27/05/2026
পবিত্র কোরবানির ঈদ আমাদের ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এই আনন্দ যেন পরিবেশ দূষণের কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। কোরবানির আগে, কোরবানির দিন এবং কোরবানির পরে পরিচ্ছন্নতা বজায় রেখে সঠিকভাবে বর্জ্য অপসারণ করলে আমরা একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পারি।
আসুন, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব ঈদ উদযাপন করি।
জনসচেতনতায়ঃ উদারতা যুব ফাউন্ডেশন
#কোরবানির_ঈদ #পরিবেশ_সুরক্ষা #পরিচ্ছন্ন_বাংলাদেশ #উদারতা_যুব_ফাউন্ডেশন
27/05/2026
পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🌙
ত্যাগের মহান আদর্শ আমাদের জীবনে ছড়িয়ে দিক মানবতা, ভালোবাসা ও সহমর্মিতার আলো।
এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। 🤍
আসুন, ঈদের আনন্দ ভাগ করে নেই সকলের সাথে এবং মানবতার কল্যাণে একসাথে কাজ করি।
উদারতা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক
ঈদ মোবারক 🌙
োবারক
#উদারতা_যুব_ফাউন্ডেশন
23/05/2026
উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে আবারও পাশে উদারতা যুব ফাউন্ডেশন 📚
শিক্ষাই পারে একটি সমাজকে আলোকিত করতে, বদলে দিতে একজন তরুণের ভবিষ্যৎ। সেই লক্ষ্যকে সামনে রেখে বহুল কাঙ্ক্ষিত “এ এম এফ শিক্ষা বৃত্তি” এর নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে।
উচ্চ শিক্ষা অর্জনে আগ্রহী মেধাবী ও স্বপ্নবাজ শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে ইনশাআল্লাহ। 💙
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি শীঘ্রই উদারতা যুব ফাউন্ডেশনের অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।
সাথে থাকুন, চোখ রাখুন আমাদের পেইজে।
02/05/2026
সক্ষমতা বৃদ্ধিতে এক ধাপ এগিয়ে: সমতায় তারুণ্য প্রজেক্ট
আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উদারতা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সফলভাবে ‘সমতায় তারুণ্য (Shomotay Tarunno)’ প্রজেক্টের অধীনে আয়োজিত "Capacity Enhancement Session of Youth-Led Organizations (YLO)" প্রশিক্ষণটি সম্পন্ন করেছি। খুলনায় অনুষ্ঠিত এই সেশনে আমরা মিডিয়া লিটারেসি, লবি এবং অ্যাডভোকেসি বিষয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করেছি। তরুণদের নেতৃত্বে সমাজ পরিবর্তনের এই যাত্রায় আমাদের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এই অভিজ্ঞতা আমাদের ফাউন্ডেশনের আগামী দিনের সামাজিক কাজগুলোকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
ধন্যবাদ জানাই এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট of the Netherlands, JAAGO Foundation এবং Plan International Bangladesh -কে।
আমরা বিশ্বাস করি, প্রশিক্ষিত তরুণরাই গড়বে আগামীর সুন্দর ও সমতাপূর্ণ বাংলাদেশ। আমাদের এই পথচলায় আপনাদের দোয়া ও ভালোবাসা কাম্য।
19/04/2026
হাম একটি মারাত্মক সংক্রামক রোগ—কিন্তু সচেতনতা ও টিকাই পারে আপনার শিশুকে নিরাপদ রাখতে।
বাংলাদেশ সরকার ও Expanded Programme on Immunization এর উদ্যোগে শুরু হয়েছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্রে বিনামূল্যে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
আমি বিশ্বাস করি, প্রতিটি শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই অভিভাবকদের প্রতি অনুরোধ—আপনার শিশুকে সময়মতো টিকা দিন এবং একটি নিরাপদ প্রজন্ম গড়ে তুলুন।
কেন টিকা জরুরি?
# হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ
# নিউমোনিয়া, অপুষ্টি ও মৃত্যুর ঝুঁকি বাড়ায়
# টিকা দিলে আজীবন সুরক্ষা পাওয়া যায়
উদারতা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি—আপনার আশেপাশের পরিবারগুলোকে সচেতন করুন, যেন কোনো শিশুই টিকা থেকে বঞ্চিত না হয়।
বিনামূল্যে নিবন্ধন ও সহায়তার জন্য যোগাযোগ করুন: উদারতা অফিস
#হাম_রুবেলা_ক্যাম্পেইন
17/04/2026
★স্বপ্নের পথে, বিজয়ের সাথে ★
‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’! 🇧🇩🏆⚽🏏
আপনার সন্তান বা পরিচিত কোনো কিশোর কি খেলাধুলায় দারুণ পারদর্শী? তাদের বিশ্বমঞ্চে তুলে ধরার এখনই সময়! তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুরু করেছে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
🌟 কারা অংশ নিতে পারবে?
✅ বয়স: ১২ থেকে ১৪ বছর।
(২/৫/২০১২ থেকে ২/৫/২০১৪ এর মধ্যে যাদের জন্ম)
✅ ক্যাটাগরি: ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তাইকোয়ানডো)।
🚀 কেন এই সুবর্ণ সুযোগ?
এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভারা পাবে দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ এবং পেশাদার খেলোয়াড় হওয়ার অনন্য সুযোগ!
⏰ রেজিস্ট্রেশনের সময়সীমা: ১৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল, ২০২৬।
🔗 আবেদন করুন আজই: https://notunkurisports.gov.bd
অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ২৫-২৭ এপ্রিল উপজেলা পর্যায়ে বাছাইপর্বে অংশ নিতে হবে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ২ মে ২০২৬ থেকে শুরু হবে দেশব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
শেয়ার করে পৌঁছে দিন দেশের প্রতিটি প্রান্তে, যাতে কোনো প্রতিভা ঝরে না পড়ে। আগামীর বাংলাদেশ হবে মাঠের রাজা! 💪🇧🇩
#নতুনকুঁড়ি
নতুন কুঁড়ি স্পোর্টস (Notun Kuri Sports)
বাংলাদেশের তরুণ ক্রীড়া প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম - Notun Kuri Sports।
21/01/2026
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাতক্ষীরা জেলার ফলাফল জানতে যেসব প্রার্থী নানা জটিলতা ও ভোগান্তির মুখে পড়ছেন, তাদের সুবিধার কথা বিবেচনা করে উদারতা যুব ফাউন্ডেশন নিজস্ব উদ্যোগে ফলাফল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে।
এ উদ্যোগের মাধ্যমে সাতক্ষীরা জেলার পরীক্ষার্থীরা খুব সহজেই, দ্রুত ও ঝামেলাহীনভাবে নিজেদের ফলাফল জানতে পারবেন। তথ্যপ্রাপ্তিতে স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
ফলাফল দেখতে ভিজিট করুন উদারতা যুব ফাউন্ডেশনের ওয়েবসাইট।
আপনার পরিচিত পরীক্ষার্থীদের উপকারের জন্য পোস্টটি শেয়ার করতে অনুরোধ রইল।
ফলাফল লিংক কমেন্টে
#উদারতা_যুব_ফাউন্ডেশন
#প্রাথমিক_নিয়োগ_পরীক্ষা
#সাতক্ষীরা
#ফলাফল_সহজ_প্রাপ্তি
#তথ্যসেবা