15/05/2026
ইনশাআল্লাহ, দেবহাটা উপজেলার যেসব প্রতিষ্ঠানের ছাএ-ছাএীরা জেলাব্যাপী স্টাফ বৃওিতে অংশগ্রহণ করে বৃওি পেয়েছিলেন, আগামী রোজ- শনিবার, ১৬ ই মে ২০২৬ ইং তারিখে বিকাল ৩.০০ ঘটিকায় সাতক্ষীরা জেলার লেক ভিউ কমিউনিটি সেন্টারে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলার ২ নং এর সম্মানিত এম.পি মহোদয় মুহাদ্দিস আলহাজ্জ মো: আব্দুল খালেক সাহেব, তুফান ডেন্টাল ক্লিনিক ও লেক ভিউ কমিউনিটি সেন্টার ও সাতক্ষীরা জেলার স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ্ব মো: আবুল কালাম বাবলা সাহেব ও জেলা শিক্ষা অফিসারসহ আরও অনেক শিক্ষানুরাগী উপস্থিত থাকবেন। যেসব শিক্ষার্থী উক্ত বৃওিতে অংশগ্রহণ করে বৃওি পেয়েছেন, তারা তাদের অভিভাবক অথবা উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল অথবা তাদের একজন প্রতিনিধি বিকাল ৩.০০ ঘটিকায় বৃওিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সাতক্ষীরা লেক ভিউ কমিউনিটি সেন্টারে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল।প্রয়োজনে-০১৭২৪-৪৩৪৯১৯
আদেশক্রমে,
মো: ইমদাদুল হক
উপদেষ্টা, দেবহাটা কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন
দেবহাটা, সাতক্ষীরা।