আনোয়ার উল উলুম আদর্শ মক্তব Anwar ul Ulum Model Maktab

  • Home
  • Bangladesh
  • Sarail
  • আনোয়ার উল উলুম আদর্শ মক্তব Anwar ul Ulum Model Maktab

আনোয়ার উল উলুম আদর্শ মক্তব Anwar ul Ulum Model Maktab Maktab/Educational Institution/Islamic Educational Institution

পবিত্র কোরআন ও সুন্নাহ’র মৌলিক জ্ঞান বিতরণ ও চর্চার একটি আদর্শ প্রাথমিক শিক্ষাকেন্দ্র।
A model primary education center for dissemination and practice of the basic knowledge on the Holy Quran and Sunnah.

30/01/2025

আনোয়ার উল উলুম আদর্শ মক্তবের ১ম বার্ষিক ওয়াজ, দোয়া ও ক্বিরাত প্রতিযোগিতা এবং মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫

স্থানঃ মক্তব ও বিদ্যানিকেতন প্রাঙ্গন, গুলবাগিচা, বেড়তলা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

তারিখ ও সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, বেলা ২.৩০ টা থেকে আরম্ভ

প্রধান অতিথি: হযরত মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদিন সাহেব দাঃ বাঃ, উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রায় ৯০টি কিতাবের লেখক, বক্তা, কলামিস্ট, সীরাত গবেষক, প্রাক্তন দারুল উলুম দেওবন্দ, শাইখুল হাদিস, জামিয়া কাসেম নানুতবী এবং খতিব, স্টাফ কোয়ার্টার জামে মসজিদ, তেজগাঁও, ঢাকা।

বিশেষ অতিথি: হাফেজ মাওলানা নাঈমুল ইসলাম, লেখক, গবেষক, লেকচারার, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সভাপতি: মোঃ জেহাদ উদ্দিন, বিশিষ্ট লেখক, গবেষক, উপসচিব, অর্থ মন্ত্রণালয়, ট্রাস্টি বোর্ড মেম্বার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

ক্বিরাত প্রতিযোগিতা মাহফিলের দিন বিকাল ২:৩০ টায় শুরু হবে। আগ্রহীগণকে ৬ ফেব্রুয়ারির মধ্যে মক্তব অফিসে অথবা জনাব আবু তাহের (০১৯১৩৩৮৩৬০৬)-এর সাথে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

মহতী এই মাহফিলে অংশ নিয়ে দু’জাহানের অশেষ কামিয়াবী হাসিল করুন।

নিবেদক
মোঃ আবু তাহের
সাধারণ সম্পাদক. পরিচালনা বোর্ড

আনোয়ার উল উলুম আদর্শ মক্তব-এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫স্থানঃ আনোয়ার উল উলুম আদর্শ মক্তব প্র...
14/01/2025

আনোয়ার উল উলুম আদর্শ মক্তব-এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫

স্থানঃ আনোয়ার উল উলুম আদর্শ মক্তব প্রাঙ্গণ, বেড়তলা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া (ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন দক্ষিণ পাশে)

তারিখ ও সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, বেলা ২.৩০ টা থেকে আরম্ভ

দেশবরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে তশরিফ আনবেন।

ক্বিরাত প্রতিযোগিতা দু’টি গ্রুপে অনুষ্ঠিত হবে।
‘ক’ গ্রুপ: মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য।
‘খ’ গ্রুপ: মাদ্রাসা ব্যতীত অন্যান্যদের জন্য।

প্রত্যেক গ্রুপ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীগণকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। ০৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, বেলা আড়াই ঘটিকায় আরম্ভ হবে।

নিয়মাবলী:
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে ০৫ ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে মক্তব অফিসে অথবা মা ট্রেডার্স বেড়তলা বাজার অথবা মোঃ আবু তাহের নিকট অথবা ০১৯১৩৩৮৩৬০৬ নাম্বারে মেসেজ বা হোয়াটসঅ্যাপে নাম, পিতা ও মাতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি লিখে পাঠাতে হবে।

আনোয়ার উল উলুম আদর্শ মক্তব-এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

