Abdullah Physics Clinic

Abdullah Physics Clinic পদার্থবিজ্ঞান,গণিত(১০ম,P১১)ও বিজ্ঞান,গণিত(৬ষ্ঠ-১০ম)এবং নিবন্ধনসহ PSC বিভিন্ন চাকরির গণিত প্রস্তুতি।

সকল অভিভাবকের দৃষ্টি আর্কষণ করছি।***************************************সকল ছাত্র-ছাত্রীর সম্মানিত অভিভাবকগণকে অতি বিনয়ে...
19/08/2025

সকল অভিভাবকের দৃষ্টি আর্কষণ করছি।
***************************************

সকল ছাত্র-ছাত্রীর সম্মানিত অভিভাবকগণকে অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজ খবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করুন।

সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখার জন্য অনুরোধ করা হ'ল :-

১. সে কখন স্কুলে যায়,
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে,
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন ও ব্লুটুথ ইয়ার ফোন নিয়ে আসে কি না।
৪. মাথার চুল স্বাভাবিক আছে কি না,
৫. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন,
৬. মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে আসবেন,
৭. শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন,
৮. কার সাথে মিশে জানতে চেষ্টা করবেন,
৯. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না,
১০. মাঝে মধ্যে স্কুল ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করবেন,
১১. স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করবেন, যদি কোন তথ্যের
প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করবেন।
১২. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন, আসা-যাওয়া নিশ্চিত করবেন,
১৩. যে কোনো সমস্যা সম্পর্কে জানতে শ্রেণি শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
১৪. সূর্য ওঠার আগেই আপনার সন্তানকে জাগিয়ে দিন,
১৫. পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নীতি অনুযায়ী চলার তাগিদ দিতে হবে।
১৬. রাতে বাসায় পড়া নিশ্চিত করতে হবে।
১৭. আপনার সন্তান বিদ্যালয় থেকে দেওয়া ২৪ঘন্টার রুটিন অনুযায়ী চলে কি-না সেদিকে খেয়াল রাখতে হবে,রুটিন বিষয়ে প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন, কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে ও একজন ভালো মানুষ এবং মানব সম্পদ হিসেবে তৈরি হতে পারে।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

কপি পোস্ট।

- স্যার,আমাকে চিন‌তে পে‌রে‌ছেন?- না বাবা, আমি তোমা‌কে চিন‌তে পা‌রি‌নি। তুমি কে?- আমি একসময় আপনার ছাত্র ছিলাম।- ও আচ্ছা!...
14/07/2025

- স্যার,আমাকে চিন‌তে পে‌রে‌ছেন?
- না বাবা, আমি তোমা‌কে চিন‌তে পা‌রি‌নি। তুমি কে?
- আমি একসময় আপনার ছাত্র ছিলাম।
- ও আচ্ছা! এখন তু‌মি কি কর‌ছ?
- আমি একজন শিক্ষক।

সা‌বেক ছা‌ত্রের মুখ থে‌কে এই কথা শু‌নে বৃদ্ধ শিক্ষ‌ক অত‌্যন্ত খু‌শি হ‌য়ে বললেন, "বাহ্! খুব ভালো! খুব ভালো! আমার পেশা বেছে নিয়েছ তাহলে!"

যুবক মৃদুহেসে জবাব দিল, "আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পে‌রে‌ছি ব‌লে নি‌জে‌কে ধন‌্য ম‌নে কর‌ছি। আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার!"

বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নি‌য়ে যুবকের শিক্ষক হওয়ার নেপথ্য কারণ জান‌তে চাই‌লে, যুবক‌ তার শিক্ষক হ‌য়ে উঠার গল্প বল‌তে গি‌য়ে বৃদ্ধ শিক্ষক‌কে স্মরণ ক‌রিয়ে দি‌লে, স্কু‌লে ঘ‌টে যাওয়া একটি ঘটনার কথা।

"ম‌নে আছে স্যার, একদিন আমার এক সহপাঠী বন্ধু, যে আপনারও ছাত্র ছিল, একটি নতুন হাতঘড়ি নি‌য়ে ক্লা‌সে এসেছিল। তার ঘড়ি‌টি এতোটাই সুন্দর ছিল যে আমি কোনভাবেই লোভ সামলা‌তে পা‌রি‌নি। সিদ্ধান্ত নিয়েছিলাম, যেভাবেই হোক ঘ‌ড়ি‌টি আমার চাই। এরপর সুযোগমতো তার প‌কেট থে‌কে ঘ‌ড়িট‌ি চুরি করি আমি। কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং তখনই আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে। তার এই অ‌ভি‌যোগ শু‌নে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলে‌ছি‌লেন, "আজ ক্লাস চলাকালীন সম‌য়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে, যেই চুরি করে থাকো, ঘা‌ড়ি‌টি ফিরিয়ে দাও।"

আপনার নির্দেশ শু‌নেও আমি ঘা‌ড়ি‌টি ফেরত দিতে পারিনি।
কারণ, ঘড়িটি ছিল আমার কা‌ছে খুবই আকর্ষণীয়। তাছাড়া, আমরা খুবই গরীব ছিলাম, এমন ঘড়ি কেনার সামর্থ্যও আমাদের ছিল না।

যাই হোক, সেদিন আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছে‌ড়ে উঠে দাঁড়ি‌য়ে ক্লাসরু‌মের ফ্লো‌রের ম‌ধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাই‌কে চোখ বন্ধ করার নির্দেশন দি‌লেন, অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট এবং ব্যাগ খুঁজ‌তে লাগ‌লেন। আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে দাঁ‌ড়ি‌য়ে রইলাম।

এক এক ক‌রে পকেট এবং ব্যাগ চেক ক‌রতে করতে একটা সময় আপনি যখন আমার ব্যাগে হাত দি‌য়ে ঘ‌ড়ি‌টি খুঁ‌জে পে‌লেন। তখন ভ‌য়ে, লজ্জায় আমার শরীর কাঁপ‌ছিল। কিন্তুু সেই মুহূ‌র্তে, ঘড়ি‌টি আমার কাছ থেকে উদ্ধার হবার পরও আপনি কিছু ব‌লেন‌নি এবং শেষ পর্যন্ত সব ছাত্রকেই চেক কর‌ছি‌লেন। সব‌শে‌ষে, আপ‌নি আমাদের উদ্দেশ্যে বললেন, "ঘ‌ড়ি পাওয়া গে‌ছে, এবার তোমরা সবাই চোখ খুল‌তে পা‌রো।"

ঘ‌ড়ি‌টি পাবার পর আমার সেই বন্ধু‌টি আপনার কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছিল, ঘ‌ড়ি‌টি কার কাছে পাওয়া গি‌য়ে‌ছিল? ‌আপনি তা‌কে ব‌লে‌ছি‌লেন, ঘ‌ড়ি‌টি কার কাছে পাওয়া গে‌ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। তোমার ঘ‌ড়ি যে পাওয়া গে‌ছে সেটাই গুরুত্বপূর্ণ।

সেই দি‌নের ঘটনা নি‌য়ে পরবর্তী‌তে আপনি আমার সা‌থে আর কো‌নো কথা ব‌লেন‌নি। এমন‌কি সেই গর্হিত কাজের জন‌্য আমাকে তিরস্কার পর্যন্ত করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপ‌নি আমাকে স্কু‌লের কো‌নো কামরায় নিয়ে যাননি। ঘটনাটি ছিল আমার জীবনের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়, অথচ আপ‌নি অত‌্যন্ত বু‌দ্ধিমত্তার সা‌থে চু‌রি হওয়া ঘ‌ড়ি‌টি উদ্ধার কর‌লেন এবং সবার সামনে আমার সম্মান রক্ষা করলেন।

