চাম্পাফুল ডিজিটাল পোস্ট অফিস

চাম্পাফুল ডিজিটাল পোস্ট অফিস

Share

ডিজিটাল ডাক কেন্দ্রে আসুন ডিজিটাল সেবা গ্রহন করুন

Photos from চাম্পাফুল ডিজিটাল পোস্ট অফিস's post 28/09/2024

বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ ২০২৪ সার্কুলার

আপনি যদি নির্বাচন অফিস চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসিএস) চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-

পদের নামঃ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হইবে।
মাসিক বেতনঃ গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট।

পদের নামঃ সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই: (১) সাঁট-লিপিতে প্রতি মিনিটে বাংলা ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ, (২) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে।
মাসিক বেতনঃ গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০/-) টাকা।
কর্মস্থলঃ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

পদের নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
মাসিক বেতনঃ গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচন কমিশন সচিবালয়।

পদের নামঃ ফিজিক্যাল ইন্সট্রাক্টর (পুরুষ ও মহিলা)
পদ সংখ্যাঃ ০২ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট।
মাসিক বেতনঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট।

পদের নামঃ উচ্চমান সহকারী
পদ সংখ্যাঃ ২১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং MS Office-এ অভিজ্ঞতা।
মাসিক বেতনঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়।

পদের নামঃ স্টোর কিপার
পদ সংখ্যাঃ ১৪ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং MS Office-এ অভিজ্ঞতা।
মাসিক বেতনঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়।

পদের নামঃ হিসাব সহকারী
পদ সংখ্যাঃ ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতাঃ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং MS Office-এ অভিজ্ঞতা।
মাসিক বেতনঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়।

পদের নামঃ চিকিৎসা সহকারী
পদ সংখ্যাঃ ০২ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে Medical Assistant Training School কোর্স সার্টিফিকেট।
অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট কাজে ২ (দুই) বৎসরের অভিজ্ঞতা।
মাসিক বেতনঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট।

পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১৬৭ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং MS Office এ অভিজ্ঞতা এবং কম্পিউটারে এম এস অফিসসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে।
মাসিক বেতনঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়।

পদের নামঃ গাড়ি চালক (হালকা)
পদ সংখ্যাঃ ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স।
মাসিক বেতনঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়।

পদের নামঃ ডেসপাস রাইডার
পদ সংখ্যাঃ ০২ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী।
মাসিক বেতনঃ গ্রেড-১৭ (৯০০০-২১৮০০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট।

পদের নামঃ রেস্ট হাউজ কেয়ারটেকার
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতনঃ গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-) টাকা।
কর্মস্থলঃ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, কক্সবাজার।

পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ১২২ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতনঃ গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়।

পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতনঃ গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়।

পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী
পদ সংখ্যাঃ ১০ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতনঃ গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-) টাকা।
কর্মস্থলঃ নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়।

অনলাইনে https://ecs.teletalk.com.bd মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে দেয়া আছে ওখানে ক্লিক করুন।

আবেদনের শুরু সময় : ০১ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ৩১ অক্টোবর ২০২৪ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

27/09/2024

বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নতুন নিয়োগ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) *** টি পদের মধ্যে *** জন পুরুষ ও *** জন নারীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ০১ অক্টোবর ২০২৪ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রত্যেক জেলায় আলাদা আলাদা তারিখে নিয়োগ পরীক্ষা শুরু হবে, নিচে টেবিলে জেলাভিত্তিক পরীক্ষার সময়সূচি দেয়া আছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কনস্টেবল পদে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০১ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ২ দশমিক ৫ ।

বয়স: আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১৫ অক্টোবর ২০২৪ তারিখে ১৮ থেকে ২০ বছর হতে হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা:

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে, তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।

বেতন ও ভাতা: ছয় মাসের প্রশিক্ষণ চলাকালে পাওয়া যাবে পোশাক, থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা। পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ে প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে। প্রশিক্ষণ শেষে নিয়োগপ্রাপ্তদের ২০১৫ সালের বেতন স্কেলের ১৭তম গ্রেড অনুযায়ী বেতনক্রম হবে ৯,০০০-২১,৮০০ টাকা।

বাছাই পরীক্ষা

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে প্রার্থীর নিজ জেলার পুলিশ লাইনস ময়দানে। নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় কাগজপত্রসহ। চাকরি প্রার্থীদের সঙ্গে রাখতে হবে কর্তৃপক্ষের অনুমতিপত্র। শারীরিক মাপ পরীক্ষায় বয়স, উচ্চতা, বুকের প্রস্থ ও ওজন ঠিক আছে কি না যাচাই করা হবে। এরপর অংশ নিতে হবে দৌড়, জাম্পিং, রোপ ক্লাইমিং, পুশ-আপ, ড্রাগিং-এ।

পরীক্ষায় উত্তীর্ণ হলে জেলার পুলিশ সুপার পরবর্তী পরীক্ষার জন্য প্রবেশপত্র ইস্যু করবেন। একই সঙ্গে তিনি লিখিত পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করে প্রার্থীদের জানিয়ে দেবেন। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে ।

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট দিনে বসতে হবে লিখিত পরীক্ষায়। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নির্ধারিত তারিখে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এতে থাকবে ১৫ নম্বর। ব্যক্তিগত পরিচিতিমূলক প্রশ্নের পাশাপাশি প্রার্থীর মানসিক দক্ষতা, মূল্যবোধ বিচারের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় এ পরীক্ষায়।

27/01/2024

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ 02/02/2024 ইং

19/09/2023

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি।

01/08/2023
14/05/2020

যারা ইতিমধ্যে NID বা ভেটারের জন্য নিবন্ধন করেছেন কিন্তু NID বা জাতীয় পরিচয়পত্রের কপি পান নি বা পেতে চান তারা Form নম্বর নিয়ে যোগাযোগ করুন চাম্পাফুল ডিজিটাল পোস্ট অফিস, উজিরপুর বাজার, কালিগঞ্জ, সাতক্ষীরা।

Photos from চাম্পাফুল ডিজিটাল পোস্ট অফিস's post 20/03/2020

এ সম্পাহের চাকরির খবর দেখুন এখান থেকে

Want your school to be the top-listed School/college in Satkhira?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Satkhira
9460