স্টুডেন্ট'স কেয়ার সোসাইটি

স্টুডেন্ট'স কেয়ার সোসাইটি THE OFFICIAL FACEBOOK PAGE OF STUDENT CARE SOCIETY

TOWARDS A GREAT JOURNEY

এলজি এম্বাসেড ২০২৬ মনোনীত হয়েছেন স্টুডেন্ট'স কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি  হাবিবুল্লাহ আল মামুনএলজি বাংলাদেশের ২০২৬...
19/08/2026

এলজি এম্বাসেড ২০২৬ মনোনীত হয়েছেন স্টুডেন্ট'স কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ আল মামুন

এলজি বাংলাদেশের ২০২৬ সালের এম্বাসেডর মনোনীত হয়েছেন দ্বীপ ইউনিয়ন গাবুরার সন্তান স্টুডেন্ট কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ আল মামুন।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া প্রায় তের শতাধিক উদ্ভাবনী ও সমাজ সচেতন প্রকল্পের মধ্য থেকে LG-এর অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে "উপকূল অঞ্চলের নিরাপত্তা" প্রকল্প ২০২৬ নির্বাচিত হয়েছে। এবছর সারাদেশ থেকে ৫জন এলজি এম্বাসেডর মনোনীত হয়েছেন।

এই প্রকল্পের মাধ্যমে ০৮টি অসহায় এবং দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে মোটর ভ্যান প্রদান করা হবে। উক্ত প্রকল্পের মাধ্যমে পরিবারগুলো নিয়মিত আয় করতে পারবে। তাদের পারিবারিক ভরণপোষণ, সন্তানদের পড়াশুনা ও চিকিৎসাসহ জীবিকা নির্বাহে অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রকল্পটি।

উল্লেখ্য যে, ২০২১ সালে "বাঘ বিধবা স্বাবলম্বী" ও ২০২৫ সালে "এলজি উপকূলীয় শিক্ষা সহায়তা" প্রকল্প দুটি দক্ষতার সাথে পালন করেন মামুন। প্রকল্পের অধীনে পরিবারগুলো আজ স্বাবলম্বী ও শিক্ষার্থীরা নিয়মিত সহজে বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে।

হাবিবুল্লাহ আল মামুন এলজি উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

#এলজি #এম্বাসেডর #এসসিএস

14/08/2026

মাশা-আল্লাহ এসসিএস সদস্য সামিদুল ইসলাম এর গানের ক্লাস থেকে সরাসরি

এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষা ২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
10/08/2026

এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষা ২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ জন্মদিন | Student Care Society (SCS)Student Care Society (SCS)-এর প্রতিষ্ঠাতা সভাপতিMD H Mamun -এর জন্মদিনে রইলো আন্...
07/08/2026

শুভ জন্মদিন | Student Care Society (SCS)

Student Care Society (SCS)-এর প্রতিষ্ঠাতা সভাপতি
MD H Mamun -এর জন্মদিনে রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

আপনার দূরদর্শী নেতৃত্ব, অনুপ্রেরণা ও মানবিক মূল্যবোধে Student Care Society (SCS) আজ একটি মানবিক ও সেবামূলক সংগঠন হিসেবে এগিয়ে চলেছে।
আপনার জীবনের প্রতিটি দিন হোক সুন্দর, সফল ও আনন্দময়।
সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন দান করুন।

শুভ জন্মদিন! 🎂💙
আপনার আগামীর পথচলা হোক আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত।

— Student Care Society (SCS)
Together for Humanity 🤝

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজকল্যাণ পরিষদ কর্তৃক সমাজসেবায় স্বীকৃতি স্বরূপ প্রতিবছর অনুদা...
03/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজকল্যাণ পরিষদ কর্তৃক সমাজসেবায় স্বীকৃতি স্বরূপ প্রতিবছর অনুদান প্রদান করা হয়।

সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) এবছরও এই স্বীকৃতি পাওয়ায় এসসিএস এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা গর্বিত ও আনন্দিত।

স্টুডেন্ট কেয়ার সোসাইটির পক্ষ থেকে এসসিএফ ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

#এসসিএস #এসসিএফ

আলহামদুলিল্লাহসফলভাবে সম্পন্ন হলো "Coastal Water Parliament" উপকূল পানি সংসদ।🌊উপকূলীয় অঞ্চলের পানি, জলবায়ু সংকট, পরিবেশ,...
19/07/2026

আলহামদুলিল্লাহ
সফলভাবে সম্পন্ন হলো "Coastal Water Parliament" উপকূল পানি সংসদ।🌊

উপকূলীয় অঞ্চলের পানি, জলবায়ু সংকট, পরিবেশ, পানি ব্যবস্থাপনা এবং মানুষের পানির অধিকার বিষয়ে গঠনমূলক আলোচনা, প্রাণবন্ত বিতর্ক, মতবিনিময় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে Coastal Water Parliament (উপকূল পানি সংসদ)।

💧 “Our Water, Our Right” — “আমাদের পানি, আমাদের অধিকার” শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের সম্মিলিত অঙ্গীকার। এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে সকলের সচেতন অংশগ্রহণ, সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আসুন, নিরাপদ পানি, টেকসই পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করি।

সকল সম্মানিত অতিথি, সংসদ সদস্য, স্বেচ্ছাসেবক, সহযোগী প্রতিষ্ঠান এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই আয়োজনকে সফল করতে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

#আমাদের_পানি_আমাদের_অধিকার

18/07/2026

Costal Youth Water Parliament- 2026

"Costal Water Parliamanat" উপকূলীয় পানি সংসদ এর সম্পূর্ণ অধিবেশন  স্টুডেন্ট কেয়ার সোসাইটি-এর পেইজে সরাসরি সম্প্রচার করা ...
18/07/2026

"Costal Water Parliamanat" উপকূলীয় পানি সংসদ এর সম্পূর্ণ অধিবেশন স্টুডেন্ট কেয়ার সোসাইটি-এর পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।
আর কিছুক্ষণ পরই সংসদ অধিবেশন শুরু হবে।
সবাই আমাদের সঙ্গে থাকুন এবং সরাসরি সম্প্রচার উপভোগ করুন। ধন্যবাদ।

Address

Kholpetua, Gabura, Shyamnagar
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when স্টুডেন্ট'স কেয়ার সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to স্টুডেন্ট'স কেয়ার সোসাইটি:

Shortcuts

Share

Category