Naim's Patshala

Naim's Patshala

Share

“Sharing ideas, inspiring minds

19/01/2026

জামায়াতের দিকে কওমী তরুনরা কেন ঝুঁকছে?
কওমী তরুনরা জামায়াতের দিকে কেন ঝুকছে সেটা যতোদিন নির্ণয় না করা যাবে ততোদিন এ স্রোত দমানো কঠিন হবে।
বর্তমানে আদব-আখলাকে ঘাটতি দেখা দিয়েছে। ছাত্ররা আগের মতো আর উস্তাদের কথা শুনছেনা। দুনিয়া ফেলে আখেরাতের আশায় পুরো জীবন পরিচালিত করতে পারছেনা। জীবন যুদ্ধে ঠিকে থাকার লড়াইয়ে সবাই নিরাপদ জায়গা খোঁজার চেষ্টা করছে।
জামায়াতের লোকদের আমলে ত্রুটি আছে, দৃষ্টিভঙ্গিতে ভুল আছে সেটা মোটামোটি সকলের জানা। কিন্তু পারস্পরিক সহযোগিতায় তারা অনন্য। তারা যেভাবে তাদের কর্মীদের মূল্যায়ন করে, সহযোগিতা করে তার সিকিভাগও কওমী সংগঠনগুলো করতে পারছে?
আন্দোলনে হাজারও ছাত্র-আলেমকে কাজে লাগানো হয় কিন্তু আহত-নিহতদের খোঁজ নেয়না কেউ। আজও ইনামুল হাসান ফারুকীর মতো শত আলেম হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আইনুল হক কাসেমীর মতো শত আলেম কয়েদখানায় নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। কিন্তু তাদের দিকে ফিরে তাকানোর মতো মুরব্বীদের কি দেখা যাচ্ছে?
নেই আমাদের কোনো জেনারেল শিক্ষাগার, নেই হাসপাতাল। প্রশাসনে কোনো প্রভাব নেই, আদালতে সহযোগিতার মতো কোনো লোক নেই। মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খরচ বহনের মতো কোনো দাতব্য কার্যক্রম চোখে পড়েনা। নেই সাংগঠনিক কোনো কমান্ড। যার যখন মন চায় সংগঠন খুলে একে অন্যের বিরুদ্ধে লেগে পড়ি।
অপরদিকে দুনিয়াবী এসব জিনিসে জামায়াত ব্যতিক্রম। তারা প্রতিটি সেক্টরে নিজেদের মজবুত করে নিয়েছে। যদি মওদুদীর কিছু ভুল মুরব্বীরা সামনে না আনতেন এবং মুরব্বীদের বদদোয়ার ভয় অন্তরে না থাকতো তবে হয়তো কওমী তরুনরা ঝাঁকে ঝাঁকে সেদিকে ছুটে চলতেন।
তাই মওদুদীর ভুল ধরার সাথে সাথে তাদের মতো চতুর্মুখী সক্ষমতা অর্জনও জরুরী। নিজেদের ছেলেদের চাহিদা বুঝে পদক্ষেপ গ্রহন দরকার। আখেরাতের সাথে সাথে দুনিয়ায় শান্তিতে থাকার রাস্তাও তৈরি করতে হবে। জীবন যুদ্ধে সহযোগিতা ও সহমর্মিতাবোধ দেখাতে হবে।
যদি তা করা যায় তাহলে আমাদের তরুনরা তো সেদিকে যাবেই না, উল্টো তারা আমাদের দিকে চলে আসবে।

19/01/2026

মস্তিষ্ক মাঝে মাঝে ফাঁকিবাজি করে।
সে সরাসরি বলে না, “আমি সিদ্ধান্ত নিতে চাই না।” বরং সে খুব ভদ্রভাবে বলে, “আর একটু তথ্য লাগবে।”
আমরা ভাবি, আর একটু তথ্য নিলে হয়তো সিদ্ধান্ত টা নিখুঁত হবে। কিন্তু বাস্তবে হয় উল্টোটা। তথ্য যত বাড়ে, সিদ্ধান্ত তত ঝুলে থাকে।
মনোবিজ্ঞানে একে বলা হয় Information Overload বা Analysis Paralysis, যেখানে মস্তিষ্ক এত বেশি অপশন ও ডাটা পায় যে, সে আর কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারে না।
একটু ভাবুন, Netflix খুলে ৩০ মিনিট স্ক্রল করলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই দেখলেন না
অনলাইন শপিংয়ে ঢুকে ২০টা রিভিউ পড়লেন, ১০টা তুলনা করলেন, কিন্তু শেষে কিছু না কিনেই অ্যাপ বন্ধ
ক্যারিয়ার নিয়ে ভাবছেন, এই কোর্স, ওই স্কিল, এই সুযোগ, ওই সুযোগ… বছর পার হয়ে যায়, সিদ্ধান্ত আসে না।
কারণ কী?
আমাদের মস্তিষ্ক একসাথে সীমিত পরিমাণ তথ্যই প্রক্রিয়া করতে পারে। অতিরিক্ত তথ্য এলে working memory ভরে যায়। তখন কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা নয়, এই পার্থক্য করতেই শক্তি শেষ হয়ে যায়।
আরেকটা বড় কারণ হলো ভুল করার ভয়। তথ্য যত বেশি, তত বেশি সম্ভাব্য ফলাফল চোখে পড়ে। মস্তিষ্ক তখন বলে “এইটা নিলে যদি অন্যটা ভালো হয়!” এই ভবিষ্যতের আফসোসের ভয় সিদ্ধান্তকে আটকে দেয়।
এরপর আসে Decision Fatigue। একটার পর একটা অপশন তুলনা করতে করতে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। ফলাফল? সে বলে, “এখন সিদ্ধান্ত না নিলেই ভালো।”
তবে সবচেয়ে বিপজ্জনক ফাঁদ হলো পারফেক্ট সিদ্ধান্তের খোঁজ। আমরা ভালো সিদ্ধান্ত চাই না, আমরা নিখুঁত সিদ্ধান্ত চাই। কিন্তু বাস্তবে নিখুঁত সিদ্ধান্ত প্রায় নেই। তাই অতিরিক্ত তথ্য আমাদের সাহায্য না করে উল্টো বোজা হয়ে দাঁড়ায়।
তাই বোঝার চেষ্টা করুন, সব জানা দরকার নেই, যথেষ্ট জানাই যথেষ্ট। সব অপশন নয়, সেরা কয়েকটা অপশনই সিদ্ধান্তের জন্য যথেষ্ট। কারণ মনে রেখো, মস্তিষ্ক মাঝে মাঝে ফাঁকিবাজি করে। আর সিদ্ধান্ত না নেওয়াটাই তার সবচেয়ে আরামদায়ক ফাঁকি, যেটার দাম দিতে হয় আমাদের জীবন দিয়ে।

