27/09/2026
ফেরা সিরিজের বইগুলো পড়েনি এমন কি কেউ আছেন....? 🥺
ফেরা :
কিছু গল্প সত্যি, কিছু গল্প কল্পনার মোড়কে। তবে দুটো গল্পই বলছে ফিরে আসার কথা—দুই বোনের দ্বীনের পথে ফিরে আসার গল্প। কখনো চোখ ভেজাবে, কখনো নতুন করে ভাবতে শেখাবে।
ফেরা ২ :
মানুষ অহংকারে ভেসে যায়, হারায় জীবনের উদ্দেশ্য। তবু কেউ কেউ ফিরে আসে। খুঁজে নেয় আল্লাহর পথে শান্তির নীড়। ফেরা-২ আমাদের শোনায় হিন্দু পরিবারে জন্ম নেয়া দুজন বোনের ইসলাম গ্রহণের সংগ্রাম, দোয়া আর দৃঢ়তার গল্প।
কেন পড়বেন ফেরা সিরিজ?
• বাস্তব ঘটনা অবলম্বনে লেখা, জীবনবদলানো চারজন অমুসলিম নারীর দ্বীনের পথে ফেরার কাহিনি।
• একজন খ্রিস্টান পরিবারের, আরেকজন হিন্দু পরিবারের মেয়ে কীভাবে ইসলাম গ্রহণ করলেন— সেই কষ্টকর অথচ অনুপ্রেরণামূলক যাত্রা।
• নামাজ, রোজা, হিজাব—সবকিছু গোপনে পালন করার সাহসী লড়াই।
• পরিবারের অসহনীয় চাপ, বিয়ের জন্য জোরাজুরি—তারপরও সত্যের পথে অবিচল থাকা।