কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের উদ্যোগে চার জন গুনী বিদায়ী শিক্ষকের সম্মননা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ভিজ্যুয়াল মুহুর্তের ট্রেলার ভার্সন।
Ex Student forum-Kazi Afaz Uddin High School
We are Ex students body of Kazi Afaz Uddin High School. We are a platform to Recalled our dearest school nostalgic moments.
24/05/2020
কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র ছাত্রী দের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক,
সবাই নিরাপদে থাকুন ভালো থাকুন।
#একটি_শোক_সংবাদ:—
নিউইয়র্ক প্রবাসী কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক (প্রথম ধর্মীয় শিক্ষক ) সারিকাইত ২নং ওয়ার্ড নিবাসি (আলিয়নের গো বাড়ি) মাওলানা ইউসুপ সাহেব করোনায় আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ।
ইন্নানিল্লাহি ওইন্নাইলাইহে রাজেউন ।
কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক/বর্তমান সকল ছাত্র ছাত্রী ,শিক্ষক মন্ডলী এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে স্যারের আত্মার মাগফেরাত কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন । আমিন
তথ্যসূত্র :— মোহাম্মদ হায়দার (নিউইয়র্ক প্রবাসী)
বিস্তারিত যমুনা টিভির এই নিউজ টিতে
Dear Fellow,
We would like to stand beside the destitute of our locality on behalf of Ex- Students Forum considering current crisis derived from COVID-19 pandemic.
Be noted that Honorable President of the Forum has given his consent and donated a mentionable amount in this regard.
Members who are interested to Donate are requested to raise their hands mentioning amount in comments.
Please contact : Md. Anowar Hossaine, Secretary, Ex Student Forum. +8801715500717
27/03/2020
করোনার আতঙ্কের মধ্যে ভালো থাকার উপায়
সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার রোধে এখন একটিই উপায় তা হলো অপ্রয়োজনীয় সংস্পর্শ এড়িয়ে চলা এবং প্রত্যেককেই তা মানতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকদের ছবি ও লেখাসংবলিত এমন কিছু পোস্ট চোখে পড়ে, যাতে তাঁরা বলছেন, ‘আমরা আপনাদের নিরাপত্তা দেব। আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন, ঘরে থাকুন।’ খবর পৌঁছে দেওয়ার তাগিদে বাইরে থাকতে বাধ্য হলেও সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে একই ধরনের পোস্ট দিয়েছেন কোনো কোনো সাংবাদিকও। বিভিন্ন দেশের সরকারপ্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জোরেশোরে বলছেন, ‘ঘরে থাকুন, প্রয়োজন ছাড়া বের হবেন না।’ বেশ কয়েক দিন ধরে বিশ্বে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সংখ্যা শতাধিক দেশ কার্যকর করেছে। অনেক দেশেই ঘরে বসে কাজ করছেন কর্মীরা। অবরুদ্ধ, আংশিক অবরুদ্ধ, জরুরি অবস্থা জারিসহ নানা ধরনের পদক্ষেপ নিয়েছে বেশ কিছু দেশ। অর্থাৎ অভ্যস্ত সামাজিক জীবন অতিবাহিত করতে পারছে না সারা বিশ্বের লোকজনই। হচ্ছে না নিত্যদিনের শখগুলোও পূরণ। উদ্ভূত প্রেক্ষাপটে ঘরে থেকে ইন্টারনেটের যুগে কীভাবে ভালো থাকা যায়, সেসব উপায় নিয়েই আয়োজন।
জাদুঘর ও গ্যালারি
সংস্কৃতিমনাদের জন্য জাদুঘর ও গ্যালারিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সংগ্রহগুলো পোস্ট করছে। যেমন গত শনিবার যুক্তরাজ্যের সাউদাম্পটনের গডস হাউস টাওয়ারে আয়োজিত একটি প্রদর্শনী অনলাইনে উদ্বোধন করা হয়। ওই গ্যালারির পরিচালক ড্যানিয়েল ক্রো বলেন, ‘প্রদর্শনীর ভেন্যু সাময়িকভাবে স্থগিত হয়ে যাওয়ায় আমরা আসলেই খুব মর্মাহত হই। আশা করছি, এখন শুধু স্থানীয়রাই নয়, সারা বিশ্বের লোকেরাই এই প্রদর্শনী দেখতে পারবে।’
শরীরচর্চাকেন্দ্র
করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে মানুষ শরীরচর্চাকেন্দ্রে যাচ্ছে না। তাই কিছু কিছু শরীরচর্চাকেন্দ্র তাদের ক্লাসগুলো এখন অনলাইনে নেওয়া শুরু করেছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে সরাসরি ক্লাস নেওয়া হচ্ছে অথবা প্রশিক্ষণের ভিডিও আপ করে দেওয়া হচ্ছে। যেমন যুক্তরাষ্ট্রের ফিটনেস ব্র্যান্ড বেরিস, ক্রসফিটসহ আরও অনেক দেশের শরীরচর্চাকেন্দ্র এখন অনলাইনে দেখে দেখে ঘরে বসে শরীরচর্চা করতে উৎসাহিত করছে।
বইয়ের ক্লাব
করোনার আতঙ্কে বই সংশ্লিষ্ট বিভিন্ন ক্লাব এখন অনলাইনে পাঠচক্রের আয়োজন করছে। যেমন ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আগ্রহীদের বই পড়ার তালিকা দেওয়া হচ্ছে।