18/01/2026

সবজি ভাত রুটি আলু ছাড়া শুধু মাংস আর চর্বি খেয়ে কি সুস্থ থাকা সম্ভব? ১৯২৮ সালের একটি পাগলাটে এক্সপেরিমেন্ট!
আমরা ছোটবেলা থেকে শুনে আসছি—সুস্থ থাকতে হলে প্লেট ভরে শাক-সবজি খেতেই হবে। আর চর্বি? ওরে বাবা! ওটা তো হার্ট অ্যাটাকের যম!
কিন্তু ১৯০৬ সালে হার্ভার্ডের বিজ্ঞানী Vilhjalmur Stefansson যা দেখলেন, তা পুরো চিকিৎসা বিজ্ঞানকে একশ বছর আগে চ্যালেঞ্জ করেছিল।
তিনি কানাডিয়ান আর্কিটিকে Inuit (এস্কিমো) দের সাথে থাকতে শুরু করলেন। তিনি অবাক হয়ে দেখলেন, ইনুইটরা কোনো সবজি খায় না, কোনো ফল খায় না, কোনো শস্য (Grain) ছোঁয় না। তাদের খাবারের ৭০-৮০% ক্যালরি আসে Caribou (হরিণ) এবং Seal-এর চর্বি ও মাংস থেকে।
ফলাফল?
১. তাদের কোনো হার্ট ডিজিজ, ডায়াবেটিস বা ক্যান্সার ছিল না।
২. তাদের দাঁত ছিল একদম মজবুত, কোনো ক্যাভিটি ছাড়া।
তিনি ফিরে এসে যখন এই কথা বললেন, ডাক্তাররা তাকে পাগল ভাবলেন! "এটা অসম্ভব! ভিটামিন সি ছাড়া তো স্কার্ভি হয়ে মরে যাওয়ার কথা!"
তখন Stefansson নিলেন এক ঐতিহাসিক চ্যালেঞ্জ!
সাল ১৯২৮। নিউ ইয়র্কের Bellevue Hospital-এ এক অদ্ভুত পরীক্ষা শুরু হলো। Stefansson এবং তার সঙ্গী ১ বছর ল্যাবরেটরিতে কড়া নজরদারিতে থাকলেন। শর্ত একটাই—তারা শুধুমাত্র মাংস আর চর্বি খাবেন। কোনো সবজি বা শর্করা ছোঁবেন না।
বিজ্ঞানিরা অপেক্ষায় ছিলেন কখন তাদের শরীর ভেঙে পড়ে। কিন্তু ১ বছর পর রিপোর্ট দেখে সবার চোখ কপালে উঠল:
তাদের কোনো পুষ্টির অভাব হয়নি (স্কার্ভি হয়নি)।
কিডনি ও হার্ট ছিল ঘোড়ার মতো শক্তিশালী।
Stefansson উল্টো কয়েক কেজি মেদ কমিয়ে ফিট হয়েছিলেন!
ইতিহাস কীভাবে ফিরে আসে দেখুন!
আজ থেকে প্রায় ১০০ বছর আগে যা প্রমাণিত হয়েছিল, মাঝখানে বাণিজ্যিক স্বার্থে আমরা তা ভুলে গিয়েছিলাম।
ডা. জাহাঙ্গীর কবির Muhammad Jahangir Kabirএবং তার JK Lifestyle ঠিক এই বিজ্ঞানটাকেই আমাদের সামনে সহজ করে তুলে ধরেছেন।
আমরা জেকে লাইফস্টাইলে ঠিক এই মেথডটাই ফলো করি:
১. ফ্যাট অ্যাডাপ্টেশন (Fat Adaptation): শুরুতে আমরা শরীরকে চিনি ও বাজে কার্বোহাইড্রেট থেকে সরিয়ে আনি। এ সময় আমরা পর্যাপ্ত ভালো ফ্যাট (ঘি, মাখন, ডিমের কুসুম) ও প্রোটিন খাই। ঠিক ইনুইটদের মতো আমাদের শরীর তখন শর্করা বাদ দিয়ে চর্বি গলিয়ে শক্তি তৈরি করা শেখে।
২. মেইন্টেনেন্স (Maintenance): শরীর যখন পুরোপুরি সুস্থ ও ফ্যাট-অ্যাডাপ্টেড হয়ে যায়, তখন আমরা সারাজীবন সুস্থ থাকার জন্য নিয়ম মেনে নিরাপদ শর্করা বা সিজনাল ফল খাদ্যতালিকায় যোগ করি।
Dr. Jahangir kabir বরাবরই বলে এসেছেন, প্রকৃতি কখনো ভুল করে না। কারখানায় তৈরি সয়াবিন তেলের চেয়ে আল্লাহর তৈরি ডিমের কুসুম বা গরুর চর্বি আপনার শরীরের জন্য অনেক বেশি নিরাপদ। এটি বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নেই, সামান্য কমন সেন্স থাকলেই যথেষ্ট। খোদ আমেরিকাই (FDA) এখন তাদের ভুল শুধরে প্রসেসড অয়েলের বিরুদ্ধে কথা বলছে।
১৯২৮ সালের সেই বিজ্ঞানী আর আজকের ডা. জাহাঙ্গীর কবির—দুজনেই একই সত্যের কথা বলেছেন। মাঝখানে কেটে গেছে ১০০ বছর। আমরা কি আর ভুল পথে থাকব? নাকি প্রকৃতির কাছে ফিরব?
সিদ্ধান্ত আপনার।

