09/03/2014
স্বাধীনতার সুখ
রজনীকান্ত সেন....................
বাবুই পাখিরে ডাকি , বলিছে চড়াই ,
" কুঁড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই ,
আমি থাকি মহাসুখে অট্টলিকার পড়ে
তুমি কত কষ্ট পাও রোদ বিষ্টি ঝড়ে ,,
বাবুই হাসিয়া কহে "সন্দেহ কি তায় ?
" কষ্ট পাই , তবু থাকি নিজের বাসায় .
পাকা হোক , তবু , ভাই , পরের ও বাসা ,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা .........