University Students' Association of Kalaroa - USAK

University Students' Association of Kalaroa - USAK

Share

The only platform for university students from kalaroa upazilla that aims to create mutual bonding,

07/08/2024

সংবাদ বিজ্ঞপ্তি

সেনাবাহিনীর ক্যাম্পসমূহের সাথে যোগাযোগের নম্বর

ঢাকা, ০৭ আগস্ট ২০২৪ (বুধবার): সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যেকোন নাশকতামূলক কর্মকান্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখিন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুনঃ

বরিশাল বিভাগ

১। বরিশাল
০১৭৬৯০৭২৫৫৬
০১৭৬৯০৭২৪৫৬

২। পটুয়াখালী
০১৭৬৯০৭৩১২০
০১৭৬৯০৭৩১২২

৩। ঝালকাঠি
০১৭৬৯০৭২১০৮
০১৭৬৯০৭২১২২

৪। পিরোজপুর
০১৭৬৯০৭৮২৯৮
০১৭৬৯০৭৮৩০৮

চট্টগ্রাম বিভাগ

১। নোয়াখালী
০১৬৪৪-৪৬৬০৫১
০১৭২৫-০৩৮৬৭৭

২। চাঁদপুর
০১৮১৫-৪৪০৫৪৩
০১৫৬৮-৭৩৪৯৭৬

৩। ফেনী
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪

৪। লক্ষীপুর
০১৭২১-৮২১০৯৬
০১৭০৮৭৬২১১০

৫। কুমিল্লা
০১৩৩৪-৬১৬১৫৯
০১৩৩৪-৬১৬১৬০

৬। ব্রাক্ষণবাড়ীয়া
০১৭৬৯-৩২২৪৯১
০১৭৬৯-৩৩২৬০৯

৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা
০১৭৬৯১০৭২৩১
০১৭৬৯১০৭২৩২

৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতিত)
০১৭৬৯২৪২০১২
০১৭৬৯২৪২০১৪

ঢাকা বিভাগ

১। মাদারীপুর
০১৭৬৯০৭২১০২
০১৭৬৯০৭২১০৩

২। কিশোরগঞ্জ
০১৭৬৯১৯২৩৮২
০১৭৬৯২০২৩৬৬

৩। টাঙ্গাইল
০১৭৬৯২১২৬৫১
০১৭৬৯২১০৮৭০

৪। গোপালগঞ্জ
০১৭৬৯-৫৫২৪৩৬
০১৭৬৯-৫৫২৪৪৮

৫। রাজবাড়ী
০১৭৬৯-৫৫২৫১৪
০১৭৬৯-৫৫২৫২৮

৬। গাজীপুর
০১৭৮৫৩৪৯৮৪২
০১৭৬৯০৯২১০৬

৭। মুন্সিগঞ্জ
০১৭৬৯০৮২৭৯৮
০১৭৬৯০৮২৭৮৪

৮। মানিকগঞ্জ
০১৭৬৯০৯২৫৪০
০১৭৬৯০৯২৫৪২

৯। নারায়ণগঞ্জ
০১৭৩২০৫১৮৫৮

১০। নরসিংদী
০১৭৬৯০৮২৭৬৬
০১৭৬৯০৮২৭৭৮

১১। শরিয়তপুর
০১৭৬৯০৯৭৬৬০
০১৭৬৯০৯৭৬৫৫

১২। ফরিদপুর
০১৭৬৯০৯২১০২
০১৭৪২৯৬৬১৬২

ঢাকা মহানগর

১। ঢাকার লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও, মহাখালী, তেজগাঁও, এ্যালিফেন্ট রোড এবং কাঁটাবন
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯

২। ঢাকার গুলশান, বারিধারা, বনানী, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, শাহজাহানপুর, উত্তরখান, দক্ষিণখান এবং বনশ্রী
০১৭৬৯০১৩১০২
০১৭৬৯০৫৩১৫৪

৩। ঢাকার মিরপুর-১ হতে মিরপুর-১৪, খিলক্ষেত, উত্তরা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর
০১৭৬৯০২৪২১০
০১৭৬৯০২৪২১১

৪। ঢাকার মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন, রাজারবাগ, পল্টন, গুলিস্তান এবং পুরান ঢাকা
০১৭৬৯০৯২৪২৮
০১৭৬৯০৯৫৪১৯