12/01/2026

বুদ্ধিমান জাতীর তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে কত তম?
বর্তমানে বৈজ্ঞানিক মানদণ্ডে বিশ্বের বুদ্ধিমান জাতিগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ব্রিটিশ মনোবিদ রিচার্ড লিনের গবেষণার ওপর ভিত্তি করে তৈরি ১৯৯টি দেশের তালিকায় বাংলাদেশ বর্তমানে ১৫০তম স্থানে রয়েছে। মার্কিন গবেষণা সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশিদের গড় আইকিউ (IQ) স্কোর হচ্ছে ৭৪.৩৩।
যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশিদের বুদ্ধিমত্তা নিয়ে মাঝেমধ্যেই নানা রসিকতা চোখে পড়ে, তবে এই বৈজ্ঞানিক পরিসংখ্যান আমাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতার একটি প্রকৃত চিত্র তুলে ধরেছে।
বিশেষজ্ঞদের মতে, এই তালিকায় বাংলাদেশের পিছিয়ে থাকার পেছনে জন্মগত মেধার চেয়েও শিক্ষার পরিবেশ এবং শৈশবকালীন পুষ্টির অভাব বড় কারণ হিসেবে কাজ করে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, ৮০.০৫ স্কোর নিয়ে পাকিস্তান এবং ৭৬.২৪ স্কোর নিয়ে ভারত বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। এই পরিসংখ্যান মূলত নির্দেশ করে যে, জাতীয় পর্যায়ে মেধার পূর্ণ বিকাশের জন্য আমাদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও উন্নয়ন প্রয়োজন।
অন্যদিকে, বিশ্বজুড়ে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে জাপান। ১০৬.৪৮ গড় আইকিউ স্কোর নিয়ে সূর্যোদয়ের দেশটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান জাতির তালিকায় প্রথম স্থানে রয়েছে। মূলত উন্নত শিক্ষাব্যবস্থা, সুশৃঙ্খল জীবনযাপন এবং সঠিক পরিবেশই একটি জাতিকে বৈশ্বিক মানদণ্ডে শীর্ষে নিয়ে যেতে সক্ষম, যা জাপানের এই অর্জনে প্রতিফলিত হয়েছে।

11/01/2026

কিছু সিংহ মিলে একটি গাধাকে বন্দী করল। বুদ্ধিমান একটি সিংহ বলল, "একে মেরো না। আমার কাছে একে নিয়ে একটি পরিকল্পনা আছে।"
এরপর গাধাটিকে সিংহরা তাদের সাথে রেখে দিল। তাকে খাতির যত্ন করে তারা তার বিশ্বাসও জিতে নিল।
সিংহদের কাছে গুরুত্ব পেয়ে গাধাটি নিজেকে অনেক ক্ষমতাবান ভাবা শুরু করল। তখন একদিন সিংহরা তাকে গাধাদের সমাজে ছেড়ে দিল।
কিন্তু গাধাটি এবার আর গাধার মতো নয়, বরং সিংহের মতো আচরণ করা শুরু করল। যেহেতু তার সাথে সিংহদের বন্ধুত্ব ছিল, তাই অন্য গাধারা তাকে সমঝে চলতে লাগল। তার বিরুদ্ধে কোনো কথা বলতেও ভয় পেত।
সিংহরা যখন গাধাটির সাথে দেখা করতে আসত, তখন গাধাটি রাজার মতো তার পিছনে একটি গাধার দল নিয়ে সিংহদের সাথে দেখা করত। আর ফিরে যাওয়ার সময় তাদেরকে একটি গাধা উপহার দিত খাওয়ার জন্য।
এভাবে গাধাটি অনেক ক্ষমতাধর হয়ে গেলেও, সিংহের কাছে সে কিন্তু সেই গাধাই রয়ে গেল রয়ে গেল। সে গাধা সমাজে রাজা হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শত শত নিরপরাধ গাধাকে বলি দিয়েছিল।
অচিরেই এমন একদিন এল যখন সমস্ত গাধা একজোট হয়ে সেই স্বার্থপর গাধার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল। তারা সিদ্ধান্ত নিল এরপর যখন সিংহের দল আসবে তখন তাদের কেউ গাধাটির সাথে যাবে না, তা এর পরিণাম যতই খারাপ হোক না কেন।
পরের বার যখন সিংহরা এল, তখন সেই গাধাটি একাই তাদের সাথে দেখা করতে গেল। গাধাটি সিংহদেরকে অনুযোগের সুরে বলল যে, তাকে এখন আর কেউ ভয় পায় না। তার কথাও কেউ শোনে না।
এই কথা শুনে সিংহরা সিদ্ধান্ত নিল, এই গাধা এখন আর কোনো কাজে আসবে না। তাই তারা ওই গাধাটিকে সাথে নিয়ে গেল তাকে খাওয়ার জন্য। এইভাবে শেষ পর্যন্ত সেই গাধাটিরও শিকারে পরিণত হল।
এই গল্পটি মানুষের জন্যও প্রযোজ্য। আমাদের চারপাশেও এমন অনেক গাধা আছে যারা স্বার্থসিদ্ধির জন্য বা ক্ষমতা দেখানোর জন্য, নিজের সমাজকেই বিপদে ফেলে দেয়।

