19/08/2026
📣এমপিও শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ তথ্য...
১। আবেদনের সময়: ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত।
২। আবেদন পদ্ধতি: অনলাইনে নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে।
৩। আবেদন লিংক:
http://ngttdshe.teletalk.com.bd
৪। পছন্দের প্রতিষ্ঠান: সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠান পছন্দক্রমে দেওয়া যাবে।
৫। প্রথমবার বদলির যোগ্যতা: প্রথম কর্মস্থলে ২ বছর চাকরি পূর্ণ করতে হবে।
৬।পরবর্তী বদলি: একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর সেখানে ন্যূনতম ২ বছর কর্মরত থাকার পর পরবর্তী বদলির আবেদন করা যাবে।
৭। নিজ জেলা: চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় শূন্যপদ থাকলে সেখানে আবেদন করা যাবে।
৮। নিজ জেলায় পদ না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্যপদের বিপরীতে আবেদন করা যাবে।
৯। স্বামী/স্ত্রীর ক্ষেত্রে: স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা নির্দিষ্ট যোগ্যতার কর্মস্থলের জেলায় বদলির আবেদন করা যাবে।
১০। ভুল তথ্য: ভুল বা অসম্পূর্ণ তথ্যের আবেদন বাতিল হতে পারে; ইচ্ছাকৃত ভুল তথ্য প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে।
১১। বদলি অধিকার নয়: আবেদন করলেই বদলি নিশ্চিত হবে না।
১২। টিএ/ডিএ: বদলিকৃত শিক্ষক কোনো টিএ/ডিএ পাবেন না।
১৩। অবমুক্তি: আদেশ জারির ১০ দিনের মধ্যে বর্তমান প্রতিষ্ঠান থেকে অবমুক্ত করতে হবে।
১৪। যোগদান: অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
১৫। অযোগ্যতা: স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকলে বদলির জন্য যোগ্য হবেন না।
১৬। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন-
একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর অন্তত ২ বছর সেখানে চাকরি না করলে পুনরায় বদলির আবেদন করা যাবে না।
অর্থাৎ, বদলি পাওয়া শিক্ষককে নতুন কর্মস্থলে ন্যূনতম দুই বছর অবস্থান করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।