11/11/2023
মাইক্রোসফট এক্সেল কেন শিখবেন?
মাইক্রোসফট এক্সেল হলো এমন এক কম্পিউটার স্প্রেডশিট প্রোগ্রাম যেখানে বিশাল সংখ্যা ডাটা সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়৷ এখানে বেসিক গাণিতিক ফাংশন থেকে শুরু করে জটিল পরিসংখ্যান বিশ্লেষণ পর্যন্ত ডেটা বাছাই এবং বিশ্লেষণ করার জন্য অসংখ্য ফিচার রয়েছে। এক্সেল এর কাজ কি অনেক? হ্যাঁ, অনেক৷ এটি সারা বিশ্ব জুড়ে সর্বাধিক ব্যবহৃত প্রোগ্রামগুলোর একটি। বলা হয়ে থাকে, চাকরি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি স্কিল হচ্ছে স্প্রেডশিট ও ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার স্কিল। এরপরেও অনেকেই এক্সেলের ফিচার দেখে ঘাবড়ে যাওয়ার ফলে এর কাজ কখনোই শেখেন না।
এক্সেল এর কাজ কি কি? এই যেমন ডাটা গুছিয়ে রাখার জন্য আর কোনো ভালো সফটওয়্যার আছে? গ্রাফিকসের মাধ্যমে কি ভালোমতো কমিউনিকেট করা যাবে? নিজের সব আইডিয়া কোথায় নোট করলে ভালো হয়? এই স্প্রেডশিট সফটওয়্যারটি ওপেন করে সব এখানেই রেখে দিন! কারণ সব কিছুর সমাধান এই এক সফটওয়্যার এই পেয়ে যাবেন! আপনি যদি সফটওয়্যারটি ব্যবহার করা শুরু করতে চান কিংবা এক্সেলে আপনার দক্ষতা বাড়াতে আগ্রহী হন, তাহলে এই ব্লগটা আপনার জন্যই!
দ্রুত পদন্নোতি
নিয়োগকর্তারা এমন কর্মীদের নিয়োগ দিতে চান যাদের এই স্প্রেডশিট সফটওয়্যারটি সম্পর্কে জ্ঞান আছে৷ কারণ এতে করে আপনার বিশ্লেষণী জ্ঞান সম্পর্কে একটা ধারণা নিয়োগকারী পেয়ে যান। এক্সেলের দক্ষতা আপনাকে কোম্পানির সম্পদে পরিণত করবে৷ এই কারণে নিয়োগকর্তারা চাকরির সার্কুলারে এক্সেল জ্ঞান থাকার ব্যাপারটা উল্লেখ করে দেন৷ তাছাড়া, আপনি কি জানেন এক্সেলের কাজ জানলে আপনার বেতন বৃদ্ধি পেতে পারে?
কর্মক্ষেত্রে সুবিধা
গবেষণায় দেখা যায়, যাদের এক্সেল জ্ঞান বেশি, তারা মাঝারি দক্ষদের তুলনায় বেশি উপার্জন করেন। শুধু ইনভেস্টমেন্ট ব্যাংকার বা অ্যাকাউন্টেন্টসই না, বিজ্ঞানী, শিক্ষক, ব্যবসায়ী, গ্রাফিক ডিজাইনার থেকে শুরু করে কমবেশি সবাই এক্সেলের দিকে ঝুঁকছেন। অফিসে আপনার কাজ যাই হোক না কেন, এই স্প্রেডশিট সফটওয়্যারটি আপনার ব্যবহার করতেই হবে। আর এক্সেলে প্রো হলে অফিসের বস কিংবা কলিগও কিন্তু আপনার কাছেই কাজ শিখতে আসবেন! এক্সেল এর কাজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট!
দ্রুততার সাথে কাজের উপায়
ডাটা অর্গানাইজ ও ম্যানিপুলেট করা বেশ সময়সাপেক্ষ একটা কাজ। কিন্তু এক্সেল এর কাজ হলো, সে এই কাজের গতি কেবল বৃদ্ধিই করবে না, একইসাথে নম্বর গোণা ও ভুল করার হারও কমিয়ে দিবে। এটা আপনাকে বেশি সংখ্যক ডাটা বিশ্লেষণে সহায়তা করে৷ আর আপনি যদি একবার এর সমস্ত ব্যবহার শিখে নিতে পারেন, তাহলে যেকোনো জটিল স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস ভালোমতো করতে পারবেন৷ আর কিবোর্ড শর্টকাট শিখে ফেললে প্রোডাক্টিভিটি ঠেকায় কে? এইজন্যই নিয়োগকর্তারা কর্মীদের এই স্প্রেডশিট সফটওয়্যারটির স্কিলের উপর বেশি জোর দেন।
ডাটার সঠিক ব্যবহার:
এক্সেল দিয়ে আপনি বিশাল পরিমাণ ডাটা সংরক্ষণ করতে পারবেন৷ শুধু তাই নয়, এক ডাটার সাথে আরেক ডাটার সম্পর্কও খুঁজে বের করা যাবে।
এই ডাটাগুলো আপনি একা নয়, বিশ্বের যে কেউই ব্যবহার করতে পারবেন। তাও আবার বিনামূল্যে। এই স্প্রেডশিট সফটওয়্যারটি মাইক্রোসফট অফিসের অংশ হওয়ায় এটা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ারপয়েন্টে লিখিতভাবে ট্রান্সফার করা যায়৷ যদিও প্রথমে এই কাজ জটিল মনে হবে, কিন্তু একবার যদি এই স্প্রেডশিট সফটওয়্যারটির মাস্টার হয়ে যান, তাহলে জীবন সহজ হয়ে যাবে!
এটা আপনার কর্মদক্ষতা ও ক্যারিয়ারের উন্নয়ন ঘটাতে পারে। এমনকি ব্যক্তিগত ফাইন্যান্স দেখভালের মতো নিত্য প্রয়োজনীয় কাজগুলোও এই স্প্রেডশিট সফটওয়্যারটি সহজ করে দেয়৷ এক্সেল হলো সহজে ব্যবহারযোগ্য সফটওয়্যার যা জীবনের সমস্ত ক্ষেত্রে একটি মূল্যবান হাতিয়ার এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়৷ বুঝতে পারছেন এক্সেল এর প্রয়োজনীয় কি!
ডাটা সহজে নেভিগেট করা যায়:
বেসিক থেকে জটিল গাণিতিক সমস্যার সমাধান গ্রাফিকস ও চার্টের মাধ্যমে দ্রুত পাওয়া যায়৷ আগে থেকেই ডাটা বিশ্লেষণ করে ফলাফল অনুমান করা যায়৷
পিক্সলেটেড ইমেজ তৈরি ও এডিট করা যায়। এক্সেল আপনাকে নির্ভুল অংক করতে সাহায্য করে। এই স্প্রেডশিট সফটওয়্যারটির ব্যবহার আপনার ব্যক্তি ও কর্ম দুই জীবনেরই সময় বাঁচায়৷ এক্সেল এর এত শত কাজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এক্সেল কি কি করতে পারে!
এই স্প্রেডশিট সফটওয়্যারটি শুরুতে বেশ জটিল কিছু মনে হলেও, যখন ধীরে ধীরে দৈনন্দিন জীবনে এইটা ব্যবহার করা শুরু করবেন, তখন ব্যাপারগুলো বেশ সহজ মনে হবে।
নিশ্চয়ই বুঝে গিয়েছেন মাইক্রোসফট এক্সেল শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। এবার চলুন জেনে নেওয়া যাক এক্সেল কি কি করতে পারে!