10/01/2026

এক ভাই 'র মারাত্মক Sinusitis হয়।প্রচন্ড মাথা ব্যাথা। মাথা তোলাই দায়।
তখন ভাল Antibiotics ছিলোনা । ছিলো শুধু Menthol vapour. ঐটা দিয়ে ভাপ নিতো। তারপর ও রোগ পিছু ছাড়লো না।
এবার তিনি আল্লাহের কাছে মানত করলেন। সে এখন থেকে এক ওয়াক্ত নামাজ কাজা দিবে না। তাও তার sinusitis আল্লাহ ভাল করে দিক। ৫ ওয়াক্ত নামাজ শুরু করলেন।
কিছু দিনের মধ্যে জমাট বাধা সর্দি বের হতে শুরু করলো। কয়েক সপ্তাহ ধরে বের হতে থাকলো তার নাক দিয়ে।
আল্লাহ সত্যি সত্যি তারপর সেফা দান করলেন । ২ বছর যেখানে কোন ডাক্তার দেখিয়ে লাভ হলো না। নামাজ শুরু করার পর তিনি সত্যি পুরোপুরি সুস্থ্য হয়ে উঠলেন। তারপর থেকে তিনি আর নামাজ ছাড়েন নি। কথা গুলো শুনে হয়তো মনে হতে পারে ঐশ্বরিক কোন সাহায্য তাইনা?
আসলে যেটা হয়েছিলো সেটা হলো, নিয়মিত ৫ ওয়াক্ত নামাজের জন্য ওনাকে কে অনেক বার রুকু সিজদায় যেতে হয়েছে।
আমাদের মুখমণ্ডলের ভিতরে ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েড ও স্পিনয়েড সাইনাস নামে চারটি বায়ুভর্তি গহ্বর আছে। ঠান্ডা, অ্যালার্জি বা সংক্রমণের ফলে এগুলোতে মিউকাস জমে যায়।
রুকু কিংবা সিজদার মতো মাথা নিচু করলে —
• গ্র্যাভিটির সাহায্যে জমে থাকা মিউকাস ধীরে ধীরে নাসারন্ধ্রের দিকে নেমে আসে,
• সাইনাসের চাপ ও ব্লকেজ কিছুটা কমে,
• নাক বন্ধভাব, মাথা ভার হওয়া বা মুখে ব্যথা কমতে পারে।
সিজদার সময় মাথা নিচু অবস্থায় থাকায় মস্তিষ্ক ও মুখমণ্ডলে রক্তপ্রবাহ বাড়ে। এতে
• নাসাল টিস্যু ও সাইনাস ঝিল্লিতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়,
• প্রদাহ বা congestion কমতে সাহায্য করে,
• স্নায়ুতন্ত্র ও শ্বাসযন্ত্র সাময়িকভাবে শিথিল হয়।
মূলত এই কারনেই তিনি chronic sinusitis এ জমে থাকা Mucous গুলো বের হয়ে এসেছিলো। এবং তিনি সুস্থ হয়েছিলেন। সাথে পেয়েছিলেন হেদায়েত। অর্থাৎ মনের সুস্থতা।
আল্লাহু আকবার

