রসুলাবাদ ইসলামিয়া ফাজিল -ডিগ্রী মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Satkania
  • রসুলাবাদ ইসলামিয়া ফাজিল -ডিগ্রী মাদ্রাসা

রসুলাবাদ ইসলামিয়া ফাজিল -ডিগ্রী মাদ্রাসা অন লাইন ক্লাস মোলভীর দোকান, সাতকানিয়া, চট্টগ্রাম

26/08/2026

إنَّ مَوْلِدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ أَعْظَمُ رَحْمَةٍ وَنِعْمَةٍ لِلْبَشَرِيَّةِ؛ فَبِمَجِيئِهِ أَضَاءَ الْعَالَمُ بِنُورِ الْهِدَايَةِ، وَتَبَدَّدَتْ ظُلُمَاتُ الْفَسَادِ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমন মানবজাতির জন্য সবচেয়ে বড় রহমত ও নেয়ামত। তাঁর আগমনে বিশ্বজাহান হেদায়েতের আলোয় উদ্ভাসিত হয়েছে এবং পাপাচারের অন্ধকার দূর হয়েছে।

19/08/2026

আজ রোজ বুধবার আগামী ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থী (বর্তমান দশম শ্রেণি)'র শিক্ষার্থীদের পড়াশোনায় এখন থেকে এগিয়ে নিতে আলাদা ক্যায়ারিং ও মিনিটরিং বিষয়ে অভিভাবকদের সাথে মত বিনিময়।
সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আহমদ রেজা নকশাবন্দী, অধ্যক্ষ অত্র মাদ্রাসা।

শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন মাওলানা শাহাদাত উল্লাহ প্রভাষক ইসলামিক স্টাডিজ (শ্রেণি শিক্ষক ১০ম শ্রেণি)।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় অভিভাবকদের কাছে তাদের সন্তানদের পড়াশোনার বিষয়ে সার্বিক সহযোগিতা ও সচেতনতা কামনা করেন।

আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আলম, আরবি প্রভাষক মাওলানা আব্দুল্লাহ হাফিয,
সহকারী শিক্ষক মাওলানা আনোয়ার হোসাইন।

উপস্থিতি ছিলেন সম্মানিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

আজ দাখিল পরীক্ষার্থী ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দো'আ মাহফিল সুসম্পন্ন:আলহামদুলিল্লাহ, রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফ...
16/08/2026

আজ দাখিল পরীক্ষার্থী ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দো'আ মাহফিল সুসম্পন্ন:
আলহামদুলিল্লাহ, রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা'র দাখিল পরীক্ষার্থী –২০২৬ ব্যাচের গোল্ডেন A+ সহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল আজ রোজ রবিবার এক মনোরম পরিবেশে সুসম্পন্ন হয়েছে।

ছিলো এক উৎসব মুখর পরিবেশ, আবেগ, ভালোবাসা ও দোয়ায় শুভকামনায় গর্বিত এক স্মরণীয় মুহূর্ত।

Golden A+ প্রাপ্ত শিক্ষার্থী ইমতিয়াজ সরওয়ার সিয়ামের হাতে মাদ্রাসার পক্ষ থেকে মূল্যবান ক্রেস্ট তুলে দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তার এ মহা সফল্যকে উদযাপন ও মূল্যায়ণ করেন।

তা ছাড়া কৃতকার্য সকল শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রত্যেককে পড়াশোনার হাতিয়ার খাতা কলম দিয়ে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আহমদ রেজা নকশবন্দী (ম.জি.আ:)।

উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যাপক, প্রভাষক এবং সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও News সাতকানিয়ার সম্পাদক নজরুল ইসলাম, আরজু,

প্রাক্তন ছাত্র জনাব কামাল উদ্দিন, মুহাম্মদ হাসান, মুহাম্মদ আমানত হোসাইনসহ অনেকে।

*সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন;

"আমাদের স্নেহের শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে পড়াশোনায় মন দাও, আর আগামী ২টি বছর আমাকে সময় দাও, আমাদের শিক্ষার্থীদের জন্য আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স, মাস্টার্স, কামিল এখানে নিয়ে আসবো ইনশা-আল্লাহ।
আর প্রতিটি ক্ষেত্রে তোমরা পড়াশোনা করে পরিবার, মাদ্রাসা ও এলাকার সুনাম বয়ে আনবে এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা।"

আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আলম,
মাওলানা আব্দুল্লাহ হাফিয (প্রভাষক), মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দীন (প্রভাষক), মাওলানা মুহাম্মদ শফিক আহমদ (সহকারী মৌলভী)।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরুপ বক্তব্য রাখেন Golden A+ প্রাপ্ত শিক্ষার্থী ইমতিয়াজ সরওয়ার সিয়াম।
সময়ের স্বল্পতায় আরো অনেক শিক্ষক শিক্ষিকা বক্তব্য রাখার সুযোগ হয়নি,সবার প্রতি আন্তরিক মোবারকবাদ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন: মাওলানা আনোয়ার হোসাইন (সহকারী মৌলভী)।

দো'আ (মুনাজাত) পরিচালনা করেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়।

পরিশেষে মহান আল্লাহ তা'আলার সমিপে দো'আ করি,
তিনি যেন আমাদের স্নেহের এ গর্বিত কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার সাথে এগিয়ে যাওয়ার তাওফিক দান করেন, আমীন ইয়া রাব্বাল আলামীন।🤲

15/08/2026
13/08/2026

আগামী জুমার খুতবায় ঘুষ ও অবৈধ চাঁদা আদায়ের সামাজিক ও পরকালীন ভয়াবহ কুফল নিয়ে কুআন হাদিসের আলোকে খতিব সাহেবদের গঠনমূলক নসিহা পেশ করার আহ্বান : لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِي وَالْمُرْتَشِي»

12/08/2026

💚আলহামদুলিল্লাহ💚
NTRCA এর হাতেই থাকবে নিয়োগ ক্ষমতা❤️

আলহামদুলিল্লাহ!দাখিল পরীক্ষা- ২০২৬-এর আজকের ফলাফলে আমাদের স্নেহের শিক্ষার্থী ইমতিয়াজ সরওয়ার সিয়াম পেলো  +  #ফলাফলের সংক্...
10/08/2026

আলহামদুলিল্লাহ!
দাখিল পরীক্ষা- ২০২৬-এর আজকের ফলাফলে আমাদের স্নেহের শিক্ষার্থী ইমতিয়াজ সরওয়ার সিয়াম পেলো +

#ফলাফলের সংক্ষিপ্ত খন্ড চিত্র:
📊GoldenA+ ১ জন
🔹A গ্রেড-৬ জন
🌟 A - ৬ জন।
#মোট পরীক্ষার্থী -৪৭ জন।
#পাশের হার ৭০.২১%

এই ফলাফলের জন্য সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি।

এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফসল।

এই আনন্দঘন মুহূর্তে রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা'র সকল কৃতী শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও হোস্টেল বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ।

#বি:দ্র: আমাদের ছাত্র শিক্ষার্থীবৃন্দ দাখিল পরীক্ষার সময় মাদ্রাসা হোস্টেলে এসে দায়িত্বশীল শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে প্রস্তুতি গ্রহণ করে, বর্তমান সে ছাত্র শিক্ষার্থী সব ১০০% পাশ করলো, আলহামদুলিল্লাহ।

মহান আল্লাহ তাআলা আমাদের শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যোগ্যতাকে আরও বৃদ্ধি করুন এবং তাদেরকে দ্বীন, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন।
الحمد لله رب العالمين
আলহামদুলিল্লাহি রব্বিল ‘আলামিন। 🤲

সৃজন পাঠ পরিকল্পনা বিভাগ, এডমিন পোস্ট

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজ উদ্দিন আহমদের বক্তব্য আমাদের দেশপ্রেম ও অন্যায়ের বিরু...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজ উদ্দিন আহমদের বক্তব্য আমাদের দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাসকে পুনরায় স্মরণ করিয়ে দেয়।
১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধে ২৭ বছর বয়সে যিনি অস্ত্র ধরেছিলেন, ৮২ বছর বয়সেও জুলাই গণহত্যার অপশক্তি ফ্যাসিবাদ না ফেরার বিরুদ্ধে লড়াইয়ের তাঁর এই দৃঢ় সংকল্প নিঃসন্দেহে প্রশংসনীয়।

