28/06/2020
“Drink water from the spring where horses drink. The horse will never drink bad water.
Lay your bed where the cat sleeps.
Eat the fruit that has been touched by a worm.
Boldly pick the mushroom on which the insects sit.
Plant the tree where the mole digs.
Build your house where the snake sits to warm itself.
Dig your fountain where the birds hide from heat.
Go to sleep and wake up at the same time with the birds – you will reap all of the days golden grains.
Eat more green – you will have strong legs and a resistant heart, like the beings of the forest.
Swim often and you will feel on earth like the fish in the water.
Look at the sky as often as possible and your thoughts will become light and clear.
Be quiet a lot, speak little – and silence will come in your heart, and your spirit will be calm and full of peace.”
Saint Seraphim of Sarov
26/03/2018
26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পরিবার আলিপুর ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে। উক্ত ক্যাম্পে ফ্রি রক্তের গ্রুফ নির্ণয়; ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং আর্থ্রাইটিস এর উপর সেমিনার; ডাঃ নাসির উদ্দীন খাজী স্যারের সাথে একঝাক ইন্টার্ন চিকিৎসক সকাল 10 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন; সঙ্গে বিনা মূল্যে ঔষধ বিতরন করেন।
22/02/2018
আধুনিকতা
×××××××××
কত যে মধুর হারানোদিনের গান,
স্মৃতিতে উচ্ছল অক্ষয় হৃদয় প্রাণ।
মানুষ স্রোতে হারিয়া নব কালের উত্থান ,
অতীত আজিকে আধুনিকতায় চির ম্লান ।
মস্তকে দারুণ সব চুলের ছাট,
এরই নাম আধুনিক এটাই স্মার্ট ।
নয়ন ঢাকা কালো চশমা কোন দিকে দৃষ্টি,
সম্মূখে হাটিয়া মদ্দ পশ্চাতে অনাসৃষ্টি ।
বজ্র আটুনির অঙ্গাবৃত জিন্স প্যান্ট,
ওষ্ঠ দহনে জ্বলছে সিগারেটের হান্ট ।
পদজুগলে পিচ্ছিল পাদুকা তীব্র আকর্ষণ,
স্বর্ণ দাপর ত্রেতা আজিকে কলিতে বিবর্তন।
রক্তের বন্ধন ঠুনকো নিভিয়া সান্ধ্য মঙ্গল বাতি,
শুক্লা তিথি অকালে বহিয়া নামিছে গহীন রাতি।
চন্চল মন নাহি সেই ক্ষণ চলিছে বিষের দহন,
স্রষ্টা আজিকে নির্বাক শ্রোতা বিনীত আত্মসমর্পণ ।
স্রোতস্বিনী অস্থির যেমন উত্তাল তরঙ্গ পাথার,
আলোর প্রদীপ নিভিয়া বহিছে নিকষ আধার ।
রক্তের বন্ধন খনডিত হইয়া চলিছে বিভীষণ চক্র,
জন্মদাত্রী মাতা আজিকে পর রিজু বক্র ।।
আপন ভুলিয়া পরকে বাঁধিয়া হৃদয় বাঁধন,
ক্ষণিকের তরে দৃষ্টি রঙিন চলিছে কর্ম সাধন।
দিগন্ত ছাড়িয়া মহাকাশ ছেদিয়া নামিছে বারিধারা,
কালের সাক্ষী চাহিয়া ঐ সহস্র শশী তারা ।।
অতি আধুনিকতায় মানব আজিকে নিষ্ঠুর প্রাণহীন
দেখিবে চাহিয়া বিস্ময়ভরা আগামী অনাগত দিন।।
15/12/2017
বিজয়ের গান।
------'------''-------
বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠ ঘোষণা,
বাঙ্গালীর জেগে ওঠার বাসনা ।
সেটাই ছিল স্বাধীনতা যুদ্ধের সৃচনা।
সেই আহ্বান ছিল চিরন্তন,
রচিত হয়েছিল এক বীর জাতির উত্থান ।।
বুকে জেগেছিল অসীম সাহস,
সেই বজ্র আওয়াজ করেছিল হানাদার দের বেহুঁশ ।
