21/09/2025
সীরাত রিফ্লেকশন-২০২৫
স্থিরচিত্রে মাহাব্বাহ এইড -এর আয়োজন এবং মানবতার লাইব্রেরী -এর বাস্তবায়নে অনুষ্ঠিত বিষয়ভিত্তিক ইনডোর সেমিনার "সীরাত রিফ্লেকশন-২০২৫"। দক্ষিণ জনপদের নওয়াবেঁকী মহাবিদ্যালয় হলরুমে গত ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ শনিবার, উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পূর্বে নির্ধারিত ফি প্রদান করে নির্ধারিত বয়সের (১৫-৩৫ বছর) ১৪২ জন তরুণ ও যুব অনলাইন নিবন্ধন করে ১৩১ জন সরাসরি উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করে। নিয়মানুযায়ী শ্রোতা হিসেবে নির্ধারিত ১০০ জনকে নিবন্ধনের সুযোগ দেওয়ায়, অংশগ্রহণেচ্ছুক অসংখ্য তরুণ-যুবকদেরকে অংশগ্রহণের সুযোগ দেওয়া সম্ভব হয়নি। উক্ত ১০০ জন শ্রোতা ছাড়াও আলোচকবৃন্দ, আয়োজন ও বাস্তবায়নকারী কর্তৃপক্ষ, ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম প্রতিনিধি, ক্যামেরাম্যান, কুরআন তিলাওয়াত ও সংগীত শিল্পী সহ ভ্যেনু অথরিটির মোট ৪২ জন নিবন্ধন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে ডেলিগেটবৃন্দ রিসিপশন থেকে ডেলিগেট কার্ড ও উপহারসামগ্রী সংগ্রহপূর্বক অনুষ্ঠানেস্থলে প্রবেশ করে। অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করেন- আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া -এর দু'জন পিএইচডি গবেষক জনাব, এইচ এম রবিউল হাসান এবং মুহাম্মাদ সালাউদ্দীন।
সাতক্ষীরার শ্যামনগর অঞ্চলে ব্যতিক্রমধর্মী এই আয়োজনে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা
বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের তথা মানবতার লাইব্রেরী'র নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের প্রতি। আল্লাহ আমাদের এই আয়োজনকে কবুল করে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা দান করুন। আমিন।
[ইনশাল্লাহ্ আমাদের আয়োজনের এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং যারা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করে অংশগ্রহণ করতে পারেননি, তারা পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করে অংশগ্রহণের সুযোগ পাবেন। ]