08/10/2023
বাউরিয়া জি.কে একাডেমী সন্দ্বীপের ঐতিহ্যবাহী একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। বিগত প্রায় চারযুগ ধরে বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সন্দ্বীপের আপামর জনগণের অভিভাবক ,জনপ্রতিনিধি, কিংবদন্তি রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব মাস্টার শাহজাহান বি.এ। ওনার মহাপ্রয়াণ এ বিদ্যালয়টির নেতৃত্ব দিয়ে আসছেন ওনারই সুযোগ্য সন্তান শিক্ষানুরাগী ,সমাজকর্মী জনাব নাদিম শাহ আলমগীর।ইদানিং লক্ষ্য করছি যে কিছু ভূঁইফোর আইডি থেকে কল্পিত মনগড়া ও অসত্য তথ্য নির্ভর খবর ছাপিয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদ তথা বিদ্যালয় কর্তৃপক্ষের সুম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টায় চালানো হচ্ছে l প্রকৃত সত্য ঘটনা হচ্ছে অত্র বিদ্যালয়ের মহিলা শিক্ষক সায়েরা বানু দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে যে অসুস্থ আছেন তা কারো অজানা নয়। বিগত (11-04-2022) তারিখ পরিচালনা পরিষদের সিদ্ধান্ত ক্রমে তাকে সুস্থ করার উদ্দেশ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ড সায়েরা বানু কে ক্রনিক মানসিক রুগী হিসাবে চিহ্নিত করে দীর্ঘমেয়াদে মানসিক চিকিৎসকের অধীনে চিকিৎসা নেওয়ার জন্য প্রত্যয়ন প্রদান করেন।মেডিকেল বোর্ডের প্রত্যয়ন মোতাবেক তাকে চিকিৎসা জনিত ছুটি দেওয়া হয়। দুর্ভাগ্য হলেও সত্য তিনি চিকিৎসা না করে মাঝে মধ্যে বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, কর্মচারী, ও শিক্ষকদের সাথে আক্রমণাত্বক ও অস্বাভাবিক আচরণ করে আসছেন।তাই ছাত্র-ছাত্রী ও শিক্ষক - কর্মচারীদেরকে এহেন মারমুখী ও অস্বাভাবিক আচরণ থেকে রক্ষা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সন্দ্বীপ থানায় একটি সাধারণ ডায়েরি (GD) দাখিল করেন। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নিচে উক্ত ঘটনার প্রবাহের প্রামাণ্য দলিল দেওয়া হলো।
আশাকরি এহেন অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হয়ে বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী হয়ে পাশে থাকবেন।