সেই ঘটনার পর আমি বহুদিন অনু‌শোচনায় ভুগে‌ছি। ক্লা‌সে ঘ‌টে যাওয়া ওই ঘটনা ওই দিনই শেষ হয়ে গে‌লেও এর রেশ র‌য়ে যায় আমার ম‌নের ম‌ধ্যে। বি‌বে‌কের সাথে যু‌দ্ধে বার বার দং‌শিত হ‌য়ে‌ছি। নীরবে অনুশোচনার আগুনে পুড়েছি।তারপর সিদ্ধান্ত নিলাম, এইসব অ‌নৈ‌তিক কাজ জীবনে আর কখ‌নো করব না। একজন ভা‌লো মানুষ হ‌ব — একজন শিক্ষক হ‌ব। স‌ত্যিকার অ‌র্থে মানুষ গড়ার কা‌রিগর হ‌ব। আপনার কাছ থে‌কে সেদিন আমি স্পষ্ট বার্তা পেয়েছিলাম: একজন শিক্ষকের কেমন হওয়া উ‌চিত। অপমান ছাড়াও মানু‌ষকে সং‌শোধন করা যায় সে‌টি আপনার কাছ থে‌কেই শি‌খে‌ছি। আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমা‌কে এখানে নিয়ে এসেছে স্যার।

সা‌বেক ছা‌ত্রের কথাগু‌লো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল! চোখের জল মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বললেন, "ঘটনাটি আমার দিব্যি ম‌নে আছে। কিন্তুু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সে সময় শুধু তোমাদের নয়, আমার চোখও বন্ধ ছিল।"

তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, "তুমিই বলো বাবা, কোনো শিক্ষক কি সন্তানতুল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে? আমি চাই আমার ছাত্রদের বীরের বেশে দেখে গর্ব করতে।"

একজন শিক্ষক বলতেন— জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো ওপর এত বেশি নি...
14/07/2025

একজন শিক্ষক বলতেন— জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে, তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ? তাহলে তোমার যেটা ভালো লাগে প্রয়োজনে পবিত্র গ্রন্থ পড়ো, হেমন্তের গান শুনো, নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা চা বানাও, বিকেলের মিষ্টি রোদে আপনমনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি কোনো সৃজনশীলতা থাকে, তবে সেটাই হোক তোমার সঙ্গী।

অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ-দুর্বলতা সবার সামনে প্রকাশ করা— এগুলো কোনো #পরিণত_মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থেকো, প্রার্থনা করো।

পুরোনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো— কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো, যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো।

যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো। যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না।

কারণ, মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতেই বেশি পছন্দ করবে। তুমি যদি পারো, সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে।

নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো, নিজের বিশেষ দিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিশেষদিনে আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো।

মাঝেমধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও। সুন্দর সুবাস মন ভালো করে দেবে। #সবার_মন_জয় করাও তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে প্রয়োজন, সেখানে "না" বলতে শেখো।

"আমার বাবা-মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে"— এসব ভাবনাকে প্রশ্রয় দিও না। কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ।

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে?
বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো, যাতে তোমার উপস্থিতিই সম্মানের অনুভূতি সৃষ্টি করে।
আর যাই করো মনুষ্যত্ব অর্জন করার সাথে মানবিক থেকো আর ভেঙ্গে না পড়ে চেষ্টা করে যাও, সফলতা আসবেই বিজয় নিকটে।
ইনশাআল্লাহ।

এক ছেলে গ্রাজুয়েশন শেষ করার পর কথাপ্রসঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, সফল জীবন কাকে বলে? বাবা সরাসরি এই কথার জবাব ন...
14/07/2025

এক ছেলে গ্রাজুয়েশন শেষ করার পর কথাপ্রসঙ্গে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, সফল জীবন কাকে বলে?