ময়মনসিংহ বিভাগ

১। শেরপুর
০১৭৬৯২০২৫১৬
০১৭৬৯২০২৫২৪

২। নেত্রকোণা
০১৭৬৯২০২৪৭৮
০১৭৬৯২০২৪৪৮

৩। জামালপুর
০১৭৬৯১৯২৫৪৫
০১৭৬৯১৯২৫৫০

৪। ময়মনসিংহ
০১৭৬৯২০৮১৫১
০১৭৬৯২০৮১৬৫

খুলনা বিভাগ

১। বাগেরহাট
০১৭৬৯০৭২৫১৪
০১৭৬৯০৭২৫৩৬

২। কুষ্টিয়া
০১৭৬৯-৫৫২৩৬২
০১৭৬৯-৫৫২৩৬৬

৩। চুয়াডাঙ্গা
০১৭৬৯-৫৫২৩৮০
০১৭৬৯-৫৫২৩৮২

৪। মেহেরপুর
০১৭৬৯-৫৫২৩৯৮
০২৪৭৯৯২১১৫৩

৫। নড়াইল
০১৭৬৯-৫৫২৪৫৬
০১৭৬৯-৫৫২৪৫৭

৬। মাগুরা
০১৭৬৯-৫৫৪৫০৫
০১৭৬৯-৫৫৪৫০৬

৭। ঝিনাইদহ
০১৭৬৯-৫৫২১৫৮
০১৭৬৯-৫৫২১৭২

৮। যশোর
০১৭৬৯-৫৫২৬১০
০১৭৬৯-০০৯২৪৫

৯। খুলনা
০১৭৬৯-৫৫২৬১৬
০১৭৬৯-৫৫২৬১৮

১০। সাতক্ষীরা
০১৭৬৯-৫৫২৫৩৬
০১৭৬৯-৫৫২৫৪৮

রাজশাহী বিভাগ

১। রাজশাহী
০১৭৬৯১১২৩৮৬
০১৭৬৯১১২৩৮৮

২। চাঁপাইনবাবগঞ্জ
০১৭৬৯১১২০৭০
০১৭৬৯১১২৩৭২

৩। পাবনা
০১৭৬৯১২২৪৭৮
০১৭৬৯১১২৪৮০

৪। সিরাজগঞ্জ
০১৭৬৯১২২৪৬২
০১৭৬৯১২২২৬৪

৫। নাটোর
০১৭৬৯১১২৪৪৬
০১৭৬৯১১২৪৪৮

৬। নওগাঁ
০১৭৬৯১২২১১৫
০১৭৬৯১২২১০৮

৭। জয়পুরহাট
০১৭৬৯১১২৬৩৪

৮। বগুড়া
০১৭৬৯১১২৫৯৪
০১৭৬৯১১২১৭০

রংপুর বিভাগ

১। রংপুর
০১৭৬৯৬৬২৫৫৪
০১৭৬৯৬৬২৫১৬

২। দিনাজপুর
০২৫৮৯৯২১৪০০
০২৫৮৯৬৮২৪১৪

৩। নীলফামারী
০১৭৬৯৬৮২৫০২
০১৭৬৯৬৮২৫১২

৪। লালমনিরহাট
০১৭৬৯৬৮২৩৬৬
০১৭৬৯৬৮২৩৬২

৫। কুড়িগ্রাম
০১৭৬৯৬৬২৫৩৪
০১৭৬৯৬৬২৫৩৬

৬। ঠাকুরগাঁও
০১৭৬৯৬৬৬০৬২
০১৭৬৯৬৭২৬১৬

৭। পঞ্চগড়
০১৯৭৩০০০৬৬২
০১৭৬৯৬৬২৬৬১

৮। গাইবান্ধা
০১৬১০৬৫২৫২৫
০১৭৫৪৫৮৫৪৮৬

সিলেট বিভাগ

১। সিলেট
০১৭৬৯১৭৭২৬৮
০১৯৮৭৮৩৩৩০১

২। হবিগঞ্জ
০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬১৬

৩। সুনামগঞ্জ
০১৭৬৯১৭২৪২০
০১৭৬৯১৭২৪৩০

৪। মৌলভীবাজার
০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০

09/11/2022

ICPC হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রেস্টিজিয়াস প্রোগ্রামিং কন্টেস্ট। ধরতে পারেন ICC ওয়ার্ল্ড কাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপের মত।

ফুটবল ও ক্রিকেট প্লেয়াররা পৃথিবীর উন্নয়নে কতটুকু সাপোর্ট দেয় জানা নেই, তবে এই যে ICPC কনটেস্টট্যান্ট, এরা সবাই কোন না কোন ভাবে পৃথিবী গঠনে সাহায্য করবে। দারুণ কিছু অবদান রাখবে যে গুলো সাধারণ মানুষের কোন না কোন ভাবে কাজে লাগবে।

