Nowabenki Secondary School

Nowabenki Secondary School Nowabenki secondary school

19/04/2026

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬: নকলমুক্ত ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে নির্দেশনা শিক্ষামন্ত্রীর

প্রেস রিলিজ

ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর কেন্দ্র সচিবদের সঙ্গে জুম মিটিংয়ের মাধ্যমে নকল প্রতিরোধ ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় মন্ত্রী কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। তিনি প্রতিটি পরীক্ষা কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ নিশ্চিত করতে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, এ ব্যবস্থা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণেও সহায়ক হবে।

মন্ত্রী বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকদের সহযোগিতায় আমরা পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। এবারও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে বলে আমি আশাবাদী।”

শিক্ষকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, “শিক্ষকদের পূর্বেও আমি নিরাপত্তা দিয়েছি, এবারও দেব। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন।”

খাতা মূল্যায়ন প্রসঙ্গে পরীক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী নির্দেশনা দেন, “খাতায় যা-ই লেখা থাকুক, সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।”

প্রশ্নপত্র ফাঁসকে একটি গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। এবারও তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং একটি মেধাবী জাতি গঠনে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লি

নোয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র ৪৪০ আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন কারী প্রধান শি...
19/04/2026

নোয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র ৪৪০ আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন কারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় সভার একাংশ।

মর্মান্তিক দুর্ঘটনা পরিতোষ স্যারের সাথে😥ভোমরা থেকে বাড়ি ফেরার পথে সিএনজিতে এক্সিডেন্ট করছেন গত পরশু দিন, খুলনা মেডিকেলে...
29/03/2026

মর্মান্তিক দুর্ঘটনা পরিতোষ স্যারের সাথে😥
ভোমরা থেকে বাড়ি ফেরার পথে সিএনজিতে এক্সিডেন্ট করছেন গত পরশু দিন, খুলনা মেডিকেলে আছেন।

03/03/2026

নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক জি.এম.মফিজ উদ্দিন আহমেদ আজ ভোরে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।

22/02/2026

মাইগভ প্ল্যাটফমে আর্থিক অনুদান সংক্রান্ত সেবার আবেদন প্রক্রিয়ার সহায়িকা

মাইগভ প্ল্যাটফমে আর্থিক অনুদান সংক্রান্ত সেবার আবেদন প্রক্রিয়ার সহায়িকা
22/02/2026

মাইগভ প্ল্যাটফমে আর্থিক অনুদান সংক্রান্ত সেবার আবেদন প্রক্রিয়ার সহায়িকা

বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক-কর্মচারী এবং সরকারি বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্...
22/02/2026

বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক-কর্মচারী এবং সরকারি বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের বিজ্ঞপ্তি

সকলের অবগতির জন্য।
18/02/2026

সকলের অবগতির জন্য।

নবনিযুক্ত মাননীয় শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-কে মাধ্যমিক ও উচ্চ শিক্...
18/02/2026

নবনিযুক্ত মাননীয় শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ।

18/02/2026

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

প্রেস রিলিজ
ঢাকা, ১৮ ফেব্রয়ারি ২০২৬:

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জনাব আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা করা হবে, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ লেখাপড়া শেষে কর্মসংস্থান, তার আলোকে শিক্ষা ব্যবস্থাপনা সাজানো হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ-আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে, তার জবাবদিহি আমরা দেবো না। তবে আমাদের বিগত সরকারের সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে।

বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সরকার অবগত আছে। সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।

এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, পাঠ্যপুস্তক প্রণয়নে উন্নত দেশগুলোর অনুসৃত বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করা হবে। বিশেষ করে ইতিহাসের বই তৈরিতে একাধিক স্তরের ইতিহাসবিদদের মতামত নিয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করা হবে। অতীতের ভুল নিয়ে না ভেবে ভবিষ্যতে সঠিকভাবে কাজ করাই সরকারের লক্ষ্য।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হবে।
15/01/2026

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হবে।

Address

Satkhira
9452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nowabenki Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category