10/01/2026

বন্ধ দরজার ঘরে নিঃশব্দ মৃত্যু
পাশের কক্ষ থেকে আসা একটি ভুল গুলিতে থেমে গেল গ্রেগ ফ্লেনিকেনের জীবন। নিজের হোটেল কক্ষে নিথর অবস্থায় পাওয়া যান। দরজাটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, রক্ত নেই, ভাঙা আসবাব নেই কিছুই অস্বাভাবিক লাগেনি। ঘটনাটি ২০১০ সালে, টেক্সাসের বোমন্ট শহরের এমসিএম এলিগান্তে হোটেলে। গ্রেগ ফ্লেনিকেন হোটেলের ৩৪৮ নম্বর রুমে ছিলেন। প্রথমে বলা হয়, তিনি “অচেতন হয়ে পড়েছিলেন” এবং পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়, যা স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে বলেই ইঙ্গিত দিচ্ছিল।
কিন্তু কিছু বিষয় মিলছিল না। ঘরের সবকিছু ছিল ঠিকঠাক, আর ফ্লেনিকেনের এমন কোনো অসুস্থতা বা আঘাতের ইতিহাস ছিল না, যা হঠাৎ এত মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। গ্রেগ ফ্লেনিকেন ছিলেন তেল ও গ্যাস খাতের একজন পরিচিত ব্যক্তি, বয়স ৫৫ বছর। সহকর্মীদের কাছে তিনি জনপ্রিয় ছিলেন এবং তার কোনো শত্রু ছিল বলেও জানা যায়নি। পুলিশ কোনো পরিষ্কার ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না।
ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আসল সত্য সামনে আসে। গ্রেগ আসলে গুলিবিদ্ধ হয়েছিলেন। একটি মাত্র গুলি তার কুঁচকি দিয়ে ঢুকে অন্ত্র, যকৃত, হৃদ্‌পিণ্ড ও ফুসফুস ভেদ করে কাঁধের কাছে গিয়ে আটকে যায়। কিন্তু প্রশ্ন ছিল এই গুলি এল কোথা থেকে? হোটেল কক্ষের কোথাও কোনো গুলির ছিদ্র, রক্ত বা ভাঙচুরের চিহ্ন ছিল না।
তদন্তে গুলির গতিপথ অনুসরণ করে অবশেষে জানা যায়, গুলিটি এসেছিল পাশের কক্ষ থেকে। সেই কক্ষে থাকা এক ব্যক্তি নিজের বন্দুক পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি ছুড়ে ফেলেন। গুলিটি পাতলা দেয়াল ভেদ করে গ্রেগ ফ্লেনিকেনের কক্ষে ঢুকে পড়ে, ঠিক তখন তিনি টেলিভিশন দেখছিলেন বা বিছানায় শুয়ে ছিলেন।
এইভাবে একটি সম্পূর্ণ বন্ধ কক্ষে, কোনো দৃশ্যমান চিহ্ন ছাড়াই ঘটে যাওয়া মৃত্যু রহস্যের সমাধান হয়। যা শুরুতে স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়েছিল, তা শেষ পর্যন্ত প্রমাণিত হয় পাশের কক্ষ থেকে ছোড়া একটি ভুল গুলির কারণে ঘটে যাওয়া এক ভয়ংকর ও অদ্ভুত ঘটনা।