এই ICPC কন্সটেটের এবারের ভেনু কোথায় জানেন? বাংলাদেশে। জি আপনি ঠিক শুনেছেন। প্রোগ্রামিং এর এই বিশ্বকাপ এখন বাংলাদেশে হচ্ছে। আমাদের ঢাকাতে।

পৃথিবীর প্রায় ৭৮+ দেশ থেকে হাজার হাজার মেধা ঢাকাতে এসেছে এই প্রোগ্রামিং বিশ্বকাপে অংশগ্রহন করতে। এরাই আগামী বিশ্বের নেতৃত্ব দিবে।

ICPC 2022, Dhaka

লেখা: মিজানুর রহমান

07/11/2022

ফারদিন নুর পরশ, সিভিল ব্যাচ ১৮, বুয়েট। উনি গত ৪ঠা নভেম্বর শুক্রবার আনুমানিক রাত ১০ঃ৩০ এর দিকে নিখোঁজ হয়েছিলেন। আজ (৭ই নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ঃ৩০ এর দিকে নারায়ণগঞ্জ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

04/11/2022

দেখতে দেখতে প্রায় বছরখানেক হয়ে গেল সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই উধাও হয়ে গেছি। মাঝে মধ্যে হয়তো ইনস্টাগ্রামে টুকটাক পোস্ট করার চেষ্টা করেছি কিন্তু বেশ অনেকদিন ধরেই সেটা করারও সময় করতে পারছিলাম না। জীবনের প্রায় বাকি সব কিছুই ভুলে গিয়ে, শুধুমাত্র একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এক নাগাড়ে কাজে করে গেছি। আর সেই কারণেই আপনাদের জন্যেও কোন কিছু পোস্ট করতে পারিনি, পারিনি আপনাদের হাজারো মেসেজের উত্তর দিতে।

আজকে বহু মাস পরে ফেইসবুক, ইউটিউবে ফিরে আপনাদের মেসেজ, কমেন্টের ভিড়ে এত এত ভালবাসা দেখে মনটা যদিও ছুঁয়ে গেছে, কিন্তু একই সাথে নিজেকে প্রচণ্ড অপরাধী মনে হচ্ছে এই ভেবে যে গত প্রায় একটা বছর আপনাদের এত এত ভালবাসার আমি কোনই মূল্য দিতে পারিনি। I am truly sorry from the bottom of my heart! কিন্তু সেই সময়টা আমি যে লক্ষ্য অর্জনের পিছনে ছুটেছি, সেটা যতটা ছিল আমার নিজের জন্যে, ঠিক ততটাই ছিল আমার মতো লাখো বাংলাদেশি ছাত্র ছাত্রীকে স্বপ্ন দেখানোর জন্যে, অসম্ভব কে সম্ভব করার অনুপ্রেরণা যোগানোর জন্যে।

আপনারা অনেকেই হয়তো আমার - “পারবে না” শোনার দেশের, থেমে না যাবার গল্প - সেই ভিডিওটা দেখেছেন। ভিডিওটার ভিউ এখন ৮৩ লক্ষ পেরিয়েছে দেখলাম। আমাদের দেশের সমাজ ব্যবস্থার হাজারো প্রতিকূলতার কাছে হার না মেনে, জীবনের প্রতিটি পর্যায়ে কতটা যুদ্ধ করে করে এগিয়ে যেতে হয়েছে, সেখানে তার অনেকটাই তুলে ধরেছিলাম। আমি যদিও মোটিভেশনাল স্পিকার নই কিন্তু সেই গল্পের কারণে অনুপ্রাণিত হয়ে অগণিত মানুষ আমাকে সাধুবাদ জানিয়েছেন, আর প্রায় ১৫ লক্ষ মানুষ আমাকে ফেইসবুকে ফলো করেছেন।

সেই অভিজ্ঞতা থেকেই আমি উপলব্ধি করি যে আসলে নিজে করে দেখানোর চেয়ে বড় মোটিভেশন হয়তো আর কিছুই হতে পারে না। একই সাথে আবার সেই অগণিত মানুষের ভালোবাসাই উল্টো আমাকেই মোটিভেশন যোগায় আরও এগিয়ে যেতে। সেই সব কিছুর বিনিময়েই হয়তো আজকে আপনাদের সাথে এমন একটা সুখবর শেয়ার করতে পারছি যেটার মূল্য বা মর্ম আমি নিজেও হয়তো এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আশাকরি সামনের দিনগুলোতে এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে পারব।

আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমিই সর্বপ্রথম সরাসরি গুগলে যোগ দিয়েছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, সেটা ছিল লেভেল ৩ পদে। তারপর একে একে ৫টা লেভেল পার করে ২০১৯ সালে আমি প্রথম বাংলাদেশি হিসেবে গুগলে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার পদে পদোন্নতি পাই। যেটা লেভেল ৮ এবং একই সাথে পরিচালকের পদ। এখানে বলে রাখা প্রয়োজন যে গুগলে সর্বমোট কর্মীর সংখ্যা এখন দেড় লাখের উপড়ে। আর শুধুমাত্র ইঞ্জিনিয়ারের সংখ্যাই লক্ষাধিক।

আমি সবসময় বলি যে জীবনে context অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষের অর্জনের সার্থকতা বা মর্ম বুঝতে হলে সে কি পরিস্থিতির মধ্যে দিয়ে কতটা প্রতিকূলতা পেরিয়ে সেটা অর্জন করেছে সেটা বোঝা খুবই জরুরি। যে বাংলাদেশে আজও বিশ্বের টপ ৫০০ র‍্যাঙ্কিং এর মধ্যে কোন বিশ্ববিদ্যালয় নেই বলে কত না আক্ষেপ, সেই বাংলাদেশেরই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কেউ কখনো গুগলে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারের মতো উচ্চপর্যায়ে যেতে পারবে এমনটা আশা করলেও যে মানুষ পাগল ভাবতো এমনটাই আমাদের সমাজের বাস্তবতা।

স্বাভাবিক ভাবেই সেই সমাজে বেড়ে উঠে এমনটা অর্জনের স্বপ্ন দেখার অবকাশ পর্যন্ত ছিল না আমার। তারপরও বহু চড়াই-উতরাই পেরিয়ে যখন সেখানে পৌঁছেও যাই, তখনও কিন্তু স্বপ্নেও ভাবিনি যে এরও উপড়ে যাওয়া সম্ভব। কারণ এর উপড়ের পদের নাম Distinguished Engineer অর্থাৎ একদম আক্ষরিক অর্থেই এই পদের নাম "বিশিষ্ট ইঞ্জিনিয়ার"। যেটা লেভেল ৯ এবং একই সাথে গুগলের ঊর্ধ্বতন পরিচালকের পদ।

গুগলের লক্ষাধিক ইঞ্জিনিয়ারদের মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যোগ দিতে পেরেছে সেই সংখ্যাই যেখানে এখনও মাত্র কয়েকশো হবে, সেখানে তেমনই এক বাংলাদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সম্বল করে কেউ আবার পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গুগলের "বিশিষ্ট ইঞ্জিনিয়ার" হবে - এ আবার কেমন গাঁজাখুরি স্বপ্ন? ... কিন্তু জীবনটাই এমন যে বাস্তবতা আসলেই কখনো কখনো স্বপ্নের চেয়েও অদ্ভুত হয়!

গুগলের লক্ষাধিক ইঞ্জিনিয়ারদের মধ্যে Distinguished Engineer, অর্থাৎ "বিশিষ্ট ইঞ্জিনিয়ার", রয়েছেন মাত্র শখানেক, আর এখন সেই দুর্লভ সন্মান আর স্বীকৃতির খাতায় যোগ হয়েছে একজন বাংলাদেশি। কখনো স্বপ্নেও ভাবিনি আমার আজকের এই পোস্টটা করার সৌভাগ্য হবে। বহু পরিশ্রম করতে হয়েছে, জয় করতে হয়েছে বহু বাধা আর প্রতিকূলতা। সৃষ্টিকর্তা, পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী - সবার প্রতি জানাই অসংখ্য কৃতজ্ঞতা আর ভালোবাসা।

পরিশেষে ছোট্ট একটা অনুরোধ রইল, দয়া করে কেউ যেন এই অর্জনকে না বুঝেই অন্য কোন কিছুর সাথে তুলনা করবেন না, বা আমার আরও কি অর্জন করতে হবে সেটা যেন বলবেন না। আমাদের সমাজে সন্তুষ্টি এবং পরিতৃপ্তির বড়ই অভাব। আমাদের চাওয়া পাওয়ার যেন কোন শেষ নেই। এমন বদভ্যাসগুলো ত্যাগ করতে হবে। যেখান থেকে জীবন শুরু করে আজ আমি যেখানে এসে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ, এরপরেও যদি এতটা অর্জন আমার এই এক জীবনের জন্যে যথেষ্ট না হয় তাহলে স্বয়ং সৃষ্টিকর্তাও নিশ্চয় নারাজ হবেন।