রান্নাবান্না
কাঁচাবাজার বা সুপারমার্কেটে খাদ্যঘাটতি দেখা দেওয়ায় ভোজনরসিক ব্যক্তিরা অনলাইনে বেশ সৃজনশীলতা দেখাচ্ছে। বিকল্প উপকরণ কিংবা ঘরে থাকা সীমিত উপকরণ দিয়ে কীভাবে মজা করে রান্না করা সম্ভব, সেই পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া বাড়িতে কী করে ফলমূল ও শাকসবজি উৎপাদন করা যায়, এর পরামর্শ সংবলিত নতুন করে ভিডিও বের করা হচ্ছে এ সময়ে।
পোষা প্রাণীর যত্নআত্তি
কোভিড-১৯ নিয়ে চলমান আতঙ্কের সময়ে আগামী এপ্রিল মাসের শেষ পর্যন্ত পশুচিকিৎসকদের সঙ্গে বিনা মূল্যে ভিডিও অ্যাপয়েন্টমেন্ট করার সুযোগ করে দিচ্ছে ফাস্টভেট অ্যাপ।
দূর থেকেই সামাজিকতা
কোভিড-১৯ আতঙ্কে সামাজিকতা রক্ষা দুরূহ হয়ে ওঠায় দূর থেকে সামাজিকতা পালনের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করছে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ। যেমন অনলাইনেই সান্ধ্য ভোজনের আয়োজন করা হচ্ছে। এতে সত্যিকারের ভোজনটা না হলেও গল্পসল্পটা তো থাকছে।
04/10/2019
#শোক_সংবাদ
ঐতিহ্যবাহী কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হান্নান স্যারের মাতা আজ সকাল ১১.৩৫ মিনিটের সময় চট্টগ্রামে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
06/09/2019
শিক্ষক সমাজের আদর্শ কাজী মুহাম্মদ আলমগীর স্যারের দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত
সন্দ্বীপের শিক্ষক সমাজের আদর্শ প্রয়াত কাজী মুহাম্মদ আলমগীর স্যারের রুহের মাগফেরাত কামনায় কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যাগে গত ০৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় নগরীর লাভলেইনস্থ স্মরণিকা কমিউনিটি সেন্টারে এক দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি কাজী আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ০৩ সন্দ্বীপ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন কক্সবাজার সদর-রামু আসনের মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল,অতিরিক্ত জেলা দায়রা জজ(চট্টগ্রাম) মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক আ.ন.ম আব্দুল মোক্তাদির, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনোয়ারুল কবীর, সন্দ্বীপ এডুকেশন সোসাইটির আহবায়ক রাজিবুল আহসান সুমন, সাবেক ব্যাংকার ও রুপালী ক্রেডিট কোঅপারেটিভ লিঃ এর চেয়ারম্যান আবুল কাশেম, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈনউদ্দিন মিশন,দাতা পরিবারের সদস্য কাজী ইকবাল আজম, মরহুমের বড় জামাতা জহির উদ্দিন মো.বাবর।
সহ সভাপতি কাজী মুসলিম উদ্দিনের সঞ্চালনায়,কাজী আরিফুর রহমানের পবিত্র কোরআন হতে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসাইন,স্মৃতিচারণে পরিষদের পক্ষে বক্তব্য রাখেন-সাংগঠনিক সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল,কার্য নির্বাহী সদস্য মো.মিজানুর রহমান,কাজী কাইসার হামিদ মেহেরাজ। স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তরা ব্যক্তি কাজী আলমগীর স্যারের সততা, ন্যায়পরায়ণতা এবং কর্মজীবনের দক্ষতা ও আদর্শের কথা উপস্থাপন করেন।সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা তার বক্তৃতায় মাষ্টার আলমগীর স্যারের সততার বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন এমন নিষ্ঠাবান মানুষ আজকের সমাজে বিরল যা সন্দ্বীপের শিক্ষক সমাজের কাছে উদাহরণ হয়ে থাকবে। সেই সাথে সাংসদ মাষ্টার আলমগীর স্যারের স্মৃতি রক্ষার্তে সন্দ্বীপের দুটি স্কুলে উনার নামে একাডেমিক ভবন করে নেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের অংশ হিসেবে আলমগীর স্যারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বনেদী ও ঐতিহ্যবাহী পরিবার সারিকাইত কাজী বাড়িতে ১৯৪৩ সালের ৪ জানুয়ারি জন্ম গ্রহণ করেন কাজী মুহাম্মদ আলমগীর। শিক্ষক সমাজের বটবৃক্ষ ও আলোকিত মানুষ গড়ার কারিগর কাজী মুহাম্মদ আলমগীর জীবনের অধিকাংশ সময় শিক্ষকতায় পেশায় ব্যয় করেছেন। প্রায় ৩০বছর সন্দ্বীপের মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত সততা,দক্ষতা এবং ন্যায়নিষ্ঠতা'র সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।শিক্ষক সমাজের এ আদর্শ তার অসংখ্য গুণগ্রাহী এবং শিক্ষার্থী'কে কাঁদিয়ে ২০১৯ সালের ১৭আগস্ট ঢাকায় ইন্তেকাল করেন।
06/09/2019
এই মুহুর্তে স্মরনিকা কমিউনিটি সেন্টারে মাষ্টার কাজী আলমগীর স্যারের স্মরন সভা চলছে।
06/09/2019
আজকের স্মরন সভার জন্য প্রস্তুত আমাদের মঞ্চ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Sandwip
4301