নিবেদক
মোঃ আবু তাহের
সাধারণ সম্পাদক. আনোয়ার উল উলুম আদর্শ মক্তব পরিচালনা বোর্ড

মক্তব সঙ্গীত -মোঃ জেহাদ উদ্দিন আমরা আল্লাহর বান্দা আমরা রাসূলের উম্মতআমরা খলিফা আল্লার আমাদের বুকে আছে হিম্মতআমরা সৃষ্টি...
14/01/2025

মক্তব সঙ্গীত
-মোঃ জেহাদ উদ্দিন

আমরা আল্লাহর বান্দা
আমরা রাসূলের উম্মত
আমরা খলিফা আল্লার
আমাদের বুকে আছে হিম্মত

আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব
আমাদের উৎস সবারই এক
আল্লাহর কাছে মোরা ফিরব সবাই
আমাদের আল্লাহ মাবুদ এক

আমাদের নবীজি আলোর প্রদীপ
সকল জাহানের তিনি রহমত।।

আমাদের কোরআনের প্রথম কথা
'ইক্বরা বিসমি রাব্বিকা'
তাইতো আমরা পড়তে আসি
খুঁজে নিই আমরা ঠিক তরিকা

আল্লাহর পথে মোরা চলবো সদা
এই হোক আমাদের সবার শপথ।।

[ঢাকা ১৩ জানুয়ারী ২০২৫, হাঁটার পথে]

মক্তব।। মোঃ জেহাদ উদ্দিন  #জেহাদকবিতা আমাদের শিশুরা যায় মক্তবেভোর হয় সকলের আল্লাহর রবে। ওজু করে যায় সবে মসজিদ পানেদশ ...
08/12/2024

মক্তব।। মোঃ জেহাদ উদ্দিন
#জেহাদকবিতা
আমাদের শিশুরা যায় মক্তবে
ভোর হয় সকলের আল্লাহর রবে।

ওজু করে যায় সবে মসজিদ পানে
দশ দিক মুখরিত হয় আজানে।

ইমামের সাথে পড়ে ফজর সালাত
মক্তবে নেয় তারা কোরআনের পাঠ।

কেউ পড়ে কায়দা কেউ সিপারা
জেগে ওঠে শোনে তা ঘুমের পাড়া।

আমাদের শিশুরা পথ ভুলে না
মক্তবে পায় তারা ঠিক নিশানা।

আল্লাহর বাণী করে ক্বলবে ধারণ
আলোকিত করে তারা নিখিল ভুবন।

আমাদের শিশুরা যায় মক্তবে
আনন্দে নেচে ওঠে মন সরবে।

[ঢাকা ০৮ ডিসেম্বর ২০২৪, চলার পথে]

08/11/2024

নবীজী (সা.) বলেছেন, প্রত্যেক মুসলিমের জন্য বিদ্যা অর্জন করা ফরজ বা বাধ্যতামূলক।
দ্বীনি এলেম শিক্ষার জন্য হাজারো বছর ধরে আমাদের গ্রামে গঞ্জে, পাড়ায়-মহল্লায় মক্তবের প্রচলন ছিল। কালের পরিক্রমায় তা এখন বিলুপ্তির পথে। ফলে মাদ্রাসা-পড়ুয়া ছাড়া অন্যদের পক্ষে দ্বীনি এলেম শিক্ষার পথ প্রায় বিলুপ্ত হয়ে গেছে।
সেই বাস্তবতায় আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বেড়তলার গুলবাগিচায় গড়ে তুলেছি ‘আনোয়ার উল উলুম আদর্শ মক্তব ‘।
এতদিন মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের ক্লাসরুমে মক্তবের ক্লাস হয়ে আসছে। এখন আলাদা একটি মক্তবগৃহ নির্মাণ অপরিহার্য হয়ে পড়েছে।
মক্তবগৃহ নির্মাণের জন্য প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন-যা আমাদের একার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।

অনুদান পাঠানোর জন্য:
ব্যাংক: হিসাবের নাম: কোরআন শিক্ষা পরিষদ, সঞ্চয়ী হিসাব নং ১৩০১১২০০০৫৫৫৪, আল আরাফা ইসলামী ব্যাংক, আশুগঞ্জ শাখা, ব্রাহ্মণবাড়িয়া।
বিকাশ/নগদ: ০১৯১৩৩৮৩৬০৬

