19/04/2026
আজ সরিষাবাড়ী প্রিপারেটরী স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম মাহবুবুর রহমান স্যারের ১২তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯ই এপ্রিল ২০১৪ সালে আমাদের মাঝ থেকে চলে যান। তিনি ছিলেন অত্র অঞ্চলের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি তাঁর জীবনের অধিকাংশ সময় শিক্ষার উন্নতি ও সমাজ সেবায় উৎসর্গ করেছিলেন। তাঁর ছিল এই স্কুলকে একটি উন্নত এবং আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার মহান স্বপ্ন। তবে, দুঃখজনকভাবে তার এই স্বপ্নগুলো পূর্ণ হওয়ার আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান।
আজ মরহুম মো: মাহবুবুর রহমান স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ী প্রিপারেটরী স্কুল এর সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মণ্ডলী স্কুলের মাঠে একত্রিত হয়ে তার জন্য দোয়া করেছে। তার শিক্ষা ও মানবিক মূল্যবোধের অবদান আমাদের সবার মাঝে চিরকাল জীবন্ত থাকবে।