌশলের এক অনন্য সংমিশ্রণ।

দাবা
বুদ্ধিবৃত্তিক লড়াই
সুইস লিগ বা রাউন্ড রবিন পদ্ধতিতে দাবা প্রতিযোগিতায় মেধা ও বুদ্ধির শ্রেষ্ঠত্ব প্রদর্শনের সুযোগ।

মার্শাল আর্ট
আত্মরক্ষা ও কৌশল
ব্যক্তিগত কারাতে, উশু, তায়কোয়ানদো, জুডো — শারীরিক ও মানসিক শক্তি প্রদর্শনের দারুণ প্ল্যাটফর্ম।

সাঁতার
জলীয় গতি
মুক্ত, চিত, বুক ও প্রজাপতি সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের গতি ও স্ট্যামিনা যাচাই করা হবে।

অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
রেজিস্ট্রেশনের সময় নিচের কাগজপত্রের সঠিক কপি নিশ্চিত করতে হবে:

অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ (জন্ম: ২ মে ২০১২ – ২ মে ২০১৪)
PEC/সমমান পরীক্ষার প্রবেশপত্র বা সনদ
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র
অভিভাবকের সম্মতিপত্র ও NID কার্ডের কপি
অন্যান্য ইভেন্ট
দলগত ইভেন্ট
ব্যক্তিগত ইভেন্ট
কিশোর ইভেন্ট
কিশোরী ইভেন্ট
একজন খেলোয়াড় সর্বোচ্চ ২টি ইভেন্টে অংশ নিতে পারবে।

প্রতিযোগিতার ধাপসমূহ
তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ৪টি স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

১. উপজেলা পর্যায়
প্রতিযোগিতার প্রথম ধাপ শুরু হবে উপজেলা পর্যায় থেকে। এখানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

২. জেলা পর্যায়
উপজেলা পর্যায়ের বিজয়ী খেলোয়াড় ও দলগুলো জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে।

৩. আঞ্চলিক পর্যায়
পুরো দেশকে ১০টি অঞ্চলে (Region) ভাগ করা হয়েছে। জেলা পর্যায়ের সেরারা নিজ নিজ অঞ্চলের হয়ে লড়াই করবে।

৪. জাতীয় পর্যায়
আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে সেরা চ্যাম্পিয়ন বাছাই করা হবে।

১০টি অঞ্চল বিভাজন
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও বিশেষ অঞ্চল নিয়ে মোট ১০টি ভেন্যুতে খেলা হবে।

উচ্চতর প্রশিক্ষণ
জাতীয় পর্যায়ে বিজয়ী ও মেধাবী খেলোয়াড়দের বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ দেওয়া হবে।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)
নতুন কুঁড়ি স্পোর্টস সম্পর্কে সাধারণ কিছু প্রশ্নোত্তর

01
এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার বয়সসীমা কত?
যাদের জন্ম তারিখ ২ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ এর মধ্যে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বয়স প্রমাণের জন্য অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক।

02
একজন খেলোয়াড় সর্বোচ্চ কয়টি ইভেন্টে অংশ নিতে পারবে?

03
রেজিস্ট্রেশনের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন?

04
প্রতিযোগিতাটি কয়টি পর্যায়ে অনুষ্ঠিত হবে?

05
বিজয়ীরা কী ধরনের পুরস্কার বা সুযোগ পাবে?

নিবন্ধন করার সম্পূর্ণ নির্দেশিকা
ফর্মটি মনোযোগ দিয়ে পূরণ করুন। তারকা (*) চিহ্নিত তথ্য বাধ্যতামূলক।

নিবন্ধনের ধাপসমূহ

ব্যক্তিগত তথ্য
নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন, লিঙ্গ ও পিতা-মাতার তথ্য পূরণ করুন


ছবি আপলোড
পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি আপলোড করুন এবং ক্রপ করে সেভ করুন (সর্বোচ্চ ২MB)


কাগজপত্র জমা
জন্ম সনদ, প্রত্যয়নপত্র ও অভিভাবকের NID আপলোড করুন (PDF বা ছবি)


ঠিকানা নির্বাচন
স্থায়ী ঠিকানা ও খেলার স্থান বিভাগ থেকে ইউনিয়ন পর্যন্ত নির্বাচন করুন


