মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ১৯৯৭

মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ১৯৯৭

Share

This page has been created as symbol of unity, love and dedication for the fellows of BZ'97

30/05/2026

-------শোক সংবাদ ----------
মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ ১৯৯৭ ব্যাচ এর প্রিয় বন্ধু মোঃ আশরাফ উল্লাহর মাতা রাত ২.৩০ মিনিট ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শোকাভিভূত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ যেন মরহুমা কে বেহেস্তের সন্মানিত মেহমান করে কবুল করেন। আমিন।

Photos from মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ১৯৯৭'s post 17/05/2026

মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর নতুন কমিটিতে আমাদের ৯৭ ব্যাচের কৃতি ছাত্র মো: সিরাজুল মাওলা কামাল, দপ্তর সম্পাদক ও শোয়াইব উদ্দিন হায়দার, কার্য নির্বাহী কমিটির সদস্যপদে মনোনীত হওয়ায়
অভিনন্দন ও শুভেচ্ছা💐💐
তার সাথে পরিষদের নতুন কমিটির জন্যে শুভ কামনা 🙏🙏

17/04/2026

শোক সংবাদ

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ (৯৭ ব্যাচ)-এর সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু সিরাজুল মাওলা কামাল-এর শ্রদ্ধেয় পিতা আজ দুপুর ২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯ টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন চাচাকে বেহেশতের সম্মানিত মেহমান হিসেবে কবুল করেন।

আমীন।

শোকাভিভূত:
সকল বন্ধু ও সদস্যবৃন্দ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ (৯৭ ব্যাচ) মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়

08/11/2025

গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখে মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ১৯৯৭ এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক নিয়ম অনুযায়ী চলমান কমিটির দুই বছর পূর্ণ হওয়ায় সভায় ২০২৫-২০২৭ কার্য বছরের জন্য কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন হয়। নতুন গঠিত কার্যনির্বাহী কমিটি সকলের অবগতির জন্য নিচে উপস্থাপন করা হলো:

উপদেষ্টা কমিটি:
১. জনাব মো: নাজমুল হায়দার
২. জনাব আফছার উদ্দিন রাজু
৩. জনাব মাওলানা মোঃ আবু তাহের

কার্যনির্বাহী কমিটি:
১. সভাপতি- মোঃ আব্দুল আলীম রানা
২. সহ-সভাপতি- মোহাম্মদ আলাউদ্দিন
৩. সাধারণ সম্পাদক- মোঃ সিরাজুল মাওলা কামাল
৪. যুগ্ম সাধারণ সম্পাদক- মো: শোয়েব উদ্দিন হায়দার শাহিন
৫. সাংগঠনিক সম্পাদক- মোঃ আরাফাত হোসাইন সুজন
৬. অর্থ সম্পাদক- মোহাম্মদ পারভেজ
৭. প্রচার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক- রাজিব রায়
৮. কার্যনির্বাহী সদস্য-
১. তাকলিমা খানম
২. এইচ এম মাঈনুল হক
৩. আমিন শরীফ
৪. সাইফুল আজম

আমরা নতুন কমিটিকে স্বাগত জানাই। একই সাথে আগামী দুই বছরের কর্মসূচি বাস্তবায়নে তাদের দিকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকল সদস্যের প্রতি অনুরোধ করছি।

24/10/2025

মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ ১৯৯৭ এর সম্মানিত সদস্য হালিশহর বি-ব্লক এর দীর্ঘদিন যাবত ব্যবসায়ী এবং সন্দ্বীপ উপজেলা মাইট ভাঙ্গা ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড নিবাসী প্যেলিশ্যার বাড়ীর (প্রকাশঃ লাতু চৌকিদার বাড়ী) বর্তমান হালিশহর বি-ব্লক লাইন-০৯,রোড-০২,বাসা-১৭ তে মোঃ আবু তাহের আজ দুপুর১২.৩০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । আমরা গভীরভাবে শোকাহত! এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহতালা মরহুমকে জান্নাত দান করুন।আজ বাদ মাগরীব বায়তুল আজীম মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুস্টিত হবে।

19/03/2025

ব্রেকিং নিউজ:

চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি চলাচল সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা

আগামীকাল বৃহস্পতিবার, বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে দুপুর ১:০০ টায় ফেরি সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

যারা পণ্যবাহী গাড়ি (ছোট ট্রাক/পিকআপ), ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার/মাইক্রো), মোটরসাইকেল ইত্যাদি ফেরির মাধ্যমে সন্দ্বীপ নিতে চান, দয়া করে দুপুর ১টার মধ্যে ঘাটে উপস্থিত হোন।

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে বিকেল ৫:০০ টায় ফেরিটি বাঁশবাড়িয়ার উদ্দেশ্যে ফিরতি যাত্রা করবে।

যারা কোনো যানবাহন নিচ্ছেন না, তারাও সিটে বসে ফেরিতে যাত্রা করতে পারবেন।

আপনার পরিচিতদের জানাতে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন!

collected

Photos from মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ১৯৯৭'s post 07/03/2025

মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ১৯৯৭ এর উদ্যোগে আজ ৭ মার্চ শুক্রবার,তায়েফ রেস্তোরাঁ, ইফতারের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের তিনজন শ্রদ্ধেয় শিক্ষক মুহাম্মদ নাজমুল হায়দার স্যার,
মুহাম্মদ আফছার উদ্দিন রাজু স্যার এবং
মাওলানা আবু তাহের স্যার সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

ধন্যবাদ জানাই সবাইকে আজকে ইফতার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য।

28/01/2025

#শোকবার্তাঃ

মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বাশার স্যার আজ ভোর ৬:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Photos from মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ১৯৯৭'s post 24/06/2024

আমাদের ঈদ!!!

14/04/2024

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।

শুভ নববর্ষ!!!

Want your school to be the top-listed School/college in Sandwip?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Delowar Khan Road
Sandwip
4300