তবে ইতিহাসের এক সত্যলগ্নে দাঁড়িয়ে আজ আমাদের আত্মউপলব্ধি প্রয়োজন। যে জুলাই বিপ্লবের মূল শক্তি ছিল ছাত্র-জনতার ইস্পাতকঠিন ঐক্য, তা আজ রাজনৈতিক সংঘাত ও বিভাজনে ফাটল ধরছে।

ঢাকা আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষের ওপর বর্বরোচিত হামলা, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের উপর হামলা, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ:) এর ছবিতে জুতা নিক্ষেপ কেবল অত্যন্ত নিন্দনীয়ই নয়, বরং তা এই জাতীয় ঐক্যের গায়ে এক চরম আঘাত।
সমগ্র বাংলাদেশ আলিয়া মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে এ হামলা ও জুতা নিক্ষেপে একজন মুফাসসিরে কুরআনকে অপমানের মত এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি।

জাতীয় ঐক্যের এই ফাটলই কি স্বৈরাচারী পরাশক্তিকে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিচ্ছে না? যদি এই বিভাজন অব্যাহত থাকে, তবে সেই পরাশক্তির পুনরুত্থানের দায় ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।

আসুন, জুলাইয়ের এই ঐতিহাসিক ক্ষণে কাদা-ছোড়াছুড়ি ভুলে সরকার ও বিরোধী দল কাঁধে কাঁধ মিলিয়ে সেই অবিনশ্বর ঐক্যকে পুনপ্রতিষ্ঠা করি।
বিভেদ ভুলে অটুট ঐক্যের বন্ধনেই কেবল নিশ্চিত হতে পারে আমাদের প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব ও মহান স্বাধীনতা।

30/07/2026

#আজ ভোর ৪.৫০ টার দিকে ঠিক ফজরের সালাতের জামা'তের আগ মহূর্তে সাতকানিয়া মৌলভীর দোকানের সামনে লবণবাহী ট্রাক বিদ্যুৎ খুটির সাথে ধাক্কা লেগে বড় ধরণের দূর্ঘটনা ঘঠেছে। সে মহূর্তে বিদ্যুত পিষ্টের ছিটকে পড়া আলো ও বিকট শব্দে আশ পাশের আকাশ ভারি হয়ে উঠছিল।
#ড্রাইভার গুরুতর আহত, চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
হেলপারও আহত হয়ে বেঁচে আছেন।
#১১০০০ বিদ্যুৎ ভোল্টেজের তার এখনো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর পড়ে আছে। সব ধরণের যানবাহন এমুহূর্তে ব্লক হয়ে আছে। ছোট ছোট কিছু যানবাহন বিদ্যুৎ তারের নিচ থেকে রোড পার হতে চেষ্টা করলেই আবারো বিদ্যুৎ পিষ্ট হয়ে বিকট শব্দ হচ্ছে। তাদের বারণ করে রাখাও মুশকিল।
#৯৯৯ এ ফোন দিয়ে বিদ্যুৎ লাইন অফ ও তার সরিয়ে নেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের মাদ্রাসার পক্ষ থেকে পল্লী বিদ্যুৎতের হেড অফিসে ইতোমধ্যে যোগাযোগ ও অনুরোধ জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

"পরিচ্ছন্ন করি নগর গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম" প্রতিপাদ্যের সচিত্র প্রতিবেদনের আলোকে আজ আমাদের মাদ্রাসায় শিক্ষক শিক্ষ...
26/07/2026

"পরিচ্ছন্ন করি নগর গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম" প্রতিপাদ্যের সচিত্র প্রতিবেদনের আলোকে আজ আমাদের মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীদের নিজ মাদ্রাসা প্রাঙ্গণ, ক্লাস রুম ও আশ-পাশ পরিচ্ছন্ন কর্মসূচি পালিত।

Address

Satkania
4382

Website

Alerts

Be the first to know and let us send you an email when রসুলাবাদ ইসলামিয়া ফাজিল -ডিগ্রী মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category