বাবা সরাসরি এই কথার জবাব না দিয়ে বললেন, আমার সাথে চলো, আজ আমরা ঘুড়ি ওড়াব। তখন তোমার প্রশ্নের উত্তর দেব।

ছেলে অবাক হয়ে বলল, কি বলছেন বাবা! এই বয়সে আপনি ঘুড়ি ওড়াবেন!

বাবা তখন ছেলেকে হাত ধরে টানতে টানতে বাড়ির পিছনের মাঠে নিয়ে গেলেন। সেখানে কয়েকটি বাচ্চা ছেলেমেয়ে ঘুড়ি ওড়াচ্ছিল। বাবা ওদের একজনের কাছ থেকে তার ঘুড়িটা চেয়ে নিয়ে ওড়াতে শুরু করলেন। তিনি নাটাই থেকে সুতা ছাড়ছেন আর ছেলে মনোযোগ দিয়ে দেখছে। আকাশে ঘুড়ি বেশ খানিকটা উপরে উঠে যাবার পর বাবা বললেন, ওই দেখো, ঘুড়িটা অতো উঁচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয় না, এই সুতার টানের কারণে ঘুড়িটা আরো উপরে যেতে পারছে না?

ছেলে বলল, তা ঠিক, সুতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারত!

বাবা আলগোছে সুতা কেটে দিলেন। ঘুড়িটা সুতার টান মুক্ত হয়ে প্রথমে কিছুটা উপরে উঠে গেল, কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে দূরে অদৃশ্য হয়ে গেল।

এবার বাবা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, শোনো খোকা, জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি, সেখান থেকে প্রায়ই মনে হয় ঘুড়ির সুতার মতো কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয়। যেমন ঘর, মা-বাবা, স্ত্রী, সন্তান, পরিবার, বন্ধুবান্ধব, অনুশাসন ইত্যাদি। আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে; আমাদেরকে স্থিরতা দেয়, নিচে পড়তে বাধা দেয়। এই বন্ধন না থাকলে আমরা হয়ত ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনে সুতোর ঘুড়ির মতোই! জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও, তবে কখনোই ঐ বাঁধনগুলো ছিঁড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য; তেমনি সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো আমাদের সাফল্যের শিখরে টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।(সংগ্ৰহকৃত)।

10/07/2025

এসএসসি/ সমমান পরীক্ষার রেজাল্ট দেখার লিংক।

✍️✍️✍️✍️✍️এস.এস.সি-২০২৫ইং  #বিষয়_পদার্থবিজ্ঞান_১৩৬✍️  #এমসিকিউ প্রশ্নের সমাধান।  #রাজশাহী_বোর্ড।
27/04/2025

✍️✍️✍️✍️✍️এস.এস.সি-২০২৫ইং
#বিষয়_পদার্থবিজ্ঞান_১৩৬✍️ #এমসিকিউ প্রশ্নের সমাধান। #রাজশাহী_বোর্ড।

09/04/2025

আগামীকাল(১০-০৪-২০২৫ইং) থেকে শুরু হতে যাওয়া এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল।
🤲🤲🤲🤲

🔥এসএসসির-২০২৫ সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে।২০২৫ সালের এসএসসি পরীক্ষাসমূহ ১০/০৪/২০২৫ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে।  #গ...
19/03/2025

🔥এসএসসির-২০২৫ সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষাসমূহ ১০/০৪/২০২৫ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে।
#গণিত_বাংলা_২য়_পত্র বিষয়ে পরিবর্তন হয়েছে।

আজ বিশ্ব জুড়ে 'পাই দিবস' পালিত হচ্ছে। গণিত আর বিজ্ঞানে যে ক'টি 'বিশেষ' সংখ্যা সব সময়ে আলাদা রকমের সম্মান ও ওজর পেয়ে এসেছ...
14/03/2025