09/01/2026

এখন ব্যবসা করতে হলে Mind Game খেলতে হবে 🧠
২০২৫ সালে এসে যদি আপনি ভেবে থাকেন পাইকারিতে মাল কিনব আর বেচব — তাহলে ভাই, ব্যাগপত্র গুছিয়ে নিন। আপনার ব্যবসা আর বেশিদিন টিকবে না।
অনেক উদ্যোক্তার একটি সাধারণ অভিযোগ হচ্ছে — “আমি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছি, যখন শুরু করেছিলাম তখন কোনো প্রতিযোগী ছিল না। কিন্তু যখনই আমার ব্যবসা ভালো চলা শুরু করল, কোথা থেকে যেন ১০০ জন প্রতিযোগী উড়ে এসে জুড়ে বসল।”
হ্যাঁ রে ভাই, আপনার দুঃখটা আমি বুঝি। তাই আজকে মাত্র ৫ মিনিট সময় নিয়ে আমার লেখাটা পড়ুন — আশা করি এরপর আপনার প্রতিযোগীরা আর আপনার সঙ্গে টিকতে পারবে না।
এখন ব্যবসা করতে হলে আমাদের মাথায় রাখতে হবে দুইটা বিষয়ঃ
১️⃣ আমি এমন সুপার ইউনিক প্রোডাক্ট তৈরি করব, যা কেউ তৈরি করতেও পারবে না এবং কপিও করতে পারবে না।
২️⃣ আমি এমন একধরনের মার্কেটিং করব, যাতে কাস্টোমার প্রতিযোগীর চোখের সামনে দিয়েই আমার কাছে চলে আসে।
আজকে আমি কথা বলব Brand Differentiation নিয়ে।
Brand Differentiation মানে হচ্ছে — নিজের ব্র্যান্ডকে অন্য সবার থেকে আলাদা করা।
কিছু উদাহরণ দিই👇
স্বপ্ন – ডেইলি শপ:
স্বপ্ন সবসময় বলে “কষ্টের টাকায় সেরা বাজার।”
ডেইলি শপ বলে “সহজে সবখানে।”
তাদের প্রোডাক্ট প্রায় একই, কিন্তু তারা মানুষের মনের ভেতর ভিন্ন।
আমার বাসা উত্তরা ১৮ নম্বর সেক্টরে। বাসার নিচেই একটা ডেইলিশপ এর শপ আছে। মানুষ সাধারণত এখান থেকেই বাজার করে, কিন্তু মাসের শেষে তারা চলে যায় স্বপ্ন-তে। কারণ তখন তাদের হাতে কম টাকা থাকে।
এখন প্রশ্ন হলো, স্বপ্নে কি দাম কম?
একদমই না ভাই — এটাই মার্কেটিংয়ের সাইকোলজি!
কোকাকোলা – পেপসি – স্প্রাইট:
এরা সবাই সফট ড্রিংকস, কিন্তু প্রতিটি ব্র্যান্ড আলাদা এক মানসিক বার্তা দেয়।
💡 কোকাকোলা সবসময় হ্যাপিনেস (আনন্দ) রিপ্রেজেন্ট করে।
💡 পেপসি তরুণ সমাজের উচ্ছ্বাস রিপ্রেজেন্ট করে।
💡 স্প্রাইট বলে “১০০% বিশুদ্ধ পানি।”
এর মানে কি বাকিগুলো ময়লা পানি? 😄
না ভাই! কিন্তু এই কথার মাধ্যমেই স্প্রাইট নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলেছে।
তরমুজ – রসমালাই কাকা:
তরমুজ আমরা সবাই খাই, আর বর্তমান সময় তরমুজ বিক্রেতারও অভাব নেই।
কিন্তু মনে আছে “ঐ কিরে ঐ কিরে মধু মধু রসমালাই!” কাকার কথা?
তার এই ভিন্নধর্মী প্রচারের কারণেই আশেপাশের তরমুজ বিক্রেতারা তাকে ব্যবসা করতে দেয়নি, কারণ সব কাস্টোমার তার কাছেই চলে যাচ্ছিল।
উপরের উদাহরণগুলোতে দেখুন — প্রোডাক্ট প্রায় একই, কিন্তু এই ব্র্যান্ডগুলো ও রসমালাই কাকা আমাদের শুধু আমাদের প্রোডাক্ট বিক্রি করছে না তারা আমাদের মনে জায়গা দখল করে নিচ্ছে।
একই ধরণের মার্কেটিং নিয়মিত করতে করতে তারা আমাদের ব্রেইনে জায়গা করে নিয়েছে। ফলে আমরা তাদের একে অপরের থেকে আলাদা ভাবতে শুরু করেছি।
এখন আপনার ব্র্যান্ডকে অন্য সবার থেকে আলাদা করতে যা করতে হবে👇
★ আপনার প্রোডাক্টের একটি ইউনিক USP তৈরি করুন।
(YouTube-এ “USP” লিখে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন।)
★ আপনার ব্র্যান্ডের একটি ইউনিক পজিশনিং তৈরি করুন।
(এই বিষয়ে আমার আইডিতে আগেও পোস্ট করা হয়েছে।)
★ আপনার প্রচারের ধরণ পরিবর্তন করুন।
(এটা আপনার নিজের ব্রেইন থেকেও বের করতে পারেন, অথবা এই সেক্টরে যারা কাজ করে তাদের হায়ার করে বের করাতে পারেন।)
আজ আমি যতটুকু বলতে পেরেছি, যদি আপনারা বুঝে নিজের ব্যবসায় প্রয়োগ করতে পারেন,
তাহলে আপনাকে আগাম অভিনন্দন —
কারণ আপনি এখন মার্কেটে রাজত্ব করতে যাচ্ছেন! 👑
সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য ধন্যবাদ 🥰

