শাফায়াত আল কুরআন ইসলাম শিক্ষা ভিত্তিক অনলাইন চ্যানেল। ইসলামিক ঐতিহাসিক সব ঘটনা সঠিকভাবে তুলে ধরা আমাদের লক্ষ্য। আমরা চাই প্রত্যেক মুসলমান ইসলাম সম্পর্কে জানুক এবং সহি শুদ্ধভাবে কুরআন শরীফ পড়তে শিখুক। আমরা বিনা খরচে সহিশুদ্ধ ভাবে পবিত্র কুরআন শেখার ব্যবস্থা করতে চাই যা অনলাইন ভিত্তিক। আজ মুসলমানরা ধর্মীয় শিক্ষার ব্যাপারে উদাসীন। অল্প কিছুসংখ্যক ভাইবোন যারা কুরআন পড়তে জানেন তাও সহীশুদ্ধ না। সহীশুদ্ধভাবে কুরআন শেখা এবং জানা সকল মুসলমানের উপর ফরয। অনেকে ব্যস্ততার কারণে মসজিদ,মক্তবে যেয়ে কুরআন শেখার জন্য সময়্ দিতে পারছেন না । এ সকল ভাইবোনদের জন্য এটি একটি ছোট্র প্রচেষ্টা। কুরআন শিক্ষার ছোট্ট এই প্রচেষ্টা মহান আল্লাহর দরবারে কবুল হলে এটি আখেরাতে নাযাতের ওসিলা হতে পারে। আল্লাহ সকল মুসলমান ভাই বোনদের কুরআন শিক্ষার জন্য কবুল করূন।