আজ বিশ্ব জুড়ে 'পাই দিবস' পালিত হচ্ছে। গণিত আর বিজ্ঞানে যে ক'টি 'বিশেষ' সংখ্যা সব সময়ে আলাদা রকমের সম্মান ও ওজর পেয়ে এসেছে---পাই তাদের মাঝে অন্যতম। পাই এর মান সাধারনত ৩.১৪ হিসেবে ধরা হয়। সেই সূত্রে আজ (অর্থাৎ ৩/১৪/২৫) পাই দিবস।

এই বিশেষ দিবসে এই 'বিশেষ' সংখ্যাটির প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার শ্রদ্ধা জাগানিয়া কিছু তথ্য নীচে দেয়া হল। বলাই বাহুল্য, তথ্য গুলো বিভিন্ন সূত্রে প্রাপ্ত।

১। পাই হল বৃত্তের পরিধি আর ব্যাসের একটা অনুপাত। সোজা কথায় পাই আমাদের জানায় একটা বৃত্তের পরিধির মাঝে মোট ক'বার ব্যাস-কে খুঁজে পাওয়া যাবে।

২। সাধারনতঃ পাই কে ২২/৭ এই ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা হয়। জানা গেছে প্রাচীন কালে মিশর, গ্রীস ও ভারতে পাই নিয়ে লোক জন কাজ করেছেন। প্রায় ১৯০০ খ্রীষ্টপূর্বাব্দ পর্যন্ত মানুষের পাই নিয়ে মাতামাতির খবর মিলেছে। উদাহরন স্বরূপ প্রাচীন ব্যাবিলনের লোকেরা পাই এর মান বের করেছিল ২৫/৮, মিশরের লোকেরা বের করেছিল এর মান ২৫৬/৮১ হিসেবে। আশ্চর্য হলেও সত্যি যে এই মান গুলো পাই এর আসল মানের খুব কাছাকাছি।

৩। পাই এর সবচাইতে বিস্ময়কর ধর্ম গুলোর মাঝে একটি হল---এইটি অসীম সংখ্যা। অর্থাৎ পাই এর কোন নির্দিষ্ট মান নেই। আমরা আমাদের কাজের সুবিধার জন্যে ৩.১৪১৫৯২৬ বা তেমন ব্যস্ত থাকলে কেবল ২২/৭ বা ৩.১৪ হিসেবে চালিয়ে নিই। কিন্তু যে জিনিসটা আমাদের সব চাইতে তাজ্জব করে সেটা হল এই যে পাই এর মান এর মাঝে কোন প্যাটার্ন খুঁজে পাওয়া যায় না। অনেকেই হয়ত ভাবছেন,ফুঃ এইটা আর এমন কি।আসলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বলি। 'প্যাটার্ন' খুজে পাওয়া যায় না বলতে আমি যা বুঝিয়েছি সেটা হল এখন পর্যন্ত আমরা পাই এর মান ৫০ ট্রিলিয়ন (৫০ এর পেছনে বারোটি শূন্য) ঘর পর্যন্ত সঠিক ভাবে বের করতে পেরেছি (২০২০ সালের জানুয়ারিতে আমেরিকার টিমোথি মুলিক্যান এই কাজটি করেছিলেন)। এই বিশালকায় নম্বরটি তে কখনো কোন একটা নির্দিষ্ট অংকের দল কে ঘুরে ফিরে বার হাজির হতে দেখা যায় নি!

৪। ইস্কুল কলেজে কে কত বেশি ঘর পর্যন্ত পাইয়ের মান মনে রাখতে পারে---এই নিয়ে কিছু প্রচলিত প্রতিযোগিতা রয়েছে। গিনিস বুকে যে সবচাইতে বেশি ঘর পর্যন্ত পাইয়ের সংখ্যামান মনে রাখতে পেরেছে---তার নাম লু চাও। সে ২৪ ঘন্টার মাঝে পাইয়ের মান দশমিকের ৬৭,৬৯০ ঘর পর্যন্ত মুখস্থ করে ফেলেছিল!