21/03/2024

আজ সেহরির সময় ১১তম রোজায় চ্যানেল নাইনে ভোর রাত ৩:৩০-৪:৩০ “আল্লাহ নামের বীজ বুনেছি” সম্প্রচার তথ্য:

আলোচ্য বিষয়: দরূদ ও সালাম

আলোচক: ড. মোঃ আব্দুল কাদির
অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

গান: মোহাম্মদের নাম জপেছিলে
শিল্পী: সালাউদ্দিন আহমেদ

দেখার আমন্ত্রণ রইল।

16/07/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Robbani Islam, Md Hasip Gain, Sk Ekram, Anowar Imran, ফয়সাল মাদবর, মো শিশু মিঞা, Md Shahin, Misst Missti, Ds Ajahar, Md Nazrul, Sohag Ahamed, Md Ali, Mdraju Mdraju, Hãbɪjûr Råhmãn, Middle Modhupur, আশরাফুল ইসলাম আশরাফুল, Md Badsha, Md Jamal Md Jamal, Mejan Shibpur, Md Shohidul Islam, Md Abdul Hakim

23/09/2022

কোরআন।। মোঃ জেহাদ উদ্দিন

কোরআন তোমায় পড়তে হবে
কোরআন তোমায় শুনতে হবে
কোরআন তোমায় জানতে হবে
কোরআন তোমায় মানতে হবে।

কোরআন আল্লাহ পাকের বাণী
তুমি জান আমি জানি
সৃষ্টিকুলের সবাই জানে আমরা জানি
সেই সত্য সবাই মানি।

আরশ হতে আল্লাহ পাকের
এই কোরআন মহা উপহার
কোরআন যার সাথে আছে
তার কিছুতে ভয় নাহি আর।

জীবন তোমার সফল হবে-
যদি তুমি কোরআন ধর
আঁধার ছেড়ে আলো পাবে
যদি তুমি কোরআন পড়

কোরআন তোমায় পড়তে হবে তোমার তরে
কোরআন তোমায় মানতে হবে নিজের তরে
কোরআন তোমায় শিখতে হবে সুখের তরে
কোরআন তোমায় শুনতে হবে শান্তি-তরে।

[ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২২]

08/09/2022

আলহামদুলিল্লাহ।
আনোয়ার উল উলুম আদর্শ মক্তবে বর্তমানে প্রায় দেড়শ' শিক্ষার্থী রয়েছে। তারা সহীহ শুদ্ধভাবে পবিত্র কোরআন তেলাওয়াত শিখছে এবং ইসলামের মৌলিক বিষয়গুলো অধ্যয়ন করছে।
বর্তমানে খোলা আকাশের নীচে বা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন এর শ্রেণিকক্ষে মক্তবের ক্লাস নেয়া হচ্ছে।
মক্তবের অবকাঠামো নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের সাথে আলোচনাক্রমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখানে একটি মসজিদ নির্মাণ করা হলে এর মধ্যে মক্তবসহ অনুমোদিত অন্য সকল কাজও সহজে করা যাবে। এ লক্ষ্যে আমাদের পরিবার থেকে আমরা ইতোমধ্যে জায়গা দান করে দিয়েছি এবং মাটি ভরাটের কাজও সম্পন্ন হয়েছে।
এমতাবস্থায় আনোয়ার উল উলুম জামে মসজিদ ও আদর্শ মক্তব-এর অবকাঠামো উন্নয়ন ও পরিচালনায় সহযোগিতা কামনা করছি।
আপনি নিম্নোক্ত ব্যাংক হিসাবে আপনার অনুদান প্রেরণ করতে পারেন:
Savings Account Name: Quran Shikka Parishad
Account Number: 1301120005554
Bank: Al Arafa Islami Bank Ltd
Branch: Ashuganj Brahmanbaria

Address

Bertala Gulbagicha
Sarail
3402

Telephone

+8801913383606

Website

Alerts

Be the first to know and let us send you an email when আনোয়ার উল উলুম আদর্শ মক্তব Anwar ul Ulum Model Maktab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category