আমি নাহয় বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদের সর্বোচ্চ অর্জনের ইতিহাসটা "গুগলের বিশিষ্ট ইঞ্জিনিয়ার" হওয়া পর্যন্ত এগিয়ে রেখে গেলাম। আশাকরি আমাদের আজকের প্রজন্মের লাখো কৃতি ছাত্র ছাত্রীদের কেউ একজন একদিন সেটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। অন্তত সেই স্বপ্নটা দেখায় তো আজ আর কারো কোন বাধা বা অনুপ্রেরণার অভাব থাকার কথা নয়, আর এটাই হয়তো আমার কাছে আমার এই অর্জনের সবচেয়ে বড় সার্থকতা।

ইতি,
জাহিদ সবুর, ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার, গুগল

04/11/2022

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে এক ব্যক্তির ল্যাপটপ চুরির পর তাকে ই-মেইল পাঠিয়ে ক্ষমা চেয়েছে চোর। এমনকি, গুরুত্বপূর্ণ কোনো নথি যদি ল্যাপটপে থাকে তাও ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে সে।

04/11/2022
03/11/2022

Congratulations!!!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (সমাজতত্ত্ব) বিভাগের শিক্ষক হলেন।
সাতক্ষীরার রত্ন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারআলীর সন্তান Kanok Wohab.

একাধারে তিনি এবার ৪০ তম বিসিএস এ পরিসংখ্যান ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ও ৩৮ তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে যশোর এম এম কলেজে কর্মরত ছিলেন।

চাকরী জীবনে প্রথমে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়,প্রশাসনিক কর্মকর্তা ছিলেন আমাদের USAK পক্ষ থেকে ভাইকে অভিনন্দন।

12/10/2022

পঞ্চমবারের মতো জাতিসংঘ মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ হলে এ–সংক্রান্ত ভোটাভুটি হয়।

ভোটে জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের মধ্যে ১৮৯টি ভোট দেয়। ভোটাভুটিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ১৬০টি ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

মানবাধিকার পরিষদে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শূন্য হওয়া চারটি আসনের বিপরীতে এবার বাংলাদেশসহ সাতটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। তবে একটি দেশ—বাহরাইন কয়েক দিন আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় ছিল বাংলাদেশ, মালদ্বীপ, ভিয়েতনাম, কিরগিজস্তান, আফগানিস্তান ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ ছাড়া এ অঞ্চল থেকে নির্বাচিত হয় মালদ্বীপ (১৫৪), ভিয়েতনাম (১৪৫) ও কিরগিজস্তান (১২৬)।

জাতিসংঘের ৪৭ সদস্যের এই সংস্থায় এর আগে ২০০৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়েছিল। গতকালের ভোটাভুটিতে নতুন করে ১৪টি দেশ পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে।

বাংলাদেশের সঙ্গে নতুন সদস্য হিসেবে নির্বাচিত দেশের তালিকায় রয়েছে আলজেরিয়া, বেলজিয়াম, চিলি, কোস্টারিকা, জর্জিয়া, জার্মানি, কিরগিজস্তান, মালদ্বীপ, মরক্কো, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান ও ভিয়েতনাম। নির্বাচিত এসব দেশ ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

ভোটাভুটির সময় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। ভোট গ্রহণ শেষে তিনি বলেন, ‘জাতিসংঘ মানবাধিকার পরিষদে এশিয়া–প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৮৯ দেশ ভোট দেয়। বাংলাদেশ পেয়েছে ১৬০ ভোট।’ তিনি বলেন, ‘আগেও বাংলাদেশ একাধিকবার মানবাধিকার পরিষদে সদস্য নির্বাচিত হয়েছে ও সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে।’

বাংলাদেশ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ফল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকারের উন্নয়ন ও সুরক্ষায় বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির প্রকাশ।
--প্রথম আলো

09/10/2022

নিখোঁজের পাঁচ দিন পর সাতক্ষীরা মেডিকেলের বন্ধ লিফট থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী (৮৬) মন্ডলের লাশ উদ্ধার.....

08/10/2022

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশিত!

08/10/2022

©Prothom Alo

Want your school to be the top-listed School/college in Satkhira?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Satkhira
9411