25/10/2024
আজকে জুামার সালাত আদায় করতে মসজিদের দিকে যাচ্ছিলাম। হঠাৎ, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চালক আমাকে ডাকলেন। হাতে ৩০ টাকা ধরে বললেন, “ভাই, এই টাকা মসজিদে দিয়েন।”
একটু আশ্চর্য হলাম এবং ভাবলাম, “কত পরিবহন চালক দেখি রাস্তাঘাটে বাস-ট্রাক থামিয়ে বিভিন্ন খানকা বা মাজারে টাকা দেয়, যাতে কোনো প্রকার দূর্ঘটনা না ঘটে বা মাজারে শুয়ে থাকা ব্যক্তি তাদের দূর্ঘটনার হাতে থেকে বাচিঁয়ে দিবে।”
কিন্তু এই ট্রাক ড্রাইভারের নিয়ত একটু ভিন্ন তিনি টাকাটা অন্য কোথাও না দিয়ে মসজিদে দিতে বললেন।
আমাদের ইমানের শিক্ষা কী বলে? আমি বিশ্বাস করি, আমাদের সমস্ত সমস্যা ও বিপদ আল্লাহর হাতে। রাস্তার খানকা বা দরবারে টাকা দিয়ে আমি কখনো তাদের কাছে সাহায্য চাইতে পারি না। কারণ, বাঁচা-মরা সবই আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া কেউ আমাদের বিপদ থেকে বাঁচাতে পারে না।”
“মসজিদ আল্লাহর ঘর। এখানে দান করা হলে তা সঠিকভাবে ব্যবহৃত হবে—ইবাদত, শিক্ষার জন্য। আর মসজিদে থাকা মানুষগুলো আল্লাহর পথে চলতে উৎসাহিত হয়। তাই, এই টাকা মসজিদে পৌঁছানো আমার দায়িত্ব। আমি চাই, আল্লাহ ট্রাক ড্রাইভার /আমাকে হেফাজত করুন।”