20/12/2023
#সকলকে_বিষয়টি_গুরুত্বের_সাথে_নেয়ার_জন্য_অনুরোধ_জানাচ্ছি।
গণিত অলিম্পিয়াড 2024
আগামী ৩১শে ডিসেম্বর বাংলাদেশ গণিত অলিম্পিয়াড-২০২৪ রেজিস্ট্রেশনের শেষ দিন।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড বা গণিত উৎসব কী?
বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়।
বাংলাদেশ গণিত উৎসব আয়োজন করে কারা?
বাংলাদেশ গণিত উৎসবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। পৃষ্ঠপোষক: ডাচ্-বাংলা ব্যাংক এবং ব্যবস্থাপনায়: প্রথম আলো।
গণিত অলিম্পিয়াড কয়টি ক্যাটাগরিতে হয়?
চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
ক) প্রাইমারি: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।
খ) জুনিয়র: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
গ) সেকেন্ডারি: নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও–লেভেল এবং ও–লেভেল পরীক্ষার্থী।
ঘ) হায়ার সেকেন্ডারি: একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ–লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।
আমি কোন ক্যাটাগরিতে নিবন্ধন করবো?
২০২৩ সালের ডিসেম্বর মাসে তোমরা যে ক্লাসের শিক্ষার্থী, নিবন্ধনের সময় সেই ক্লাস উল্লেখ করে নিবন্ধন করতে হবে।
যারা ২০২৩ সালে এসএসসি (SSC) দিয়েছ, তারা "সেকেন্ডারি ক্যাটাগরি"-তে রেজিস্ট্রেশন করবে।
যারা ২০২৪ সালে এইচএসসি (HSC) দিচ্ছ, তারা "হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি"-তে রেজিস্ট্রেশন করতে পারবে।
ছবি আপলোড কি বাধ্যতামূলক?
জ্বি, ছবি আপলোড বাধ্যতামূলক।
চলতি বছর গণিত অলিম্পিয়াডের নিবন্ধন অনলাইনে অনুষ্ঠিত হবে। সারাদেশের শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট থেকে নিবন্ধন করতে পারবে।
বাছাই পর্ব যেহেতু অনলাইনে হবে তাই ইন্টারনেট সংযোগ রয়েছে এমন যে কোনো কম্পিউটার বা মোবাইল থেকেই যেকোনো স্থান থেকে অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে।
গণিত উৎসব কবে অনুষ্ঠিত হবে?
গণিত উৎসবের তারিখ ঘোষণা করা হলে গণিত অলিম্পিয়াডের ওয়েব সাইটে (এখানে ক্লিক করুন), অফিসিয়াল ফেসবুক পেজ (facebook.com/BdMOC), ফেসবুক গ্রুপে (Bangladesh Mathematical Olympiad) তথ্য পাওয়া যাবে। একই দিনে সারা দেশে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
যা যা লাগবে :
১। একটি ইমেইল অ্যাকাউন্ট।
২। মোবাইল তোলা শিক্ষার্থীর একটি ছবি।