Skill It Hub

Skill It Hub Hello Everybody. Welcome to My New Fb Page Learn Computer With Shohagh. This is Shohagh | Youtuber

19/12/2021

Windows 10 নিয়ে অসাধারণ ১০ টি টিপস শেয়ার করলাম আপনাদের জন্য। যারা নতুন তাদের কাছে অনেক কাজের লাগবে টিপস গুলো। সময় থাকলে দেখতে পারেন।

চলে আসলো পার্ট-৫ Basic to Advance Internet Browsing Bangla Tutorial - Google Search Tips Tricks- 5আজকের ভিডিও টা অনেক ইন...
13/08/2021

চলে আসলো পার্ট-৫

Basic to Advance Internet Browsing Bangla Tutorial - Google Search Tips Tricks- 5

আজকের ভিডিও টা অনেক ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ। ইন্টারনেট ব্রাউজিং এর বড় একটা পার্ট যে কোন জিনিষ খুঁজে বাহির করা। আজকের এই ভিডিও তে ৫-৬ টা সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারনা দিয়েছি। পরের পার্টে আসবে কিভাবে এডভ্যান্স গুগল সার্চ করবেন সেটার উপরে বিস্তারিত। ভিডিও গুলো দেখতে থাকুন, নতুন নতুন বিষয় জানতে থাকুন।

Basic to Advance Internet Browsing Bangla Tutorial - Google Search Tips Tricks - 5Welcome to my YouTube Bangla Channels Basic Internet Bangla Tutorial. This...

চলে আসলো পার্ট-৪  Basic to Advance Internet Browsing Bangla Tutorial - Gmail Email Account Create Part - 4একটা পারফেক্ট ...
12/08/2021

চলে আসলো পার্ট-৪

Basic to Advance Internet Browsing Bangla Tutorial - Gmail Email Account Create Part - 4

একটা পারফেক্ট মেইল একাউন্ট কিভাবে খুলবেন সাথে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সব কিছু আছে আজকের এই পার্টে। আপনার পরিচিত নতুন কম্পিউটার শিখতেছে এমন যে কারোর জন্য উপকার হবে আশা করি।

Basic to Advance Internet Browsing Bangla Tutorial - Gmail Email Account Create Part - 4Welcome to my YouTube Bangla Channels Basic Internet Bangla Tutoria...

বেসিক কম্পিউটার ও ইন্টারনেট ব্রাউজিং কোর্স সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য দেওয়া শুরু করলাম আমার নতুন চ্যানেলে Learn Comput...
01/08/2021

বেসিক কম্পিউটার ও ইন্টারনেট ব্রাউজিং কোর্স সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য দেওয়া শুরু করলাম আমার নতুন চ্যানেলে Learn Computer With Shohagh চ্যানেলে। প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে সম্পূর্ণ প্লে লিস্ট টা দ্রুত শেষ করার চেষ্টা করবো।

আশা করি ভিডিও গুলো আপনার নিজের বা আপনার ছোট ভাই বোনের জন্য অনেক কাজে লাগবে।

Basic to Advance Internet Browsing Bangla Tutorial Part - 1Welcome to my YouTube Bangla Channels Basic Internet Bangla Tutorial. This video I will show How ...

কম্পিউটার ড্রাইভ ‘সি’ থেকে শুরু কেন? জেনে নিন...কম্পিউটার কিংবা ল্যাপটপে কখনোই ‘A’ কিংবা ‘B’ ড্রাইভ থাকে না। ড্রাইভগুলোর...
26/05/2021

কম্পিউটার ড্রাইভ ‘সি’ থেকে শুরু কেন? জেনে নিন...

কম্পিউটার কিংবা ল্যাপটপে কখনোই ‘A’ কিংবা ‘B’ ড্রাইভ থাকে না। ড্রাইভগুলোর নাম ‘C’ থেকে শুরু হয়। কিন্তু কেন?



আপনি যদি কম্পিউটারের শুরুর দিককার ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এ প্রশ্নের উত্তর হয়তো আপনার জানার কথা। কিন্তু আপনি যদি বর্তমান প্রজন্মের ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্ন উদয় হয় যে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপের ড্রাইভের নাম ‘C’ থেকে শুরু কেন?