পাক হানাদার আর তাদের যত দোসর,
রচিত হয়েছে বাংলার মাটিতে তাহাদের ধ্বংসের কবর।
নয়মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধ,
আজও মোদের সকল কাজে করে উদ্বুদ্ধ ।
তিন মিলিয়ন শহীদ আর দুই লক্ষ মা-বোন,
এদেশের স্বাধীনতা অকাতরে বিলিয়ে জীবন ।
ছিনিয়ে আনিল স্বাধীনতা,
সকল শক্তির উত্স ছিলেন বাঙ্গালী জাতির পিতা ।।
দেখালেন স্বপ্ন, আর গৌরবের পথ,
দেশ গড়িতে শপথ করি ভুলিয়া সকল মত।
বিজয়ের এই মাসে আজও বঙ্গবন্ধুর সেই ঘোষণা,
চিরঅমর বাণী আমাদের সকল শক্তির অণুপ্রেরণা।
ক্ষুধা আর দারিদ্র আজ পরাজিত,
মাথা পিছু আয় ,শিক্ষা স্বাস্থ্য শিল্পে উন্নত ।
চলছে অর্থনৈতিক চাকা অবিরত,
বেকারত্ব, পরনির্ভরশীলতা আজ দূরীভূত।
বিশ্বের বিস্ময় আজ আমার সোনার বাংলা,
সকল সমস্যা দৃড় হস্থে যিনি করিয়া মোকাবিলা ।
জননেত্রী তিনি যোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু কণ্যা ,
শক্তি সাহস আর মায়া মমতায় যিনি অন্নপূর্ণা ।।
যোগ্য সম্মানে ভূষিত জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তি যোদ্ধা,
আর্থিক অনুদানে ধন্য শত অসহায় বৃদ্ধ -বৃদ্ধা ।
বেকারত্ব দুরীকরণ আর নারীর ক্ষমতায়ন,
একটি খামার একটি বাড়ি সে তো আপনার বাস্তবায়ন।।
আধার ঘুচিয়া আজিকে ডিজিট্যাল এই দেশ,
দুঃখ মুছিয়া বহিতেছে যেন বিধাতার করুণা বিশেষ ।।
অসহায় রোহিঙগা মানুষের করিলেন তিনি আপন জন,
বিশ্ব মাতৃত্ব হইলেন যিনি ছড়িয়ে মায়ার বাঁধন ।।
শান্তি আর শক্তিতে আজ গাহি বিজয়ের গান,
স্বাধীন আর উন্নত বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর অবদান ।
দেশ গঠনে হাতে হাত ধরি ঘুচিয়ে সকল ব্যবধান,
এগিয়ে চলে বাঙ্গালী হৃদয়ে সেই জয় বাংলা স্লোগান।।
03/12/2017
বাঁচতে হলে জানতে হবে।
বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাতক্ষীরা মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ ডা কাজী হাবিবুর রহমান স্যার, মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা শাহজাহান স্যার সহ বিভিন্ন ডিপার্টমেন্টের স্যার, ইন্টার্নি ডাক্তার, মেডিকেল কলেজের সকল বর্ষের ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।।
16/10/2017
Happy Birthday Satkhira Medical college (SMC)
17/04/2017
# রক্ত জমাট বাঁধা প্রক্রিয়ার একটি অস্বাভাবিক অবস্থা হলো হেমোফিলিয়া। হেমোফিলিয়া একটি বংশগত ত্রুটি/রোগ ।
আজ ১৭ এপ্রিল, বিশ্ব
# হেমোফিলিয়া দিবস।
হেমোফিলিয়ায় আক্রান্ত ব্যক্তির দেহের কোন অংশ কেটে গেলে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি রক্তপাত হয়। রক্ত জমাট বাঁধার উপাদান (Clotting factor) যদি হালকা থেকে মাঝারি নিচু মাত্রায় থাকে তাহলে শুধু সার্জারি বা আঘাতের (Trauma) পর রক্তপাত হয়।
হেমোফিলিয়া সাধারনত দুই ধরনের হয়ে থাকে।রক্ত জমাট বাঁধাতে সাহায্যকারী উপদান ৮ (clotting factor VIII) এর অভাবে হেমোফিলিয়া এ এবং উপদান ৯ (factor IX) এর অভাবে হেমোফিলিয়া বি হয়ে থাকে । প্রতি ৫০০০-১০০০০ জনে ১ জন হেমোহিলিয়া এ এবং প্রতি ৪০০০০ জনের মধ্যে ১জন হেমোফিলিয়া বি তে আক্রান্ত হবার সম্ভাবনা আছে । সাধারনত ছেলেরা এই রোগে আক্রান্ত হয়ে থাকে এবং মেয়েরা এই রোগ এর বহনকারী ।
