Shakil's ICT Care

Shakil's ICT Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shakil's ICT Care, Tutor/Teacher, Satkania, Chittagong, Satkania.

17/12/2023

খালি উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন 😂
এতো উন্নয়ন রাখবে কোথায়?

লোকেশন: ঢাকা বিশ্ববিদ্যালয়
11/12/2023

লোকেশন: ঢাকা বিশ্ববিদ্যালয়

19/10/2023

বর্তমানে চাকরির বাজার কি ভয়াবহ!

অনেক অধিদপ্তরের অফিস সহকারী বা ১৬/১৭ গ্রেডের পদে ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাশ দেওয়া হলেও,এই পদে বিভিন্ন নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা শিক্ষার্থীরাও আবেদন করে রাখে ।চাকরিটা কাকে রেখে,কাকে দিবে!

অর্থাৎ দেশে শুধু অগণিত প্রার্থীই আছে,স্কিলও আছে,কিন্তু সে তুলনায় চাকরি নাই ।🙃

01/10/2023

পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ:
পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। যথা-

বাইনারি
অক্টাল
ডেসিমেল
হেক্সাডেসিমেল

বাইনারি সংখ্যা পদ্ধতি কী?
Bi শব্দের অর্থ হলো ২ (দুই)। যে সংখ্যা পদ্ধতিতে ০ ও ১ এই দুইটি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন-(১০১০)২। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু ০ এবং ১ এই দুইটি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাই এর বেজ বা ভিত্তি হচ্ছে ২। ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ধাবন করেন। বাইনারি সংখ্যা পদ্ধতি সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির ০ এবং ১ এই দুটি মৌলিক চিহ্নকে বিট বলে এবং আট বিটের গ্রুপ নিয়ে গঠিত হয় একটি বাইট।

সকল ইলেক্ট্রনিক্স ডিভাইস শুধুমাত্র দুটি অবস্থা অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি বুজতে পারে। বিদ্যুতের উপস্থিতিকে ON, HIGH, TRUE কিংবা YES বলা হয় যা লজিক লেভেল ১ নির্দেশ করে এবং বিদ্যুতের অনুপস্থিতিকে OFF, LOW, FALSE কিংবা NO বলা হয় যা লজিক লেভেল ০ নির্দেশ করে। লজিক লেভেল ০ এবং ১ বাইনারি সংখ্যা পদ্ধতির সাথে সামঞ্জন্যপূর্ণ। তাই কম্পিউটার বা সকল ইলেক্ট্রনিক্স ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়।



অক্টাল সংখ্যা পদ্ধতি কী?
Octa শব্দের অর্থ হলো ৮ । যে সংখ্যা পদ্ধতিতে ৮টি (০,১,২,৩,৪,৫,৬,৭) প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অকটাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন- (১২০)৮ । অকটাল সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৭ পর্যন্ত মোট ৮ টি প্রতিক বা চিহ্ন নিয়ে যাবতীয় গাণিতিক কর্মকান্ড সম্পাদন করা হয় বলে এর বেজ বা ভিত্তি হলো ৮। অক্টাল সংখ্যা পদ্ধতিকে তিন বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়। কারণ অকটাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ০ থেকে ৭ পর্যন্ত মোট ৮ টি প্রতিক বা চিহ্নকে তিন বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়। ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভূল ও সহজে উপস্থাপন করার জন্য অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।



ডেসিমেল সংখ্যা পদ্ধতি কী?
Deci শব্দের অর্থ হলো ১০। যে সংখ্যা পদ্ধতিতে ১০টি (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯) প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে।যেমন- (১২০)১০ । দশমিক সংখ্যা পদ্ধতিতে ০ থেকে ৯ পর্যন্ত মোট ১০ টি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে ১০। ইউরোপে আরোবরা এই সংখ্যা পদ্ধতির প্রচলন করায় অনেকে এটিকে আরবি সংখ্যা পদ্ধতি নামেও অভিহিত করেন। মানুষ সাধারণত গণনার কাজে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে।

হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কী?
হেক্সাডেসিমেল শব্দটির দুটি অংশ। একটি হলো হেক্সা(Hexa) অর্থাৎ ৬ এবং অপরটি ডেসিমেল অর্থাৎ ১০ , দুটো মিলে হলো ষোল। যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,A,B,C,D,E,F) প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। যেমন- (১২০৯A)১৬। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট ১৬ টি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে ১৬। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়। কারণ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ১৬ টি (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,A,B,C,D,E,F) প্রতিক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়। ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভূল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।

পরবর্তী পোস্ট এর জন্য অপেক্ষা করুন

25/09/2023

সহজ পদ্ধতিতে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সমতুল্য ছক।

20/09/2023

২ এর পরিপূরক সহজ পদ্ধতি।
বিগত দুইটি ক্লাসগুলো পেইজে আপলোড আছে দেখে নিতে পারো।

15/09/2023

চট্টগ্রামে মলম পার্টির খপ্পরে নিঃস্ব বহু মানুষ; ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা

09/09/2023

বিভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ। ক্লাসটি কেমন লাগছে মতামত জানাও কমেন্ট বক্সে।

08/09/2023

আমি আইসিটি পড়ানোকে যতটা ভালোবাসি, তারা এর থেকেও আমায় বেশি ভালোবাসে! 🌸❤️
যারা আমার ক্লাস গুলো করেছো তারা সবাই সবসময় বলো স্যার ICT যে ফিল নিয়ে পড়া যায় সেটা আপনার ক্লাস করলে বোঝা যায়।

জানিনা ছোট্ট একটা পর্বে কতটুকু উপকার করতে পেরেছি ,তবে আমার বিগত কয়েক বছরের স্টুডেন্ট পড়ানোর এক্সপেরিয়েন্স এবং নিজের সর্বোচ্চ ইফোরট দিয়েছি এখানে।

যারা নতুন কলেজে ভর্তি হয়েছো (1𝐬𝐭 𝐲𝐞𝐚𝐫) তাদের জন্য এটা বিরাট বড় ভাগ্যই বলব আমি,কারণ এটা তোমাকে অনেকের থেকে এগিয়ে রাখবে। কারণ টপিক গুলো HSC লেভেলের ব্যাসিক থেকে শুরু করে এডভান্স লেভেলে পড়ানো হবে।

যাদের ICT প্রব্লেম রয়েছে তারা হয়ে যাবা ICT 𝐁𝐨𝐬𝐬 । আর ব্যাসিক হয়ে যাবে আগুন।

তুমি যদি ভেবে থাকো,এই সময়ে আইসিটি প্রস্তুতি নতুনভাবে তুমি একাই নিচ্ছো তাহলে সেটা কিন্তু ভুল।
তোমার মতোন অনেক শিক্ষার্থীই আছে যারা কিনা নতুনভাবে প্রস্তুতি নিচ্ছে ফাইনাল পরীক্ষায় আইসিটি ভালো করার জন্য। আমরা তোমাদের সেই পরিবেশটিই দিবো, যেখানে তুমি তোমার মতোন অনেক শিক্ষার্থীর সাথে ক্লাস + এক্সাম + প্রবলেম সলভিং গুলো সমাধান করতে পারবে।

💓 ১০০% quality education নিশ্চিত করতে চলে এসো স্বপ্ন জয়ের বিশ্বস্ত ঠিকানায় সাকসেস্ একাডেমিক কেয়ার (কোচিং সেন্টার) এ।

তাই আর দেরি না করে আজই আপনি নিজে,আপনার ভাই-বোন ও সন্তানের ভর্তির জন্য মেসেঞ্জার ইনবক্সে বা নাম্বারে যোগাযোগ করুন।
01518613289 ( SHAKIL SIR )
01815-018146 ( রকিব স্যার )
চট্টগ্রাম, সাতকানিয়া, কেরানীহাট, বাজালিয়া।

Video Credit: শাহেদ হোসাইন

08/09/2023

- কেমন আছো সবাই ⁉️😁
Mention friend 😜

08/09/2023

আইসিটি বিষয়ক যেকোনো সমস্যার সমাধান পাবেন.... Shakil's ICT Care পেইজে।

Address

Satkania, Chittagong
Satkania

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil's ICT Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category