17/02/2026
আজ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬, আমাদের বিদ্যালয়ের জন্য ছিল একটি বিশেষ দিন। সাতক্ষীরা সদর উপজেলার প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের (UPETC) সম্মানিত সহকারী ইন্সট্রাক্টর, জনাব মো: সোলায়মান তালুকদার, মহোদয় আকস্মিক পরিদর্শনে এসে আমাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন।
আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি আমাদের শিক্ষার্থীদের সাবলীল পঠন দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়াও, ২য় থেকে ৫ম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে আমাদের গৃহীত কর্মপরিকল্পনা, মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবহার, শিখন-শেখানো কার্যক্রম, ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্ন স্কুল ড্রেস দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। স্যারের এই ইতিবাচক মূল্যায়ন আমাদের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা।
তিনি শ্রেণিকক্ষের সৌন্দর্য বৃদ্ধি, একটি সীমানা প্রাচীর নির্মাণসহ শিখন-শেখানোর সার্বিক পরিবেশের উন্নয়নে স্থানীয় জনগণের সাথে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মূল্যবান পরামর্শ দেন। আমরা তার এই দিকনির্দেশনাগুলোকে আন্তরিকভাবে গ্রহণ করেছি এবং এগুলো বাস্তবায়নে সচেষ্ট থাকব।
জনাব মো: সোলায়মান তালুকদার মহোদয়ের এই স্বতঃস্ফূর্ত আগমন ও আন্তরিক দিকনির্দেশনায় আমরা এবং আমাদের শিক্ষার্থীরা গভীরভাবে কৃতজ্ঞ ও আনন্দিত। এমন একজন নিবেদিতপ্রাণ শিক্ষা কর্মকর্তার আগমন আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।