হেমোফিলিয়াতে সাধারণত: নিম্নের লক্ষণ ও উপসর্গ গুলো দেখা দেয়:
• অনেক দীর্ঘ অথবা গভীর রক্ত জমাট হওয়া
• অভ্যত্মরীণ রক্তপাত (Internal bleeding) এর জন্য অস্থিসন্ধি ব্যথা এবং ফুলে যাওয়া
• অতিরিক্ত রক্তপাত অথবা ত্বকের উপরি ভাগে রক্তজমাট হওয়া
• প্রস্রাব-পায়খানার সাথে রক্তপাত হওয়া
• দাঁত তোলা বা সার্জারি, কেটে গেলে অথবা আঘাত পেলে রক্তপাত বৃদ্ধি পাওয়া
• কোনো কারণ ছাড়াই নাক দিয়ে রক্তপাত হওয়া
# বাচ্চাদের ক্ষেত্রে হেমোফিলিয়ার উপসর্গ
• এক্ষেত্রে সাধারণত: বাচ্চারা চলাফেরা বা খেলাধূলার সময় পড়ে গেলে ত্বকের উপরিভাগে রক্তজমাট হয়ে যাওয়া ।
কখন ডাক্তার দেখাবেন
• গর্ভবতী হলে বা গর্ভধারণ করার পরিকল্পনা থাকলে এবং পরিবারের কারো হেমোফিলিয়া থাকলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।
• বাচ্চাদের গায়ে কালশিরা (রক্ত জমাট) পড়লে ডাক্তার দেখাতে হবে।
কোথায় চিকিৎসা করাবেন
• জেলা সদর হাসপাতাল
• মেডিকেল কলেজ হাসপাতাল
• বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
• বিশেষায়িত সরকারী/বেসরকারী হাসপাতাল
হেমোফিলিয়া কিভাবে প্রতিরোধ করা যায়
• যাদের পরিবারে কারো হেমোফিলিয়ার সমস্যা আছে তারা বাচ্চা নেয়ার আগে জীনগত পরীক্ষা বা ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
• হেমোফিলিয়া সংক্রান্ত জটিলতা এড়াতে যেসব কারণে শরীরে আঘাত লাগতে পারে সেসব কাজ করা থেকে বিরত থাকতে হবে।
• দাঁতের চিকিৎসা বা যে কোন ধরণের শল্য চিকিৎসা করার আগে রক্ত পরীক্ষা করে হেমোফিলিয়া আছে কিনা তা জানা জরুরী। যাদের রক্ত জমাট বাঁধার বা রক্তপাত দীর্ঘ সময় ধরে হওয়ার প্রবণতা আছে তাদের অবশ্যই দাঁতের চিকিৎসা বা যে কোন ধরণের অপারেশনের আগে চিকিৎসকের পরামর্শ মতো শিরাপথে ঔষধ/রক্ত/রক্তজাত পদার্থ নিতে হবে, এতে যাদের হেমোফিলিয়া আছে তাদের রক্ত জমাট বাঁধা বা দীর্ঘ রক্তপাতের সমস্যা কম হবে
• হেমোফিলিয়ায় আক্রান্ত রোগীকে রক্তপাত বাড়াতে বাড়ে এমন ঔষধ যেমন: এসপিরিন জাতীয় ঔষধ সেবন করা থেকে বিরত থাকতে হবে।
# মনে_রাখবেনঃ হেমোফিলিয়া একটি সারাজীবনের রোগ। হেমোফিলিয়ায় আক্রান্ত হলেও সঠিক চিকিৎসা ও যত্ন পেলে সু্স্থ এবং সক্রিয় জীবন-যাপন করা যায়।বাংলাদেশে হেমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের নিয়ে গঠিত কিছু সংস্থা রয়েছে যারা হেমোফিলিয়া নিয়ে কাজ করছে ।আপনার পরিবারের কেঊ হেমোফিলিয়ায় আক্রান্ত হলে তাদের সাথে যুক্ত হতে পারেন।।
তথ্যসুত্রঃ হ্যারিসন’স প্রিন্সিপাল অভ ইন্টার্নাল মেডিসিন;জাতীয় ই-তথ্য কোষ ,উইকিপিডিয়া ।
28/03/2017
সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তক 'Androgenic Alopecia' এর উপর সায়েন্টিফিক সেমিনার আয়োজিত।
এসএমসি প্রেস এন্ড মিডিয়া প্রতিনিধি:
আজ মঙ্গলবার সাতক্ষীরা মেডিকেল কলেজ কর্তৃক মোজাফ্ফার গার্ডেনে 'Androgenic Alopecia' এর উপর সায়েন্টিফিক সেমিনার আয়োজিত হয়। উক্ত সেমিনারের চেয়ারপারসন ছিলেন অত্র মেডিকেল কলেজের ডারমাটোলোজী বিভাগের বিভাগীয় প্রধান ডা. হরষিত চক্রবর্তী এবং প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান।
