Uttor Maitbhanga Govt Primary School

Uttor Maitbhanga Govt Primary School No- 71, Uttor Maitbhanga Govt Primary School, Village : Maitbhanga, Post : Shiber hat(4301).

উত্তর মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী,অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে...
22/05/2026

উত্তর মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী,অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী কাল ২৩/০৫/২০২৬ শনিবার থেকে ০৬/০৬/২০২৬ ইং তারিখ পর্যন্ত ঈদ উল আযহা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। ০৭/০৬/২০২৬ ইং রবিবার থেকে পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে।

প্রধান শিক্ষক
উত্তর মাইটভাঙ্গা সঃ প্রাঃ বিঃ।

অত্র উত্তর মাইটভাঙ্গা সঃ প্রাঃ বিঃ এর সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের SMC গঠনকল্পে তফসিল ঘোষণা ক...
12/05/2026

অত্র উত্তর মাইটভাঙ্গা সঃ প্রাঃ বিঃ এর সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের SMC গঠনকল্পে তফসিল ঘোষণা করা হয়েছে। আগ্রহী অভিভাবকগণকে স্কুল চলাকালীন অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

📢 **পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার গুরুত্বপূর্ণ শর্তাবলি** 📚প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,শিক্ষার্থীদের সুশৃ...
08/05/2026

📢 **পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার গুরুত্বপূর্ণ শর্তাবলি** 📚

প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,
শিক্ষার্থীদের সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে এবং যোগ্যতার ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার লক্ষ্যে নিম্নোক্ত শর্তাবলি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে বিষয়গুলো গুরুত্বসহকারে জানার ও মানার জন্য অনুরোধ করা যাচ্ছে।

❤️‍🩹 **শ্রেণিতে উপস্থিতি:**
প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি প্রান্তিকে মোট কার্যদিবসের ন্যূনতম **৮৫% শ্রেণিতে উপস্থিত** থাকতে হবে। নিয়মিত উপস্থিতি শিক্ষার্থীর সাফল্যের অন্যতম প্রধান চাবিকাঠি।

❤️‍🩹 **বিষয়ভিত্তিক পাশ নম্বর:**
প্রত্যেক বিষয়ে শিক্ষার্থীকে ন্যূনতম **৪০% নম্বর** অর্জন করতে হবে।
তবে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পাশ নম্বর **৩৩%** নির্ধারণ করা হয়েছে।

❤️‍🩹**পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার শর্ত:**
তিন প্রান্তিকের প্রাপ্ত নম্বরের গড় হিসেবে একজন শিক্ষার্থীকে মোট নম্বরের কমপক্ষে **৪০%** অর্জন করতে হবে।

❤️‍🩹 **সামষ্টিক পরীক্ষায় অংশগ্রহণ:**
প্রতি প্রান্তিকের সামষ্টিক পরীক্ষায় শিক্ষার্থীর উপস্থিতি বাধ্যতামূলক।
যদি কোনো শিক্ষার্থী অসুস্থতা বা অনিবার্য কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, তাহলে অভিভাবকের আবেদনের ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী **১০ কর্মদিবসের মধ্যে** নতুন প্রশ্নপত্রে বিকল্প পরীক্ষার ব্যবস্থা করবেন।

❤️‍🩹আসুন, নিয়মিত অধ্যয়ন, উপস্থিতি ও সঠিক প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করি।
Collected

26/03/2026

আগামী ২৯/০৩/২০২৬ থেকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হবে। আপনার সন্তানকে বিদ্যালয়ে পাঠানোর প্রস্তুতি নিন।

পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ১ম রমজান রোজ বৃহস্পতিবার থেকে আগামী ২৬ মার্চ রোজ বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যা...
18/02/2026

পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ১ম রমজান রোজ বৃহস্পতিবার থেকে আগামী ২৬ মার্চ রোজ বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।

29/12/2025

অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩০-১২-২০২৫ ইং মঙ্গলবার সকাল ১০:৩০ টায় ৩য় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষার) ফলাফল ঘোষণা করা হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা গেল।

প্রধান শিক্ষক,
উত্তর মাইটভাঙ্গা সপ্রাবি।

05/10/2025

প্রিয় অভিভাবকবৃন্দ,
আগামী ০৭ অক্টোবর, ২০২৫ খ্রিঃ রোজ- মঙ্গলবার থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ খুলতে যাচ্ছে। দীর্ঘ ছুটির পর আবারও শুরু হচ্ছে প্রিয় বিদ্যালয়ের প্রাণচাঞ্চল্য ও শিক্ষার পথযাত্রা।

👉 আগামী ০৭/১০/২০২৫ খ্রিঃ রোজ- মঙ্গলবার যথাসময়ে আপনার সন্তানকে বিদ্যালয়ে পাঠান।
👉 নিয়মিত উপস্থিতির মাধ্যমে তাদের শিক্ষাজীবনকে আরও সুন্দর ও সফল করে তুলুন। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি অত্যন্ত জরুরি। আপনাদের সহযোগিতাই পারে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে।

প্রধান শিক্ষক
উত্তর মাইটভাঙ্গা সঃ প্রাঃ বিঃ
সন্দ্বীপ।

25/09/2025

বন্ধের নোটিশঃ
আগামী ২৮/৯/২০২৫ ইং থেকে ৬/১০/২০২৫ ইং পর্যন্ত ( দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা) বিদ্যালয় বন্ধ থাকবে।

আগামী ১লা সেপ্টেম্বর,২০২৫ রোজ- সোমবার হতে বিদ্যালয়ের সকল শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। রেজিস্ট্রেশন করে শ্রেণি শ...
12/08/2025

আগামী ১লা সেপ্টেম্বর,২০২৫ রোজ- সোমবার হতে বিদ্যালয়ের সকল শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। রেজিস্ট্রেশন করে শ্রেণি শিক্ষককে কপি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল।

২য় প্রান্তিক মূল্যায়ণ সময়সূচী-২০২৫
12/08/2025

২য় প্রান্তিক মূল্যায়ণ সময়সূচী-২০২৫

Address

Sandwip
4301

Opening Hours

Monday 09:00 - 15:15
Tuesday 09:00 - 15:15
Wednesday 09:00 - 15:15
Thursday 09:00 - 14:25
Saturday 09:00 - 15:15
Sunday 09:00 - 15:15

Telephone

+8801714289692

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttor Maitbhanga Govt Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Uttor Maitbhanga Govt Primary School:

Shortcuts

Share

Category