08/04/2026
শোক সংবাদ
গাছুয়া কাটগড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সম্মানিত সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের মুহতারাম পেশ ইমাম জনাব মীর মোহাম্মদ মুছলেহ উদ্দিন ভাইয়ের মমতাময়ী মা গতরাত ৩:৫০ মিনিটে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭
মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
23/01/2026
একটি শোক সংবাদ গাছুয়াস্থ কাটগড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক কর্মচারী জনাব মো: আবদুল কুদ্দুস আজ রাত ইন্তেকাল ফরমায়েছেন৷ ইন্না-লিল্লাহহি ওয়াইন্না ইলাহি রাজিয়ুন । আজ বাদ জুমা (২.০০ টায়) পোরামার গো মসজিদে ( পোলঘাট এর পশ্চিম পাশ্বে) জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
15/01/2026
আগামী ১ই ফেব্রুয়ারী ২০২৬ ইং রোজঃ রবিবার সন্দ্বীপের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গাছুয়াস্থ কাটগড় ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার ১২৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল।
প্রধান ওয়ায়েজ:🎙️হযরত মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী- সাতক্ষীরা।
➤ খতিব, কটিয়া কেন্দ্রীয় মুসা জামে মসজিদ,সদস্য মজলিসুল মুফাসিরিন,সদর, সাতক্ষীরা।
বিশেষ ওয়ায়েজ🎙️হযরত মাওলানা মোহসেন আল হোসাইনী। চট্টগ্রাম।
➤ উপাধ্যক্ষ, সালিমা-সিরাজ ফাযিল মাদ্রাসা, চট্টগ্রাম, ও সভাপতি, বাংলাদেশ মসজিদ মিশন, চট্টগ্রাম মহানগরী।
উক্ত মাহফিলে আরো দেশ বরণ্য আলেমগণ তাফসীর পেশ করবেন।।
উক্ত দ্বীনি মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে সাফল্য মণ্ডিত করতে সহযোগিতা কামনা করি।।
31/12/2025
২০২৫ ইং বার্ষিক পরীক্ষার ফলাফল
১ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী।
30/12/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে ইন্তেকাল করেছেন।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য দান করুন—আমিন।
29/12/2025
আগামী ৩১ ই ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ইনশাআল্লাহ।
29/12/2025
আস্সালামু আলাইকুম, দু:খিত অনিবার্য কারণবসত আগামী ৩০ ডিসেম্বর রেজাল্ট প্রকাশ হবে না,
আগামী ৩১ ই ডিসেম্বর সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে ইনশাআল্লাহ।
29/12/2025
আগামীকাল ৩১ শে ডিসেম্বর রোজ বুধবার গাছুয়াস্থ কাটগড় ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা ২০২৫ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে।
তাই সকল ছাত্র-ছাত্রীদের মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য অনুরোধ রইল।
21/12/2025
📢 ফলাফল প্রকাশ ঘোষণা
সন্দ্বীপ গাছুয়াস্থ কাটগড় ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত
ইবতেদায়ী মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ ইং-এর
ফলাফল প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের
ফলাফল দেখার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
আল্লাহ তায়ালা সকল সফল শিক্ষার্থীর ইলমে বরকত দান করুন।
আমিন।