সেমিনারে Androgenetic alopecia এর উপর সুদূর্ঘ বক্তব্য এবং গবেষনা তুলে ধরেন খুলনা মেডিকেল কলেজ থেকে আগত ডা. ওয়াহিদ্দুজ্জামান মাসুম (সহকারী অধ্যাপক, যৌন ও চর্ম)।
উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন ডা. নাসিরউদ্দীন গাজী, ডা. প্রবির মূখার্জী, ডা. বীরেন্দ্রনাথ ডা. সনজয় কুমার সহ সাতক্ষীরা, খুলনা, বাঘেরহাটসহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে আগত ডারমাটোলোজী বিশেষজ্ঞরা।
21/03/2017
অবশেষে সাতক্ষীরা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষক একাদশ বনাম শিক্ষার্থী একাদশ।। এবং বরাবরের মত এবারও তুমুল প্রতিযোগীতায় শিক্ষক একাদশ জয়লাভ করেন।।
যেখানে শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় ডাঃ কাজী হাবিবুর রহমান স্যার সহ সকল শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।।
শিক্ষক একাদশের অধিনায়কত্ব করেন শ্রদ্ধেয় ডাঃ এএইচএসএম কামরুজ্জান স্যার।। তিনি ব্যাট হাতে অর্ধশত এবং বলহাতে দলকে দারুনভাবে এগিয়ে রাখেন।। এবং দলের সকল খেলোয়াড়ের দারুন পারফর্মেন্সে দলটি জয়লাভ করে।।
সাতক্ষীরা মেডিকেলের ছাত্র শিক্ষক সম্পর্ক যুগ যুগ থাকবে এমনটাই উদ্দেশ্য এই খেলার এবং এমনটাই থাকবে বলে আশা করছে সকল শিক্ষার্থী।। :-)
20/03/2017
বরাবরের মত এ বছর ও আগামিকাল সকাল 10 টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ মাঠে শিক্ষকমন্ডলী এবং ছাত্রদের মাঝে একটি আকর্ষনীয় T-20 ম্যাচ অনুষ্ঠিত হবে।
পূর্বের পরিসংখ্যান অনুযায়ী, শিক্ষকমন্ডলী 1-0 তে এগিয়ে আছেন। শিক্ষকমন্ডলীর দলে আছেন বোলার কার্টার মাস্টার খ্যাত ডা. কামরুজ্জামান স্যার এবং ব্যাটিং এ নেতৃত্ব দিবেন, অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান স্যার, ডা. নাসির উদ্দীন গাজী স্যার সহ আরো অনেকে।
তীব্র উত্তেজনাপূর্ণ এই বিশেষ খেলাটি দেখার জন্য সবার আমন্ত্রন রইল।
17/03/2017
আজ ১৭ই মার্চ। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী। আজ জাতীয় শিশু দিবসও। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজে প্রতিবারের ন্যায় এবারও দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।।
যেখানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় ডাঃ কাজী হাবিবুর রহমান। অন্যান্য সকল শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।।
এ উপলক্ষে প্রধান বক্তব্য রাখেন অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান স্যার।।
তিনি বঙ্গবন্ধুর জীবনিকে কেন্দ্র করে সেটাকে বাস্তব জীবনে কাজে লাগাতে সবাইকে অনুপ্রানিত করেন।।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মোকলেছুর রহমান ( সভাপতি স্বাচিব, সাতক্ষীরা) এস জেড আতিক (সাবেক অধ্যক্ষ, সামেক), আধ্যক্ষ মহোদয়, হরষিত স্যার, দেলোয়ার স্যার সহ আরোও অনেকে। ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ৫ম বর্ষের শিক্ষার্থী আহসান হাবীব এবং ব্রতী প্রমা বিপ্লব।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটা হয় এবং মোনাজাতের মাধ্যমে সুসম্পন্ন করা হয়।