22/02/2026
প্রিয় ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র রমজান মাস আপনার ও আপনার পরিবারের জন্য শান্তি, রহমত ও বরকত বয়ে আনুক।
"যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি বীজের মত, যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ।" [সূরা আল-বাকারা (২:২৭৪)]
ইব্নু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
"তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ধন-সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন। রমযানে জিবরাঈল (আঃ) যখন তাঁর সঙ্গে সাক্ষাত করতেন, তখন তিনি আরো অধিক দান করতেন। ...."[সহিহ বুখারী : ১৯০২]
বাগমারা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং
ইসলামি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের প্রতিষ্ঠানটি ২০২২ সাল থেকে সফলতার সাথে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রায় ১৪০ জন শিক্ষার্থীকে আদব, আখলাখ ও মানসম্মত শিক্ষায় গড়ে তোলা হচ্ছে।
আলহামদুলিল্লাহ, আমাদের সাফল্যসমূহঃ
২ জন শিক্ষার্থী হাতেখড়ি থেকে সম্পূর্ণ কুরআনুল কারিমের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে।
সমগ্র বাংলাদেশব্যাপী (ক্যাডেট কেয়ার সোসাইটি বাগেরহাট) বৃত্তি পরীক্ষায় ৫ জন অংশগ্রহণ করে—
৩ জন ট্যালেন্টপুল বৃত্তি
২ জন সাধারণ বৃত্তি লাভ করেছে।
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
শিক্ষার্থীদের উত্তরোত্তর উন্নয়ন, থাকা-খাওয়া ও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাৎসরিক প্রায় ১২ লক্ষ টাকা প্রয়োজন।
কিন্তু এই ব্যয় নির্বাহ করতে আমরা অত্যন্ত কষ্টের সম্মুখীন হচ্ছি। আপনাদের আন্তরিক সহযোগিতাই হতে পারে এই দ্বীনি শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার একমাত্র ভরসা। তাই দ্বীনী খেদমতের এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছি।
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
যোগাযোগ:
মুহতামিম – মুফতি রাজিবুল ইসলাম
📞 ০১৭৪০০২৭১৩৬
অফিস (বিকাশ): ০১৩২৪৮৩৪২০৬ (মাদ্রাসা অ্যাকাউন্ট — Make Payment অপশন ব্যবহার করুন)
মাদ্রাসা অ্যাকাউন্ট (সদকা/লিল্লাহ):
মদিনাতুল উলূম হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং
অ্যাকাউন্ট নম্বর: ২৮১২৬০১০০৪৮০৯
শাখা: খলিশখালী, সাতক্ষীরা
সোনালী ব্যাংক লিমিটেড