অর্থাৎ কম্পিউটারের মূল ড্রাইভ সর্বদা ‘C’ থেকে শুরু হয় এবং এরপর অন্যান্য ড্রাইভগুলো ধারাবাহিকভাবে ‘D’, ‘E’, ‘F’ এরকম হয়ে থাকে। আর যদি কম্পিউটারে ইউএসবি ড্রাইভ ব্যবহার করেন, তাহলে সেটি ‘G’ এবং ‘H’ হয়ে থাকে। সুতরাং ‘A’ এবং ‘B’ ড্রাইভের কী হলো?

যা হোক, এবার উত্তরটি জেনে নিন। কম্পিউটার যখন প্রথম দিকে বাজারে আসে, তখন তাতে ইন্টারনাল স্টোরেজ ছিল না। কম্পিউটারে স্টোরেজ হিসেবে শুরুর দিকে ফ্লপি ডিস্ক ড্রাইভ ব্যবহার করা হতো। ফ্লপি ডিস্ক কম্পিউটারে প্রাথমিক অবস্থায় ‘A’ ড্রাইভ হিসেবে ব্যবহৃত হতো। ফ্লপি ডিস্ক দুই ধরনের মাপের ছিল ৫ ১/৪ ইঞ্চি এবং ৩ ১/২ ইঞ্চি। ফলে কম্পিউটারে যখন উভয় ফ্লপি ডিস্ক ব্যবহার করা হতো, তা ‘A’ এবং ‘B’ ড্রাইভ নামে ছিল।

এরপর ১৯৮০ সালের দিকে যখন কম্পিউটারের ইন্টারনাল স্টোরেজ হিসেবে হার্ডডিস্ক আসে, তখন সেটি ধারাবাহিকতা অনুসারে ‘C’ ড্রাইভ নামে ব্যবহৃত হতে থাকে। কারণ তখনো কম্পিউটারে এক্সটারনাল স্টোরেজ হিসেবে ‘A’ এবং ‘B’ ড্রাইভ ছিল। হার্ডডিস্কে সাধারণত কম্পিউটারের অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়। ধীরে ধীরে সময়ের পরিক্রমায় অতি অল্প স্টোরেজ ক্ষমতার ফ্লপি ডিস্কের ব্যবহার কম্পিউটার কমতে থাকে। এবং পরবর্তী সময়ে ফ্লপি ডিস্ক পুরোপুরি অপ্রয়োজনীয় হয়ে পড়ায়, কম্পিউটার থেকে থেকে বিদায় নেয় ফ্লপি ডিস্ক এবং ‘A’ এবং ‘B’ নাম দুইটি। কিন্তু হার্ডডিস্ক আজও অক্ষুণ্ন থাকায় মূল ড্রাইভ হিসেবে হার্ডডিস্ক ‘C’ নামেই রয়েছে।

তবে আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপের হার্ডডিস্ক ড্রাইভটি যে ‘C’ হিসেবেই আজীবনের জন্য নির্ধারিত তা কিন্তু নয়। আপনি চাইলে কম্পিউটারের অ্যাডমিনিস্ট্রেটিভ অপশন থেকে ড্রাইভের নাম ‘A’ করতে নিতে পারবেন।

(কালেক্ট)

বাংলায় শিখুনকম্পিউটারের সফটওয়্যার Install and Uninstall করার সঠিক নিয়ম! আমাদের এই চ্যানেলে আপনি নিয়মিত কম্পিউটারের বেসি...
17/05/2021

বাংলায় শিখুন

কম্পিউটারের সফটওয়্যার Install and Uninstall করার সঠিক নিয়ম!

আমাদের এই চ্যানেলে আপনি নিয়মিত কম্পিউটারের বেসিক টু এডভ্যান্স সকল ধরনের টিপস নিয়ে ভিডিও পাবেন এখানে। আপনি আপনার ছোট ভাই, বোন, পরিবারের যারা কম্পিউটার শিখতে চাঁচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি সঠিক জিনিষ গুলো শিখতে পারবে :)

How to Install and Uninstall a Software for PC Computer Bangla tutorialIn this video we will show you how to install software or apps in computer laptop PC a...

