Habib Vai

Habib Vai Here people can see educational video, daily lifestyle, travelling, personal vlogging etc.

সাবেক প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরে এসে দিনের পর দিন হোটেলে অপেক্ষা করতেন যদি আমেরিকান সরকারের কারো সাথে কোনোরকমে একটা ম...
26/09/2024

সাবেক প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরে এসে দিনের পর দিন হোটেলে অপেক্ষা করতেন যদি আমেরিকান সরকারের কারো সাথে কোনোরকমে একটা মিটিং আয়োজন করা যায়। আমেরিকা সফরে এসে সাদা চামড়ার কারো সাথে মিটিংয়ের একটা ছবি সংবাদপত্রে প্রকাশ নাহলে কি মান ইজ্জত থাকে? তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তাদের সরকার প্রধান ইংল্যান্ড ও আমেরিকা সফরের আগে সেসব দেশের সরকারের উচ্চ পর্যায়ের মানুষের সাথে মিটিং অনুরোধ করে ইমেইল করেছিলেন, কিন্তু কেউ উত্তরই দেয়নি। ভারতে গত সরকার প্রধান ও তার মেয়ে বাইডেন হলওয়ে তে সেলফি তুলেছিলেন, এটা নিয়ে দেশে দুই সপ্তাহ ধরে ক্লাস ফাইভের ছেলেমেয়েদের মতো সরকারের রাজনৈতিক নেতৃত্বের হাস্যকর উচ্ছ্বাস নিশ্চয়ই সবার মনে আছে!

ডক্টর ইউনুস এর ৩ দিনের সংক্ষিপ্ত নিউ ইয়র্ক সফরে যাদের সাথে বিলেটারাল মিটিং করবেন:

১) আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন
২) আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন
৩) জাতিসংঘের মহাসচিব
৪) জাতিসংঘের মানবাধিকার প্রধান
৫) ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট
৬) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
৭) USAID এডমিনিস্ট্রেটর
৮) নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী
৯) পাকিস্তানের প্রধানমন্ত্রী
১০) নেপালের প্রধানমন্ত্রী
১১) ইতালির প্রেসিডেন্ট
১২) কুয়েতের ক্রাউন প্রিন্স
১৩) চীনের পররাষ্ট্রমন্ত্রী

গত সরকার, গত ৫ বছরে এত্তজন হাই প্রোফাইল ফরেন ডিগনিটারিসদের সাথে এক বছরেও মিটিং করেছেন বলে মনে হয়না!

ডক্টর ইউনুস এর আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও গ্রহণযোগ্যতা বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। ছোটখাটো বিষয়ে অনুযোগ অভিযোগ না করে এই মানুষটিকে সবাই মিলে সাহায্য করেন আমাদের দেশটাকে সঠিক পথে নিয়ে আসতে। উনি ৮৪ বছরের বয়স্ক মানুষ। বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে তার পাওয়ার কিছুই নাই। সম্মান, পরিচিতি, খ্যাতি, টাকা তার সব আছে। আমাদের দেশকে উনি দিতে পারেন অনেক কিছু যদি আমরা ফালতু বিষয় নিয়ে বিতর্ক না করে, নিজেদের মধ্যে ভেদাভেদ বাদ দিয়ে তাঁকে একটু সহযোগিতা করি। এমন সুযোগ এই জাতির জীবনে নিকট ভবিষ্যতে আর আসবেনা

আমরা এখন নিজেদের স্বভাব পরিবর্তনের চেয়ে দেশ পরিবর্তনের জন্য বেশি ব্যস্ত, আগে আমরা নিজেদের স্বভাব পরিবর্তন করি তাহলে দেশ...
09/09/2024

আমরা এখন নিজেদের স্বভাব পরিবর্তনের চেয়ে দেশ পরিবর্তনের জন্য বেশি ব্যস্ত, আগে আমরা নিজেদের স্বভাব পরিবর্তন করি তাহলে দেশ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে।

09/09/2024
এটা জাপান কিংবা কোরিয়া নয়, এটা আমার আপনার বাংলাদেশ 🇧🇩🖤স্টুডেন্ট- ট্রাফিক।
07/08/2024

