Gava A.K.M Adarsha High School

Gava A.K.M Adarsha High School Gava A.K.M Adarsha High School is old school is situated on satkhira district

গাভা এ,কে,এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৭০ সালে স্থানীয় সমাজ সেবক বাবু রাজেন্দ্র নাথ মন্ডল ও তার পরিবার বর্গ এবং স্থানীয় আরও কয়েকজন হিতৈষী ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় বাবু রাজেন্দ্র নাথ মন্ডল মহাশয় ১'৩৭ শতক জমি দান পূর্বক তাহারি পিতা ভক্তরাম মন্ডল মহাশয়ের নামে ৫ (পাঁচ) কক্ষ বিশিষ্ট মাটির ঘর গাভা ভক্তরাম জুনিয়র হাইস্কুল নামে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্নে ৫ (পাঁচ) জন শিক্ষক ও শতাধিক ছাত্র-ছাত্রী

ছিল। অতঃপর ইং ০১/০১/১৯৭৩ সাল থেকে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। যার স্মারক নং বি অ ২/২৮৮৬ তাং ৩০/১১/১৯৭৩। মাননীয় কর্ম সচিব উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা সংসদ, যশোর। ১৯৭৬ সালে বিদ্যালয়টির সকল দেখাশুনা সহ সব কিছু থেকে বাবু রাজেন্দ্র নাথ মন্ডল মহাশয় ও তার পরিবার বর্গ অব্যাহতি নিলে তৎকালীন সময়ে বাবু অক্ষয় কুমার মিস্ত্রী পিতা- হরমোহন মিস্ত্রী গ্রাম- টিকেট, ডাক- সুবর্নাবাদ, থানা- দেবহাটা, জেলা- খুলনা। বিদ্যালয়টির নামে ৩'৩০ শতক জমি তার দলিল পত্র মূলে ভোগ দখলী থাকা অবস্থায় ইং ২৪/১০/১৯৭৭ সালে দান পূর্বক গাভা এ,কে,এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় নামে রূপান্তরিত হয়। যার দলিল নং ৮৭৯৪ সাতক্ষীরা। স্মারক নং গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রনালয়। শাখা ৪/৮-১/৮৮/৬০৪ শিক্ষা তারিখ ২২/০৬/১৯৮৮ ইং। মাননীয় বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর সাহেবের অনুমোদন স্মারক নং ৩৮৬/৪/৭/১ তারিখ ১৬/০১/১৯৮৯ ইং। অতপর বাবু নির্মল কুমার সরদার পিতা- তারা পদ সরদার, গ্রাম+ ডাক- ব্যাংদহা, থানা- আশাশুনী,জেলা- খুলনা। দলিল নং ৩৫১৮ তারিখ ১২/০৫/১৯৭৬ ইং এ ১'৫০ শতক ভোগ দখলীকার জমি বিদ্যালয়ে দান করেন। মোঃ আবুল খায়ের সরদার,পিতা- মোঃ রজব আলী সরদার, গ্রাম+ডাক- ব্যাংদহা, থানা- আশাশুনী, জেলা- খুলনা। দলিল নং ৩৫১৯ তারিখ ১২/০৫/১৯৭৬ ইং এ ১'০০ একর জমি বিদ্যালয়ে দান করেন। এবং দাতা হিসাবে পরিগনিত হচ্ছে। বিদ্যালয়টি ১৯৭৫ সাল থেকে এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহন করে আসছে। বহুবার শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং হচ্ছে। বর্তমান বিদ্যালয়ে দুইটি তিন কক্ষ বিশিষ্ট ও একটি এক কক্ষবিশিষ্ট একতলা ভবন আছে। এছাড়া একটি আট কক্ষবিশিষ্ট দ্বিতল ভবন ও একটি চার কক্ষবিশিষ্ট আধাপাকা ভবন বিদ্যমান। বিদ্যালয়ে ১২ জন শিক্ষক চারজন কর্মচারী বর্তমান কর্মরত আছেন। এবং প্রায় পাঁচশত ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে।

18/08/2024

আগে আপনি ভালো হবেন তাহলে দেশ ও ভালো হবে কারণ আপনিই দেশ। আপনি মনের ভিতর বিষ পুষে রাখবেন, আপনার বাচ্চা কে হিংসা শিখাবেন! আর ভাববেন, সবাই যেনো আপনার সাথে ভালো ব্যবহার করে। তাহলে মনে রাখবেন কোনো না কোনো একদিন কেউ না কেউ আপনার উপর বিষ ঢালবে, আপনার সাথে ও হিংসার্তক আচরণ করবে এইটাই প্রকৃতির খেলা এটাই বাস্তবতা।

10/08/2024

অনেক লেখাপড়া জানা লোক বিভিন্ন মিডিয়ায় যা পায় তাই শেয়ার করে একবার যাচাই করার কথা ভাবে না? যদি সেটা তার পক্ষে থাকে?

Main Building
04/08/2014

Main Building

Address

Gava, Bangdha, Satkhira
Satkhira
9400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gava A.K.M Adarsha High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category