IDM ব্যাবহার করুন সারাজীবনের জন্য। কোন রকম এক্টিভ করার ঝামেলা ছাড়া। যাদের IDM এর সমস্যা আছে তারা ভিডিও টা দেখতে পারেন। স...
26/04/2021

IDM ব্যাবহার করুন সারাজীবনের জন্য। কোন রকম এক্টিভ করার ঝামেলা ছাড়া।
যাদের IDM এর সমস্যা আছে তারা ভিডিও টা দেখতে পারেন। সহজে ইন্সটল করা সহ ব্রাইজারে কিভাবে এড করবেন সাথে কি কি ভুল করা যাবে না বিস্তারিত আছে ভিডিওতে। আশা করি ভালো লাগবে।

IDM 6.38 Build 2 Full version ✅ IDM | Internet Download Manager v6.38 | Registration serial number 2021 free | IDM Full Version |Download from Below Link -...

Computer Best Setup For Beginners Bangla Tutorialএকজন কম্পিউটার অপরেটর হিসাবে বা নতুন ফ্রিলান্সিং শুরু করার আগে নিজের কম...
19/04/2021

Computer Best Setup For Beginners Bangla Tutorial

একজন কম্পিউটার অপরেটর হিসাবে বা নতুন ফ্রিলান্সিং শুরু করার আগে নিজের কম্পিউটারের সেটিং গুলো ঠিক করে নিন। ভিডিও টা অনেক আগের করা তবে হয়তো অনেকে মিস করেছেন। সময় নিয়ে দেখে নিয়েন, আশা করি কাজে লাগবে। কম্পিউটার সম্পর্কে সঠিক জ্ঞ্যান থাকলে আপনার কাজ গুলো সহজ হয়ে যাবে।

আজকের ভিডিও তে দেখানোর চেষ্টা করলাম একজন নতুন ফ্রিলান্সারের জন্য বা যারা নতুন কম্পিউটার কিনেছেন তাদের জন্য কি কি...

ঝামেলা ছাড়া উইন্ডোস ১০ একটিভ করুন সহজেআমাদের Learn Computer With Shohagh চ্যানেলে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করলাম। ...
15/04/2021

ঝামেলা ছাড়া উইন্ডোস ১০ একটিভ করুন সহজে

আমাদের Learn Computer With Shohagh চ্যানেলে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করলাম। উইন্ডোস ১০ এর বিষয় টা অনেকে অনেক ভাবে করে থাকলেও প্রায় সময় আবার লাইসেন্স চলে যায়। এই সমস্যার সমাধানের জন্য এই ভিডিও টা বানানো। যারা নতুন আশা করি ভিডিও টা কাজে লাগবে। এখন দরকার না হলেও পরে দরকার হতে পারে। চায়লে শেয়ার করে রাখতে পারেন। সহজে এক্টিভ করতে পারবেন উইন্ডোস।

দ্রুত আপনাদের জন্য এই চ্যানেলে শুরু হবে মাইক্রোসফট অফিস নিয়ে সিরিজ ভিডিও সাথে কম্পিউটার নিয়ে বিভিন্ন টিপস & ট্রিক্স শেয়ার।

Below for more information on windows 10Find the code for activation below:100% work Click on the below link to get the File-Link - 1: https://mega.nz/file/...

আজকের এই ভিডিও তে সহজে শিখতে পারবেন কিভাবে কিভাবে গুগল মিটিং ওপেন করবেন ও জয়েন করবেন বিস্তারিত।
11/01/2021

আজকের এই ভিডিও তে সহজে শিখতে পারবেন কিভাবে কিভাবে গুগল মিটিং ওপেন করবেন ও জয়েন করবেন বিস্তারিত।

How to use Google Meet App - Google Meet vs Zoom গুগল মিট অ্যাপ টিউটোরিয়ালThis tutorial will explain how use google meet app. With this app you can host un...

সেরা ১০টি কীবোর্ড সর্টকাট কমাণ্ড – বাংলায় কম্পিউটার টিপস এন্ড ট্রিকস ২০20 নিম্নে সেরা ১০টি কীবোর্ড সর্টকাট কমাণ্ড উদাহরণ...
23/10/2020

সেরা ১০টি কীবোর্ড সর্টকাট কমাণ্ড – বাংলায় কম্পিউটার টিপস এন্ড ট্রিকস ২০20

নিম্নে সেরা ১০টি কীবোর্ড সর্টকাট কমাণ্ড উদাহরণসহ বর্ণিত হলো:-

Ctrl+C বা Ctrl+Insert এবং Ctrl+X
Ctrl+C এবং Ctrl+Insert উভয় দ্বারাই সিলেক্টকৃত টেক্সট বা অবজেক্ট কপি করা যায়, যা Clipboard নামক স্থানে জমা থাকে।

