14/06/2022
মেধাবী, পরিশ্রমী এবং যোগ্য হওয়া সত্ত্বেও
শুধুমাত্র কন্ডিশনের কারনে আমার কত ভাই/বোনেদের স্বপ্ন ভেঙে যাবে 😰
♦ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফ্যাক্ট ♦
বুঝলাম জাবি অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ভিন্ন।
কিন্তু এত এত কন্ডিশন সত্যিই স্টুডেন্টদের জন্য হতাশার।
ভার্সিটি কর্তৃপক্ষ যেটা বলবে ওইটাই হবে।
যাইহোক, আজকে ১৮ ই মে জাবিতে এপ্লাই শুরু এবং এপ্লাই এর শেষ তারিখ ১৬ জুন।
বিঃদ্রঃ সবার জন্যই বলব যে, যারা এপ্লাই করতে পারবে এবং শর্ত পূরণ করতে পারবে তারা সবাই আবেদন করবে। জাবি তে প্রশ্ন খুব কঠিন,সিট কম, চান্স হবেনা এই ধরনের মানসিকতা পরিহার করো।
তোমার ৩ লক্ষ সিট লাগবেনা লাগবে মাত্র ১ টা সিট।
পরিশ্রম করো, কৌশলী হও,আত্মবিশ্বাস রাখো,স্যাক্রিফাইজ করো শেষ টা সুন্দর হবেই ইনশাআল্লাহ।
স্বপ্ন পূরণে কতজন কত কিছুই না স্যাক্রিফাইজ করে
আর তোমরা মাত্র কিছুদিন স্যাক্রিফাইজ করবেনা?
এখন থেকে প্রতিদিন মনোযোগ দিয়ে ১০ ঘন্টা করে পড়বে।বাকিটা আল্লাহ ভরসা।
তোমাদের জন্য মন থেকে দোয়া রইল।
জাবিতে তোমাকে অগ্রিম স্বাগতম
দেখা হবে প্রিয় ক্যাম্পাসে।
আর চান্স পেলে অবশ্যই দেখা করবে তোমার এই ভাইয়ের সাথে( ট্রিটের জন্য হলেও)
সফলতার গল্প শুনবো।
জাবির বি এবং সি ইউনিট সমন্ধে কোন কিছু জানার থাকলে বলো।
♦পাশে আছি আমি--♦
আলতাফ মাহমুদ
ইংরেজি সাহিত্য বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
14/06/2022
চবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু কাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামীকাল বুধবার (১৫ জুন) থেকে শুরু হবে। এ ভর্তি আবেদন আগামী ৩ জুলাই পর্যন্ত চলবে। প্রসেসিং ফিসহ এবারের ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা।
14/06/2022
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হবে আজ। সবার জন্য শুভকামনা রইল 💖