07/01/2026

হাত নয়, সুইচ নয়-চিন্তাই হবে কন্ট্রোল!
Brain-Computer Interface (BCI) হলো এমন এক আধুনিক প্রযুক্তি, যা মানুষের মস্তিষ্কের নিউরন থেকে উৎপন্ন বৈদ্যুতিক সংকেত সংগ্রহ করে তা ডিজিটাল বা কম্পিউটেশনাল কমান্ডে রূপান্তর করে।
আমাদের মস্তিষ্কের নিউরনসমূহ একে অন্যের সঙ্গে বৈদ্যুতিক সংকেত আদানপ্রদান করে। BCI সিস্টেমে থাকা বিশেষ সেন্সর ও অ্যালগরিদম এই সংকেতগুলি সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারে।
বর্তমানে তিনটি পদ্ধতিতে BCI সিস্টেম মস্তিষ্কের সংকেত সংগ্রহ করে-
Non-invasive: এই পদ্ধতিতে ক্যাপ বা হেলমেটের মতো ডিভাইস মাথার ত্বকের ওপর পরিয়ে মস্তিষ্কের সংকেত নেওয়া হয়। এতে অস্ত্রোপচারের প্রয়োজন হয় না, তবে সংকেত তুলনামূলক দুর্বল হয়।
Semi-invasive: এক্ষেত্রে খুলির নিচে কিন্তু মস্তিষ্কের টিস্যুর ভেতরে না ঢুকে, মস্তিষ্কের উপরিভাগে ইলেকট্রোড স্থাপন করে সংকেত সংগ্রহ করা হয়। এটি Non-invasive পদ্ধতির তুলনায় নির্ভুল।
Invasive: এই পদ্ধতিতে সরাসরি মস্তিষ্কের ভেতরে চিপ বা ইলেকট্রোড বসানো হয়। এতে সবচেয়ে নির্ভুল সংকেত পাওয়া যায়, তবে এটি ঝুঁকিপূর্ণ এবং অস্ত্রোপচার প্রয়োজন হয়।
মস্তিষ্ক থেকে পাওয়া কাঁচা (raw) সংকেত সাধারণত সরাসরি যন্ত্র নিয়ন্ত্রণের জন্য ব্যবহারযোগ্য নয়। এজন্য Signal Processing, Artificial Intelligence ও Machine Learning ব্যবহার করে এই সংকেত বিশ্লেষণ করা হয় এবং তা নির্দিষ্ট কমান্ডে রূপান্তর করা হয়।
এই প্রযুক্তির মাধ্যমে হুইলচেয়ার, ড্রোন, কৃত্রিম হাত বা পা, এমনকি কম্পিউটারও শুধু মস্তিষ্কের সংকেত ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব।
Brain-Computer Interface প্রমাণ করছে-নির্দিষ্ট চিন্তার প্যাটার্নই হতে পারে ভবিষ্যতের রিমোট কন্ট্রোল।
এ প্রযুক্তি এখনো সবার জন্য সহজলভ্য নয়, তবে ভবিষ্যতে এটি মানুষ ও যন্ত্রের মধ্যকার সীমা ভেঙে দিতে পারে।
আপনার কী মনে হয়-এটা কি সত্যিই সম্ভব?

06/01/2026

ওষুধ: আরোগ্যের হাতিয়ার, নাকি নীরব ঝুঁকি?
একটি ছোট ট্যাবলেট। হাতে নেওয়ার সময় মনে হয়, এটাই হয়তো আরোগ্যের চাবিকাঠি। জ্বর, ব্যথা, সংক্রমণ-সব কিছুর সমাধান যেন ওষুধেই লুকানো। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের তথ্য বলছে, ওষুধ যতটা উপকারী, ততটাই সতর্কতা দাবি করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সঠিক রোগ নির্ণয় ও মাত্রা ছাড়া ওষুধ সেবন করলে উপকারের বদলে ক্ষতির ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ও ঘুমের ওষুধ এসব নিজের ইচ্ছেমতো খেলে শরীরে দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হতে পারে।
চিকিৎসকেরা বলছেন, অনেক রোগী একই উপসর্গ দেখলেই আগের প্রেসক্রিপশনের ওষুধ আবার শুরু করেন। এতে রোগ লুকিয়ে থাকতে পারে, কিন্তু ভেতরে ভেতরে জটিলতা বাড়ে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এই অভ্যাস আরও ভয়ংকর; কারণ এতে তৈরি হয় “অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স”, যেখানে ওষুধ আর কাজই করে না।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। অনেক সময় তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে না। লিভার, কিডনি কিংবা পাকস্থলীতে ক্ষতি হতে পারে ধীরে ধীরে, নীরবে।
বিশেষজ্ঞদের মতে, ওষুধ কখনোই সাধারণ খাবারের মতো নয়। এটি চিকিৎসকের পরামর্শ, সঠিক মাত্রা এবং নির্দিষ্ট সময় মেনে নেওয়াই নিরাপদ পথ। সুস্থ থাকার জন্য ওষুধ দরকার, কিন্তু দায়িত্বশীল ব্যবহারই পারে সেটিকে সত্যিকারের আরোগ্যের হাতিয়ারে পরিণত করতে।

Want your school to be the top-listed School/college in Satkhira?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dohar, Tala
Satkhira
9420