23/11/2017
Masud Vi made us proud again... 💙💙💙
Session ( 6-7)
https://m.facebook.com/story.php?story_fbid=1363720937089237&id=221041874690488
মন খারাপ করে ব্যাংকে বসে আছি। মন খারাপের কারণ ওয়ালেট হারিয়েছে। ব্যাংকে এসছি টাকা তুলতে আর হারানো কার্ডের ট্রাঞ্জেকশান বন্ধ করে নতুন কার্ডের রিকোয়েস্ট দিতে। হঠাৎ অপরিচিত নাম্বার থেকে ফোন -
অন্যপ্রান্তেঃ আপনার নাম কি রাইসুল?
- জ্বি
অন্যপ্রান্তেঃ আপনার বাসা কোথায়?
- বনশ্রীতে
অন্যপ্রান্তেঃ আজ কি আপনার কিছু হারিয়েছে?
- জ্বি, আমার একটা ওয়ালেট হারিয়েছে। আপনি কে বলছিলেন?
অন্যপ্রান্তেঃ আমি সার্জেন্ট মাসুদ বলছি। আপনার ওয়ালেট টা একজন রিকশাওয়ালা পেয়ে আমার কাছে নিয়ে এসছে। সে আপনার ওয়ালেট থেকে কিছু নেয় নি। এখন বকশিশ হিসেবে ২০০ টাকা চায়। আমি একবার ভাবলাম, অন্যের ওয়ালেট, অন্যের টাকা... আমি টাকা দেয়ার কে?
পরে ভাবলাম, সে চাইলে পুরো টাকাটায় মেরে দিতে পারত... কিন্তু লোকটা তা না করে আমার কাছে নিয়ে এসছে; তাই দিলাম।
- খুবই ভাল করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সার্জেন্ট মাসুদঃ দেখুন আমার ডিউটি শেষ। আপনি তাড়াতাড়ি এসে রামপুরা ব্রিজ পুলিশ কমিশনারের অফিস থেকে আপনার ওয়ালেট টি কালেক্ট করুন।
আমি বনানী ছিলাম। আসতে একটু সময় লেগে গেল। এসে ফোন দিলাম যে আমি এসেছি।
সার্জেন্ট মাসুদ বললেন, আপনি এত দেরি করে আসলেন, আমি তো অলমোস্ট বাসার সামনে।
আচ্ছা, আপনি দাঁড়ান, আমি আসছি।
উনি এলেন, পরিচয় নিশ্চিত হয়ে আমার ওয়ালেট টি ফেরত দিলেন।
উনাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার নাম্বার পেলেন কি করে?
আমার ওয়ালেটে তো আমার নাম্বার ছিল না।
উনি জানালেন, ওয়ালেটটি হাতে পাওয়ার পর উনি সার্জেন্ট জাকির সহ বাকি কলিগদের সাথে আলোচনা করলেন। তারপর, ব্যাংকের কার্ড থেকে ব্যাংকে ফোন করে পরিচয় দিয়ে ব্যাংক থেকে আমার নাম্বার কালেক্ট করে আমাকে ফোন দিয়েছেন.....
পুরো ঘটনা যা বললাম পুরোটা ঠিক এভাবেই ঘটেছে... ইদানিং পুলিশ বাহিনীতে সার্জেন্ট মাসুদ, সার্জেন্ট জাকির, আরিফ সাহেবের মত সৎ পুলিশ অফিসাররা যোগ দিচ্ছেন। দিন বদলাচ্ছে, বদলে দিচ্ছেন ইনাদের মত সিনসিয়ার অফিসাররাই...
ওহ, বলতে ভুলে গিয়েছিলাম, ওয়ালেট ফেরত পেয়েছি যেভাবে যা ছিল ঠিক সেভাবেই। কোন কিছু নড়চড় হয়নি। আমি উনাদের খাওয়াতে চাইলাম, উনারা সাফ মানা করে দিলেন। গিফট দিতে চাইলাম; উলটো একটা ধমক খেলাম...সবাই একই রকম না...
উনারা জানালেন, সার্জেন্ট আরিফ ক’দিন আগে ৫০০০০ টাকা পেয়েছিলেন আবুল হোটেলে। উনারা মালিকের পরিচয় খুঁজে বের করে উনাকে ফেরত দিয়েছেন।
শেষমেশ উনাদের সাথে ছবি তুলে সালাম দিয়ে বিদায় নিলাম। সাথে অনুমতি চেয়ে নিলাম এই পোস্ট ফেসবুকে দিতে পারব কিনা...
অভিজ্ঞতায়ঃ Raisul Rizvee (y)