Ctrl+X দ্বারা সিলেক্টকৃত টেক্সট বা অবজেক্ট কাট করা যায়। তবে এক্ষেত্রেও কাটকৃত টেক্সট বা অবজেক্টটি Clipboard নামক স্থানে জমা থাকে।

নোট: Apple কম্পিউটার ব্যবহারকারীর ক্ষেত্রে Ctrl কী এর পরিবর্তে Command (cmd) কী ব্যবহার করতে হবে। যেমন- কোন সিলেক্টকৃত টেক্সট কপি করতে Cmd+C চাপতে হবে।

Ctrl+V বা Shift+Insert
Ctrl+V এবং Shift+Insert উভয় কীবোর্ড সর্টকাট ক্লিপবোর্ডে সংরক্ষিত কপিকৃত টেক্সট বা অবজেক্ট পেস্ট করা যায়।

প্রয়োজনীয় সিলেক্টকৃত টেক্সট কপি করুন।
এবারে কার্সর প্রয়োজনীয় স্থানে রাখুন।
অতপর কীবোর্ডের Ctrl+V চাপুন।
লক্ষ্য করুন, কপিকৃত টেক্সট নির্দিষ্ট স্থানে পেস্ট হয়েছে।

নোট: Apple কম্পিউটারের ক্ষেত্রে Cmd+V ব্যবহার করুন।

Ctrl+Z এবং Ctrl+Y
Ctrl+Z ডকুমেন্টে সম্পাদিত যে কোন পরিবর্তন বাতিল করতে পারে।

যেমন- ডকুমেন্টের যে কোন টেক্সট মুছে ফেলুন।

এবারে কীবোর্ডের Ctrl+Z চাপুন।

লক্ষ্য করুন, কাটকৃত টেক্সটটি প্রদর্শিত হচ্ছে।

স্মরণীয় যে, আপনি একাধিক পরিবর্তন করতে পারবেন।

Ctrl+Y ডকুমেন্টে সম্পাদিত যে কোন পরিবর্তন পুনরাবৃত্তি করতে পারে।

যেমন- ডকুমেন্টের যে কোন টেক্সট লাল রং করুন।

এবারে ডকুমেন্টের অন্য যে কোন টেক্সট সিলেক্ট করে কীবোর্ডের Ctrl+Y চাপুন।

লক্ষ্য করুন, সিলেক্টকৃত টেক্সটটুকু লাল রং হয়েছে।

স্মরণীয় যে, আপনি একাধিক পরিবর্তন পুনরাবৃত্তি করতে পারবেন।

নোট: Apple কম্পিউটারের ক্ষেত্রে Cmd+Z এবং Cmd+Y ব্যবহার করুন।

Ctrl+F এবং Ctrl+G
Ctrl+F দ্বারা কোন টেক্সট খুঁজে বের করার জন্য একটি ফিল্ড ওপেন করা যায়। সম্ভবত একটি সকল প্রোগ্রামের জন্য একটি কার্যকর সর্টকাট কমাণ্ড।

যেমন- ইন্টারনেজ ব্রাউজার পেজে আপনি কোন টেক্সট খুঁজে বের করতে চান।

পেজটি ওপেন রেখে কীবোর্ডের Ctrl+F চাপুন।

এবারে প্রয়োজনীয় টেক্সট টাইপ করে কীবোর্ডের Enter চাপুন।

Ctrl+G দ্বারা ডকুমেন্ট কিংবা কোন ওয়েব পেজে কোন টেক্সট পুনরায় খোঁজার জন্য ব্যবহার করা যেতে পারে।

নোট: Apple কম্পিউটারের ক্ষেত্রে Cmd+F ব্যবহার করুন।

Alt+Tab এবং Ctrl+Tab
Alt+Tab দ্বারা ওপেনকৃত প্রোগ্রামের মধ্যে যাওয়া যায়।

যেমন- আপনি আপনার ব্রাউজার উইন্ডো ওপেন করেছেন এবং সাথে ওয়ার্ড ২০১৬ এবং এডোবি সিসি চালু করেছেন।

