বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল

  • Home
  • Bangladesh
  • Sarsha
  • বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল

বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল আমরাই গড়ব উজ্জ্বল আগামী

বাহাদুরপুর ইউনাইটেড শিক্ষা সার্কেল। সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে ২০১৮সালের ২০শে এপ্রিল। বাহাদুরপুর ও ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি ব্যাচের স্বল্প সংখ্যক স্টুডেন্টের হাত ধরে এর যাত্রা শুরু হয়। শুরুতে এর কাজ শিক্ষা সহযোগিতা বিষয়ক হলেও সময়ের ধারাবাহিকতায় এর কাজের বিষয় এবং পরিসীমা বৃদ্ধি পেয়েছে। আশেপাশের অনেক গ্রামের অনেক শিক্ষার্থীই এগিয়ে আসে সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে। ফলে বৃদ্ধি পায় সংগঠনের কর্মীর সংখ্যা। সকলের মিলনে সংগঠনের কার্য পরিধি আরও দ্রুত গতিতে এগিয়ে চলতে শুরু করে। ইউনাইটেড(United) ইংরেজি শব্দ যার অর্থ অবিচ্ছিন্ন, একত্র, সংঘবদ্ধ, মিলিত ইত্যাদি বোঝায়। অর্থাৎ ইউনাইটেড দ্বারা সংগঠনের আওতাধীন সকল গ্রাম নিয়ে একটি সংঘবদ্ধ ও অবিচ্ছিন্ন সংগঠন বোঝানো হয়েছে। সংগঠনটি এর কার্যক্রমের আওতাধীন সকলকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করে সুন্দর তথা আদর্শ দেশ বিনির্মাণে কার্যকরী ভুমিকা রাখতে বদ্ধপরিকর। এখন পযন্ত যেসব গ্রামের সম্মানিত বড় ভাই ও আপু এবং স্নেহের ছোট ভাইবোনেরা যুক্ত হয়েছে সেসব গ্রাম হলো__

১. বেদেপুকুর
২. দূর্গাপুর
৩. শাখারীপোতা
৪. ঘিবা
৫.বাহাদুরপুর

যদিও এসকল গ্রামে সংগঠনের স্বেচ্ছাসেবক সংখ্যা খুবই নগন্য, তবে সংগঠনটি কাজ করে চলেছে, সকলের সহযোগীতায় খুব শীঘ্রই আশেপাশের বাকি গ্রামেও কার্যক্রম পরিচালনা করবে ইন শা আল্লাহ ।

বর্তমান সংগঠনে বাহাদুরপুর এবং আশেপাশে এর কার্যক্রমের আওতাধীন সকল গ্রামের প্রায় ৮০+ সদস্য নিয়ে সাধারণ পরিষদ গঠিত রয়েছে এবং আশেপাশের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীদের নিয়ে প্রায় ৬ সদস্যদের উপদেষ্টা পরিষদ রয়েছে। এছাড়া ২৫+ জনের শুভাকাঙ্ক্ষী পরিষদ রয়েছে। উপদেষ্টা পরিষদের পরামর্শ ক্রমে কার্যকরী পরিষদ সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে সকল কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করে চলেছে।

বর্তমান সময় পযন্ত সংগঠনটি যেসব কাজে অংশ গ্রহণ করে চলেছে।
১. শিক্ষা বিষয়ক সর্ব প্রকার সহযোগিতা
১.১ বিভিন্ন বিষয়ক ক্যাম্পঃ ম্যাথ ক্যাম্প, আইসিটি ক্যাম্প, বিজ্ঞান ক্যাম্প।
১.২ শিক্ষা বিষয়ক তথ্য প্রদানে ক্যাম্পিং এর আয়োজন
১.৩ এসএসসি ও এইচএসসি ব্যাচের প্রস্তুতি নিতে ক্যাম্পিং ও দোয়া অনুষ্ঠান।
১.৪ ভর্তি পরীক্ষা প্রস্তুতি বিষয়ক ক্যাম্পিং।
১.৫ বই সংগ্রহ ও তা বিনামূল্যে প্রয়োজন অনুসারে বিতরণ। নিজস্ব বুক ফান্ড।
১.৬ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিনামূল্যে বিতরণের প্রচেষ্টা।
১.৭ মেধা বিকাশে ম্যাগাজিন প্রকাশ।
১.৮ শিক্ষা বিষয়ক প্রতিযোগিতার আয়োজন।
১.৯ কৃতি শিক্ষার্থীদের সনদ ও সংবর্ধনা প্রদান।

২.সামাজিক কার্যক্রম
২.১ বৃক্ষরোপণ কর্মসূচি
২.২ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

৩. সাংস্কৃতি ও ক্রীড়া
৩.১ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান
ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি
৩.২ বার্ষিক বনভোজন

সকলের আন্তরিক সহযোগিতা ও যথাযথ প্রচেষ্টার মাধ্যমে পারস্পারিক সৌহার্দপূর্ণ একটি আদর্শ সমাজ বাস্তবায়নের স্বপ্ন পূরণে কাজ করতে চাই সংগঠনটি।

এপ্রিল ২০২৬
01/04/2026

এপ্রিল ২০২৬

Eid Mubarak
20/03/2026

Eid Mubarak

✌️
18/03/2026

✌️

মার্চ ২০২৬
02/03/2026

মার্চ ২০২৬

জুনিয়র স্কলারশিপ(অষ্টম শ্রেণি) শার্শা উপজেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকাঃ পাশ্ববর্তী ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয...
25/02/2026

জুনিয়র স্কলারশিপ(অষ্টম শ্রেণি) শার্শা উপজেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকাঃ
পাশ্ববর্তী ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় হতে একজন বৃত্তি পেয়েছে সাধারণ গ্রেডে।
বৃত্তিপ্রাপ্ত সকলের জন্য শুভকামনা।

Ramadan Mubarak
19/02/2026

Ramadan Mubarak

04/02/2026

অভিনন্দন ও শুভকামনা!
মহিউদ্দিন খান এর জন্য

বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মহিউদ্দিন খান-এর অসাধারণ সাফল্যে আমরা গভীরভাবে আনন্দিত ও গর্বিত। বাংলাদেশ সরকারের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিন ফিসারিজ একাডেমি, চট্টগ্রাম-এ তার নির্বাচিত হওয়া অধ্যবসায়, মেধা ও স্বপ্নের প্রতি অটল বিশ্বাসের এক উজ্জ্বল স্বীকৃতি।
বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল-এর পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন ও নিরন্তর শুভকামনা। তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি আমাদের এলাকা, আমাদের শিক্ষাপ্রচেষ্টা এবং আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।
আমরা বিশ্বাস করি, মহিউদ্দিন খান তার জ্ঞান ও দক্ষতার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার সামনে উন্মুক্ত থাকুক সাফল্য, সম্ভাবনা ও সম্মানের এক বিস্তৃত দিগন্ত।
সাফল্যের এই যাত্রা হোক আরও দীপ্ত, আরও দূরপ্রসারী, শুভকামনা রইল।

বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল

Address

Bahadurpur,Benapole
Sarsha

Alerts

Be the first to know and let us send you an email when বাহাদুরপুর বহুমুখী ইউনিয়ন শিক্ষা সার্কেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share