এটা জাপান কিংবা কোরিয়া নয়, এটা আমার আপনার বাংলাদেশ 🇧🇩🖤

স্টুডেন্ট- ট্রাফিক।

07/08/2024

NDtv-তে দেওয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকারটি কি আপনি দেখেছেন?
অসাধারণ একটি সাক্ষাৎকার ছিল।
পুরা ইন্টারভিউ এর চোখ জুড়ানো পার্ট ছিলো কোনটা, জানেন?
প্রফেসর ইউনূস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছে। যেইটা আমার জন্মে আর কোন ক্ষমতাবান মানুষের মুখে শুনি নাই।
সঞ্চালক জিগাইলো, মানুষ ঢাকাতে নৈরাজ্য করছে।
উনি উত্তর দিলেন, বহুদিন পর দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। তারা এঞ্জয় করছে। আমরাও এই স্বাধীনতা এঞ্জয় করতেছি।
সঞ্চালক বললো, তাই বলে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার কারণ কী?
স্যার বললেন, এর একমাত্র দায় শেখ হাসিনার। সে দুঃশাসনের মাধ্যমে পিতার ইমেজ ধ্বংস করছে। এর ফলে এই ভাঙচুর হচ্ছে।
সঞ্চালক এবার জানতে চাইলো, এই লুটতরাজের কারণ কী? এইটা কীভাবে দেখেন?
ইউনূস একবারও মানুষের দোষ দিলেন না।
বললেন, এইটা হাসিনার দুঃশাসনের ধারাবাহিকতা। মানুষ ভোট দিতে পারে নাই বহুবছর। এই ক্ষোভ তাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। ডেমোক্রেসি আসলেই এসব বন্ধ হয়ে যাবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আইনের শাসন ফিরিয়ে আনার প্রথম এবং প্রধান পদক্ষেপ।
এরপর উনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোন চেষ্টা হলে ভারত, মায়ানমার, সেভেনসিস্টারও অক্ষত থাকবে না।
খেয়াল করেন, সে ভারত আর সেভেন সিস্টার আলাদা আলাদা উচ্চারণ করেছে। হুমকিটা কত ব্যাপক, বুঝতেসেন তো?
সারাজীবন যে কোন আন্দোলনে প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসী তকমা শুনে এসেছি।
আমার ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রোরেল ধরে খুনি স্বৈরাচারীর কান্নার নাটক দেখেছি।
বিদেশি সাংবাদিকদের সামনে দেশের মানুষকে সন্ত্রাসী বানানোর কুৎসিত চেষ্টা দেখে দেখে বড় হয়েছি।
আমাদের কখনও কেউ ডিফেন্ড করে নাই, ওউন করে নাই, এতো মায়া দিয়ে কথা বলে নাই আমার জন্য।
অথচ আজ প্রফেসর ইউনূস মানুষকে ভিলিফাই করেন নাই। আমাদের রাগটা বুঝেছেন। আমাদের ওউন করেছেন। আমাদের থ্রেটকে মোকাবিলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে।

পার্থক্যটা টের পাইছেন ?? বছরের পর বছর ক্ষমতার চেয়ারে থেকেও যারা ইন্ডিয়া প্রসঙ্গে বিড়ালের মতো ম্যাঁও ম্যাঁও করে কথা বলতো।...
07/08/2024

পার্থক্যটা টের পাইছেন ??

বছরের পর বছর ক্ষমতার চেয়ারে থেকেও যারা ইন্ডিয়া প্রসঙ্গে বিড়ালের মতো ম্যাঁও ম্যাঁও করে কথা বলতো। ড. ইউনুস সেখানে ইন্ডিয়ার সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ইন্ডিয়াকেই থ্রেট করে কথা বললো!!

ভদ্রলোক এখনও চেয়ারে বসেন নাই। ক্ষমতাও হাতে নেন নাই। তার আগেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে তিনি ইন্ডিয়াকে মাতব্বরি করতে দিবেন না। নেভার। এভার।

আমার ধারণা কয়েক মিনিটের এই ইন্টারভিউ পৃথিবীর বাইরের কোনো এক গ্রহে পৌঁছে গেছে৷ যেখানে বসে আমার ভাই আবরার হাসছে পুষ্পের হাসি।

আমাদের কথা একটাই, যে ভারত সরকার হাসিনাকে জায়গা দিয়েছে, আমরা সেই বাঙ্গালী জাতী ভারত মুক্ত দেশ চাই এবং বাংলার শান্তি চাই।

06/08/2024

ভারতের সেনাবাহিনী বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছে,
কারা সহযোগিতা করছে এদের বিচার হওয়া দরকার।

ইন্না-লিল্লাহ...... জানাজা নামাজরত অবস্থায় ইমামকে আটকের দৃশ্য!
17/07/2024

ইন্না-লিল্লাহ......
জানাজা নামাজরত অবস্থায় ইমামকে আটকের দৃশ্য!

Address

Kumira
Satkhira

Telephone

+8801740582851

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habib Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Habib Vai:

Shortcuts

Share