এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা
Shyamnagar Govt. Mohsin Degree College
SMC is committed to provide quality and excellent computer-based academic programs responsive to the emerging challenges of the time.
It is dedicated to nurture and produce competent world class professional imbued with strong sense of ethical values ready to face the competitive world of arts, business, science, social science and technology.
হে আল্লাহ তুমি বাংলাদেশের সবাই কে ঘূনিঝড় আম্পান থেকে রক্ষা করো, আমিন
24/03/2020
17/12/2019
#কৃষকের সবচেয়ে বড় বন্ধু বি’ষহীন সাপ- দাঁড়াশ...
এ সাপটিকে রক্ষা করতে পারলে বছরে প্রায় হাজার কোটি টাকার ফসলের পাশাপাশি কৃষি বিভাগের ইঁদুর নিধনের খরচ বাঁচানো সম্ভব.
দাঁড়াশ সাপ কৃষকের নীরব বন্ধু। সারা দেশেই এদের দেখা মেলে। এ সাপ এখনো বিপন্ন না হলেও আগের মতো তেমন একটা দেখা যায় না। এটি নির্বিষ একটি সাপ। এর ইংরেজি নাম Rat Snake। বৈজ্ঞানিক নাম Ptyas mucosa।
কোনো কোনো এলাকায় এই সাপকে দারাজ সাপও বলা হয়। এর প্রধান খাবার ইঁদুর। মূলত ইঁদুর খেয়েই সে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকের বন্ধু হিসেবে আড়ালে থেকে কাজ করে।
বাস্তবে কৃষকের বন্ধু হলেও অ’জ্ঞতা আর কু-সংস্কারের কারণে মানুষের হাতে প্রাণ দিতে হয় প্রতিনিয়ত।
দাঁড়াশ সাপ সর্বোচ্চ ৩৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এ সাপ দেখতে সুন্দর।
দাঁড়াশ সাপ কৃষি জমিতে থাকতে পছন্দ করে এবং যে জমিতে থাকে তার আশপাশে প্রায় ৩ একর এলাকাজুড়ে সে বিচরণ করে এবং এই জায়গায় খুঁজে খুঁজে ইঁদুর শিকার করে। যার ফলে ইঁদুরের কারণে যে ফসলহানি ঘটে তা থেকে রক্ষা মেলে।
কৃষি বিভাগের তথ্যমতে, প্রতি বছর ইঁদুর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে বেশি ক্ষতি করে ধান ও গমের।
এ সাপ রক্ষা করতে পারলে বছরে প্রায় হাজার কোটি টাকার ফসলের পাশাপাশি কৃষি বিভাগ যে টাকা ইঁদুর নি’ধনে খরচ করে তাও রক্ষা করা সম্ভব।
মানুষের ধারণা দাঁড়াশ সাপের কোমরে বা লেজে কাঁটা আছে, সেই কাঁটা দিয়ে আঘাত করলে মানুষ মারা যায়। এ ছাড়া দাঁড়াশ সাপ রাতে গাভির বান থেকে দুধ চুষে খেয়ে থাকে বলেও মনে করে অনেকে।
তবে এর সবই ভুল। দাঁড়াশ সাপের কোমর বা লেজে কোনো কাঁটা নেই। বাস্তবে সাপটি খুব নিরীহ। তবে রেগে গিয়ে বা ভ’য় পেয়ে কাউকে কামড় দিলেও ক্ষ’তি হয় না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মনিরুল এইচ খান বলেন, দাঁড়াশ কেন পৃথিবীর কোনো সাপই দুধ চুষে খেতে পারে না। গরুর ওলানে এক ধরনের পোকার কামড়ে দাগ হয়। সাধারণ কৃষক এ দাগ দেখে প্রচার করে সাপে গাভির দুধ খায়।
তিনি জানান, এ সাপ সম্পূর্ণ বি’ষমুক্ত। গায়ে কোনো কাঁটা নেই। বিপুল অঙ্কের রবি ফসল বাঁচাতে এ সাপের প্রজ’নন বৃদ্ধির ব্যবস্থা করা উচিত। এ জন্য তার আবাসস্থল ধ্বং’স এবং প্রজ’নন সমস্যা দূর করতে হবে।
তিনি আরো বলেন, এ সাপ নিয়ে বিভিন্ন বেদে-সাপুড়েরা ভ্রা’ন্ত কিছু তথ্য প্রচার করেছে তাদের তাবিজ-কবচ বিক্রির জন্য। এ ধারণাগুলোর কোনো বৈজ্ঞানিক যুক্তি বা প্রমাণ নেই। সাপের জিহ্বা বিভক্ত থাকে, ফলে সাপ কিছুই চুষে খেতে পারে না।
প্রতিবেদক: রিপন দে
দেশ রূপান্তর
Collect: A H Jakir
02/09/2019
ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ
১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।
২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।
৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।
৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।
৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।
৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।
৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।
৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।
৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।
১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।
১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।
১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।
১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।
১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।
১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।
12/08/2019
প্রকৃত ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।
ঈদ মোবারক
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Shyamnagar
Satkhira
9450