৫। বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আইন্সটাইনের জন্মদিন আশ্চর্যজনক ভাবে পাই দিবসে। যদিও পরবর্ত্তিতে তাঁকে এই নিয়ে তেমন উচ্চবাচ্চ্য করতে দেখা যায় নি। অনেকের মতে আমাদের চাইতে পাই নিয়ে আইন্সটাইন তেমন বাড়তি কিছুও জানতেন না।

৬। আরেক বিশ্বখ্যাত বিজ্ঞানী যিনি নগ্ন গাত্রে দৌড়াদৌড়ি করে এবং 'ইউরেকা, ইউরেকা' করে চিৎকার করে প্রসিদ্ধ হয়েছিলেন---সেই আমাদের চেনা আর্কিমিডিস ও পাই নিয়ে কাজ করেছিলেন। দূর্ভাগ্যজনকভাবে পাই তাঁর মৃত্যুর ও কারন। কথিত আছে, আর্কিমিডিস যখন পাই এর মান বের করার জন্যে জটিল গণনায় ব্যস্ত তখন তার শহর শত্রু আক্রান্ত। এক সৈন্য এসে তার হিসেবের মাঝে বাগড়া দেয়। আর্কিমিডিস তখন কাঠি দিয়ে মাটিতে আঁক কষছিলেন। বিরক্ত হয়ে আর্কিমিডিস বলেছিলেন, আমার হিসেবের মাঝে গোল করো না তো। উত্তরে সে নির্বোধ সৈন্য এক কোপে তাকে মস্তকবিহীন করে আর্কিমিডিসের সকল হিসেব নিকেশের অবসান ঘটায়।

৭। ২০০৯ সালটি থেকে আমেরিকার কংগ্রেস এই দিবসটিকে আনুষ্ঠানিক ভাবে পাই দিবস ঘোষনা করেছে। যদিও ১৯৮৮ থেকেই পাই দিবস উদযাপনের খবর শোনা গেছে।

৮। বাজারে প্রচলিত গুজবের মাঝে একটি হল, বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান MIT তাদের ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের acceptance letter এই পাই দিবসেই নাকি মেইল করা শুরু করে!

৯। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রদেশ জর্জিয়ার এক অঞ্চলের(সাভানা) জিপ কোড হল পাইঃ 31416

১০। আপনাদের সকলের অবগতির জন্য পাইয়ের মান কয়েক দশমিক ঘর পর্যন্ত নীচে দিলাম। দেখুন আপনি নতুন কিছু বের করতে পারেন কিনা।

পাই = 3.1415926535897 9323846264338 3279502884197 1693993751058 2097494459230 7816406286208 9986280348253 4211706798214 8086513282306 6470938446095 5058223172535 9408128481117 4502841027019 3852110555964 4622948954930 3819644288109 7566593344612 8475648233786 7831652712019 0914564856692 3460348610454 3266482133936 0726024914127 3724587006606 3155881748815 2092096282925 4091715364367 8925903600113 3053054882046 6521384146951 9415116094330 5727036575959 1953092186117 3819326117931 0511854807446 2379962749567 3518857527248 9122793818301 1949129833673 3624406566430 8602139494639 5224737190702 1798609437027 7053921717629 3176752384674 8184676694051 3200056812714 5263560827785 7713427577896 0917363717872 1468440901224 9534301465495 8537105079227 9689258923542 0199561121290 2196086403441 8159813629774 7713099605187 0721134999999

 #এসএসসি_২০২৬ পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি,,  #পদার্থবিজ্ঞান_রসায়ন_জীব_গণিত_উচ্চতরগণিত_ইংরেজি
28/12/2024

#এসএসসি_২০২৬ পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি,,
#পদার্থবিজ্ঞান_রসায়ন_জীব_গণিত_উচ্চতরগণিত_ইংরেজি

Address

Sapahar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Physics Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share