ইভেন্ট ও জমা
সর্বোচ্চ ২টি ইভেন্ট বেছে নিন, উপ-বিভাগ বাছাই করুন, তারপর জমা দিন

ধাপ ১ — ব্যক্তিগত তথ্য
খেলোয়াড়ের নাম (বাংলা ও ইংরেজি)
জন্ম সনদ অনুযায়ী সঠিক নাম লিখুন। ইংরেজি নাম স্বয়ংক্রিয়ভাবে বড় হাতে হবে।
জন্ম নিবন্ধন নম্বর
১৭ সংখ্যার অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন নম্বর দিন। একই নম্বরে দুইবার আবেদন করা যাবে না।
জন্ম তারিখ
জন্ম তারিখ ২ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ এর মধ্যে হতে হবে।
লিঙ্গ
কিশোর (ছেলে) অথবা কিশোরী (মেয়ে) নির্বাচন করুন।
পিতা ও মাতার নাম
জন্ম সনদে যেভাবে আছে সেভাবে লিখুন।
অভিভাবকের নাম ও NID নম্বর
যার NID কপি আপলোড করবেন তার নাম ও নম্বর মিলিয়ে দিন।
ধাপ ২ — ছবি আপলোড
📷 "ছবি আপলোড করুন" বাক্সে ক্লিক করুন → ছবি বাছাই করুন → ক্রপ উইন্ডোতে মুখ ঠিকমতো রাখুন → Save Photo বোতামে ক্লিক করুন। ছবি সেভ না করলে আবেদন জমা হবে না।
⚠️ ছবির সাইজ সর্বোচ্চ ২ মেগাবাইট হতে হবে। ঝাপসা, অস্পষ্ট বা সানগ্লাস পরা ছবি গ্রহণযোগ্য হবে না।
ধাপ ৩ — শিক্ষা প্রতিষ্ঠান ও কাগজপত্র
প্রয়োজনীয় কাগজ
জন্ম নিবন্ধন সনদ
বাধ্যতামূলক
অনলাইন ভেরিফাইড কপি। PDF, JPG বা PNG ফরম্যাটে সর্বোচ্চ ৫MB।
প্রয়োজনীয় কাগজ
অভিভাবকের NID কার্ড
বাধ্যতামূলক
সামনের ও পেছনের অংশ স্ক্যান করে একটি ফাইলে জমা দিন। সর্বোচ্চ ৫MB।
প্রয়োজনীয় কাগজ
প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র
বাধ্যতামূলক
স্কুলের অফিশিয়াল প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিলসহ। সর্বোচ্চ ৫MB।
তথ্য
শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণি ও রোল
ঐচ্ছিক (শ্রেণি/রোল)
স্কুলের নাম বাধ্যতামূলক। শ্রেণি ও রোল নম্বর দিলে যাচাই সহজ হয়।
মোবাইল নম্বর
অভিভাবকের সচল মোবাইল নম্বর দিন — পরবর্তীতে যোগাযোগের প্রয়োজন হতে পারে।
ধাপ ৪ — ঠিকানা নির্বাচন
প্রথমে বিভাগ বাছাই করুন, তারপর জেলা → উপজেলা → ইউনিয়ন ক্রমে নির্বাচন করুন। প্রতিটি ধাপে আগেরটি নির্বাচন না করলে পরেরটি লোড হবে না।
⚠️ খেলার স্থান মানে যে উপজেলায় গিয়ে খেলায় অংশ নিতে চান সেই উপজেলা। স্থায়ী ঠিকানা ও খেলার স্থান একই হলে "স্থায়ী ঠিকানা এবং খেলার স্থান কি একই?" চেকবক্সে টিক দিন।
ধাপ ৫ — ইভেন্ট নির্বাচন
ইভেন্ট ১ (বাধ্যতামূলক)
ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট বা সাঁতার থেকে একটি বাছাই করুন।
ইভেন্ট ২ (ঐচ্ছিক)
দ্বিতীয় ইভেন্ট বাছাই করতে চাইলে ভিন্ন ইভেন্ট নির্বাচন করুন। একই ইভেন্ট দুবার বাছাই করা যাবে না।
ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, সাঁতার বা অ্যাথলেটিক্স নির্বাচন করলে উপ-বিভাগ (sub-events) দেখাবে। প্রতিটি ইভেন্টে সর্বোচ্চ ২টি উপ-বিভাগ বাছাই করতে পারবেন।
সবশেষে — আবেদন জমা দিন
সব তথ্য পূরণ শেষে "আবেদন জমা দিন এবং সংরক্ষণ করুন" বোতামে ক্লিক করুন। সফল হলে আপনার রেজিস্ট্রেশন নম্বর দেখাবে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রিন্ট কপি ডাউনলোড হবে। প্রিন্ট কপিটি সংরক্ষণ করুন।
⚠️ জমা দেওয়ার পরেও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে status পেজে গিয়ে তথ্য যাচাই ও সংশোধন করা যাবে।

Congratulations
17/04/2026

Congratulations

"প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬"

হাসিবুর রহমান হিমেলের "পাঁচে পাঁচ" 🤲🤲
হিমেলের বোলিং ফিগার: ৪.১-২-৫-৫

ছবি সৌজন্য: মুফাসসিল ইসলাম (তপু)
জেলা কোচ (সাতক্ষীরা), বিসিবি।

Congratulations
17/04/2026

Congratulations

"প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬"

সেঞ্চুরির ইনিংসে পনেরোটা চার মেরেছেন ওপেনার আভিষ্কার। অভিনন্দন আভিষ্কার বিশ্বাস 🏏👌

ছবি সৌজন্য: মুফাসসিল ইসলাম (তপু)
জেলা কোচ (সাতক্ষীরা), বিসিবি।

25/02/2026

আলহামদুলিল্লাহ জুনিয়র বৃত্তি: ৬৫ ট্যালেন্টপুল:২৫ সাধারণ গ্রেড:৪০

Address

Amtalar More, Satkhira_9400
Satkhira
9400

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8802477740087

Alerts

Be the first to know and let us send you an email when Satkhira Govt High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Satkhira Govt High School:

Shortcuts

Share

Category