Alt+Tab দ্বারা পর্যায়ক্রমে একটি থেকে আরেকটিতে যেতে পারবেন।
Ctrl+Tab ব্যবহার করে ব্রাউজারে ওপেনকৃত একধিক ট্যাব যাওয়া যায়।
টিপস: আপনি Shift+Alt+Tab ও Shift+Ctrl+Tab এবং Windows Key+Tab ব্যবহার করে দেখতে পারেন।

নোট: Apple কম্পিউটারের ক্ষেত্রে Cmd+Tab ব্যবহার করুন।

Ctrl+Backspace এবং Ctrl+Left বা Right arrow
Ctrl+Backspace দ্বারা কার্সর অবস্থিত বায়ের সম্পূর্ণ একটি ওয়ার্ড মোছার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।

নোট: Apple কম্পিউটারে এটি সমর্থন করে না।

বোনাস টিপস:

Ctrl+Left Arrow দ্বারা কার্সর একটি ওয়ার্ড বায়ে মুভ করবে।
Ctrl+Right Arrow দ্বারা কার্সর একটি ওয়ার্ড ডানে মুভ করবে।
Shift+Ctrl+Left Arrow দ্বারা কার্সরের বায়ের একটি ওয়ার্ড সিলেক্ট হবে।
Shift+Ctrl+Right Arrow দ্বারা কার্সরের ডানের একটি ওয়ার্ড সিলেক্ট হবে।
Ctrl+S
Ctrl+S দ্বারা যে কোন প্রোগ্রামে আপনার সম্পাদিত ডকুমেন্ট কম্পিউটারের মেমরিতে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

এছাড়া সংরক্ষিত ডকুমেন্ট পুনরায় ওপেন করে প্রয়োজনীয় এডিটিং করে পুনরায় সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়।

নোট: Apple কম্পিউটারের ক্ষেত্রে Cmd+S ব্যবহার করুন।

Ctrl+Home বা Ctrl+End
Ctrl+Home দ্বারা কার্সর ডকুমেন্টের শুরুতে স্থাপন করা যায়।
Ctrl+End দ্বারা কার্সর ডকুমেন্টের শেষে স্থাপন করা যায়।
এ সর্টকাট দুটি অধিকাংশ প্রোগ্রামেই সাপোর্ট করে।

নোট: Apple কম্পিউটারের ক্ষেত্রে ডকুমেন্টের শুরুতে যেতে Cmd+Up Arrow এবং ডকুমেন্টের শেষে যেতে Cmd+Down Arrow ব্যবহার করুন।

Ctrl+P
Ctrl+P সম্পাদিত কোন ডকুমেন্ট প্রিভিউ বা প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

যেমন- ওয়ার্ড ২০১৬ ভার্সনে আপনি আপনার ডকুমেন্ট সম্পাদন করেছেন। এবারে এটি প্রিন্ট করলে কেমন দেখাবে তা দেখতে চান এবং প্রিন্ট করতে চান।

কীবোর্ডের Ctrl+P চাপুন।

দেখুন আপনার সম্পাদিত ডকুমেন্ট প্রিভিউ হচ্ছে এবং প্রিন্টের যাবতীয় অপশন প্রদর্শিত হচ্ছে।

নোট: Apple কম্পিউটারের ক্ষেত্রে Cmd+P ব্যবহার করুন।

Page Up, Page Down এবং Spacebar
Page Up দ্বারা ডকুমেন্টের পূর্বের পৃষ্ঠায় যাওয়া যায়।
Page Down দ্বারা ডকুমেন্টের পরের পৃষ্ঠায় যাওয়া যায়।
Spacebar দ্বারা ডকুমেন্ট সম্পাদনের ক্ষেত্রে এক ক্যারেক্টার দূরত্ব স্থাপনের জন্য ব্যবহৃত হয়। এছাড়া ব্রাউজারে প্রদর্শিত পেজ Spacebar চেপে নিচে এবং Shift+Spacebar চেপে ওপরে যাওয়া যায়।

সেরা ১০টি কীবোর্ড সর্টকাট কমাণ্ড নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। বাংলা ভাষায় কম্পিউটার টিপস ও ট্রিক্স পেতে আমাদের সাথেই থাকুন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না,

(কালেক্ট)

Address

Munsipara, Puraton Satkhira
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Skill It Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category